শুক্রবার, মার্চ ২৭, ২০২৬.
Home Blog Page 99

কুষ্টিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেফতার

0

কুষ্টিয়া প্রতনিধি

কুষ্টিয়া শহর থেকে সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছেন ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা শীর্ষ দুই সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ।

মঙ্গলবার শহরের কালিশংকরপুর এলাকার সোনার বাংলা সড়কের একটি ছাত্রাবাস থেকে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।

ইতোমধ্যে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও আইএসপিআর জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোরের দিকে সেনাবাহিনীর ৫-৭টি গাড়ি কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার সোনার বাংলা সড়ক ও মসজিদের পাশের একটি তিনতলা বাড়ির সামনে এসে অবস্থান নেয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা শ্বাসরুদ্ধকর এ অভিযান শেষে সকাল সাড়ে ৮টার দিকে ওই বাড়ির নিচতলা থেকে দুজনকে গ্রেফতার করে কালো রঙের একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়া হয়।

বাড়ির বাসিন্দা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিন তলাবিশিষ্ট পুরোনো বাড়িটির মালিক আলমডাঙ্গার সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা প্রয়াত মীর মহিউদ্দিনের। কুষ্টিয়া জেলা কারাগারের ঠিক একেবারে পেছনে বাড়িটির অবস্থান। প্রায় ৮-১০ বছর ধরে বাড়িটি ছাত্রাবাস হিসেবে ভাড়া দেওয়া। প্রয়াত মীর মহিউদ্দিনের মেয়ে বাড়িটি দেখাশোনা করলেও তিনি এখানে থাকেন না। ওই বাড়ির দ্বিতীয় এবং তৃতীয় তলা ছাত্রাবাস হিসেবে ভাড়া দেওয়া। বাড়িটির নিচতলা এতদিন খালি পড়ে ছিল।

ওই ছাত্রাবাসের বাসিন্দা কুষ্টিয়া সরকারি কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহিন আলম। তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। শাহিন জানান, ছাত্রাবাসের ঠিক পেছনের ০১, হুর আলী শেখ সরণি, কালিশংকরপুর এলাকার তিনতলা বাড়ির মালিক প্রতিবেশী ব্যবসায়ী হাফিজুল। রোজার ঈদের পর তিনি বাড়িটির নিচতলা ভাড়া নিয়ে দুজনকে সেখানে ওঠান। নিচতলায় কী হয় বা কারা থাকেন, এতদিন এ বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। নিচতলায় কতজন থাকতেন, এটিও তারা জানেন না। দু-তিনজনকে থাকতে দেখেছেন। দু-একবার সুন্দরী নারীকেও ওই বাসায় ঢুকতে দেখেছেন। ওই বাড়ির বাসিন্দাদের সঙ্গে হাতেগোনা দুই থেকে তিনবার ক্ষণিকের জন্য দেখা হয়েছে। তবে কোনোদিন কথা-বার্তা হয়নি।

শাহিন আরও বলেন, ‘ছাত্রাবাসের দুই এবং তিনতলা মিলিয়ে আমরা ১৮-২০ জন ছিলাম। আমরা সবাই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঘুমিয়ে ছিলাম। ভোরের আজানের পর (আনুমানিক ৫টা ২০ মিনিট) সেনাবাহিনীর ৩০-৪০ জন সদস্য আমাদেরকে ঘুম থেকে ডেকে তুলে বাড়িতে প্রবেশ করার গ্রিলের তালা খুলতে বলেন। এসময় মোবাইলে দাড়িওয়ালা একজনের ছবি দেখিয়ে জানতে চান, এই ব্যক্তিকে আমরা চিনি কি-না। এসময় সেনাবাহিনীর সশস্ত্র তিনজন আমাদের সবাইকে দুটি কক্ষের মধ্যে আটকে রেখে নিচতলায় অভিযান পরিচালনা করে। আমরা বাড়ির সামনে রাস্তায় সেসময় ৭-৮টি সেনাবাহিনীর গাড়ি অবস্থান করতে দেখেছি। অভিযানের সময় সেনাসদস্যরা নিচতলার ওই বাড়ির দরজা দীর্ঘসময় ধরে ধাক্কা-ধাক্কি করেন। তবে কেউ গেট খুলছিলেন না। একপর্যায়ে সেনাসদস্যরা দরজার ছিটকিনি ভেঙে ওই বাড়িতে প্রবেশ করেন।’

‘প্রায় তিন ঘণ্টা ধরে অভিযান ও তল্লাশি চালানো হয়। সকাল ৮টার কিছু পরে নিচতলার ওই বাড়ি থেকে পেছনে হাতকড়া ও মাথায় গামছা বাঁধা অবস্থায় দাড়িওয়ালা এক ব্যক্তিকে কালো মাইক্রোবাসে ওঠানো হয়। অপরজনকেও কোমরে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ওই গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। অভিযানের সময় সোবাহিনীর সদস্যরা বলাবলি করছিলেন, গ্রেফতার ব্যক্তি ঢাকার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে কয়েকটি আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার হওয়ার কথা শুনেছি’,যোগ করেন ছাত্রাবাসের বাসিন্দা শাহিন।
ওই ছাত্রাবাসের বাসিন্দা সানজিদুর বলেন, ‘নিচতলা বেশ কিছু দিন ধরেই খালিই পড়ে ছিল। রোজার ঈদের পর পেছনের তিনতলা বাড়ির বাসিন্দা হাফিজুল ও তার ছেলে বাসাটি ভাড়া নিয়ে আত্মীয় পরিচয় দিয়ে ওই দুজনকে বাড়িতে ওঠান। তাদের ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। সেনাসদস্যরা গ্রেফতারের পর আমরা গুগল এবং অনলাইন ঘেঁটে আমরা নিশ্চিত হয়েছি, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একজন সুব্রত বাইন।’

আরও পড়ুন – কুষ্টিয়ায় দুদকের গণশুনানিতে উঠা অভিযোগের তাৎক্ষণাৎ নিষ্পত্তি

অভিযানের পর ওই বাড়িতে প্রবেশ করে দেখা যায়, চার কক্ষের বাড়ি। খাট, লেপ, তোশক ছাড়া ফার্নিচার বলতে তেমন বিশেষ কিছু নেই। যে কক্ষে সুব্রত বাইন থাকতেন, সেখানে দুটি টেলিভিশন, ওভেন, পানির ফিল্টার রয়েছে। দুটি কক্ষেই বিছানাপত্র মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে।

অপর একটি কক্ষে ম্যাট্রেস দেওয়ালের সঙ্গে হেলান দেওয়া। ওই কক্ষের ফ্যান চললেও আলো জ্বলে না। আরেকটি কক্ষ ভেতর থেকে লক করা। বারান্দার গ্রিল দিয়ে ওই কক্ষে প্রবেশের ব্যবস্থা রয়েছে।

কুষ্টিয়ায় দুদকের গণশুনানিতে উঠা অভিযোগের তাৎক্ষণাৎ নিষ্পত্তি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম, হয়রানি ও দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে এসেছে। সেবা বঞ্চিত ও হয়রানির শিকার ভুক্তভোগীরা এসব অভিযোগ করেছেন।

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সোমবার (২৬ মে) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনভর এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। গণশুনানিতে স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়ব আগামীর শুদ্ধতা’ ¯েøাগানে এই গণশুনানিতে নিজেদের অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা। কেউ ঘুষ দিয়েও সেবা পাননি, কেউ জমি খারিজ করতে পারছে না, কেউ সরকারি সুবিধা থেকে বঞ্চিত। কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে হয়রানি, দুর্নীতি, অনিয়ম, ঘুষ নেওয়াসহ এ রকম নানা অভিযোগের তোলেন সেবাগ্রহীতা ভুক্তভোগীরা। উপস্থিত অতিথিরা সরাসরি তাদের সমস্যার কথাগুলো শুনেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে এ সব অভিযোগের বিষয়ে দ্রæত পদক্ষেপ নিতে বলেন।

সোমবার সকাল ১০টা থেকে শুরু হয় দুদকের ওই গণশুনানি চলে বিকেল ৪টা পর্যন্ত। বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে জমা পড়া প্রায় ২০০টি অভিযোগের মধ্যে দুদক আইনে উপস্থাপনযোগ্য ৬৪টি অভিযোগ নিয়ে শুনানি হয়। অধিকাংশ অভিযোগ তাৎক্ষণিক সমাধান করা হয়। ৫টি অভিযোগ অনুসন্ধান করতে দুদককে নির্দেশনা দেওয়া হয়। আর দুইটি অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান, দুদকের সমন্বিত কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মঈনুল হাসান রওসানী।

গণশুনানিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, ভুক্তভোগী সেবাগ্রহীতা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ছাত্রজনতাসহ সমাজের বিভিন্ন পর্যায়ের প্রায় সহ¯্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

গণশুনানিতে জনসাধারণের সমাগমকল্পে কুষ্টিয়া সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়। ফলে কুষ্টিয়া সদরের উক্ত গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়ে। সরকারি বিভিন্ন দফতরে পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এই গণশুনানির মূল লক্ষ্য।

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

শ্বশুর-শাশুড়ির সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে পিংকী দাস নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূ দুই সন্তানের জননী।

সোমবার বিকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই গৃহবধূ।

হাসপাতালের বারান্দায় আহাজারি করছিলেন সন্তান হারানো মা লিপি দাস। তিনি জানান, কয়েকদিন ধরে স্বামীকে ছায়া-বøাউজ কিনে দেওয়ার কথা বলছিলেন পিংকী। স্বামীর সময় না হওয়ায় গত বৃহস্পতিবার শিশু সন্তানকে চিকিৎসক দেখিয়ে ফেরার পথে ওইসব কিনে আনেন পিংকী। এই নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তার শ্বশুর ভৌগি দাস, কাকা শ্বশুর, শাশুড়ী ও কাকি শাশুড়ী মিলে পিংকীকে বেদম মারধর করেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন পিংকী। অসুস্থ অবস্থায় বাবার বাড়িতে চলে আসেন তিনি। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পিংকীর মামা শ্বশুর গত রবিবার তাকে হাসপাতালে এনে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান পিংকী।

জানা যায়, ৫ বছর আগে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ত্রিবেণী এলাকার সুমন দাসের সঙ্গে বিয়ে হয় পিংকীর। সংসারে তাদের তিন বছর ও সাত মাস বয়সী দুটি সন্তান রয়েছে।

এসব তথ্য জানিয়ে পিংকীর কাকা সুকুমার দাস বলেন, পিংকীকে শারিরিক নির্যাতন করার সময় জামাই সুমন বাড়িতে ছিল না। কিন্তু পরেও সে তার স্ত্রীর কোনো দেখ-ভাল করেননি। আমরা এই হত্যার বিচার চাই।

আরও পড়ুন – লিচু পাড়তে গিয়ে আহত বৃদ্ধ মারা গেছেন

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসপাতাল থেকে এ বিষয়ে পুলিশকে কিছু জানানো হয়নি। আর মেয়েটি যেহেতু পাশ্ববর্তী ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানা এলাকায় নির্যাতনের শিকার হয়েছেন সেকারণে মামলা সেখানেই হবে।

লিচু পাড়তে গিয়ে আহত বৃদ্ধ মারা গেছেন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় লিচু পাড়তে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে আহত আশীতিপর এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার রাত দশটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ রেজাউল আহসান মারা যান। তিনি উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের রনপ্রিয়া গ্রামের বাসিন্দা। এর আগে গত ১৩ মে রেজাউল আহসান আহত হন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার দুপুরে ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ঘটনার দিন সকাল দশটার দিকে নিজ বাড়ির আঙ্গিনায় লিচু বাগানে ওঠেন বৃদ্ধ রেজাউল হাসান। এ সময় এক ডাল থেকে অন্য ডালে পার হওয়ার সময় ডাল ভেঙে নিচে মাটিতে পড়ে যান। গুরুত্বর আহত অবস্থায় তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিনই রেজাউল হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার রাতে তিনি মারা যান।

আরও পড়ুন – মোবাইলের সিমকার্ডের কৃত্রিম সংকট, উপবৃত্তির এ্যাকাউন্ট নিয়ে ভোগান্তি

পুলিশ পরিদর্শক(তদন্ত ) রাকিবুল ইসলাম বলেন, থানা থেকে রির্পোট দেওয়ার পর লাশ পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

মোবাইলের সিমকার্ডের কৃত্রিম সংকট, উপবৃত্তির এ্যাকাউন্ট নিয়ে ভোগান্তি

0

স্টাফ রিপোর্টার

প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা উপবৃত্তির এ্যাকাউন্ট খুলতে অভিভাবকদের মধ্যে নতুন সিমকার্ড কেনার হিড়িক পরে গেছে। এই সুযোগে মুঠো ফোন কম্পানি গুলোর সিমের সব অফার বন্ধ করে দিয়েছে। অপর দিকে সিমকার্ডের কৃত্রিম সংকটের ফলে অভিভাবকরা ২০ টাকার সিমকার্ড ৪শ টাকায় কিনতে বাধ্য হচ্ছেন। এখনেই শেষ না, হয়রানি আছে ধাপে ধাপে।

খোকসা উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৮৭ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৩ হাজার ৬শ জন শিশুরা লেখাপড়া করছে। ৭০ থেকে ৮০ শতাংশ শিক্ষার্থীর উপবৃত্তির মোবাইল ব্যাংক এ্যাকাউন্ট খোলা রয়েছে শিশুর বাবা’র নামে কেনা সিমকার্ডে। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের উপবৃত্তি সংক্রান্ত এক অফিস আদেশে মায়ের জাতীয় পরিচয় পত্র দিয়ে খরিদ করা সিমে একটি মোবাইল ব্যাংকে হিসাব খুলতে বলা হয়। এই খবর ছড়িয়ে পরলে শিশুদের অভিভাবকরা সিমকার্ড কিনতে ব্যস্ত হয়ে পরেন। শুরু হয় সিমকার্ডের কৃত্রিম সংকট। ফোন কম্পানির এজেন্টদের ঘরের মহিলাদের লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ইতোমধ্যে ফোন কম্পানি গুলো সিমের সব অফার তুলে দিয়েছে। ফলে এক সপ্তাহ আগেও যে সিমকার্ড ২০ টাকার বিক্রি হচ্ছিল তা হঠাৎ করেই ৪শ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। আবার বাবা পরিচয়পত্রে কেনা সিমে মায়ের পরিচয় পত্র দিয়ে ব্যাংক এ্যাকাউন্ট খোলা থাকলে সে ক্ষেত্রে জটিলতার অন্ত নেই। চলতি সপ্তাহের রবিবার বিদ্যালয়ে ব্যাংক এ্যাকাউন্ট নম্বর সহ আনুষাঙ্গিক কাগজ জমা দেওয়ার সময় শেষ হয়ে গেছে।

শোমসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ইভা। তার মা হাসিনা বেগম নিজের এলাকায় সিম না পেয়ে বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে উপজেলা সদরের মুঠোফোন কম্পানির এজেন্টের কাছে সিমকার্ড কিনতে এসেছিলেন। সেখানেও মেলেনি সিমকার্ড। তাই ফেরিওয়ালা সিম বিক্রেতাকে হণেœ হয়ে খুজতে থাকেন। এক পর্যায়ে সিম বিক্রেতাকে পেলেও সিম পাননি।

সোমবার দুপুরে উপজেলা সদরের কালীবাড়ি রোর্ডে শিশু শিক্ষার্থী ইভা ও মা হাসিনা বেগমের সাথে দেখা হয়ে যায়। তখন তারা সিমকার্ডের প্রচারম্যান ও বিক্রেতাকে খুজে পেয়েছেন।

শিশু শিক্ষার্থী মা হাসিনা জানান, কয়েক সপ্তাহ আগে স্বামীর আবুল কালামের জাতীয় পরিচয় পত্র দিয়ে ২০ টাকায় একটি সিম কিনেছিলেন। কিন্তু সে সিম কাজে আসছে না। তাই এবার নিজের নামে সিম কেনার জন্য হণেœ হয়ে ঘুরছেন। অবশেষে ওই ফোন কম্পানির হকার তাকে একটি সিম ম্যানেজ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। একটি সিমের জন্য দিতে হবে ৩৫০ টাকা। আর মোবাইল ব্যাংকের এ্যাকাউন্ট খুলতে নেবেন ৫০ টাকা। সব মিলিয়ে একটি সিমকার্ডের জন্য তাকে (সিমবিক্রেতা) দিতে হবে ৪০০ টাকা।

মেয়ের উপবৃত্তি চালু রাখতে উপজেলা সদরে সিমকার্ড কিনতে এসেছিলেন রুপা খাতুন ওরফে এলাচ। তার বাড়ি পদ্মবিলা গ্রামে। স্বামীর নামে কেনা সিমকার্ডে তার মেয়ের উপবৃত্তি চালু আছে। কিন্তু স্কুলের মাস্টাররা তাকে আবার নতুন করে নিজের নামে সিমকার্ড কিনতে বলেছেন। তাই শিশুকে সাথে নিয়ে দোকানে দোকানে সিমকার্ড খুজে বেড়াচ্ছেন।

একাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন সিমকার্ডে খোলা ব্যাংক এ্যাকাউন্ট ও মোবাইল নম্বর পরিবর্তন করতে গেলে উপবৃত্তি এন্টি সার্ভার নিচ্ছে না। ঘন্টার পর ঘন্টা ধরে চেষ্টা করতে হচ্ছে। এ ছাড়া শিশুর মায়ের নামে মোবাইল ব্যাংকে এ্যাকাউন্ট থাকলে নতুন এ্যাকাউন্ট খোলা যাচ্ছে না।

শোমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোরান মোল্লা বলেন, ২৮ মে মধ্যে উপবৃত্তি সংক্রান্ত সার্ভারে এন্টি দিতে হবে। তবে অভিভাবকদের আগেই কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। এখনো অনেক শিশুর অভিভাবক কাগজ জমা দেন নি। শিশু শিক্ষার্থীর মা’য়ের নিজের জাতীয় পরিচয় পত্র দিয়ে নিজের নামে মোবাইল ব্যাংকের হিসার খোলার বিষয়টি জটিল করেছে মোবাইল কম্পানি। সিমকার্ড সংকটের ফলে অনেক অভিভাবকরা হয়রানি হচ্ছে। আবার যে মায়ের নামে অন্য সিমে মোবাইল ব্যাংকের এ্যাকাউন্ট খোলা আছে তার নামে নতুন সিমে এ্যাকাউন্ট খোলা যাচ্ছে না।

আরও পড়ুন – খোকসায় আওয়ামী লীগের তিন নেতা-কমী আটক

উপজেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলামের সাথে কথা বলা হলে তিনি জানান, মোবাইল সিমকার্ডের সংকটে অনেক অভিভাবককে ব্যাংক এ্যাকাউন্ট খুলতে সমস্যা হচ্ছে বলে তিনি শুনেছেন। কিন্তু উপবৃত্তি এন্টি সার্ভার সারাদেশে একযোগে কাজ করে। সময় বৃদ্ধির ব্যাপরটি উপর মহলের।

খোকসায় আওয়ামী লীগের তিন নেতা-কমী আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্র লীগের তিন নেতা-কর্মীকে আটক করেছে।

খোকসা থানা পুলিশের হোয়াটস অ্যাপ সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে রবিবার দুপুর পর্যন্ত থানা পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পুলিশের অভিযানিক দল শিশুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুর এলাকা থেকে শিমুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী মোঃ কামাল শেখ (৫৫), পিতা- মৃত জালাল শেখ ও খোকসা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজু আহম্মেদ (৩৫), পিতা-মোঃ গিয়াস উদ্দিন কে আটক করে। উভয় আসামীর বাড়ি শিমুলিয়া গ্রামে। একই দল শিমুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ নাসির উদ্দিন (৫২), পিতা- মৃত চতুর আলী বিশ্বাসকে আটক করে। আটক নাসিরের বাড়ি শিমুলিয়ার বসোয়া গ্রামে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

আটক আওয়ামী লীগের নেতা-কর্মীদের খোকসা থানায় ২৪ মে দায়ের কৃত ১০ নম্বর মামলায় কোটে পাঠানো হয়।

কুষ্টিয়ায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় ও জেলা প্রশাসন কুষ্টিয়া এবং সদর উপজেলা ভূমি অফিস এ ভূমি মেলার আয়োজন করেছে।

রবিবার সকাল দশটায় কুষ্টিয়া সদর ভূমি অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫-২৭ মে তিন দিনব্যাপী এ ভূমি মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শুভযাত্রা বের করা হয়। পরে ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা প্রশাসনের সহকারি কমিশনার মুমতাহিনা পৃথুলা, জেলা রেজিস্টার গাজী মুহাম্মদ আব্দুল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান, জেলা সিনিয়র তথ্য অফিসার মো: আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: আব্দুর রাজ্জাক বাচ্চুসহ ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ সেবা প্রত্যাশীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, বাংলাদেশের ভূমি সেবা ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ভূমি সেবার ডিজিটালাইজেশন কার্যক্রম নাগরিকদের জন্য স্বস্তিদায়ক। হয়রানি মুক্ত জনবান্ধব ভূমি সেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ভূমি মন্ত্রণালয় বদ্ধপরিকর। সে লক্ষ্য অর্জনে ভূমি মন্ত্রণালয় প্রযুক্তিগতভাবে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। নামজারি, ভূমি উন্নয়ন কর, পর্চা ও নকশা সংগ্রহ ব্যবস্থাপনা শতভাগ অনলাইন ভিত্তিক ও ক্যাশলেস করা হয়েছে। যে কোনো নাগরিক পৃথিবীর যেকোন প্রান্ত থেকে যেকোনো সময় সপ্তাহের সাত দিন ২৪ ঘন্টায় কল সেন্টার ও নাগরিক ভূমি সেবা কেন্দ্রের মাধ্যমে সেবা গ্রহণ করতে পারছেন।

আয়োজকরা জানান, নাগরিকদের আধুনিক প্রযুক্তি নির্ভর জনবান্ধব ভূমি সেবা প্রদানের লক্ষ্যে এ ভূমি মেলার আয়োজন করা হয়েছে। অনলাইনে ভূমি সেবার খুঁটিনাটি বিষয় সমূহ জানতে ও সেবা নিতে ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ মেলা চলবে।

আরও পড়ুন – কুষ্টিয়া- ৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমীর হামজা

নির্ধারিত স্টলে গিয়ে করা যাবে ই নামজারির আবেদন। কোন ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি।

কুষ্টিয়া- ৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমীর হামজা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ থেকে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে মুফতি আমীর হামজাকে।

রবিবার (২৫ মে) বিকালে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুফতি আমীর হামজাকে কুষ্টিয়া-৩ সদর আসনে এমপি প্রার্থী ঘোষণা করেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় এবং জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।

সেসময় প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, এই আসনের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা সম্পন্ন করল।

তিনি বলেন, একটি সংস্কার ছাড়া ও বিচার প্রক্রিয়া অগ্রগতি ছাড়া জামায়াতে ইসলামী কোন নির্বাচন মেনে নেবে না।
জামায়াতে ইসলামী ১৮ বা ২৪ সালের মতো নির্বাচন দেখতে চাইনা। আমাদের সবচেয়ে বড় চাওয়া একটি কেয়ারটেকার সরকারের মাধ্যমে যেন নির্বাচন সম্পন্ন হয়।

এসময় মুফতি আমীর হামজা সম্পর্কে মোবারক হোসেন বলেন, আমরা এই আসনে যে প্রার্থী (আমীর হামজা) দিয়েছি তিনি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি আন্তর্জাতিকভাবে একজন সুপরিচিত ব্যক্তি। সুতরাং আমার ধারণা আপনাদের কাজ করতে আরও সহজ হবে মানুষের ধারে গিয়ে তার কথা (আমীর হামজা) স্বতঃস্ফূর্তভাবে বলতে পারব।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর আমীর এনামুল হক, ছাত্র শিবিরের শহর শাখার সভাপতি সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ।

আরও পড়ুন – ঝিনাইদহে সড়ক দুর্ঘনায় কৃষক নিহত

প্রসঙ্গত, গত আওয়ামী লীগের শেষ দুই নির্বাচনে কুষ্টিয়া-(সদর) আসনে পরপর দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তবে ১৯৯১ থেকে টানা তিন সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীরা নির্বাচিত হন।

ঝিনাইদহে সড়ক দুর্ঘনায় কৃষক নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে সড়ক দুর্ঘটনরায় তমছের আলী মালিথা (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের ফকির চাঁদ মালিথার ছেলে।

শনিবার সদর উপজেলার বংকিরা পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, শুক্রবার রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহন হন। মুমুর্ষ অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন – সরকারী জমিতে ঘর নির্মাণের অভিযোগ

সরকারী জমিতে ঘর নির্মাণের অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে আধাপাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী রবিউল ইসলামের বিরুদ্ধে। উপজেলার পান্টি ইউনিয়নের জোতভালুকা-নগরকয়া পানি প্রবাহ খালের পূর্বাশা ভালুকা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয়দের অভিযোগ, খালের পাড় দিয়ে কয়েকটি গ্রামের শত শত বিঘা জমির ফসল নিয়ে চলাচল করে কৃষক ও নানা শ্রেণি পেশার মানুষ। তবে চলার পথে আধাপাকা ঘর নির্মাণ করেছেন রবিউল। এতে চলাচলের পথ সংকীর্ণ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

শনিবার (২৪ মে) সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, জোতভালুকা-নগরকয়া পাউবো সেচ খালের পূর্বাশা ভালুকা এলাকায় ছোট কালভার্ট রয়েছে। কালভার্টের পাশে খালের পাড় দখল করে আধাপাকা ঘর নির্মাণ করা হয়েছে। অবশিষ্ট অংশ দিয়ে চলাচল করছে মানুষ।

এ সময় আবুল হোসেনের ছেলে কৃষক জামাল উদ্দিন বলেন, পাউবোর কর্তারা লাল পতাকা টাঙিয়ে ঘর করতে নিষেধ করেছিল। তবুও সরকারি খালে রাস্তার জমি দখল করে ঘর করেছে রবিউল। এতে কৃষকদের ফসল বোঝায় গাড়ি ঘোড়া নিয়ে চলাচলে করতে সমস্যা হচ্ছে।

পূর্বাশা ভালুকা মাঠে প্রায় তিন বিঘা জমির চাষ কামাল উদ্দিনের। তিনি বলেন, খালের পাড়ের রাস্তা দিয়ে মানুষ, জমি চাষাবাদের যন্ত্র ও ফসলাদি পরিবহনের যানবাহন চলাচল করে। কিন্তু পথ সংকীর্ণ করে ঘর করায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। দ্রæত রাস্তা থেকে ঘরটি অপসারণের দাবি জানান তিনি।

কৃষক রবিউলকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তার স্ত্রী বলেন, খালের জমির অল্প একটু নিয়ে রান্নাঘর তৈরি করা হয়েছে। এতে জনগণের সমস্যা হওয়ার কথা না।

ঘরটি সরকারি জমিতে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. ইয়ামিন হক। তিনি বলেন, স্থানীয়দের মৌখিক অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগে ঘর করতে নিষেধ করে লাল পতাকা টাঙানো হয়েছিল। শনিবার সকালে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। খুব দ্রæতই জমি মেপে ঘরটি অপসারণ করা হবে।

আরও পড়ুন – ব্যবসায়ীর কাছে ফোনে চাঁদা দাবি, সিমের মালিক আটক

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, সরকারি জমি দখলের সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারী করেছেন আমরা তাকে বদলি করে দিয়েছি – পরাজিত এমপি...

কুষ্টিয়া প্রতিনিধি নির্বাচনে হেরে যাওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের ওপর দোষ চাপালেন কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সে সঙ্গে শাস্তিস্বরূপ তাকে...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন – আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও...

দিন-রাত উড়ছে জাতীয় পতাকা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। তবে উপজেলার শিলাইদহ ইউনিয়নের ৯৩ নম্বর...

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক দুই

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী পণ্যসহ দুই চোরকারবারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ)...

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...