মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 798

খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে যাচ্ছেন বিএনপি নেতারা

0
khaleda-Dro-25-p-1-compressed
খালেদা জিয়া। (ফাইল ছবি)

দ্রোহ অনলাইন ডেস্ক

আজ সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন দলের জ্যেষ্ঠ নেতারা।

সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানের ফিরোজায় যাবেন স্থায়ী কমিটির সদস্যরা। স্বাস্থ্যবিধি মেনে শুভেচ্ছা বিনিময় হবে বলে জানিয়েছেন দায়িত্বশীল নেতা।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা শুধু স্থায়ী কমিটির সদস্যরা আজ সোমবার সন্ধ্যা ৭টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবো।

২৫ মার্চ থেকে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান বিএনপির চেয়ারপারসন। ওইদিন থেকে তিনি গুলশানের বাসায় অবস্থান করছেন। করোনা পরিস্থিতিতে প্রথম কয়েক দিন তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। করোনা পরিস্থিতি ও জামিনের শর্ত অনুযায়ী তিনি দলের নেতাদেরও দেখা দিচ্ছেন না।

পালিয়ে আসা করোনা রোগী মাগুরায় আটক

0
Magura-Dro-24-p-13-compressed
জেলার প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা ও যশোর থেকে দুইবার পালিয়ে আসা এক করোনা পজেটিভ রোগীকে আটক করেছে পুলিশ।

আটক রোগীকে মাগুরার শালিখায় ভাড়া করা বাসায় হোম আইসোলেশনে রাখা হয়েছে।

মাগুরা পুলিশ জানান, আক্রান্ত ব্যক্তি ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। ৮ মে ঢাকায় পরীক্ষা করে করোনা পজেটিভ আসে এবং তিনি ঢাকা থেকে পালিয়ে যশোরে চলে আসেন।

২২ মে যশোরে দ্বিতীয় বার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসলে তিনি সেখান থেকে পালিয়ে মাগুরার শালিখা উপজেলায় চলে আসেন। আক্রান্ত ব্যক্তির ঠিকানা জানতে চাইলে তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার রাঢিখালী গ্রামের ঠিকানা দেন। ঠিকানা মোতাবেক তার সন্ধান না পেয়ে মাগুরা সিভিল সার্জন অফিস থেকে তার মোবাইল নম্বর ট্র্যাকিং করে। এরপরে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

শালিখা থানার অফিসার ইনচার্জ তরীকুল ইসলাম জানান, অনেক চেষ্টার পর আড়পাড়ার একটি ভাড়া বাসায় তাকে পাওয়া গেছে। সেখানে তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। বাড়িটি লকডাউন করা হয়েছে।

১১ দিন পর করোনা রোগী আর কাউকে আক্রান্ত করে না

0
Covid-Dro-24-p-11-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা রোগীরা আক্রান্ত হওয়ার ১১ দিন পর অন্য কাউকে আক্রান্ত করতে পারে না।

সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকটিয়াস ডিজিস এবং অ্যাকাডেমি অব মেডিসিন যৌথভাবে এই
গবেষণা করেছে। নতুন এ গবেষণা থেকে এমন তথ্য উঠে এসেছে। খবর বøুমবার্গ।

গবেষকরা দাবী করছেন, অসুস্থ হওয়ার ১১ দিন পর আর কেউ অন্যদের আক্রান্ত করতে পারে না।

৭৩ জন করোনা রোগীর ওপর পর্যবেক্ষণের পর এ ফল পেয়েছেন সিঙ্গাপুরের গবেষকরা।

আর এই ফলের ভিত্তিতে দেশটিতে করোনা রোগীদের চিকিৎসা এবং ছাড়পত্র দেয়া হতে পারে।

বর্তমানে দেশটিতে করোনা রোগী নেগেটিভ হওয়ার চেয়ে তিনি অন্যদের আক্রান্ত করতে পারেন কিনা, সে ব্যাপারে গুরুত্ব দেয়া হচ্ছে।

সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৩১ হাজার ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছে ২৩ জন।

ঘরে বসেই ঈদের আনন্দ করুন – প্রধানমন্ত্রী

0
Shekh-Hasina-Dro-24-p12-compressed
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারীর মধ্যে এবারের ঈদ এসেছে। এবার ঈদে সবাইকে ঘরে থেকেই উদযাপন করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।

রবিবার সন্ধ্যায় ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সবাইকে তিনি ঈদ মোবারক জানান। তিনি বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারীর আকারে ছড়িয়ে পড়েছে। আমরা সবাই যেন স্বাস্থ্য বিধি অনুসরণ করে এবারের ঈদ পালন করি। দেশের এমন সংকটে সরকারের নেয়া নানা পদক্ষেপও তিনি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সব ধরনের গণ-জমায়েতের উপর বিধিনিষেধ আরোপের কারনে। স্বাভাবিক সময়ের মতো এবার ঈদুল ফিতর উদযাপন করা সম্ভব হবে না। মসজিদে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করতে আহবান জানান তিনি। সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং টেলিফোন বা ভার্চুয়াল মাধ্যমে আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া যাবে।

প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহŸান জানিয়ে বলেন, ঈদের আগে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে কিছু কিছু দোকানপাট খুলে দেয়ার অনুমোদন দিয়েছি। ব্যবসায়ী এবং ক্রেতারা নিজেদের সুরক্ষিত রাখবেন। ভিড় এড়িয়ে চলবেন।

আপনার সুরক্ষা আপনার হাতে। মনে রাখবেন আপনি সুরক্ষিত না থাকলে আপনার পরিবারও সুরক্ষিত থাকবে না, প্রতিবেশী সুরক্ষিত থাকবে না, দেশ সুরক্ষিত থাকবে না।

ঈদে ধনীদের অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহŸান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, এই দুঃসময়ে আপনি আপনার দরিদ্র প্রতিবেশী, গ্রামবাসী বা এলাকাবাসীর কথা ভুলে যাবেন না। আপনার যেটুকু সামর্থ্য আছে, তাই নিয়ে তাদের পাশে দাঁড়ান। তাহলেই ঈদের আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে আপনার ঘর এবং হৃদয়-মন।

৩১ মে এসএসসি’র ফল প্রকাশ

0
SSC-Dro-24-p-8-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

৩১ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হবে ফলাফল প্রকাশের এক সপ্তাহের মধ্যে।

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড আগামী ৬-৭ জুন থেকে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু করার প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে। তবে নতুন শ্রেণীতে কবে নাগাদ ক্লাস শুরু হবে তা নির্ভর করছে বর্তমান করোনা পরিস্থিতির উপর। আগস্টে ক্লাস শুরু করার লক্ষ্যে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন আর রশিদ বলেন, একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম সংক্রান্ত প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি এবং ৫০ দিনের মধ্যে অনলাইন ভর্তি কার্যক্রম শেষ করতে হবে বলেও প্রস্তাবে জানানো হয়।

অনলাইন ভর্তি এবং ক্লাস শুরুর সময় সম্পর্কে বোর্ড সূত্র জানান, এ বছর সম্পূর্ণ অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। সম্ভাব্য সময় হিসেবে প্রথম ধাপের ভর্তি আবেদন গ্রহণ আগামী ৬ থেকে ১৬ জুন পর্যন্ত। ২৩ থেকে ২৭ জুন যাচাই-বাছাই, আপত্তি ও নিষ্পত্তি কার্যক্রম। আবেদন প্রক্রিয়া শেষে ৫ জুলাই প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে।

দ্বিতীয় ধাপের আবেদন ১৪ জুলাই শুরু হয়ে চলতে পারে ১৭ জুলাই এবং তৃতীয় ধাপের আবেদন ২২ জুলাই শুরু হয়ে শেষ হতে পারে ২৪ জুলাই। ওইদিন রাতে ফল প্রকাশ করা হবে।

দেশব্যাপী সাধারণ ছুটি কারণে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ে প্রকাশ করা সম্ভব হয়নি।

ঈদে এবার নতুন জামা নয়

0
joya-Dro-24-p-6-compressed (1)
অভিনয়শিল্পী জয়া আহসান

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনার এই ভয়াবহ দিনে ঈদ আসছে নতুন এক অভিজ্ঞতা নিয়ে। প্রতিবছরই ঈদ নিয়ে তারকা ও ভক্তদের মধ্যে থাকে বিশেষ উন্মাদনা।

কেমন কাটবে এবারের ঈদ, এ বিষয়ে অভিনয়শিল্পী জয়া আহসান বলেন, এবারের ঈদ নিজেদের মতো করে ঘরে থেকেই উদযাপন করা উচিত । করোনার এই ভয়াল গ্রাস থেকে দেশ ও মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা করা, যেন খুব দ্রæত করোনা থেকে পৃথিবী মুক্তি পাই।

তিনি আরো বলেন, এবারের ঈদে নতুন জামা নয়, পুরোনো জামা দিয়েই যেন উদযাপন করি সবাই। নতুন পোশাকের জন্য সবাই অস্থির! ঈদ তো শুধু আনন্দের না, স্যাক্রিফাইসেরও। মাসব্যাপী আমরা যে সংযমী হলাম, তা যেন ঈদের পরেও বহাল থাকে। যদি এ যাত্রায় সংযত হই, নিশ্চয়ই সামনের ঈদ ভালোভাবে করতে পারবো।

রেকর্ড সংখ্যক মৃত্যু, আক্রান্ত একহাজার ৫৩২ জন

0
Coronavirus-Dro-p-9-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে অনেক আগেই করোনা শনাক্তের নতুন নতুন রেকর্ড তৈরী হতে শুরু করেছে। এবার মৃত্যুর সংখ্যাও নতুন রেকর্ড গড়লো।

রবিবার করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা বলেন, দেশে ২৪ ঘণ্টায় এক হাজার ৫৩২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশে বর্তমানে মোট করোনা শনাক্ত হলেন ৩৩ হাজার ৬১০ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুর নতুন রেকর্ডে ২৮ জন প্রাণ হারিয়েছেন। করোনায় দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৮০ জনে। তবে ২৪ ঘণ্টায় নতুন করে ৪১৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত আক্রান্তের ছয় হাজার ৯০১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

দেশে ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। দেশের ৪৭টি ল্যাবে ৮ হাজার ৯০৯টি নমুনা পরীক্ষা করা হয় । এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৪৩ হাজার ৫৮৩টি।

খোকসায় বিএনপি’র উদ্যোগে ত্রাণ বিতরণ

0
Bnp-dro-24-p6-compressed
বিএনপির ত্রাণ বিতরণ। ছবি দ্রোহ।

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার খোকসায় বিএনপির উদ্যোগে উপজেলার দু’টি ইউনিয়নের ৩ হাজার পরিবার ত্রাণ সহায়তা পেল।

রবিবার সকালে উপজেলার গোপগ্রাম ও শোমসপুর ইউনিয়নের করোনায় ঘরবন্দী প্রায় তিন হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর পক্ষে গোপগ্রাম ও শোমসপুর ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন, খোকসা উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান কাজল, জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির নেতা মোজাফ্ফর উজ -জামান মিন্টু, ইস্তেকবাল চয়ন, সাবেক চেয়ারম্যান শফি আলম মোল্লা, শফিকুল ইসলাম, আয়ুব আলী মৃধা প্রমুখ।

সিরাজগঞ্জে আটটি বাস জব্দ

0
sirajganj-dro-24-p4-compressed
প্রিতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

গণপরিবহন বন্ধের সরকারি আদেশ উপেক্ষা করে যাত্রীবাহী বাস চলাচল করায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা-পুলিশ আটটি বাস জব্দ করেছে ।

সেতু পার হওয়ার সময় সেতুর তল্লাশি চৌকিতে এসব বাস জব্দ করা হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম বলেন, সরকারি আদেশ না মেনে মহাসড়কে চলাচল করায় আটটি বাস জব্দ করে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীসহ তিনটি, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী দুটি ও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী তিনটি খালি বাস জব্দ করা হয়।

বাসগুলো সেতু পশ্চিম থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয় টি নিয়ে ঈদের পর সিদ্ধান্ত হবে।

ঝিনাইদহে আজ ঈদ উদযাপিত হলো

0
Harinakundu-Dro-24-p3-compressed
ঝিনাইদহে ঈদ উদযাপিত।

দ্রোহ অনলাইন ডেস্ক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিনাকুন্ডুর ১০টি গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন করছে।

রবিবার সকালে উপজেলার হরিণাকুন্ডু বৈঠাপাড়া, কুলবাড়িয়া, রামনগর, দখলপুর, পায়রাডাঙ্গাসহ ১০ গ্রামের অর্ধশত মুসল্লি চটকাবাড়ীয়া দক্ষিণপাড়া জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। জামায়াতে ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম।

গ্রামবাসী আ ন ম বজলুর রহমান জানান, ১৫ বছর ধরে তারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন। করোনার প্রভাবে স্বাস্থ্যবিধি মেনে খোলা স্থানে নামাজ আদায় করতে না পারায় এবার অনেক মুসল্লি ঈদের নামাজে শরীক হতে পারেননি।

সর্বশেষ সংবাদ

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...