মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 26

এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকলে রয়েছে – মির্জা ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশা রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ সৃষ্টি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুক‚লে রয়েছে বলে আমরা মনে করছি।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সা¤প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে। এবার ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলেও তিনি বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, বিএনপি সব নির্বাচনকেই গুরুত্ব দিয়ে দেখে এবং প্রতিপক্ষকে কখনোই দুর্বল হিসেবে বিবেচনা করে না। জামায়াত কৌশলগতভাবে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী।

মির্জা ফখরুল বলেন, যাকে খুশি তাকে ভোট দিন— এটাই আমাদের অবস্থান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে আচরণ বিধিমালা লঙ্ঘনের দুটি মামলায় পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে প্রতি মামলায় তিন দিন করে ছয় দিনের কারাদন্ডাদেশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।

মঙ্গলবার নির্বাচন অনুসন্ধান ও তদন্ত কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো.আব্দুল হাই এ আদেশ দেন। পরে আমির হামজার পক্ষে জরিমানা পরিশোধ করেন তার আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম।

আদালতের রায় অনুযায়ী, কুষ্টিয়ার ইবি থানার শান্তিডাঙ্গা গ্রামের রাশেদ আহমেদ গত ৮ তারিখ আমির হামজার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের দুটি অভিযোগ করেন। ওই অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে এ জরিমানা করা হয়।

রায়ে বলা হয়, কুষ্টিয়া মডেল থানার মজমপুর গেট, পাঁচ রাস্তার মোড়, থানা মোড়সহ অন্যান্য নির্বাচনী এলাকায় সরেজমিনে পরিদর্শন করে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সংক্ষিপ্ত আদালত পরিচালনা করা হয়।

ওই আদালত পরিচালনাকালে মজমপুর গেটে সাঁটানো আমির হামজার ব্যানারে কোথাও মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানা ও মুদ্রণের তারিখ উল্লেখ নেই মর্মে প্রতীয়মান হয়। পরে আমির হামজার আইনজীবী তৌফিকুল ইসলাম তুহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং এ ব্যাপারে ভুল স্বীকার করেন।

রায়ের প্রতিক্রিয়ায় মামলার দুটির বাদী রাশেদ আহমেদ বলেন, রায়ে আমি সন্তুষ্ট। তবে রায় এখনো পরিপূর্ণভাবে কার্যকর করা হয়নি। এসব ব্যানার পোস্টার এখনো আছে। আমরা এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।

মামলার রায়ে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা, ২০২৫-এ উল্লিখিত বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

খোকসায় শেষ সময়ে নির্বাচনী প্রচারণার ব্যস্ত জামায়ত-বিএনপি

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের শেষ দিন জামায়াত প্রার্থী নির্বাচনী গন মিছিলি ও সমাবেশ করেছে। বিএনপির প্রার্থীর পক্ষ থেকে মিছিল ও লিপলেট বিতরণ করা হয়। বাঁকী প্রার্থীদের এ জাতিয় প্রচারণা চোখে পরেনি।

সোমবার বিকালে কুষ্টিয়া ৪ (খোকসা-কুমারখারী) আসনের জামায়াতের দাঁড়ি পাল্লা মার্কা প্রতীকের প্রার্থী আফজাল হোসেনের নেতৃত্বে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহসড়কের পাইকপাড়া মির্জাপুর ফুটবল মাঠ থেকে গনমিছিলটি শুরু করে। দীর্ঘ মিছিলটি উপজেলা সদরের বাজার প্রদক্ষিন করে খোকসা বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। গণ মিছিলের পেছনে বাস ট্রাকসহ কয়েক শত যানবাহন আটকা পরে। ভোগান্তির শিকার হয় যাত্রী সাধারণ।

বাস স্ট্যান্ডে নির্বাচনী গণ জমায়াতে জামায়াতের প্রার্থী আফজাল হোসেন তার কর্মীদের হুশিয়ার করে দিয়ে বলেন, কেউ যাতে টাকা দিয়ে ভোট কিনতে না পারে সে জন্য এখন থেকে নিজ নিজ এলাকা পাহাড়া দিন। ভোটের আগের রাত থেকে ফলাফল ঘোষনা না দেওয়া পর্যন্ত কেন্দ্র পাহাড়া দেওয়ার নির্দেশনাও দেন।

এই প্রার্থী আরও বলেন, ভোটাররা চাঁদাবাজ ও দুনীতি মুক্ত ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রয়োজনে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। এ সমাবেশে উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম বক্তব্য রাখেন। এ কর্মসূচির পর উপজেলা জামায়াতের পক্ষ থেকে নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড সৃষ্টি না হওয়ার অভিযোগ তুলে উপজেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।

এ দিন সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একাধিক অঙ্গ সংগঠন দলীয় ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর পক্ষে পৃথক পৃথক মিছিল বের করে। এ সময় উপজেলা বিএপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর উজ জামান মিন্টুর নেতৃত্বে একদল নেতাকর্মী উপজেলা সদরের প্রধান বাজারের ব্যবসায়ীদের মধ্যে ধানের শীষ প্রতিকের লিফলেট বিতরণ করেন।

কুষ্টিয়ায় একগুচ্ছ উন্নয়নের পরিকল্পনা বিএনপির প্রার্থীর ইশতেহারে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া ৩ (সদর) আসনের বিএনপি দলীয় প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার তাঁর নিজ নির্বাচনী এলাকার জন্য নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

রবিবার রাত ৯ টায় শহরের দিশা টাওয়ারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং সুধী জনের উপস্থিতিতে এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থান ও যুব উন্নয়ন, শিক্ষা-চিকিৎসাসহ নানা বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়াও কুষ্টিয়াকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, জুয়া, নারী নির্যাতন এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং মাদকবিরোধী সমাজিক আন্দোলন জোরদার এবং ধর্মীয় সামাজিক সম্প্রীতি রক্ষা করার ঘোষণা দেওয়া হয়েছে।

মিডিয়া সেলের সমন্বয়ক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মতিনুর রহমান প্রমুখ।

ইশতেহারে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ জনবল তৈরির জন্য কুষ্টিয়াতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি / টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন, রেল যোগাযোগ, অবকাঠামো ও অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণের প্রতিশ্রæতি দেয়া হয়েছে।

এছাড়াও ইশতেহারে অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে কর্মসংস্থান ও যুব উন্নয়ন: তরুণ ও বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ, স্টার্টআপ সিড ফান্ড এবং জামানত ছাড়া সহজ ঋণের ব্যবস্থা করা।

শিক্ষিত বেকার যুবকদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির জন্য চায়নিজ, জাপানিজ, কোরিয়ান, আরবী ও ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষ জনবল তৈরি করে বিদোশ কর্মসংস্থানের ব্যবস্থা করা।

শিক্ষার প্রসার ও মান উন্নয়ন: স্কুল-কলেজ ও মাদ্রাসার অবকাঠামো ও ডিজিটাল শিক্ষা উপকরণ নিশ্চিতকরণসহ শিক্ষার মান উন্নয়নে এআই ভিত্তিক কানেক্টেড স্কুল ও লার্নিং সিস্টেম চালু করা।

এ ছাড়া স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, কুষ্টিয়া মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গভাবে চালু করা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, জলবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও খাল পুনঃখনন, শহরের যানজট নিরসনে রেললাইনকে কুষ্টিয়া শহরের দক্ষিণে স্থানান্তরিত করে কুষ্টিয়া ইস্ট ও কুষ্টিয়া ওয়েস্ট দুটি স্টেশন স্থাপনসহ পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতকরণ।
গড়াই নদীতে ঘোড়াঘাটে নতুন ব্রিজ নির্মাণ ত্বরান্বিত করা।

ইতোমধ্যে চলমান ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া কার্যক্রমকে ব্যাপকতার মাধ্যমে শহর ও গ্রামে সবুজায়ন ও পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়া।

শিল্প বর্জ্য ও মিউনিসিপ্যাল বাজার সঠিক ব্যবস্থাপনার জন্য রিসাইকেল প্লান্ট স্থাপন করা, জিকে সেচ প্রকল্পকে সংস্কার করে অত্র এলাকার কৃষির স্বর্গরাজ্যকে পুনরুদ্ধার করা, কুষ্টিয়াতে একটি নৌবন্দর স্থাপন করা, শিল্পনগরী হিসেবে গড়ে তোলা, দেশের অন্যতম প্রধান চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর অঞ্চলকে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে এ অঞ্চলকে কৃষি শিল্পাঞ্চল হিসেবে ঘোষণা করা, ভাদালিয়ায় আটামোবাইল ইন্ডাস্ট্রিগুলোকে আধুনিকায়ন ও প্রসারের ক্ষেত্রে সহায়তা প্রদান করা, বন্ধ মোহিনী মিল ও সুগার মিলের বিষয়ে উন্মুক্ত গণশুনানির আয়োজন করে পরবর্তী সিদ্ধান্তু নেওয়া, সাংস্কৃতিক রাজধানী হিসেবে বিকশিত করা, ক্রীড়ার উন্নয়নে পদক্ষেপ গ্রহন।

জামায়াত প্রার্থী আমির হামজা অসুস্থ হয়ে চিকিৎসা নিলেন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা পেটের পীড়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১টায় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনি গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখানে ইসিজিসহ জরুরি কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। চিকিৎসায় তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনি প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। পেটের পীড়াজনিত কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা দেওয়ার পর তিনি কিছুটা সুস্থ বোধ করলে দুপুরের দিকে তাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং বাসায় বিশ্রামে রয়েছেন।

এদিকে আমির হামজার অসুস্থতার খবর শুনে নেতাকর্মীদের নিয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি দলীয় প্রতিদ্ব›দ্বী প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি কিছুক্ষণ হাসপাতালে অবস্থান করেন এবং অসুস্থ আমির হামজার চিকিৎসার খোঁজখবর নেন। এসময় তিনি চিকিৎসকদের কাছেও তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁর ফুড পয়জনিং হয়েছে। বেশ কয়েকবার তিনি বমিও করেছেন। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

কুষ্টিয়া কারাগারে মাদক মামলার সাজা প্রাপ্ত কয়াদির আত্মহত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে এক সাজাপ্রাপ্ত কয়াদি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জেল কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার ভোররাতে তিনি মারা যান। নিহত ওই কয়াদি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে। তিনি মাদক মামলায় সাজা প্রাপ্ত কয়াদি ছিলেন।

কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম জানিয়েছেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুই মাস আগে তিনি কারাগারে আসেন।

শনিবার ভোররাতে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম বলেন, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

কালীগঞ্জে ২ টি পরিত্যাক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে পরিত্যাক্ত অবস্থায় ২ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৬।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বটতলা বাজার এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের গুটিয়ানি বটতলা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। সেসময় কাউকে আটক করতে না পারলেও পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ১ টি বিদেশী পিস্তল, ১ ব্যারেলযুক্ত রিভোলভার ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ভোটের মাঠে ছাত্রদল

0

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসে প্রার্থীদের প্রচার প্রচারণায় যুক্ত হচ্ছে নতুন নতুন মাত্র। কুষ্টিয়া ৪ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর পক্ষে মাথায় লাল সবুজের ক্যাপ পরা ছাত্রদলের নেতা কর্মীদের এই দলটি গ্রাম গঞ্জন ও হাটবাজারে গনসংযোগ করছে। দলীয় ¯েøাগানে মাতিয়ে তুলছে। আবার ধানের শীষের লিফলেট বিতরণ করছে। শনিবার বিকালে খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের ভবানিপুর থেকে ছবিটি তোলা।

সড়ক দুর্ঘটনায় দুই সহপাঠী নিহত, আহত ১

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দৌলতখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো দৌলতখালী চৌহদ্দিপাড়ার হেকমত আলীর ছেলে রহমত (১৪) এবং একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাহাবি (১৪)। গুরুতর আহত শিক্ষার্থীর নাম সাইফ আলী (১৪)। তারা তিনজনই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে মোটরসাইকেলে করে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায় ওই তিন শিক্ষার্থী। প্রাইভেট শেষ করে কিশোরীনগর সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে দ্রæতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

স্থানীয়রা দ্রæত তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত ও সাহাবিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঝিনাইদহ-১ দলীয় প্রতীক ‘কাঁচি’ পরিবর্তে ব্যালটে প্রতীক এসেছে ‘কাস্তে’

0
ছবি সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন মোঃ সহিদুল এনাম পল্লব মিয়া। যাচাই-বাছাই শেষে জেলা রিটানিং কর্মকর্তা তাকে দলীয় প্রতীক ‘কাঁচি’ বরাদ্দ দিয়েছেন। কিন্তু এই আসনের পোস্টাল ব্যালটে তার নামের পাশে প্রতীক এসেছে ‘কাস্তে’।

ঝিনাইদহ-১ আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেন ৪ হাজার ৬০ জন। বিএনপি, জামায়াতা, জাতীয়পার্টি, এবি পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থীসহ মোট ৫জন প্রার্থী এই আসনে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। ইতোমধ্যে আবেদনকারীদের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেকেই ভোট দিয়ে ব্যালট পেপার ফেরত পাঠিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন উঠেছে দায়িত্বে অবহেলা নাকি মূদ্রণজনিত ভুলে এমন হয়েছে? প্রশ্ন দেখা দিয়েছে এই আসনের পোস্টাল ব্যালট পেপার কি করা হবে।

মোঃ সহিদুল এনাম পল্লব মিয়া বলেন, দেশের বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন যারা ঝিনাইদহ-১ আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন এমন কয়েকজন ব্যক্তি আমাকে জানান পোস্টাল ব্যালটে আমার নামের পাশে কাঁচি প্রতীকের পরিবর্তে কাস্তে প্রতীক এসেছে। এটা তাদের দায়িত্বে অবহেলা না ভুল বুঝতে পারছি না। আমি বিষয়টি নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছি। তারা কি ব্যবস্থা নেয় দেখি।

তিনি বলেন, অনেকেই ইতোমধ্যে ভোট দিয়ে ব্যালট পেপার ফেরত পাঠিয়ে দিয়েছেন। এই আসনের সব ব্যালট পেপার বাতিল করে নতুন করে আবার না পাঠালে সমস্যার সমাধান হবে না। নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা না নিলে প্রয়োজনে আইনী ব্যবস্থা নেব।

ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, আমরা বিষয়টি জেনেছি। এটা মূদ্রণ জনিত সমস্যা না কি কারণে হয়েছে বুঝতে পারছিনা। তবে ইতোমধ্যে পাঠিয়ে দেওয়া ব্যালট পেপারগুলি নিষ্কৃয় করা হবে। এগুলো বাতিল করে নতুন ব্যালট পাঠানো হবে।

প্রশ্নে জবাবে রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা বিষয়টি জানিয়েছি। ভোটের এখনো বাকি আছে, আমরা এর মধ্যে করে ফেলতে পারবো।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...