বুধবার, মার্চ ২৫, ২০২৬.
Home Blog Page 106

ধান আনতে গিয়ে বজ্রপাতে ট্রলিচালকের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে মাঠ থেকে ধান নিয়ে আসার সময় বজ্রপাতে ট্রলিচালকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রলিচালকের নাম আব্দুল কুদ্দুস (২৮)। তিনি চারমাইল এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ট্রলিচালক আব্দুল কুদ্দুসের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। তিনি বরেন ওই প্রলিচালক স্টেয়ারিং ট্রলিতে ছাইবাড়ীয়া বিল থেকে ধান আনতে যান। এসময় বজ্রপাতে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন আব্দুল কুদ্দুসকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন – চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নে অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থলে আব্দুল কুদ্দুস নামের এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন – কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নে অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নুজদার শেখ (৭২) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলংগী বাগানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা ও তিন সন্তানের জনক। তিনি পেশায় মুদি দোকানী। ঘটনার শিকার ওই শিশু এবং অভিযুক্ত বৃদ্ধ সম্পর্কে প্রতিবেশী দাদা-নাতিন বলে জানিয়েছেন স্বজনরা।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, ঘটনার শিকার ওই শিশু এলংগী আশ্চর্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ে। মঙ্গলবার দুপুরে প্রতিবেশী নুজদার শেখের দোকানে আইসক্রীম কিনতে যায়। সে সময় লম্পট নুজদার চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে দোকানের ভিতরে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে। এরপর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার মা-বাবার কাছে বিষয়টি খুলে বলে।

আরো জানা গেছে, বিষয়টি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্বজনরা। কিন্তু পরে বিষয়টি জানাজানি হলে রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুর মা। এর পর কুমারখালী থানার অভিযান চালিয়ে আসামি গ্রেপ্তার করে।

আরও পড়ুন – কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

এ বিষয়ে শিশুটির বাবা বলেন, দুপুরে সাত টাকা নিয়ে নুজদারের দোকানে আইসক্রীম কিনতে গিয়েছিল মেয়ে। দোকানে যাওয়ার প্রায় আধাঁ ঘণ্টা পরে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। কাঁদার কারণ জানতে চাইলে মেয়ে জানায় দোকানদার হাতে চকলেট দিয়ে দোকানের ভিতর নিয়ে খারাপ কিছু করেছে। তাঁর ভাষ্য, উপযুক্ত বিচারের আশায় থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন – ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর চার কর্মকর্তার বিরুদ্ধে শ্রম আইনে মামলা

ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ বলেন, চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার আসামিকে আদালতে এবং শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে কাটা ধান পলিথিন দিয়ে ঢাকতে গিয়ে বজ্রপাতে জহুরুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

ব্ধুবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের স্লুতান গ্রামে নিজ বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত চয়ন উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পদ্মা নদী শুকিয়ে চর জমেছে। সেখানে কৃষক জহুরুল ধান চাষ করেছিলেন। বুধবার সকালে পাকা ধান কেটে রেখে আসছিল। দুপুরে বৃষ্টি শুরু হলে পলিথিন নিয়ে কাটা ধান ঢাকতে গিয়েছিলেন জহুরুল। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সরেজমিন গিয়ে দেখা যায়, পদ্মা নদীর পাড়ে কৃষক জহুরুলের জরাজীর্ণ টিনশেডের ঘর। ঘরের ছোট্ট বারান্দায় রাখা রয়েছে মরদেহ। উৎসুক জনতা শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেছেন। স্বজনরা আহাজারিতে ভেঙে পড়েছেন।

এ সময় জহুরুলের ভাতিজা মুন্না শেখ বলেন, একসাথে কাজ করছিলাম। হঠাৎ বিশাল শব্দ করে ডাক ( বজ্রপাত) মারে। আর চাচা এক দিকে আর আমি একদিকে উল্টে পড়ি। পরে ছুটে এসে দেখি কান দিয়ে রক্ত বের হচ্ছে। শরীরের এক পাশ পুড়ে গেছে।

আরও পড়ুন- ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর চার কর্মকর্তার বিরুদ্ধে শ্রম আইনে মামলা

কলেজে ছাত্র ফিরোজ মাহমুদ বলেন, ১৫ বছর আগে জিয়ারুল নামে আরও এক যুবক ফুটবল খেলতে গিয়ে একই স্থানে বজ্রপাতে মারা গিয়েছিলেন। তার ভাষ্য, আকাশে মেঘ হলে সবাইকে সতর্ক হওয়া উচিৎ।

আরও পড়ুন- পদ্মা নদীতে টর্নেডোর ভিডিও ফেসবুকে ভাইরাল

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে একজন মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর চার কর্মকর্তার বিরুদ্ধে শ্রম আইনে মামলা

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) কোম্পানির চার কর্মকর্তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) খুলনা শ্রম আদালতে মামলাটি দায়ের করা হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কুষ্টিয়া অফিসের শ্রম পরিদর্শক (সাধারণ) ফারজুন ইসলাম এ মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়ার উপ-মহাপরিদর্শক ফরহাদ ওহাব।

মামলার আসামিরা হলেন- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনিশা আব্রাহাম, হেড অপ অপারেশনস জর্জ লুইস মার্সেডো, সেক্রেটারি এবং সিনিয়র লিগ্যাল কাউন্সেল সৈয়দ আফজাল হোসেন, কোম্পানির কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে অবস্থিত লিফ ফ্যাক্টরির প্লান্ট ম্যানেজার মুকিত আহমেদ চৌধুরী।

এ বিষয়ে কথা বলার জন্য মামলার বাদী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়ার অফিসের শ্রম পরিদর্শক (সাধারণ) ফারজুন ইসলাম ও আসামি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের কুষ্টিয়ার চৌড়হাস লিফ ফ্যাক্টরির প্ল্যান্ট ম্যানেজার মুকিত চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা কল রিসিভ করেননি।

এবিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়ার অফিসের উপ-মহাপরিদর্শক ফরহাদ ওহাব বলেন, শ্রম আইনের বিধান না মানায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খুলনা শ্রম আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, বিগত বেশ কয়েক বছর ধরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ তুলে আসছেন শ্রমিকরা। গত বুধবার (২৩ এপ্রিল) থেকে ২২ দফা দাবিতে কুষ্টিয়ায় বিএটি লিফ ফ্যাক্টরির শতাধিক মৌসুমি শ্রমিক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের এ অবস্থান কর্মসূচি এখনো চলমান রয়েছে।

আরও পড়ুন – পদ্মা নদীতে টর্নেডোর ভিডিও ফেসবুকে ভাইরাল

টানা এক সপ্তাহ ধরে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে অবস্থিত লিফ ফ্যাক্টরির গেটের সামনে তারা এই কর্মসূচি পালন করছেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ফ্যাক্টরির গেটে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন শ্রমিকরা।

আরও পড়ুন – মাঠ থেকে এক কৃষকের লাশ উদ্ধার

শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- প্রতি বছর বছর নিয়োগপত্র দেওয়া বন্ধ করে এক নিয়োগপত্র দিতে হবে। কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ মুনাফা শ্রমিকদের দিতে হবে। প্রভিডেন্ট ফান্ড সুবিধা দিতে হবে। শ্রমিকের ঝুঁকি বিমা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন নিশ্চিত করতে হবে ইত্যাদি।

পদ্মা নদীতে টর্নেডোর ভিডিও ফেসবুকে ভাইরাল

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি উপচে উপরে আকাশ পানে ওঠার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (ভাইরাল) ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও গুলোতে দেখা যায় হঠাৎ করে পদ্মা নদীর পানি উপচে আকাশের দিকে উঠে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী।

আরও পড়ুন – মাঠ থেকে এক কৃষকের লাশ উদ্ধার

এ ঘটনা ঘটলে স্থানীয়রা আতংকিত হয়ে পড়ে। প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, বিকালের দিকে হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশে উঠে যায়। এতে আমরা ভয় পায়। স্থানীয়রা মোবাইল দিয়ে সেই ঘটনার ভিডিও করেছে। ফেসবুকে ভিডিওটি পোষ্ট করেন অনেকে। ফেসবুকে ভাইরাল হয়েছে কয়েকটি ভিডিও। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন – মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে হুজুর গ্রেপ্তার

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, ঘটনা সত্য। বিকালের দিকে এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মাঠ থেকে এক কৃষকের লাশ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামের মাঠ থেকে মোহাম্মদ আলী (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ১০ টার দিকে গ্রামের নলবিলের মাঠ থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। মোহাম্মদ আলী গাড়ামারা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, কৃষক মোহাম্মদ আলী বিকালে বাড়ি থেকে নলবিলের মাঠে যায়। রাতে স্থানীয় কৃষকরা তার লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় কৃষক শাজাহান আলী বলেন, আমরা মাঠ থেকে ফেরার সময় দেখি মন্টু মিয়ার ধানের জমিতে মোহাম্মদ আলীর লাশ পড়ে আছে। আমরা লাশ দেখে পরিবারে খবর দিলে তারা পুলিশে খবর দেয়।

আরও পড়ুন – মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে হুজুর গ্রেপ্তার

কৃষক শহিদুল ইসলাম জানান, সোমবার বিকালে গাড়ামারা ও ধোপাবিলা গ্রামের বিলের মাঠে মোহাম্মদ আলীর মৃত দেহ পাওয়া যায়। তবে তার শরীরের অবস্থা দেখে ধারনা করা হচ্ছে বজ্রপাতে মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে কাঁদা ছোড়া ছুটি করার পায়তারা চালাচ্ছে একটি মহল।

আরও পড়ুন – খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে বজ্রপাতে মৃত্যু হয়েছে। তার শরীরে পোড়া দাগ আছে। তবে ময়নাতদন্তে পর সঠিকভাবে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে হুজুর গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে এক মাদ্রাসা ছাত্রকে (১২) যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার হুজুর শেখ সাদী (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ২৯ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে, গত সোমবার দিবাগত রাত ৩ টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার কালীতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার বদর আলীর ছেলে।

পুলিশ জনায়, গত রবিবার দুপুরে কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার হুজুর শেখ সাদী তার এক হেবজ ছাত্রকে নিজকক্ষে ডেকে নেন। সেখানে শিশু ছাত্রটির উপর যৌন নির্যাতন চালায়। এরপর বিষয়টি ওই ছাত্র বাড়ি গিয়ে তার মাকে বলে। পরে গত সোমবার দিবাগত রাত ১২ টার পরে ওই ছাত্রের মা বাদী হয়ে হুজুরের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় হুজুরকে রাতেই গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন – খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

মামলার বাদী ছাত্রের মা বলেন, মাদ্রাসায় দিয়েও সন্তানের নিরাপত্তা নেই। তাহলে কোথায় পড়াব? কিভাবে মানুষ হবে সন্তান? আর যেন কোনো সন্তানের সঙ্গে খারাপ কাজ না ঘটে। সেজন্য থানায় মামলা করেছি। উপযুক্ত বিচার চাই হুজুরের।

আরও পড়ুন – মামলা হলেই গ্রেফতার নয় – আইন উপদেষ্টা

কুমারখালী থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিল্লাল হোসাইন বলেন, মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়ন মামলায় শেখ সাদী নামের এক হুজুরকে রাতে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে খোকসা পৌর এলাকার প্রধান বাজারে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইন লঙ্ঘন করায় মেসার্স আল রাফিট ট্রেডাসের মালিক মিলন হোসেন কে ২ হাজার টাকা ও সরকার ট্রেডার্সের মালিক মহেশ্বর পোদ্দার কে ২ হাজার টাকা জরিমানা এ ভ্রাম্যান আদালত।

আরও পড়ুন – মামলা হলেই গ্রেফতার নয় – আইন উপদেষ্টা

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীরা পাটজাত মোড়ক ব্যবহার না করে পরিবেশ বিরোধী প্লাস্টিক ও অন্যান্য সামগ্রী ব্যবহার করছেন। অভিযুক্ত ব্যবসায়ীদের “পাটজাত মোড়ক ব্যবহার (বাধ্যতামূলক) আইন, ২০১০” এর আওতায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন – ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান

তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় পাটজাত মোড়কের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

মামলা হলেই গ্রেফতার নয় – আইন উপদেষ্টা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মামলা হলেই গ্রেফতার নয়। অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে দায়ের করা মামলার বস্তুনিষ্ঠতা আছে কি না- তা জানতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২৮ এপ্রিল) ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা করতে কোনো বাধা নেই। যে কেউ চাইলে মামলা করতে পারেন। কিন্তু কেউ বাণিজ্যিক উদ্দেশে মামলা করছে কি না বা মামলার বস্তুনিষ্ঠতা আছে কি না তার খোঁজ নেওয়া হচ্ছে।

আইন উপদেষ্টা বলেন, সারা দেশেই হয়রানিমূলক মিথ্যা মামলা হচ্ছে, যা ঠিক নয়। আমরা মামলা করায় বাধা দিতে পারি না। মামলা হলেই গ্রেফতার নয়, নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।‎ গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওইদিন আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন।

এদিকে, অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন অনুরাগী, শোবিজ তারকা ও পরিচালকরা।

আরও পড়ুন – ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান

এ প্রসঙ্গে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, অভিযোগের বস্তুনিষ্ঠতা না পেলে গ্রেফতার নয়। সারাদেশে হয়রানিমূলক ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের উদ্দেশ্যে মিথ্যা মামলা হচ্ছে, যা ঠিক না। কিন্তু আমরা মামলা করতে বাধা দিতে পারি না।

আরও পড়ুন – মঙ্গলবার থেকে সারাদেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা

তিনি বলেন, আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া আছে যেন কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হয়। মামলা হলেই গ্রেফতার নয়।

ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাই ডেস্ক

পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি। রয়টার্স

সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি। কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন। সুতরাং এ ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি-ধমকি বাড়ছে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে। ভারতের এ আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেননি তিনি।

খাজা আসিফ বলেন, পাকিস্তান উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। তিনি বলেন, আমাদের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনও হুমকি তৈরি হলেই কেবল পারমাণবিক অস্ত্রের ভান্ডার ব্যবহার করা হবে।

কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার পর ভারত ইতোমধ্যে দুই সন্দেহভাজন হামলাকারীকে পাকিস্তানি বলে শনাক্ত করেছে। তবে ইসলামাবাদ এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন – মঙ্গলবার থেকে সারাদেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা

গত ২২ এপ্রিল কাশ্মিরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এ হামলার ঘটনার পর ভারতে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।

আরও পড়ুন – পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

কাশ্মীরে দশকের পর দশক ধরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ করেছে ভারত। ইতোমধ্যে দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি বড় পদক্ষেপ নিয়েছে ভারত।

সর্বশেষ সংবাদ

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...

খোকসায় প্রতিপক্ষের হামলায় একজন আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার গ্রামে বিবাদপূর্ন জমি সীমানায় গাছ লাগানো কেন্দ্র করে হামলায় একজন আহত হয়েছেন। উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধুশুন্ড গ্রামে রবিবার প্রতিপক্ষের হামলায় বিপুল বিশ্বাস...

কাঠ পুড়ছে ইট ভাটায়

বন উজার করে ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। হুমকীর মুখে পরছে প্রাকৃতিক পরিবেশ। ইট ভাটা গুলোতে এক মুঠো কয়লাও নেই। প্রতিদিনই ট্রাক বা ট্রাকটরে...

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...