বুধবার, মার্চ ২৫, ২০২৬.
Home Blog Page 108

অবৈধ ব্যাটারি রিসাইকেলিং কারখানা অভিযান

0

কুষ্টিয়া প্রতিনিধি

নির্জন পদ্মা নদীর পাড়ে লাল কাপড় দিয়ে ঘেরা। তার ভিতরে উন্মুক্তভাবে ভাঙা হচ্ছে শত শত পুরাতন ব্যাটারি। বের করা হচ্ছে সিসা। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সেখানেই অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে ব্যাটারি রিসাইকেলিং কারখানা পরিচালনার অপরাধে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম পদ্মাপাড়ে বৃহস্পতিবার বিকালে এ অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (সিনিয়র কেমিস্ট) হাবিবুল বাসার।

আদালত অভিযুক্ত ব্যবসায়ীরা হলেন, গাইবান্ধার কিংকরপুর এলাকার আব্দুর রশিদের ছেলে আবু সাঈদ (২৩) ও মানিকগঞ্জের বাঠইমুড়ি এলাকার জিন্নাত আলীর ছেলে রবিন মিয়া (২৫)।

রাত সাড়ে ৮ টার দিতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। তিনি বলেন, অবৈধভাবে ব্যাটারি রিসাইকেলিং কারখানা পরিচালনা করার অপরাধে দুইজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন – কলেজের খেলার মাঠ ব্লক তৈরীর কারখানা

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (সিনিয়র কেমিস্ট) হাবিবুল বাসার ফোনে বলেন, ব্যাটারির ভিতরে সালফিউরিক এসিড থাকে। উন্মুক্তভাবে ব্যাটারি ভেঙে সিসা বের করায় বাতাসে সিসা ও লেটের পরিমাণ বেড়ে যায়। যা পরিবেশ ও মাটির জন্য মারাত্মক ক্ষতিকর।

আরও পড়ুন – খোকসায় দলিল লেখক কে ৩০ হাজার টাকা জরিমানা

তিনি আরও জানান, স্থানীয় প্রভাবশালীদের সহযোগীতায় প্রায় সাতদিন ধরে পদ্মানদীর পাড়ে অবৈধভাবে এ কারখানা চালাচ্ছিলেন।

কলেজের খেলার মাঠ ব্লক তৈরীর কারখানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগরের মীর আব্দুল করীম কলেজের খেলার মাঠ দখল করে নিয়ে নদী ভাঙন রোধ প্রকল্পের ব্লক নির্মাণ করা হচ্ছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি, খেলাধুলার পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও এলাকার যুবসমাজ।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এই মাঠে একসময় প্রতিদিন বিকালে খেলায় মেতে উঠতেন কিশোর-যুবকরা। দূর গ্রাম থেকেও এখানে বিভিন্ন দল খেলা করার জন্য আসত। কিন্তু বিগত মাসছয়েক হলো সংশ্লিষ্ট ঠিকাদার শিশু-কিশোরদের এই খেলার মাঠ দখল করে হাজার হাজার ব্লক তৈরি করছেন।

সরেজমিনে কলেজ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, ইট-পাথর ও সিমেন্ট বালু দিয়ে বানানো ব্লকে উচুঁ উচুঁ ঢিপি তৈরি হয়েছে কলেজ মাঠে। মাঠের মাঝখানেই পড়ে আছে খোয়া ভাঙা মেশিন।

মাঠের এক কোনে একটি সাইনবোর্ড। দেখে জানা যায়, পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়ীয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি রক্ষা শীর্ষক প্রকল্পের জন্য ব্লক গুলো তৈরি করা হচ্ছে।

কলেজ প্রাঙ্গণে কীভাবে এই বøক বানানো হচ্ছে? কলেজ কর্তৃপক্ষের বা এতে কী লাভ, এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আহসান উল হক খান চৌধুরী বলেন, কাজ শেষে হয়তবা উনারা কলেজকে কিছু দেবেন। কিন্তু আপাতত আমরা মানবিক বিষয় মাথায় রেখে ব্লক তৈরির অনুমতি দিয়েছি।

তিনি বলেন, পদ্মা ভাঙতে ভাঙতে কলেজের আঙিনায় চলে এসেছে। এসব ব্লক দিয়ে তো কলেজই রক্ষা করা হবে। সেসব বিষয় মাথায় রেখে বাচ্চাদের খেলার মাঠ জেনেও আমরা বøক বানানোর বিষয়ে কোনো আপত্তি করিনি। ঠিকাদার স্থানীয় এবং প্রভাবশালী হওয়ায় ভয়ে এ বিষয়ে স্থানীয়দের কেউই কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে ঠিকাদার সোহাগ মন্ডল বলেন, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে আমরা সেখানে বøক বানাচ্ছি। নদী থেকে ২০০ মিটার দূর পর্যন্ত তারই জমি। সেই বিবেচনায় এটি কলেজের জমি হলেও নদীরও জমি।

আরও পড়ুন – রাশিয়ার দিলো তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা

ঠিকাদারি প্রতিষ্ঠান এভাবে কলেজের মাঠে ব্লক তৈরির কাজ করতে পারে কিনা, জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কোথায় ব্লক তৈরি করছে সেটা আমাদের জানার কথা না। আমরা শুধু তাদের কাছ থেকে বøক বুঝে নেবো। কলেজের বিষয়ে তিনি বলেন, ওই কলেজে ব্লক বানানো হচ্ছে কিনা আমার জানা নেই। আর যদি হয়ও সেটা আমাকে কেউ জানায়নি।

আরও পড়ুন – খোকসায় দলিল লেখক কে ৩০ হাজার টাকা জরিমানা

এ বিষয়ে মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম বলেন, কলেজ মাঠে এভাবে ব্লক বানানোর এখতিয়ার কারো থাকার কথা না। তারপরও সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাশিয়ার দিলো তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা

0
ছবিটি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ঐতিহাসিক রুশ ভূখন্ডে শান্তিরক্ষী মোতায়েন করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু।

বুধবার রুশ সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।

সের্গেই শোইগু এ সময় দাবি করে বলেন, তথাকথিত ‘ইউরোপীয় জোট’ ইউক্রেনে শান্তিরক্ষীর ছদ্মবেশে সামরিক উপস্থিতির পরিকল্পনা করছে।

রুশ কর্মকর্তা বলেন, ‘ইউরোপের যুক্তিবান রাজনীতিকরাও বোঝেন যে, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ন্যাটো ও রাশিয়ার সরাসরি সংঘর্ষ হতে পারে। এমনকি ভবিষ্যতে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে’।

শোইগুর মতে, ‘শান্তিরক্ষী’ কথাটির আড়ালে ইউক্রেন ও দেশটির খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্য লুকানো আছে। তিনি বলেন, ‘এই সৈন্যদের (শান্তিরক্ষী) ‘দখলদার’ বলাটা আরও উপযুক্ত হবে’।

সের্গেই শোইগুর ভাষায়, ‘এই সৈন্যরা মূলত সেই সব ন্যাটো দেশ থেকে আসবে, যাদের ইউক্রেনে উপস্থিতির বিরোধিতা রাশিয়া অনেক আগেই করেছিল’।

একই সঙ্গে শোইগু আশঙ্কা প্রকাশ করে বলেন, সম্ভাব্য এই ‘শান্তিরক্ষীরা’ ইউক্রেনের ‘নাৎসি’ সরকারকে সমর্থন করতে পারে। এমনকি রুশ অর্থ্যাৎ খ্রিস্টানদের দমন এবং রুশ ভাষাভাষীদের মাতৃভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যচর্চার অধিকার কেড়ে নেওয়ার প্রয়াসেও যুক্ত হতে পারে।

‘এটি কোনো শান্তিরক্ষা মিশন নয়’ উল্লেখ করে রুশ নিরাপত্তা পরিষদের সচিব বলেন, ‘এ কারণেই প্রকৃত বৈশ্বিক সংখ্যাগরিষ্ঠ দেশ এ ধরনের তথাকথিত শান্তিরক্ষা উদ্যোগে যোগ দিতে আগ্রহ দেখাচ্ছে না’।

আরও পড়ুন – খোকসায় দলিল লেখক কে ৩০ হাজার টাকা জরিমানা

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের জন্য ‘ইউরোপীয় জোট’ গঠনের ধারণা রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য এবং একটি গুরুতর হুমকি বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন – প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

পেসকভ বলেন, ‘ইউক্রেনের ভূখন্ডে সামরিক বাহিনী মোতায়েন সংক্রান্ত আলোচনা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি ইউরোপ ও সমগ্র বিশ্বের নিরাপত্তার জন্য গুরুতর বিপদ বয়ে আনতে পারে’। সূত্র: মেহের নিউজ

খোকসায় দলিল লেখক কে ৩০ হাজার টাকা জরিমানা

0
oplus_0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জমির পর্চা তোলার জন্য অতিরিক্ত টাকা নেওয়ার প্রমান মেলায় সাব-রেজিস্ট্রার অফিসের এক দলিল লেখককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কম্পাউন্ডে সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন এ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত দলিল লেখকের নাম শ্রী বাহুবল্লভ সরকার। তার লাইসেন্স নম্বর ২৫। সে উপজেলার মানিকাট গ্রামের বলরাম সরকারের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কৃষক নিত্য রঞ্জন পাল তার নামীয় একটি জমি রেজিস্ট্রির জন্য আর এস পর্চার প্রয়োজন হয়। এ জন্য দলির লেখক শ্রী বাহুবল্লভব সরকার ওই কৃষকের কাছ থেকে ৪৫০০ টাকা হাতিয়ে নেন। বৃহস্পতিবার ভুক্তভোগী নিজে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র কাছে অভিযোগ করেন। এক পর্যায়ে দলির লেখককে ওই কর্মকর্তা তার দপ্তরের ডেকে আনেন। দলিল লেখক পর্চা তুলতে ৪৫০০ টাকা নেওয়ার কথা স্বীকার করেন। ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষন আইনে দলিল লেখক বাহুবল্লভ সরকারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুন – প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

কৃষক নিত্য রঞ্জন পালের জামাতা বিকাশ বাছাড় জানান, তার শ্বশুর একটি মন্দির ও তার ছেলেকে ৯৯ শতাংশ জমি দান করেন। এই জমি রেজিস্ট্রেরির সময় আর এস পর্চা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। সাব রেজিস্ট্রার ওই পর্চার একটি সাটিফাই কপি আনতে বলেন। আর এখানেই ঘটে বিপত্তি। কয়েক মাস পর বৃহস্পতিবার সকালে পর্চার সাটিফাই কপি দিয়ে মন্দির ও ছেলের নামে দানের জমি রেজিস্ট্রির পর দলিল লেখন ওই জমি দাতার কাছে পর্চা বাবাদ ৪৫০০ টাকা বাদি করেন। দাবিকৃত টাকা পরিশোধের পর বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র কাছে মৌখিক অভিযোগ করেন ভুক্তভোগী জমি দাতা। পরে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত ওই দলিল লেখকে জরিমানা করেছে।

আরও পড়ুন – কাঁচা আম ও শৈশব

এক সপ্তাহে খোকসা সাব রেজিস্ট্রার অফিসে দুদক অভিযান পরিচালনা করে। ওই অফিসে হানা দিয়ে নৌশ প্রহরীর পকেট থেকে ৪০ হাজার টাকা উদ্ধার করে। এ ছাড়া অফিসের নানা অসঙ্গিতি দেখতে পেয়েছেন বলে অভিযানিক দলের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন।

প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রাসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনু্ষ্িঠত হয়েছে।

বুধবার দিনব্যাপী স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে কর্মসূচীর আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী সচিব ইব্রাহিম মিয়াজী, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক অফিসার ফরিদ আহমেদ ও মেহেদী হাসান।

আরও পড়ুন – কাঁচা আম ও শৈশব

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, উপজেলা কৃষি কার্যালয়, মহিলা বিষয়ক কার্যালয়, শিক্ষা কার্যালয়, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা এবং বিজ্ঞান ও গবেষণা পরিষদের পক্ষ্য থেকে নিজস্ব উদ্ভাবিত লাগসই পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন, পরিবেশ বান্ধব ভার্মি কমপোষ্ট সার, বিষমুক্ত সবজি, হস্তশিল্প, উন্নতমানের চুলা প্রদর্শণ করা হয়। এ গুলো ব্যাপকহারে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন – খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

কাঁচা আম ও শৈশব

0

প্রকৃতিতে আম, জাম ,লিচুসহ বাহারি সব ফল নিয়ে এসেছে মধুমাস বৈশাখ। লোভনীয় সব ফলে লোভাতুর করে তোলে শিশু কিশোর থেকে শুরু করে বুড়ো দেরও। এই কিশোর দল বন্ধুর গাছ থেকে কাঁচা আম পেড়ে এনে মাঠের কোনায় বসে সেই আম মজা করে খাচ্ছে। বুধবার বিকালে কুষ্টিয়ার খোকসার কালীবাড়ি এলাকা থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন – চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়াল

আরও পড়ুন – দৌলতপুর সীমান্ত থেকে স্বর্ণসহ চোরাকারবারী আটক

চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়াল

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ফের মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬১ শতাংশ। যা গরমের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।

জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ সাময়িক হলেও এর তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে। গরম ও আর্দ্রতার সংমিশ্রণে বেড়ে গেছে হিট স্ট্রোকের আশঙ্কাও। এ অবস্থায় শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের সতর্ক থাকতে এবং যথাসম্ভব রোদ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আরও পড়ুন – দৌলতপুর সীমান্ত থেকে স্বর্ণসহ চোরাকারবারী আটক

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অসহ্য গরম অনুভূত হচ্ছে। তবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও আছে।

আরও পড়ুন – খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

এদিকে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা সামান্য কম থাকায় কিছুটা স্বস্তি মিলছে। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত গরমের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। জেলার মানুষ এখন স্বস্তির বৃষ্টির অপেক্ষায়।

দৌলতপুর সীমান্ত থেকে স্বর্ণসহ চোরাকারবারী আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে এক কেজি ৩৪০ গ্রাম স্বর্ণসহ এক চোরাকারবারীকে বিজিবি‘র আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান গণমাধ্যমকর্মীদের কাছে প্রেরণ করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২ টা ৫ মিনিটের দিকে টহল কমান্ডার নায়েক মো: শাহজালালের নেতৃত্বে বিজিবি‘র একটি টিম দৌলতপুর সীমান্তের চরচিলমারি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ৩শ গজ উত্তরে, শূণ্য লাইন হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খারিজাথাক মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে।

এ সময় মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজান বেগ গ্রামের মৃত সুধির মন্ডলের ছেলে চোরাকারবারী শ্রী রিপন মন্ডলকে (৪২) এক কেজি ৩৪০ গ্রাম ওজনের ১২ টি স্বর্ণের বারসহ হাতে নাতে আটক করে। এ সময় তার সঙ্গী অপর চোরাকারবারী দৌলতপুর উপজেলার চরচিলমারী খারিজাথাক গ্রামের মুজা সরকারের ছেলে মো: নুর আলম সরকার (৩৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি আটানব্বই লক্ষ বাইশ হাজার ছয়শত বিশ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন – খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

একই সাথে আটক চোরাকারবারীকে ওদৗলতপুর থানা পুলিশের হাতে হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন – পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের অবৈধ কার্যক্রমের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও চোরাকারবারীসহ চোরাচালানী মালামাল আটকে বিজিবি‘র পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

খোকসায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা রকি বিশ্বাসকে আটক করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় আটক রকি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সে উপজেলা সদরের চরপাড়া গ্রামের মোঃ ফরিদ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন – পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

খোকসা থানা পুলিশের হোয়াটস অ্যাপ গ্রæপে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা রকিকে গ্রেফতারের খবর নিশ্চিত করা হয়। আটক রকি বিশ্বাসকে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলা মোড় থেকে আটক করা হয়। তাকে খোকসা থানায় ৯ ফেব্রæয়ারি রুজু করা ০৪ নং মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আরও পড়ুন – শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সোমবার ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, বিভিন্ন রোগে ভুগছিলেন রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়।

ভ্যাটিকান নিউজ সার্ভিস জানিয়েছে, ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় নিজ বাসভবনে পোপ ফ্রান্সিস মারা গেছেন। তার পুরো জীবন ছিল প্রভু ও তার গির্জার সেবায় নিবেদিত।

আরও পড়ুন – শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

মৃত্যুর একদিন আগেও তিনি সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হয়ে হাজারো উপাসকের উদ্দেশ্যে ‘শুভ ইস্টার’ বার্তা দিয়েছিলেন।

আরও পড়ুন – কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

পোপ ফ্রান্সিস, ইতিহাসের প্রথম ল্যাটিন আমেরিকান পোপ, যিনি তাঁর বিনয়ী ভঙ্গি এবং দরিদ্রদের প্রতি ভালোবাসার মাধ্যমে বিশ্বকে মুগ্ধ করেছিলেন।

সর্বশেষ সংবাদ

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...

খোকসায় প্রতিপক্ষের হামলায় একজন আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার গ্রামে বিবাদপূর্ন জমি সীমানায় গাছ লাগানো কেন্দ্র করে হামলায় একজন আহত হয়েছেন। উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধুশুন্ড গ্রামে রবিবার প্রতিপক্ষের হামলায় বিপুল বিশ্বাস...

কাঠ পুড়ছে ইট ভাটায়

বন উজার করে ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। হুমকীর মুখে পরছে প্রাকৃতিক পরিবেশ। ইট ভাটা গুলোতে এক মুঠো কয়লাও নেই। প্রতিদিনই ট্রাক বা ট্রাকটরে...

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...