মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 133

থানায় অগ্নি সংযোগের ঘটনায় বিএনপি নেতাকে দুষলেন আর এক নেতা

0

স্টাফ রিপোটার

সংবাদ সন্মেলন করে নিজ দলের নেতার ভাইয়ের বিরুদ্ধে ৫ আগস্ট থানায় হামলা ও অগ্নি সংযোগের অভিযোগ করলের উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক।

রবিবার সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ রাজু নিজের অফিসে সাংবাদিক সম্মেলন করেন।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ খান তার বক্তব্যে দাবি করেন, ৫ আগস্ট ছাত্র জনতার বিজয়ের দিন উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুজ্জামান স্বপনের ভাই কামরুজ্জামান শরিফ নেতৃত্ব দিয়ে থানায় হামলা ও অগ্নি সংযোগ করান। সেদিনই স্থানীয় মানুষ বিএনপির নেতাদের উপর ক্ষুদ্ধ হন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির একই কমিটির সদস্য সচিব আনিসুজ্জামান স্বপন ও তার ভাইদের বিরুদ্ধে জমি দখল, দলবাজি, দলের মধ্যে কন্দোল সৃষ্টি অভিযোগ করে।

তিনি আরও বলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুজ্জামান স্বপন এক ফেসবুক বক্তব্যে তার (রাজু) পরিবার সম্পর্কে বেফাস মন্তব্য করেছেন। তার পরিবারকে সরাসরি আওয়ামী লীগের দালাল আক্ষা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির এই নেতা আরও বলেন, সদস্য সচিব নিজে দলকে বিভক্ত করে রেখেছেন। ৫ আগস্টের পর ওই নেতার ভাইসহ অনুসারীরা বিএনপির ব্যানার ব্যবহার করে জমি দখল থেকে শুরু করে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

নাফিজ আহমেদ রাজু স্পষ্ট অভিযোগ করে বলেন, সদস্য সচিবের বড় ভাই উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জান কাজল ব্যক্তি শক্রতা বসত শোমসপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা সহ একাধিক ব্যক্তির জমি দখল ও নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন।

আরও পড়ুন – খোকসায় ছাত্রলীগ নেতা আটক

থানায় আগুন দেওয়া ঘটনার নেতৃত্ব দেওয়া অভিযোগে নাম আসা কামরুজ্জামান শরিফ সাবেক ছাত্রদল নেতা। তিনি একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (বরখাস্ত কৃত)। গত আওয়ামী লীগ সরকারের একাধিক মামলার আসামী হওয়ায় তাকে চাকুরি থেকে সাময়ীক অব্যহতি দেওয়া হয়।

খোকসায় ছাত্রলীগ নেতা আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশ আট করেছে।

আটক ওই ছাত্রলীগের নেতার নাম মোঃ সেলিম হোসেন (২৫)। সে সিংঘরিয়া গ্রামের আব্দুল সালাম শেখের ছেলে। এবং শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারী।

আরও পড়ুন – ঝিনাইদহে ৩ চরমপন্থী নেতা নিহত, প্রতিপক্ষের দায় স্বীকার

খোকসা থানা পুলিশের হোয়ার্টসআ্যাপের মাধ্যমে জানা গেছে, শনিবার (২২ ফেব্রæয়ারি) রাতে খোকসা থানাধীন বিলজানি বাজার এলাকা থেকে ছাত্রলীগ নেতা সেলিম হোসেনকে আট করা হয়। চলতি মাসের ৯ তারিখে খোকসা থানায় দায়ের করা ৪ নং মামলার এজাহার ভুক্ত আসামী রয়েছে ওই ছাত্রলীগ নেতা।

ঝিনাইদহে ৩ চরমপন্থী নেতা নিহত, প্রতিপক্ষের দায় স্বীকার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার ও মৎস্যজীবী লীগের সহ-সভাপতি হানিফ তার দুই সঙ্গীসহ খুন হয়েছে। এ হত্যার দায় স্বীকার করেছেন স্থানীয় জাসদ গনবাহিনী।

অপর নিহতরা হলেন- হাফিনের শ্যালক শ্রীরামপুর গ্রামের উম্মাদ আলীর ছেলে লিটন এবং কুষ্টিয়া ইবি থানার পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম। নিহতরা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিতে যুক্ত ছিলেন।

শনিবার (২২ ফেব্রæয়ারি) নিহতদের স্বজনরা তাদের পরিচয় নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকার একটি ক্যানালের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। তিনজনের মাথায় গুলির চিহ্ন রয়েছে। পাশে দুইটি মটরসাইকেল ও নিহতদের ব্যবহৃত হেলমেট পড়ে ছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে এই এলাকায় তারা একাধিক গুলির শব্দ শুনতে পান। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন ইবি থানার পিয়ারপুর ও শৈলকুপায় রামচন্দ্রপুর গ্রামের মাঠের মধ্যে শ্মশানঘাট এলাকায় তিনজনকে গুলি করে হত্যার পর ফেলে রাখা হয়েছে। তারা এগিয়ে গিয়ে দেখতে পান তিনজনের মৃতদেহ পড়ে আছে। পাশে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল পড়ে আছে। যার নম্বর চুয়াডাঙ্গা ল ১২-০১২৩।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হানিফ মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি ছিলেন। হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুর রহমান হত্যা মামলায় তার ফাঁসি আদেশ হয়। উচ্চ আদালতেও ফাঁসির রায় বহাল থাকলে হাসিনা সরকারের সময় প্রেসিডেন্ট আব্দুল হামিদের বিশেষ ক্ষমা নিয়ে এলাকায় ফিরে আসেন হানিফ এবং মৎস্যজীবী লীগের উপজেলা কমিটির সহ-সভাপতি নিযুক্ত হন। আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। আওয়ামী সরকারের পতনের পর হানিফ আরও একটি রাজনৈতিক দলের ব্যানারে ফিরে আসার চেষ্টা করেন। এ হত্যান্ডের ঘটনায় কেউ মামলা করেনি।

ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, শুক্রবার দিবাগত রাতে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের কীভাবে মারা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এদিকে হত্যার দায় স্বীকার করে ‘জাসদ গণবাহিনীর কালু’ পরিচয় দিয়ে গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হয়েছে।

আরও পড়ুন –সরকারি বরাদ্দে প্রতিবন্ধি আজাদের দোকান ঘরই হয়নি, আবার ব্যবসা

হোয়াটসঅ্যাপ বার্তায় দাবি করা হয় ‘এতদ্বারা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর ও খুলনাবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিনাকুন্ডু নিবাসী মো. হানিফ তার দুই সহযোগীসহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন। তাদের লাশ রামচন্দ্রপুর ও পিয়ারপুর ক্যানালের পাশে রাখা আছে। অত্র অঞ্চলের হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেয়া হলো অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে। কালু জাসদ গণবাহিনী।’

সরকারি বরাদ্দে প্রতিবন্ধি আজাদের দোকান ঘরই হয়নি, আবার ব্যবসা

0

স্টাফ রিপোর্টার

ভিক্ষুক পুনঃবাসন প্রকল্পের আওতায় ব্যবসার জন্য নগদে ১৮ হাজার টাকা, একবান্ডিল ঢেউটিন সাথে ঘর তৈরীর কিছু কাঠ পেয়েছিলেন রেল দুর্ঘটনায় দুই হাত ও এক পা হারানো প্রতিবন্ধি আবুল কালাম আজাদ। সরকারি টাকার সাথে ভিক্ষা করে জমানো ১৫ হাজার টাকা দিয়ে বাড়ির আঙ্গিনায় দোকান ঘর তৈরী কাজ শুরু করেছিলেন। অর্থাভাবে ঘরটি আর তৈরী করতে পারেনি। ব্যবসাও শুরু করতে পারেনি। তাই আবার ভিক্ষাবৃত্তি পেশায় নেমেছেন। এ প্রকল্পের সুবিধা ভোগীদের সবাই ভিক্ষাবৃত্তি পেশায় ফিরে গেছেন।

ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভিক্ষুক পুনবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি চালু হয় ২০১৬ -১৭ অর্থ বছরে। আট বছরে সরকারের এ প্রকল্পে সুবিধা পেয়েছেন দুই শতাধিক ভিক্ষারী। কিন্তু প্রতিদিনই গ্রামগঞ্জ ও হাটা বাজারের দল বেঁধে ভিক্ষা করতে দেখা যায় অসংখ্য ভিক্ষারীকে।
স্বামী অসুস্থ হয়ে পরায় প্রায় ৫ বছর ভিক্ষা করছেন জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসালিয়া গ্রামের আমেনা বেগম। এবছর অসুস্থ্য স্বামীর জন্য শীতের একটা কম্বল পাওয়ার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত কম্বলও তার ভাগ্যে জোঠেনি। একই গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি রেহানা খাতুন। স্বামী পরিতক্তা এই নারীও ভিক্ষুক পুনবাস প্রকল্পের আওতায় পরেনি। তার মত বৃদ্ধা রেবা, বিলকিস, জয়নব, সারথি রানি মন্ডলও এ প্রকল্পের সহায়তা পায়নি।

উপজেলায় সমাজ সেবা অফিসে ভিক্ষাবৃত্তি পেশার সাথে জড়িত বা উপকার ভোগী ভিক্ষুকের সংখ্যা জানাতে পারেনি। তাদের কাছে গত দুই অর্থ বছরের ৩২ জন সুবিধাভোগী ভিক্ষুকের তালিকা আছে। সমাজ সেবার তালিকায় রেল দুর্ঘটনায় দুই হাত ও এক পা হারানো প্রতিবন্ধি আবুল কালাম আজাদকে ব্যবসার জন্য সর্বোচ্চ সরকারি সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু সে সহায়তার টাকায় ব্যবসাতো দূরের কথা দোকান ঘরের মেঝে পর্যন্ত তৈরী করতে পারেন নি। ঘর তুলতে গিয়ে ভিক্ষা করে জমানো সব টাকা তার শেষ হয়ে গেছে। দুই শিশু পুত্র আর স্ত্রীসহ ৪ জনের সংসার চালাতে আবার ভিক্ষায় বেড় হচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের একটি সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থবছরে ৮৬ জন ভিক্ষুককে প্রথম বার পূনবাস প্রকল্পের সুবিধা দেওয়া হয়। এরপর প্রতিবছরই নতুন বরাদ্দ এসেছে। প্রায় ২ শতাধিক ভিক্ষুককে প্রকল্প থেকে সহায়তা দেওয়া হয়েছে। সূত্রটি আরো জানায়, উপজেলারা ভিক্ষুকের তালিকা তাদের কাছে আছে। তবে তালিকাটি বিগত সরকারের আমলে করা।

উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার উত্তরের পদ্মা নদীর তীরের গোপগ্রাম ইউনিয়নের বরইচারা গ্রাম। এই গ্রামের রমজান মৃধার ছেলে প্রতিবন্ধি আবুল কালাম আজাদ। স্ত্রী আসমা ও দুই পুত্র রোহান ও রুমনসহ তিনি গ্রামেই বাস করেন। আগে কুষ্টিয়া জেলা শহরে রিকসা চালাতেন। ২০০৯ সালে শহর থেকে বাড়ি ফেরার সময় ট্রেনের নিচে পরে ২টি হাতসহ বাম পা (কাটা পরে) হারান।

বৃহস্পতিবার সরেজমিন প্রতিবন্ধি আবুল কালাম আজাদের বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। সকালেই তিনি ভিক্ষার ঝুলি হাতে উপজেলা সরের দিকে রওনা করেছেন। পাকা রাস্তার সাথে নিজের বসত ঘরের উত্তরে বাড়ির জমিতেই আধাপাতা ১৫ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া দোকান ঘর নির্মান কাজ শুরু করেছিলেন। সবেমাত্র ঘরের পোতা পর্যন্ত উঠেছে। অর্থাভাবে কয়েক মাস আগেই দোকান তৈরীর কাজ বন্ধ করে দিয়েছেন।

প্রতিবন্ধি আজাদের স্ত্রী আসমা খাতুন জানান, তার স্বামী ভিক্ষুক ছিল না। ভাগ্যের দোষে প্রতিবন্ধি হয়ে গেছে। ছোট ছোট দুই ছেলে আর সংসারের তাগিদে মানুষের কাছে হাত পাততে বাধ্য হচ্ছেন। অনেক চেষ্টা তদবিরের পর গত বছর ব্যবসার জন্য সমাজসেবা অফিসের মাধ্যমে নগদ ১৮ হাজার টাকা, একবান্ডিল ঢেউটিন সাথে ঘর তৈরীর কিছু কাঠ পেয়ে ছিলেন। যা দিয়ে দোকার ঘরের পোতা পর্যন্তও হয়নি। সরকারি টাকার সাথে ভিক্ষা করে জমানো ১৫ হাজার টাকা লাগিয়ে ঘরটির পোতা পর্যন্ত করা সম্ভব হয়েছে। টাকা না থাকাই দোকান ঘর করা হয়নি। ব্যবসা করবেন কি দিয়ে ?

খোকসা বাস স্ট্যান্ডে প্রতিবন্ধি আজাদের সাথে দেখা করা হয়। তিনি জানান, সরকারি টিন আর টাকায় তার দোকান ঘরকরাই হয়নি। ব্যবসার পূজির আগে তার দোকান ঘরটি ঠিক করা দরকার। ঘর তৈরী করতে তার আরো প্রায় ১ থেকে দেড় লাখ টাকা প্রয়োজন। সাথে ব্যবসার পুজি দরকার। সবমিলিয়ে দুই-আড়াই লাখ টাকা হলে ব্যবসা শুরু করা সম্ভব। কিন্তু এখন তার বাড়ির লোকের দুই বেলার খাবার দিতে পারছেন না। তাই বাধ্য হয়ে অন্যদের মত সেও ভিক্ষা করছেন। সরকারি সাহার্যের দু’টো মুরগি বা হাঁস, একটা ছাগল অথবা গরুর বাছর দিয়ে কেউ কিছুই করতে পারেনি। তাই তার মত প্রায় সবাই ভিক্ষা করছেন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ভিক্ষুক পুনবাস ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি উপকার ভোগীদের কল্যানেই এসেছে। তবে কাক্সিক্ষত সফলতা আসতে সময় লাগবে। তিনি জানান, প্রকল্পটি অনেক আগে চালু হলেও তার কাছে গত দুই অর্থ বছরের ৩২ জন উপকার ভোগীর তালিকা আছে। তাদের মধ্যে কয়েকজন ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে ভালোই আছেন বলে দাবিও করেন তিনি।

আরও পড়ুন – শ্রদ্ধা নিবেদন

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সুদিপ্ত রায় দ্বিপন বলেন, প্রকল্পটির সর্বশেষ অবস্থা ফাইল দেখে জানাতে হবে।

শ্রদ্ধা নিবেদন

0

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের কর্মী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ শহীদ বেদিতে সমবেত হয়ে ছিলেন। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারী মাধমিক বিদ্যালয়ের শহীদ মিনার থেকে বৃহস্পতিবার রাতে ছবি গুলো তোলা।

 

প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডঃ মোহম্মদ ইউনুস।
শুক্রবার (২১ ফেব্রæয়ারি) প্রথম প্রহরে ১২টা ২ মিনিটে তিনি শহীদ মিনারে পৃথক পৃথক ফুল দেন। ফুল দেওয়া শেষে ১২টা ৩ মিনিটে তিনি শহীদ মিনার ত্যাগ করেন।

রাত ১১টা ৫৯ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে প্রবেশ করেন। এ সময় রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।

রাত ১২টা ১২ মিনিটের দিকে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

আরও পড়ুন – বিএনপি নেতার ভাইয়ের হাতে প্রকৌশলী লাঞ্ছিত, প্রতিবাদে মানববন্ধ

প্রধান উপদেষ্টার পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দ, রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনৈতিক এবং বিদেশী মিশনের প্রধানবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

বিএনপি নেতার ভাইয়ের হাতে প্রকৌশলী লাঞ্ছিত, প্রতিবাদে মানববন্ধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসানকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন মিরপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচি থেকে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

অভিযুক্ত আতাউল হক চঞ্চল মিরপুর পৌর বিএনপির সদস্য সচিব আজাদুর রহমান আজাদের ছোটভাই। তিনি রড সিমেন্ট ব্যবসায়ী। ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে।

প্রকৌশলী জহির মেহেদী এ ব্যাপারে মিরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, বুধবার বেলা অনুমান সাড়ে ১২টার সময় আমার অফিসে আতাউল হক চঞ্চল উপস্থিত হয়ে আমাকে প্রাণনাশের হুমকি দেয় ও লাঞ্ছিত করেন। মেসার্স বিশ্বাস ট্রেডার্স নামের প্রতিষ্ঠানের মালিক আতাউর রহমান রড ও সিমেন্ট বিক্রেতার একটি ভাউচারে স্বাক্ষর করতে বলেন। পরবর্তীতে বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে চঞ্চল ১০-১২ জন সন্ত্রাসীসহ আমার অফিস কক্ষে আমাকে মারধরের চেষ্টা করে ও লাঞ্ছিত করেন। এ সময় আমার সহকারী আমাকে রক্ষা করতে গেলে তাদেরকেও লাঞ্ছিত করা হয়। এরপর আমার ব্যবহৃত মোবাইলটি আছাড় মেরে ভেঙে ফেলে এবং আমাকে দড়ি দিয়ে বাধার চেষ্টা করে।

জহির মেহেদী সাংবাদিকদের বলেন, ‘ওই নেতার ভাই লোকজন নিয়ে এসে হুমকি দিয়ে বলেন, আমার কথামত উপজেলা চলবে, আমার কথা না শুনলি এখানে চাকরি কত্তি পারবা না।’

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন করে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধনে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিবি করিমুন্নেছা বলেন, গতকাল উপজেলা ইঞ্জিনিয়ারের রুমে ঢুকে গালমন্দ করা হয়, তাকে ধাক্কা দেওয়া হয়। শারীরিক নির্যাতন করা হয়। এসব সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা শক্ত হাতে এগুলো দমন করব। এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকল কর্মকর্তা কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেসা, উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ মেশকাতুল ইসলাম, সহকারী কৃষি অফিসার মতিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার সোহেল রানাসহ মিরপুর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
মিরপুর থানার ওসি মোমিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

ঘটনার বিষয়ে জানতে বিএনপি নেতার ভাই আতাউল হক চঞ্চলের মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া গেছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

আরও পড়ুন – খোকসায় প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত

মিরপুর পৌর বিএনপির সদস্য সচিব আজাদুর রহমান আজাদ বলেন, আমার ভাইয়ের সঙ্গে ওই প্রকৌশলীর একটু বাকবিতন্ডা হয়েছে। আমি তখন কুষ্টিয়া ছিলাম।

পিঠা উৎসব

0

“পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশীতে বিষম খেয়ে, আরো উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে”। কবি সুফিয়া কামালের লেখা কবিতার চরন টি সব বাঙালীর হৃদয়ে সাড়া জাগানিয়া হয়ে আছে। শৈশবের কত স্মৃতিই না মিশে আছে পৌষের পিঠার সাথে। বিদ্যালয়ে চত্বরে শিক্ষক ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আয়োজনে অনুষ্ঠিত পিঠা উৎসব ঘিরে গ্রামের বৌ ঝি থেকে শিশুরাও মেতেছিল। বুধবার খোকসার জাগলবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিঠা উৎবের ছবি।

আরও পড়ুন- খোকসায় যুবলীগ নেতাসহ দুইজন আটক

আরও পড়ুন – সেই ইউএনওকে চট্টগ্রাম বিভাগে বদলি

আরও পড়ুন – খোকসায় প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত

 

খোকসায় প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার জাগলবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিবকদের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে বেতবাড়িয়া ইউনিয়নের জাগলবা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে একদিনে এ উৎসবের আয়োজন করা হয়। রঙিন বেলুনে বাঁধা ফেস্টুন উড়িয়ে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী শিক্ষা অফিসার হুসাইন মহম্মদ বেলাল।

উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী শিক্ষা অফিসার মোঃ খাইরুল ইসলাম। আলোচনায় অংশ নেন সহকারী শিক্ষা অফিসার নাহিদ আকরব, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা মোঃ বিল্লাল গনি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গদাধর পাল, আলাউদ্দিন শেখ, মকবুল হোসেন প্রমুখ।

আরও পড়ুন – খোকসায় যুবলীগ নেতাসহ দুইজন আটক

বিদ্যালয় চত্বরে পিঠা উৎসব উপলক্ষে তৈরী করা প্যান্ডেলে ৩০ জনের বেশী অভিভাবক তাদের তৈরী করা পঞ্চাশ পদের পিঠার প্রদশনী করে। অতিথি ও শিশুরা এসব স্টল ঘুরে দেখেন।

খোকসায় যুবলীগ নেতাসহ দুইজন আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে যুবলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে।

আটকরা হলেন- পাইকপাড়া মির্জাপুর গ্রামে যুবলীগ নেতা মোঃ বাদশা হোসেন ও ওসমানপুর গ্রামের মোঃ রিপন।

খোকসা থানা পুলিশের হোয়াটস অ্যাপ গ্রæপে জানানো হয়, মঙ্গলবার দিনগত রাতে শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুর গ্রামে অভিযান চালিয়ে যুবলীগ নেতা মোঃ বাদশা হোসেনকে আটক করা হয়।

আটক যুবলীগ নেতা বাদশা হোসেন পাইকপাড়া মির্জাপুর গ্রামের মোঃ হাসান আলী শেখর ছেলে।

আরও পড়ুন – সারাদেশেই জলাশয়গুলো দখল-দূষণে বন্ধ হয়ে যাচ্ছে – উপদেষ্টা ফরিদা আখতার

সোমবার দিনগত রাতে খোকসা থানা পুলিশ ওসমানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনে মোঃ রিপন (৪০) কে আটক করে। সে একই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...