মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 135

যশোরসহ ৪ জেলার এসপিকে দায়িত্ব ছেড়ে ঢাকায় আসার নির্দেশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

যশোরসহ কক্সবাজার, নীলফামারী ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারকে (এসপি) দায়িত্ব ছেড়ে ঢাকায় আসার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিমের সই করা পৃথক চারটি আদেশে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, যশোরের পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদ যশোর জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আপনি ১৮ ফেব্রুয়ারি পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করবেন।

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ কক্সবাজার জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আপনি ১৮ ফেব্রুয়ারি পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করবেন।

একই ভাবে নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম নীলফামারীর জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আপনি ১৮ ফেব্রুয়ারি পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করবেন।

আরও পড়ুন – বৃদ্ধকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান সুনামগঞ্জ জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আপনি ১৮ ফেব্রুয়ারি পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করবেন।

বৃদ্ধকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার গ্রামে এক বৃদ্ধকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর মরদেহ মাঠে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত ওই বৃদ্ধের নাম আতিয়ার খাঁ (৬৫)। তিনি উজানগ্রাম ইউনিয়নের শ্যামপুর দুর্বাচার গ্রামের ঝড়ু খাঁর ছেলে।

সোমবার (১৭ ফেব্রæয়ারি) সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের একটি ফসলি মাঠে রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ওই গ্রামেই নানাবাড়িতে দীর্ঘদিন পরিবারসহ বসবাস করতেন আতিয়ার।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে মাঠে আতিয়ারের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থল আতিয়ারের বাড়ি থেকে আধা মাইল দূরে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় কয়েকজন জানান, বিভিন্ন সময়ে আতিয়ার বিপ্লবী কমিউনিষ্ট, জাসদ গণবাহিনী ও শ্রমজীবী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা শুকুর হত্যার আসামীও ছিলেন তিনি। রাতে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা ডেকে নিয়ে তাকে হত্যা করে মাঠে লাশ ফেলে গেছে বলে জানতে পেরেছি।

আরও পড়ুন – অংক দৌড়

সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে।

আরও পড়ুন – আকট মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

অংক দৌড়

0

চেয়ারের উপর রাখা কাগজের টুকরোতে অংক লেখা আছে। এই অংকের নিভুল সমাধান করে ফিরতে হবে স্ট্যাটিং পয়েন্টে। তবেই বিজয়ী হওয়া যাবে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পুরস্কার প্রতিযোগীতার উপজেলা পর্যায়ের প্রতিযোগীরা অংশ নিয়েছে অংক দৌড় প্রতিযোগীতা। খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে সোমবার ছবি গুলো তোলা।

আরও পড়ুন – আকট মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

আকট মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের উদ্যোগে ৭৪ কোটি ৩১ লাখ ১৯ হাজার ৭শ ১০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

গত এক বছর অর্থাৎ ২০২৪ সালের পহেলা ফেব্রæয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন এসব মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিজিবি’র কুষ্টিয়া সদর দফতরের মিরপুরস্থ শহীদ কর্নেল শামসুল আরেফিন হলে আলোচনা সভা শেষে প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে জব্দকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সেক্টর সদর দফতরের কমান্ডার কর্নেল মো:মারুফুল আবেদীন।

এ সময় মারুফুল আবেদীন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম করেছি। এই ধারা অব্যহত থাকবে। যেকোনো মূল্যে আমরা দেশকে মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে জব্দ মাদকসমূহের মধ্যে রয়েছে ১১ হাজার বোতল ফেনসিডিল, ৯ হাজার ৩শ ৬৮ বোতল বিদেশি মদ, ১২৭.৬৫০ কেজি ভারতীয় গাঁজা, ৮কেজি ৬শ৫৭ গ্রাম হেরোইন, ৭ হাজার ২শ ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ৩ শ ৫০ পিস ভায়াগ্রা,১ লক্ষ ৮৬ হাজার ৭ শ ৪৭ পিস সিলডিনাফিল ট্যাবলেট, ৯ শ ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লক্ষ ২৪ হাজার ৫ শ ৭৭ পিস পাতার বিড়ি, ৪ কেজি ক্রিস্টল মেথ আইস , ৫৬ বোতল এলএসডি, ৯ শ ৮০ গ্রাম আফিম ও ০৯ বোতল সাপের বিষ।

আরও পড়ুন – ফ্যাসিবাদকে আর কখনো বাংলার মাটিতে পুনর্বাসিত হতে দেয়া যাবে না – মাওলানা মামুনুল হক

অনুষ্ঠানে কুষ্টিয়া ব্যাটেলিয়ান (৪৭ বি জি বি) লে: কর্নেল মো: মাহবুব মোর্শেদ রহমান, প্রশাসনের আমন্ত্রিত কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিজিবি’র বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফ্যাসিবাদকে আর কখনো বাংলার মাটিতে পুনর্বাসিত হতে দেয়া যাবে না – মাওলানা মামুনুল হক

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বিগত ৫৩ বছর বাংলাদেশের আমল, ২৪ বছর পাকিস্থানের আমল, ৭৭ বছরের সমস্ত বঞ্চনার এবার কবর রচনা করতে হবে। ভারতীয় আধিপত্যবাদকে শিকড়সহ উপড়ে ফেলতে হবে। বাংলাদেশের সংবিধানে আর কখনো ধর্ম নিরপেক্ষতা মতবাদ নামক কুফরি মতবাদ ভারতীয় এজেন্ডা আর বাংলাদেশে দেখতে চাই না। আমরা বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ও সমাজ গঠন করতে চাই। ইসলামী ঐক্যের মাধ্যমে বাংলাদেশ ইসলামী রাষ্ট্রের দিকে অগ্রসর হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশের শত্রæ যারা ইসলামের শত্রæ তারা। বাংলাদেশে ইসলাম আক্রান্ত হলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে।

শাপলা চত্বর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার, জুলাই-আগষ্ট বিপ্লবের ঘোষণাপত্রে আলেম সমাজের অবদানের স্বীকৃতি ও খেলাফত প্রতিষ্ঠার দাবীতে আয়োজিত গণ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে সোমবার (১৭ ফেব্রæয়ারি) বিকালে কুষ্টিয়া হাই স্কুল মাটি এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা মামুনুল হক বলেন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয় ৭২ সালের সংবিধানের মাধ্যমে। এভাবেই ৭১ এর চেতনার নামে বিগত ৫০ বছর পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী বাকশালি শক্তি ৭২ এর চেতনা গেলাবার চেষ্টা করেছে। ২০২৪ সালে যেই ঐতিহাসিক বিজয় আমরা অর্জন করেছি। সেই বিজয়কে কাঙ্খিত লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে হবে। বৈষম্যের করব রচনা করতে হবে। সমস্ত জুলুম ও শোষণকে শেকড়সহ উপড়ে ফেলতে হবে।

তিনি আরও বলেন, ভারতে পালিয়ে যাওয়ার আগের দিনেও বললেন, শেখ হাসিনা পালায় না। এই কথা বলে সে তার নেতাকর্মীদের জনগণের মুখোমুখি আরও বেশি যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে। তারপর পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে নিজে এবং নিজের পরিবারের আখের গুছিয়েছে। এতো বিশাল ঐতিহ্যবাহী আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে গেছে। আওয়ামী লীগের নেতারা বেগম জিয়া ও ড. ইউনুসকে দায়ী করবেন না। ধ্বংসের জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে আবার যারা রাজনীতি করতে চায়, তাদের মতো কুপোকান্ডক আর কেউ হতে পারে না। যেই ফ্যাসিবাদ বাংলার মাটি থেকে বিতাড়িত হয়েছে, সেই ফ্যাসিবাদকে আর কখনো বাংলার মাটিতে পুনর্বাসিত হতে দেয়া যাবে না।

মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী দুর্শাসনকারী শক্তির প্রত্যেকটা খুনির বিচার করতে হবে। এ সময় তিনি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করার দাবি জানান। বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার বাংলাদেশের প্রতিটি মানুষের উপর জুলুম চালিয়েছে, অন্যায় চালিয়েছে। সে এই দেশটাকে স্বাধীন দেখতে চায়নি। ৭৫ সালের পর থেকে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, মানুষের কাছে থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছেন। শেখ হাসিনা গোটা বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানানোর পাঁয়তারা চালিয়েছে। হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশকে তলা বিহীন ঝুড়িতে পরিণত করেছে। বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড ভেঙে দিয়েছে। অবশিষ্ট যা ছিল, ১৪টা লাগেজে ভর্তি করে নিয়ে ভারতে পালিয়েছে ৫ আগস্ট। হেলমেট বাহিনী হাতুড়ি বাহিনীর হাতে অস্ত্র দিয়ে বাংলার দামাল ছেলেদের বুক গুলোতে বুলেট দিয়ে ঝাজরা করেছে। বাংলাদেশে জনরোষের মুখে পড়ে অনেকেই ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে।

আরও পড়ুন – সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন-অবস্থান ধর্মঘট

বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে গণ সমাবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা শরাফত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কামাল উদ্দীন। এসময় দলের স্থানীয় ও সহযোগী সংগঠনের হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন-অবস্থান ধর্মঘট

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ট্রলি চাপায় স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা নিয়ে লাইভ চলাকালে স্থানীয় দৈনিক খবরওয়ালা পত্রিকার চিত্র সংবাদিক ইমরান হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকরা। কর্মসূচি থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক ইমরানের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সোমবার বেলা ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়। কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর’র সভাপতিত্বে ও বাংলাভিশন ও দেশ রূপান্তরের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে দৈনিক সংবাদের কুষ্টিয়া প্রতিনিধি মিজানুর রহমান লাকি, দেশ টিভির কুষ্টিয়া প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, দৈনিক খবর ওয়ালার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহিন আহমেদ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সাগর-রুনী হত্যাকান্ড থেকে শুরু করে দেশে একের পর এক সাংবাদিক হত্যা নির্যাতন, হামলা মামলা ও হয়রানির ঘটনা ঘটছে। এভাবে চলতে পারেনা। সাংবাদিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বিচার না পেলে কুষ্টিয়া থেকে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

প্রসঙ্গত রবিবার (১৬ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৯ টার সময় কুষ্টিয়া পৌরসভাস্থ ফুলতলা প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা “দৈনিক খবরওয়ালা” পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ করার সময় পুলিশের উপস্থিতিতেই পৌরসভার কাস্টম মোড় হাশেম ডাক্তারের গলির চিহিৃত সন্ত্রাসী ও মাদকসেবী রকি (৩২) এবং আরিফুল (৩৩) সহ আরো ১০-১২ জন তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হমলায় নাক, পিঠ ও মাথা কেটে গিয়ে তিনি রক্তাক্ত জখম হন। যার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হামলার সময় সন্ত্রাসীরা ইমরান হোসেনের থাকা অফিসের প্যানাসনিক পিভি-১০০ মডেলের ভিডিও ক্যামেরা এবং ক্যামেরার বয়া (মাইক্রোফোন) ছিনিয়ে নেয়। এসময় অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এসময় তার কাছে থাকা ভিডিও ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা। এই ঘটনায় চিত্র সাংবাদিক ইমরান হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় লিখিত এজাহার জমা দেন। এ ঘটনায় এজাহার নিতে গড়িমসি এবং বিলম্ব করায় রবিবার রাতেই কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সুপারের নির্দেশে রবিবার রাতেই একটি মামলা দায়ের হয়েছে। তবে ২৪ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ হামলাকারী কোন সন্ত্রাসীকে আটক করতে পারেনি।

আরও পড়ুন – ট্রলির ধাক্কায় পঞ্চম শ্রেণির ছাত্র নিহত

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, রাতেই এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। হামলার সাথে জড়িতদেও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

ট্রলির ধাক্কায় পঞ্চম শ্রেণির ছাত্র নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে ইটভর্তি ট্রলির ধাক্কায় শাকিব হোসেন (১২) নামে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

এঘটনায় ট্রলিচালক পালিয়ে গেলেও তার এক সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। তবে ঘাতক ট্রলিটিকে আটক করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়কের মথুরাপুর ইউনিয়নের কৈপাল হিসনাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিব উপজেলার শালিমপুর গ্রামের আকবর মন্ডলের ছেলে এবং তারাগুনিয়া মডেল প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবাকে খাবার দিয়ে শাকিব সাইকেল চালিয়ে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইটভর্তি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রæত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, মাথায় গুরুতর আঘাতের কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন – খোকসায় ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাই

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেলেও তার এক সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রলিটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খোকসায় ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাই

0
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার শোমসপুর বাজারের এক প্রসাধনী ব্যবসায়ীর আড়াই লাখ নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী চক্র।

শনিবার দিনগত রাত ১১ টার দিকে শোমসপুর-সাতপাখিয়া সড়কের শোমসপুর আবুতালেব ডিগ্রী কলেজের পাশে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

ব্যবসায়ী সোহেল জানান, প্রতিদিনের মত শনিবার রাতেও শোমসপুর বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের কাছে পৌছালে দেশীয় অস্ত্র নিয়ে তিনজন ছিনতাইকারী তার পথ রোধ করে। ধারালো অস্ত্র ধরে তাকে জিম্মি করে। এক পর্যায়ে তার কাছে থাকা ব্যবসার আড়াই লাখ টাকা ও একটি টার্স মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নেয়। ছিনতাইকারী তিন জনের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। রাতেই অপর একটি মুঠোফোনে থানা পুলিশকে ঘটনাটি জানালে টহল পুলিশের দল ঘটনা স্থলে আসে। ভুক্তভোগী ব্যবসায়ী সোহেল শোমসপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

আরও পড়ুন – খোকসায় শহীদ মারুফ ও মাহিমের কবর জিয়ারত

খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, ভিকটিম সোহেল একটা লিখিত অভিযোগ দিতে চেয়েছেন। রবিবার রাত পর্যন্ত সে থানাতে আসেনি, আর নগদ টাকা নিয়েছে সে বিষয়ে অভিযোগ করেনি। পুলিশকে ওই ব্যবসায়ী জানিয়েছেন বলেছেন তার কিছু প্রয়োজনীয় কাগজপত্র এবং একটি এন্ডয়েড ফোন নিয়েছে।

আরও পড়ুন – দুধের সাদ …

দুধের সাদ …

0

“ঝাউশাখে যেথা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল”- কবি সুফিয়া কামালের ‘পল্লী স্মৃতি’ কবিতার চরণটি এই আধুনিতার সময়ে মেলা খুবই দুষ্কর। তাই মায়ের ছেড়া আঁচলের কাপড়ে বাঁধা দোলায় দোল খেয়ে শিশুরা দুধের সাদ ঘোলে মেটাচ্ছে।

আরও পড়ুন – খোকসায় শহীদ মারুফ ও মাহিমের কবর জিয়ারত

খোকসায় শহীদ মারুফ ও মাহিমের কবর জিয়ারত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জুলাই আগস্টের শহীদ মারুফ ও শহীদ মাহিমের কবর জিয়ারত করলেন নব গঠিত উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

রবিবার বিকালে খোকসা কেন্দ্রীয় গোরস্থানে শহীদ মারুফের কবর ও চাঁদট কেন্দ্রীয় গোরস্থানে শহীদ মাহিমের কবর দুটি পৃথক ভাবে জিয়ারত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার আহ্বায়ক তুষার আহমেদ তুহিন, মুখ্য সংগঠক জয়নাল আবেদীন, মুখ্যপাত্র আব্দুল কায়ুম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা।

আরও পড়ুন – বিদ্যালয়ের সামনে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

শনিবার দিনগত রাতে খোকসা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটির ঘোষনা করা হয়। তুষার আহমেদ তুহিনকে এ কমিটির আহবায়ক করা হয়। সদস্য সচিব করা হয়েছে আরিফুল ইসলামকে। ১৩৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রকাশ করে কুষ্টিয়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং সদস্য সচিব।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...