মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 136

বিদ্যালয়ের সামনে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক পারাপারের সময় বালুভর্তি ট্রলির ধাক্কায় ইব্রাহিম (৬) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনার পর কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। ঘাতক ট্রলির চালক পালিয়ে যাওয়ায় ট্রলিটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শিশুর দাদি আনোয়ারা (৫০)। রবিবার সকালে বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেহাবুর রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম। পরে এলাকাবাসী সড়ক অবরোধ রোধ করে বিক্ষোভ করেন।

আরও পড়ুন – গড়াই নদী থেকে বাক প্রতিবন্ধির মৃতদেহ উদ্ধার

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম বলেন, এলাকাবাসী ফুট ওভারব্রিজ নির্মাণসহ বেশ কিছু দাবি জানিয়েছেন বিক্ষোভ কারীরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হবে।

গড়াই নদী থেকে বাক প্রতিবন্ধির মৃতদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের প্রায় চারদিন পর স্বপন মুন্সী (৫৭) নাম এক বাক প্রতিবন্ধীর ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিইসু রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের ভাঁড়রা এলাকা সংলগ্ন গড়াই নদীর তীর থেকে মরদেহটি করা হয়। নিহত ব্যক্তি চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া এলাকার মৃত নাসির মুন্সীর ছেলে।

স্বপন মুন্সীর মরদেহ শনাক্ত করেছেন তার ছেলে মো. খলিলুর ইসলাম। তিনি বলেন, ‘বুধবার ফজরের নামাজ পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেননি তার বাবা স্বপন মুন্সী। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও বাবাকে কোথাও পাইনি। গড়াই নদীতে মরদেহের খবর পেয়ে ছুটে এসে দেখি বাবা আর নেই।’

আরও পড়ুন -কুষ্টিয়ায় লাইভ চলাকালে চিত্র সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

কুমারখালী থানার উপপরিদর্শক চিরঞ্জীৎ মন্ডল বলেন, শনিবার শেষ বিকালে গড়াই নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি নদীর কিনারে এনে নৌপুলিশকে খবর দেওয়া হয়। নৌপুলিশ মরদেহটির সুরতহাল শেষে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যা না কি দুর্ঘটনা তা ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে।

কুষ্টিয়ায় লাইভ চলাকালে চিত্র সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ট্রলি চাপায় স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা নিয়ে লাইভ চলাকালে স্থানীয় দৈনিক খবরওয়ালা পত্রিকার চিত্র সংবাদিক ইমরান হোসেনের উপর সন্ত্রাসী হামলার করেছে। এসময় তার কাছে থাকা ভিডিও ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা। এই ঘটনায় চিত্র সাংবাদিক ইমরান হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন।

সাংবাদিক ইমরান হোসেন জানান, রবিবার (১৬ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৯ টার সময় কুষ্টিয়া পৌরসভাস্থ ফুলতলা প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা “দৈনিক খবরওয়ালা” পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ করার সময় কুষ্টিয়া পৌরসভার কাস্টম মোড় হাশেম ডাক্তারের গলির চিহিৃত সন্ত্রাসী ও মাদকসেবী রকি (৩২) এবং আরিফুল (৩৩) সহ আরো ১০-১২ জন তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হমলায় নাক, পিঠ ও মাথা কেটে গিয়ে তিনি রক্তাক্ত জখম হন। যার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হামলার সময় সন্ত্রাসীরা ইমরান হোসেনের থাকা অফিসের প্যানাসনিক পিভি-১০০ মডেলের ভিডিও ক্যামেরা এবং ক্যামেরার বয়া (মাইক্রোফোন) ছিনিয়ে নেয়। এসময় অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হামলার বিষয়ে দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ বলেন, ঘটনার পর কুষ্টিয়া মডেল থানায় এজাহার জমা দেওয়া হয়েছে। তবে কোন এক অদৃশ্য কারণে এখন পর্যন্ত মামলা হয়নি। আসামীদের বাঁচাতে মামলা নিতে বিলম্ব করা হচ্ছে বলে আমার মনে হয়। এ ঘটনার প্রতিবাদে ও অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদেও গ্রেপ্তারের দাবিতে আগামীকাল সোমবার বেলা ১১ টায় কুষ্টিয়া মডেল থানা ঘেরাও কর্মসূচী ঘোষণা করেছেন সর্বস্তরের সাংবাদিকরা। সংবাদ সংক্রান্ত ঘটনার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, পেশাগত দায়িত্ব পালনকালীন সময়ে একজন সাংবাদিকের উপর হামলা সত্যিই নিন্দনীয়। আমরা এই হামলার প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দ্রæত আসামীদেও গ্রেফতারের দাবি রাখছি। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, আমরা লিখিত এজাহার পেয়েছি। আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

আরও পড়ুন –ভ্যান ছিনতাইয়ের পর চালককে বিষ খাইয়ে হত্যা

জানতে চাইলে কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমি মামলা নেওয়ার জন্য বলে দিয়েছি।

মাছ শিকার

0

রাস্তার পাশের ডোবা থেকে শুরু অধিকাংশ জলাধার শুকিয়ে যেতে শুরু করে। স্থানীয় সেচ যন্ত্র দিয়ে রস্তার পাশের ডুবা গুলোতে সেচ দিয়ে পানি নিষ্কাশন করে মাছ শিকারে ব্যস্ত হয়ে উঠেছেন। কুষ্টিয়ার খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নের তাহেরপুর থেকে শনিবার দুপুরে তোলা ছবি।

আরও পড়ুন – ভ্যান ছিনতাইয়ের পর চালককে বিষ খাইয়ে হত্যা

 

 

 

 

 

 

 

ভ্যান ছিনতাইয়ের পর চালককে বিষ খাইয়ে হত্যা

0
নিহত ভ্যান চালক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ইব্রাহীম মন্ডল (৩৮) নামে এক ভ্যান চালককে হত্যার অভিযোগ উঠেছে। ভ্যান কড়ে নেওয়ার পর তাকে (ইব্রাহীমকে) কোমল পানীয়’র সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয় বলে স্বজনদের দাবি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ইব্রাহীম মন্ডল ঝিনাইদহ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে ইব্রাহীম মন্ডল ‘মৃত্যুকালীন জবানবন্দিতে’ তাকে কি ভাবে বিষপান করিয়ে ভ্যান কেড়ে নিয়ে বিক্রি করা হয়েছে তার বর্ণনা দিয়েছেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী গ্রামের রুহুল আমিন মন্ডলের ছেলে।

পরিকল্পিত এই হত্যাকেন্ডর সঙ্গে জড়িতদের মধ্যে সাধুহাটী গ্রামের লালু কাজীর ছেলে রতন, চুয়াডাঙ্গার হাসানহাটি গ্রামের সামিরা, সদর উপজেলার বাদপুকুর গ্রামের ইমান ঘটক, আমেরচারা গ্রামের আবু সাইদ, রফিকুল ইসলাম রফি ও কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের শরিফুল ইসলাম জড়িত বলে ‘মৃত্যুকালীন জবানবন্দিতে’ ইব্রাহীম মন্ডল উল্লেখ করেন।

নিহত’র মামাতো ভাই ফারুক আহম্মেদ জানান, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাস্তায় ভাড়া মারছিলেন ইব্রাহীম। এ সময় রতন নামে এক ব্যক্তি কোটচাঁদপুরের জালালপুর গ্রামের যাওয়ার কথা বলে তার ভ্যান ভাড়া করে। যাওয়ার পথে প্রতারক চক্রের সঙ্গে একাধিক সদস্যের সঙ্গে কথা বলতে থাকে রতন।

ডাকবাংলা ত্রীমোহনী এলাকায় পৌছালে ইব্রাহীমের ভ্যানটি আটক করে এবং রতন, আবু সাইদ ও রফি তাকে জোর করে মুখে বিষ ঢেলে দেয়। এরপর ভ্যানটি ১৮ হাজার টাকায় বাজারগোপালপুর এলাকায় বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয়। এদিকে চারদিন অসুস্থ থাকার পর ভ্যান চালক ইব্রাহীম মন্ডল শুক্রবার ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিহত’র ভাই আশরাফুল ইসলাম জানান, তার নিহত ভাইয়ের এক স্ত্রী ও প্রতিবন্ধি এক কন্যা রয়েছে। সংসারে আরো দুইটি শিশু সন্তান রয়েছে ভাইয়ের। তিনি এ হত্যাকান্ডের বিচার দাবী করেন।

আরও পড়ুন –কুমারখালীতে নৌকা ছিদ্র করাকে কেন্দ্র করে সংঘর্ষ

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত। ভ্যান চালক ইব্রাহীমের পোষ্টমার্টেমের রিপোর্ট হাতে আসার পর পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

কুমারখালীতে নৌকা ছিদ্র করাকে কেন্দ্র করে সংঘর্ষ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে মাছ ধরা নৌকার তলা ছিদ্র করাকে কেন্দ্র দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়ও উভয়পক্ষের অন্তত ১২ টি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কশবা গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন-উপজেলার শিলাইদহ ইউনিয়নের কশবা গ্রামের আদালত প্রমানিক, তার ছেলে জিসান প্রমানিক, তাহের প্রমানিকের ছেলে রাজিব ও রাকিব, হাসেম সরদারের ছেলে শুভ, আজমতের ছেলে রাহিম, শহীদ কাজীর ছেলে ছালাম কাজী, মিজানুর রহমান মন্টু, বিল্লাল হোসেন, শহীদ হোসেন, মন্টু কাজী, ঝন্টু কাজী, জিন্দার শিকদার, সাইদ্লু শিকদার, সাজেদা খাতুন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া সদর হাসপাতাল ও বাড়িতে চিচিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কসবা গ্রামে মন্টু কাজী গ্রুপের সঙ্গে আদালত প্রামাণিক গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। কাজী গ্রুপের লোকজন চাষাবাদের পাশাপাশি পদ্মা নদীতে মাছ ধরার কাজ করেন। নদীতে তাদের বেশকিছু ডিঙি নৌকা রাখা হয়েছে। শনিবার দুপুরে প্রামাণিক গ্রুপের সালাম কাজী গ্রুপের পাঁচটি নৌকার তলা ছিদ্র করছিল। সেসময় সালামকে ধরে কিছুক্ষণ আটকে রাখার পরে ছেড়ে দেন কাজী গ্রুপের লোকজন। পরে সালাম দেশীয় অস্ত্র, লাঠিসোটাসহ তার লোকজন নিয়ে কাজী পাড়ায় আসে। সেসময় উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও বেশকিছু বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

বিকাল ৪ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, আহতদের কারো মাথায়, কারো হাতে – পিঠে ও পাঁয়ে আঘাতের চিহৃ। চিকিৎসক তাঁদের চিকিৎসা দিচ্ছেন।

এসময় আদালত প্রামাণিক বলেন, কাজী গ্রুপের লোকজন আমাদের একটা ছেলে আটক করে রেখেছিল। তা জানতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা ও লুটপাট চালিয়েছে। আমাদের অন্তত ৭ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। থানায় মামলা করা হবে।

বিকেল ৫ টার দিকে কসবা গ্রামে সরেজমিন গিয়ে দেখা যায়, গ্রামের মোড়েমোড়ে পুলিশের টহল। দুই পক্ষের লোকজন পৃথক স্থানে জড়ো হয়ে আছেন। উভয়পক্ষের বেশকিছু বাড়িতে ভাঙচুরের ক্ষত।

এসময় জাদু কাজী বলেন, প্রামাণিকের লোকজন আমাদের নৌকার তলা ছিদ্র করে দিছে। একমাস পাহারা দিয়ে শনিবার সালাম নামের একজনকে ধরে আটক করেছিলাম। আটকের কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয়। পরে গ্রামাণিক গ্রæপের লোকজন ঢাল, সরকি, ধারালো অস্ত্রসহ আমাদের উপর হামলা করেছে। আমাদের ১০ -১২ জন আহত আছে। থানায় মামলা করা হবে।

প্রামাণিক গ্রæপের এক নারী বলেন, আমাদের লোকজন সব হাসপাতালে। সেই সুযোগে জাদু কাজী, মাদু কাজীসহ ১৫ -২০ জন এসে আমাদের সব ঘর ভাঙেছে। গরু ও মালামাল নিয়ে গেছে।

আরও পড়ুন – খোকসায় “ইচ্ছা-২০০৮” এর কার্যালয় উদ্বোধন

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, মাছ ধরা নৌকার তলা ছিদ্র করাকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

বর্তমানে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খোকসায় “ইচ্ছা-২০০৮” এর কার্যালয় উদ্বোধন

0
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 6291456;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়ীয়ায় সামাজিক সংগঠনের “ইচ্ছা -২০০৮” এর অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকালে আমবাড়ীয়া বাজারে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সাথে নিয়ে ফিতা কেটে সংস্থাটির অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনলাইন গণমাধ্যম এইমাত্র’র পরিকল্পনা সম্পাদক সাংবাদিক মুন্সী তরিকুল ইসলাম।

এ উপলক্ষে ইচ্ছা -২০০৮ এর সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মুন্সী তরিকুল ইসলাম।
সামাজিক সংগঠন ইচ্ছা -২০০৮ এর প্রতিষ্ঠাতা সদস্য মিলন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও আমবাড়িয়া জামে মসজিদের সভাপতি মীজানুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংকার মহিউদ্দিন আজম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় সদস্য ও সামাজিক সংগঠন ইচ্ছা -২০০৮ এর অন্যতম সদস্য মো. আল আমিন, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন প্রমূখ।

আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো.আলতাফ হোসেন।

এলাকার বিশিষ্ট ব্যক্তিরা বলেন, ইচ্ছা-২০০৮ প্রতিষ্ঠার পর থেকেই এলাকার উন্নয়নে নানাবিধ জনকল্যাণ মুলক কাজ করে আসছে। ইতোমধ্যে সংস্থাটির সদস্যদের উদ্যোগে ও নিজস্ব অর্থায়ণে প্রায় ৪ কিলোমিটার এলাকায় সড়ক বাতি স্থাপন, স্থানীয় কবরস্থানের যাতায়াতের জন্য রাস্তা তৈরি সহ মাদকের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন, অসহায় -দরিদ্রদের অব্যাহত সহযোগীতা করে আসছে।

আরও পড়ুন – কুমারখালী প্রেসক্লাবের ৪১ বছর পূর্তিতে গুণীজন সংবর্ধণা

সংস্থাটির সংশ্লিষ্টদের ভাষ্য, এলাকার মানুষের উন্নত চিকিৎসা সেবা প্রদানে অনতিবিলম্বে ফ্রি মেডিকেল ক্যাম্প, কৃষকদের উন্নয়নে বিশেষ উদ্যোগ (বিশেষ করে সেচ উন্নয়ন), তাঁত শিল্পের যথাযথ উন্নয়ন, হতদরিদ্র মানুষের জীবন ও ভাগ্যের উন্নয়নে প্রয়োজনীয় পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

কুমারখালী প্রেসক্লাবের ৪১ বছর পূর্তিতে গুণীজন সংবর্ধণা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী প্রেসক্লাবের ৪১ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, বার্ণাঢ্য শোভাযাত্রা ও গুণীজন সংবর্ধণা প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির অন্যতম স্বপ্নদ্রষ্টা প্রবীন সাংবাদিক বকুল চৌধুরীকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে বার্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাস টার্মিনাল চত্বরে এসে শেষ হয়।

কুমারখালী প্রেসক্লাবের ৪১ বর্ষ পূর্তি উপলক্ষে লেখক, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতা সহ ১৩১ গুণীজনকে সংবর্ধণা প্রদান করা হয়।

কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক জুবায়ের রিপন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সমকাল প্রতিনিধি সাজ্জাদ রানা, সংবাদ প্রতিনিধি লাখি মিজান, বাসসের কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি (একাংশ) কে এম আর শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, উপজেলা জামায়াতের আমীর আত্তাপ উদ্দীন, নায়েবে আমীর আফজাল হুসাইন, বিএনপি নেতা কে এম আলম টমে, মনোয়ার হোসেন, এ্যাড. শাতিল মাহমুদ, যুবদল নেতা এ্যাড.জাকারিয়া আনছার মিলন সহ জেলা ও উপজেলার বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান।

সংবর্ধনা সভায় আবেগ আপ্লুত হয়ে প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরী বলেন, আমি খুশিতে আত্মহারা। ৬৭ বছরের জীবনে এতো বড় সম্মান কোনোদিন পাইনি। আমারা যে কাজ করতে পারিনি। নতুন প্রজন্ম ডিজিটাল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক জুবায়ের রিপন এবং সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু ও কুষ্টিয়া বাসসের প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, কুষ্টিয়ার ইতিহাসে ইতিপূর্বে কখনও কোনো সাংবাদিককে ঘোড়াই চড়িয়ে সংবর্ধণা প্রদান করা হয়নি। আজকের আয়োজন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীর বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলন মেলায় পরিনিত হয়েছে। বার্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরীকে ঘোড়াই চড়িয়ে রাজকীয় সংবর্ধণা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৮৪ সালে কুমারখালী প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। ঘাত প্রতিঘাত ও প্রতিকূলতা কাটিয়ে প্রতিষ্ঠানটি ৪১ বছর পার করলো।

আরও পড়ুন – কুষ্টিয়া জেলা বিএনপির সংবাদ সম্মেলন

কুষ্টিয়া থেকে প্রকাশিত সপ্তাহিক ‘ ইস্পাত ‘ পত্রিকার মধ্যদিয়ে ১৯৭৮ সালে বক্লু চৌধুরী সাংবাদিকতা শুরু করেন। নানা ঘাত প্রতিঘাত ও প্রতিকূলতা কাটিয়ে বর্তমানে তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ পত্রিকায় জ্যৈষ্ঠ প্রতিবেদক হিসেবে সংবাদ পরিবেশন করে চলেছেন। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের বাসিন্দা। তিনি কুমারখালী প্রেসক্লাবের অণ্যতম স্বপ্নদ্রষ্টা।

ঘোষনা ও বাস্তবতা

0

ভিক্ষুক মুক্ত ঘোষনা করা হয়েছে। এর জন্য দেওয়া হয় বিশেষ প্রণোদনায় পুণর্বাসন সহায়তা। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ভিক্ষুক ও ভিক্ষাবৃত্তি বৃদ্ধি পেয়েছে। দিন শেষে এভাবে একত্রিত হয়ে জিরিয়ে নিচ্ছে একদল ভিক্ষুক। এ দৃশ্য যত্রতত্রই চোখে পরে। ভিক্ষুক মুক্ত খোকসা উপজেলা সদরের খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একটি গেট থেকে বৃহস্পতিবার ছবি গুলো তোলা।

আরও পড়ুন – কুষ্টিয়া জেলা বিএনপির সংবাদ সম্মেলন

কুষ্টিয়া জেলা বিএনপির সংবাদ সম্মেলন

0

অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা ব্যবস্থা গ্রহণের ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি

বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কোন নেতা-কর্মীর বিরুদ্ধে যে কোনো ধরণের অপকর্মের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীদের ব্যানারে বারবার সংবাদ সম্মেলন করে কুষ্টিয়া জেলা বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালানোর প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। একই সাথে অবিলম্বে কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে এসব অপপ্রচার বন্ধ করা না হলে ওই সব অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করারও ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এর আগে গত ৫ ফেব্রæয়ারি পদবঞ্চিতদের ব্যানারে কুষ্টিয়া বিএনপির একাংশের নেতা-কর্মীরা অভিযোগ করেন, কুষ্টিয়া জেলা বিএনপি আওয়ামী লীগ স্টাইলে লুটপাট ও দখলদারিত্বের রাজনীতি করছে।
ওই সময় তারা কুষ্টিয়া শহরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মদের দোকান ও চালের মোকামে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগ তোলেন।

ওইসব অভিযোগের প্রেক্ষিতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমরা নাকি কোন বিশ্ববিদ্যালয় দখল করেছি? যার মালিক পতিত স্বৈরাচারের দোসর মাহবুবুল আলম হানিফের স্ত্রী।

তিনি সাংবাদিকদের হাতে ট্রাস্টি বোর্ডের ১৩ সদস্যের নামের একটি তালিকা তুলে দিয়ে তদন্ত করে দেখার আহ্বান জানিয়ে বলেন, আমি ওই বিশ্ববিদ্যালয়ের কোনো কমিটিতে নেই। ওই বিশ্ববিদ্যালয় সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।

যারা অভিযোগ তুলছেন, তাদের বলছি যদি প্রমাণ দিতে না পারেন; তাহলে কানে ধরে উঠবস করে এই জাতির সামনে থেকে বিদায় নেবেন।

চালকল মালিকদের কাছ থেকে চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, চাল কল মালিকরাই আমাদের দলে আছেন। একজন মালিক কিভাবে তার মিলে চাঁদাবাজি করতে পারেন, এসব হাস্যকর অভিযোগ। চালের দাম কেন বেড়েছে তা সবাই জানে এবং সরকার সচেতন আছে।

পদবঞ্চিত ও ত্যাগী কারা? এই প্রশ্ন উত্থাপন করে জাকির হোসেন বলেন, ৫ আগস্টের আগে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তাদের ছবি বিভিন্ন ক্যামেরায় আছে। মিলিয়ে দেখা হোক আজকে যারা আন্দোলন সংগ্রাম করছেন ত্যাগী বলে, ৫ আগস্টের আগে তারা কোথায় ছিলেন। তারা নিজেদের দাবি করছেন পদবঞ্চিত বলে, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে তাদের সবাই কম-বেশি কোন না কোন কমিটিতে স্থান পেয়েছেন। অর্থাৎ কেউই পদ বঞ্চিত নন।

অপপ্রচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে জাকির হোসেন সরকার বলেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি, আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, হাট-ঘাট থেকে যেসব চাঁদাবাজির অভিযোগ করা হচ্ছে, তার সঙ্গে বিএনপি কোনোভাবেই জড়িত নয়।

এসব নানা অপকর্মের সাথে জড়িত বলে অভিযোগ তুলে তিনি বিষয়টি সাংবাদিকদের তদন্ত করে দেখার আহ্বান জানান। সেই সঙ্গে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ কুষ্টিয়া জেলাকে সুন্দর পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন –উড়ো চিঠি দিয়ে গামছা বিক্রেতার কাছে চাঁদা দাবি

সংবাদ সম্মেলনে ভেড়ামারা উপজেলা বিএনপি’র আহবায়ক তৌহিদুল ইসলাম আলমসহ জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – ফুলেও রয়েছে ঔষুধী গুন

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...