শুক্রবার, মার্চ ১৩, ২০২৬.
Home Blog Page 18

বিসর্জন

0

বিদ্যার দেবী সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। রিকসা ভ্যানে করে গড়াই নদীতে বিসর্জনের জন্য প্রতিমা নেওয়া হচ্ছে। কুষ্টিয়ার খোকসা উপজেলা কেন্দ্রিয় সরস্বতী পূজা কমিটির প্রতিমা বিসর্জনের প্রস্তুতির ছবিটি সোমবার দুপুরে তোলা।

কুমারখালীতে কৃষি মেলার উদ্বোধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে শুরু হয়েছে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও পণ্য মেলা। এ মেলায় উদ্যোক্তাদের পণ্য দিয়ে সাজানো হয়েছে স্টল।

সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন দিন দিনের এই মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া খামার বাড়ি উপপরিচালক ড.মো. সৌকত হোসেন ভুইয়া।

উপজেলার আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে আলোচনা সভার মধ্যে দিয়ে শুরু হওয়া এই মেলায় সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরওয়ার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো.ওয়াহিদউজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলামহস অন্যান্যরা।

এবারের মেলায় ১৭ টি স্টলে উপজেলার প্রায় শতাধিক কৃষক ও তরুন উদ্যোক্তা তাদের উৎপাদিত কৃষি পণ্য প্রদর্শন করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্টল গুলো পরিদর্শন করেন অতিথিরা।

কুষ্টিয়ায় নির্বাচনী জনসভায় জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা.শফিকুর রহমান বলেছেন, ৫৪ বছর ধরে যখন যে ক্ষমতায় এসেছে এ দেশকে খাবলে খামচে একেবারে তছনছ করে দিয়েছে। আমরা গভীরভাবে বিশ্বাস করি, তাদের দৃষ্টিভঙ্গি ও চরিত্র পরিবর্তন না হলে দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না।

সোমবার সকাল ৯টায় কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে শুরু হয় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা। ভোর থেকে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন স্টেডিয়াম প্রাঙ্গণে। স্বেচ্ছাসেবকরা শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে জনসভাস্থলের পথ সুগম রাখার চেষ্টা চালান। সকাল ১০টার মধ্যে জামায়াত আমিরের জনসভাস্থলে পৌঁছানোর কথা থাকলেও কুয়াশায় বিলম্বিত হয় তার যাত্রা। জনসভাস্থলে পৌঁছান প্রায় ১২টার দিকে।

প্রধান অতিথির বক্তৃতায় জামায়াত আমির বলেন, সাড়ে ১৫ বছর পর যখন একটা পরিবর্তন আসলো, আমরা দেখলাম পুলিশ নাই, বিজিবি নাই, আনসারের ছায়াও নাই। নিভু নিভু অবস্থায় আমাদের সেনাবাহিনী জান দিয়ে চেষ্টা করছে কিছু করার, তারা পারছে না। তাদের পাশে মজবুত হয়ে দাঁড়িয়ে গেলাম। এ দেশ আমাদের দেশ। এত মজলুম একটা সংগঠন নেতৃবৃন্দকে খুন করা হলো, ফাঁসি দেওয়া হলো। দফায় দফায় জেলে পোড়া হলো, অফিস বন্ধ করে রাখা হলো। ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো। শেষপর্যন্ত বেদিশা সরকার বেহুশ হয়ে আমাদের নিষিদ্ধ ঘোষণা করল। এরপরে আর হুশ ফিরে পায়নি। ওই বেহুশ অবস্থায় দেশ ছেড়ে তারা চলে গেছে।
জনসভায় ১১দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন কুষ্টিয়া জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ আসনের দলীয় প্রার্থী আব্দুল গফুর, সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার, কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী আমির হামজা, কুষ্টিয়া-১ আসনের প্রার্থী বেলাল উদ্দিন, কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী আফজাল হোসাইন ও কুষ্টিয়া শহর জামায়াতে ইসলামীর আমির এনামুল হক।

কুষ্টিয়ার সমস্যার দিকে দৃষ্টি ফিরিয়ে আমির শফিকুর রহমান বলেন, এখানে আপনাদের অনেকগুলো সমস্যা আছে। আমরা যখন আসছিলাম উপর থেকে দেখছিলাম, পদ্মা গড়াই নদী নয়, যেন মরুভূমি। এটা যখন মরুভূমি হয়ে গিয়েছে তখন উপর থেকে যখন ঢলের পানি আসে তখন আর নদীতে থাকে না। দুই কুল উপছে উপছে পড়ে, দুই কুল ভাসিয়ে সবকিছুকে তছনছ করে দেয়। বছরের পর বছর নদী ভাঙনের কবলে পড়ে বহু মানুষের জীবনের স্বপ্ন ভঙ্গ হয়েছে। অনেক মানুষ সর্বশান্ত। কেন এমনটা হলো? নদী তো আল্লাহর নিয়ামত।

তিনি বলেন, আমাদের দেশে আল্লাহর এই নিয়ামতগুলোকে তিলে তিলে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে। এই নদী খননের জন্য প্রত্যেক বৎসর বাজেট থাকে। নদী খননের সমস্ত টাকা মুখ দিয়ে ঢুকে, পেটের ভিতরে চলে যায়; নদীর বালি আর ওঠে না। খননও হয় না। উন্নয়নের নামে ৫৪ বছর কমবেশি যারাই ক্ষমতায় গিয়েছেন এই একই কাজ তারা করেছে।
৫ আগস্টের পর শতশত মানুষকে অন্যায় মামলার আসামি করা হয়েছে অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, সেই আসামিতে জনগণ আছে, আইনশ্খৃলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। এমনকি সিভিল সার্ভিস প্রশাসনের লোকেরাও আছেন। এইতো শুরু হয়ে গেল মামলা বাণিজ্য। জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। এই ভাইদের প্রতি আমরা খুব দরদ ভরা মনে বলতে চাই, সত্যিই যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলা করে থাকেন। আসুন, আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন, ওইটাই আপনাদের সাথে ভাগাভাগ করে ফেলতে রাজি আছি।

তিনি আরও বলেন, দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ায়। এখানে খাজনার নামে চাঁদা তোলা হয় অভিযোগ তুলে আমির বলেন, এখান থেকে চাল বোঝাই করে ট্রাক রাজধানী ও দেশের বিভিন্ন গন্তব্যে যায়। এখানে প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয়। চাঁদা বললে মানুষ একটু লজ্জা পায়, এইজন্য বললাম বেসরকারি খাজনা। রেটও ভালো। প্রতি ট্রাকে ৫০০০ টাকা। ট্রাকের মালিকরা অতিষ্ট, ব্যবসায়ীরা অতিষ্ঠ।

তিনি বলেন, আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না এবং দলীয় কর্মীদের পেট ভরানোর জন্য আমরা রাজনীতি করি না। বরঞ্চ এদেশের দুঃখী ভোখা নাঙ্গা মানুষের মুখে একটু খাবার তুলে দিতে পারি। আর পিঠে একটু কাপড় তুলে দিতে পারি সেই রাজনীতি করি। এটাই হবে আমাদের সংগ্রাম, ইনশাআল্লাহ।

‘নদী বাঁচলে মাটি বাঁচবে। মাটি বাঁচলে আমার মা বাঁচবে।’ মন্তব্য করে জামায়াত আমির বলেন, আমরা দুইদিন আগে উত্তরবঙ্গ সফর করে এসেছি। একইভাবে ওখানেও নদী খুন করা হয়েছে। ওখানে চারটা প্রধান নদী আছে, সেই নদীকে নদীগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। আমরা বলেছি, ওখানে আমাদের জীবন বাঁচানোর সংগ্রাম শুরু হবে। আমরা এখানেও কথা দিচ্ছি, ইনশাআল্লাহ নদী বাঁচানোর মধ্য দিয়ে এই অঞ্চলের সংগ্রাম আমরা শুরু করবো ইনশাআল্লাহ।

কুষ্টিয়ার চিনিকল বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, কুষ্টিয়া চিনিকল বন্ধ হয়ে আছে। দুনিয়ার সব জায়গায় ইন্ডাস্ট্রির বিস্তার ঘটছে, আর আমাদের একটা একটা করে তালা ঝুলানো হয়েছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী বাংলাদেশ জামায়াতে ইসলামে আমির যখন শিল্পমন্ত্রী ছিলেন, তখন তিনি ঘোষণা দিয়েছিলেন আজ থেকে আর কোনো সরকারি কল কারখানায় তালা ঝুলবে না। বরঞ্চ ঝুলা তালা যেখানে যেখানে আছে সেগুলা খোলার চেষ্টা করবো আমি এবং তিনি তাই করেছিলেন। বন্ধ লোকসানি চিনিকলগুলা খুলে দিয়ে বিভিন্ন জায়গায় সেইগুলাকে মাত্র আড়াই বছরের মাথায় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন।

‘তিনি করতে পেরেছিলেন তার ব্যক্তিগত সততা ছিল। তার মাঝে স্বজন প্রীতি ছিল না। তিনি একজন বিশ্ব নেতা ছিলেন। তিনি জাতির জন্য প্রাণভরে কাজ করতে চেয়েছিলেন। তিনি বুয়েট থেকে পাশ করা কোনো ইঞ্জিনিয়ার ছিলেন না। তিনি একজন আলেমে দ্বীন ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র ছিলেন। তিনি যদি শিল্পে এসে শিল্পের বিপ্লব ঘটাতে পারেন। বিপ্লব ঘটাতে পারেন। আমরা বিশ্বাস করি জনগণ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ তাআলা আজিম বাংলাদেশের সকল সেক্টরে বিপ্লব ঘটবে। প্রায় ৩০ মিনিট মতো বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান।

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ডাকাত সাগর আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ডাকাতির প্রস্তুতিকালে পাইপগান ও গুলিসহ ডাকাত দলের সদস্য সাগর (৩৫)কে আটক করেছে স্থানীয় জনতা।

খোকসা থানা পুলিশ নিশ্চিত করেছে শৈলকূপায় জনতার হাতে আটক ডাকাত দলের সদস্য সাগর খোকসা উপজেলার শেখ পাড়া বিহারিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তার নামে খোকসা থানার গড়াই নদীর দ্বিপচরের ডাবল মার্ডার, ডাকাতি ও একজন চেয়ারম্যানকে হত্যাচেষ্টাসহ কমপক্ষে ২০টি মামলার আসামী। সে দীর্ঘদিন পালাতক ছিলো।

রবিবার দিনগত মধ্যরাতে উপজেলার লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন নতুন ভুক্ত মালিথিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের হামলায় মুক্তার হোসেন নামের এক ব্যক্তি আহত হয়েছেন। উত্তেজিত জনতা আটককৃত ওই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয়রা জানান, রবিবার গভীর রাতে মালিথিয়া গ্রামের গ্রামীণ ব্যাংক অফিসের সামনে মুক্তার হোসেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতির প্রস্তুতির বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এ সময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে গ্রামবাসী একজনকে ঘেরাও করে ফেলে। পরে তার কাছ থেকে একটি পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ডাকাতদের হামলায় বাড়ির মালিক মুক্তার হোসেন আহত হন।

খবর পেয়ে রাতেই শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আহত অবস্থায় আটক ডাকাত সদস্যকে উদ্ধার করে এবং অস্ত্র ও গুলি জব্দ করে।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আহত আটক ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।

জয় বাংলা স্লোগান দেওয়া কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি’র দু’গ্রুপের  সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং আহত অপর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত আটটার দিকে গার্লস কলেজ মোড়ের মাস্টারপাড়া সড়কে দুই পক্ষের সংঘর্ষের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন শীতলাইপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে রাজন, তোফাজ্জেল হোসেনের ছেলে মাসুম পারভেজ রতন, মাদার আলীর ছেলে রাজিব, আনারুল ইসলামের ছেলে মিঠুন ও অপরপক্ষের দৌলতপুর গার্লস কলেজ মোড় এলাকার আলাউদ্দিন আলীর দুই ছেলে ইমন ও আশিক এবং আরশেদ আলীর ছেলে মিন্টু।

শীতলাইপাড়া পাড়া গ্রামের আহত মিঠুন জানান, গার্লস কলেজ মোড়ে সন্ধ্যার পরে ইমন আশিক ও তার লোকজন একত্রিত হয়ে জয় বাংলা ¯েøাগান দেয়। এমন খবর পেয়ে আমরা তার প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে হাত কুড়াল রামদা, লোহার স্টিকসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।

অপরপক্ষের আহত মিন্টু জানান, সন্ধ্যার পরে আমার দুই ভাগ্নিকে, রতনসহ তাদের লোকজন হামলা করে। তাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা আমাদের উপর হামলা চালায়। মিন্টু দাবি করেন তারা দু’ পক্ষই স্থানীয় বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত।

দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ন আহবায়ক মন্টি সরকার জানান, জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। দৌলতপুর উপজেলা বিএনপি কোনভাবেই সমর্থন করে না। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা কুষ্টিয়া এবং দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত এই ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাবু জলসার মধ্যদিয়ে চারদিনের ষষ্টক কাব নেতা কোর্স শেষ হলো

0

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ স্কাউট কুষ্টিয়া জেলার উদ্যোগে খোকসায় চার দিনের ষষ্টক কাব নেতা কোর্স তাবু জলসার মধ্যদিয়ে শেষ হয়েছে।

রবিবার কোর্সের চতুর্থদিন কোর্স কার্যক্রম পরিদর্শন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন ও কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। জেলার শীর্ষ এই দুই কর্মকর্তা উপজেলার নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন।

শুক্রবার সকালে রেজিস্টেশনের মধ্যদিয়ে খোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কমপ্লেক্সে শুরু হয়। রবিবার তাবু জলসার মধ্যদিয়ে এ কোর্স শেষ হয়। কুষ্টিয়া জেলার ৬ উপজেলার মোট ৪২ জন কাব সদস্য অংশগ্রহণ করে।

কোর্সের শেষ দিন দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন এবং কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ষষ্টক কাব নেতা কোর্সে পরিদর্শন করে সন্তষ প্রকাশ করেন। সন্ধ্যায় জাঁকজমকপূর্ণভাবে তাবু জলসার আসর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট খোকসা উপজেলা শাখার সভাপতি মোঃ মাহমাদুল হাসান।

তাবু জলসায় কাব সদস্যরা দেশ গান, একক অভিনয়সহ বণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠান শেষে কাব সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্কাউটের সম্পাদক আশরাফুল হক, জেলা স্কাউট কমিশনার মোঃ জাকারিয়া, খোকসা স্কাউট সম্পাদক মোঃ শরিফুজ্জামান বিল্লু, খোকসা উপজেলা কমিশনার মুহঃ আব্দুস সবুর প্রমুখ।

কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রবিউল আলম। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন খোকসা উপজেলা স্কাউটসের সম্পাদক মোঃ শরিফুজ্জামান বিল্লু।

কুষ্টিয়ায় পোস্টাল ব্যালটে ভোট দিতে ১৬২৪১ জনের আবেদন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ-বিদেশে মিলিয়ে সর্বমোট ১৬ হাজার ২৪১ জন আবেদন করেছেন।

রবিবার বিকালে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয়তলার অডিটরিয়াম রুমে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালার (লকিং) করার সময় এ তথ্য জানানো হয়। কার্যক্রমের শুরু করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

সিলগালা কার্যক্রম শুরুর আগে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম জানান, কুষ্টিয়া-১ (দৌলতপুর) সংসদীয় আসনে ভোট দেওয়ার জন্য বিদেশ থেকে আবেদন করেছেন ১১৫১ জন, দেশের আবেদন জমা পড়েছে ২৪৪৪টি। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিদেশ থেকে ২১০৯ ও দেশ থেকে ২৫৩৪ জন আবেদন করেছেন। কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিদেশ থেকে আবেদন করেছেন ১৩৯১, আর দেশ থেকে আবেদন করেছেন ২২৬১। কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিদেশ থেকে পোস্টাল ব্যালটে ভোটের আবেদন পড়েছেন ১০৪৫টি। এই আসনে দেশ থেকে আবেদন করেছেন সবচেয়ে বেশি ৩৩০৬ জন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, পোস্টাল ভোট আমাদের কাছে একটি নতুন সংযোজন। আমার কাছে এটি অত্যন্ত চমৎকার একটি সিস্টেম মনে হয়েছে।

প্রচারণায় নতুনত্ব

0

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচার প্রচারণায় নতুনত্বের ছাপ পড়েছে। ভ্রাম্যমান পিকাকে ডিজিটাল ডিসপ্লেতে প্রার্থীর উন্নয়ন কর্মকান্ড ও ভবিসৎ কর্ম পরিকল্পনার ভিডিও প্রদর্শনী করা হচ্ছে। সাথে সাউন্ড সিসটেমের চালানো হচ্ছে হচ্ছে নির্বাচনী প্রচারণার গান। কুষ্টিয়া ৪ আসনের খোকসা ও কুমারখালী উপজেলার প্রত্যন্ত গ্রাম পর্যায়ে ইসলামী আন্দোলনের প্রাথী আনোয়ার খানের নির্বাচনী প্রচারনা প্রদর্শনী করা হচ্ছে এই ভ্রাম্যমান ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে। ডিজিটাল প্রচারণার আয়োজন এটি প্রথম ও একমাত্র। রবিবার দুপুর আড়াইটার দিকে খোকসা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন উপজেলা ভূমি অফিসের সামনের খোকসা – একতারপুর পাকা রাস্তা থেকে ডিজিটাল প্রচারণা গাড়ির ছবি তোলা হয়।

 

পুলিশের পিকাপের পিছনে ধাক্কা দিয়ে পালিয়ে গেলো ট্রাক

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া – রাজাবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীতে পুলিশ পিকাপের পেছনে ধাক্কা দিয়ে ঘাতট ট্রাক চালক পালিয়ে গেলো। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলো পিকাপের ড্রাইভারসহ ৪ পুলিশ সদস্য।

রবিবার ভোর ৫টার দিকে কুষ্টিয়া – রাজাবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি বাটিকামারা এলাকার মেসার্স কুমারখালী ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে পুলিশের পিকাপের পিছন ও সামনের অংশের বেশখানেকটা দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় আহত চার পুলিশ কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে ঘাতক ট্রাকটিকে সনাক্ত করতে বা জব্দ করতে পারিনি পুলিশ।

আহতরা হলেন – কুমারখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বসির উদ্দিন, পুলিশ সদস্য জসিম উদ্দিন ( গাড়ি চালক) ফিরোজ আহমেদ ও সজিব বিশ্বাস। তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ সদস্য (চালক) জসিম উদ্দিন বলেন, ভোর রাতে মহাসড়কের ফুলতলা থেকে তরুনমোড়ের দিকে যাচ্ছিলাম। এ সময় একটি রড বোঝায় দ্রæতগামী ট্রাক এসে গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। তখন গাড়িটি ছিটকে গিয়ে সেতুর পিলারে ধাক্কা মারে। এ সময় স্টিয়ারিং আরও শক্ত করে ধরে মূহুর্তেই ঝোপঝাড়ের ভিতর দিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ করি। এরপর কয়েকটি চলন্ত গাড়ি থামিয়ে তাঁদের সহযোগীতায় সড়কের ওপর পড়ে থাকা দুই সহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি এবং ওসি স্যারকে ফোন করি।

তার ভাষ্য, ঘাতক ট্রাকের চালক হয়তো ঘুমিয়ে পড়েছিল। মূহুর্তেই মধ্যেই সবকিছু ঘটে গেছে। গাড়ির বাম পাশের দরজার লক বন্ধ হয়ে যাওয়ায় অফিসার বের হতে পারেনি। একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাদের বাঁচাই নি! চোখের সামনে এখনও সবকিছু ভাসছে।

এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, আল্লাহর রহমতে এবং চালকের দক্ষতায় প্রাণে বেঁচে ফিরেছেন আমার চার সহকর্মী। তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে মোটামোটি সুস্থ আছেন। তবে গাড়িটির পিছনে ও সামনের অংশ ভেঙে গেছে। ঘাতক ট্রাকটি সনাক্তে কাজ করছে পুলিশ।

কুষ্টিয়ায় নির্বাচনী জনসভায় আসছেন ডা.শফিকুর রহমান

0

কুষ্টিয়া প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় আগামীকাল সোমবার কুষ্টিয়ায় আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার বেলা ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কুষ্টিয়া জেলা জামায়াত।

এসময় কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর বলেন, ২৬ জানুয়ারি (সোমবার) কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সমাবেশ। নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা ডা. শফিকুর রহমান আমিরে জামাত।

আরও বলেন, সমাবেশটি সকাল ৯টায় শুরু হবে। ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে কুষ্টিয়ায় আগমন করবেন। তিনি পুলিশ লাইনসের হেলিকপ্টার প্যাডে অবতরণ করে সেখান থেকে সরাসরি স্টেডিয়ামে যাবেন। আনুমানিক সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ডা. শফিকুর রহমান সমাবেশের মঞ্চে উপস্থিত হবেন। কর্মসূচি শেষে তিনি পুনরায় হেলিকপ্টারযোগে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেবেন।

আব্দুল গফুর বলেন, সমাবেশ সফল করতে মাঠে মঞ্চ প্রস্তুত ও নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনার কাজ ইতোমধ্যেই প্রায় সম্পন্ন হয়েছে। আজকের মধ্যেই বাকি প্রস্তুতিমূলক কাজ শেষ করা হবে। সমাবেশে নারী পুরুষ মিলিয়ে সমাগম ঘটবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সমাবেশটি যেন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একই দিনে ডা. শফিকুর রহমান কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ এই চারটি জেলা সফর করবেন বলে জানানো হয়েছে।

এসময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়াদ্দর, শহর জামায়াতের আমির এনামুল হক সহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ছাত্রদলে নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ, গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা...

খোকসায় দুই মাথা ওয়ালা গরুর বাছুর

স্টাফ রিপোর্টার দুই মাথা বিশিষ্ট বিশ্ময়কর মৃত বছুর প্রসব করেছে এক প্রান্তিক কৃষকের গাভী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার পর কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের...

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুমারখালী প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা-কেশবপুর এলাকায় অবৈধ ড্রাম চিমনি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে দুইটি অবৈধ ইটভাটার স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া...

খোকসার প্রত্যাহার হওয়া ওসির বিচারের দাবিতে মানবন্ধন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় লাখ টাকা দামের ল্যাপটপ চাঁদা দাবি করে প্রত্যাহার হওয়া ওসি মোতালেব হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। পরে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর...

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত থেকে সোমবার সকাল...