রবিবার, মার্চ ১৫, ২০২৬.
Home Blog Page 46

রাশিদা’র রেশমী সূতার কারিগরী

0

রঙিন সুতা আর সুচের নিপুণ কারিগরী ভাগ্য বদলেছে রাশিদা খাতুন তার প্রতিবেশী ও স্কুল ছাত্রীদের। তারা সবাই খন্ডকালীন নকশী কাঁথা সেলাইসহ কাপড়ের উপর নানা ধরেনের নকশা তোলার কাজ করেন। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার খোকসার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রাম থেকে ছবি গুলো তোলা।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

বেতন বৈষম্য দূর করে দশম গ্রেড বাস্তবায়ন-এই এক দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার সকাল ১০টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও বিভিন্ন স্বাস্থ্য ইউনিটের টেকনোলজিস্টরা এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে। দ্রæত সময়ের মধ্যে দশম গ্রেড বাস্তবায়ন না হলে কর্মবিরতি ও আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডিপ্লোমা ফার্মাসিস্ট মো. রফিকুর রহমান বলেন, একই কারিকুলামে পড়াশোনা করে, একইভাবে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরেও আমরা যথাযথ পদমর্যাদা পাচ্ছি না। দেশের সকল ডিপ্লোমাধারী কর্মকর্তা যখন দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়েছেন, তখন শুধু আমাদের ক্ষেত্রেই বৈষম্য।

তিনি আরও বলেন, সারাদেশে ল্যাব টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্যব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বারবার তাদের দাবি অবহেলিত হচ্ছে। এটি আমাদের ন্যায্য দাবি এ দাবি মানতেই হবে।

দুনীতির দায়ে প্রধান শিক্ষককে সাত বছরের কারাদন্ড

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাল সনদে চাকরি, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও প্রতারণার দায়ে এক প্রধান শিক্ষককে ৭ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকার অর্থদন্ড করেছে বিচারিক আদালত।

বুধবার দুপুরে ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের বিচারক মোঃ মাসুদ আলী এই রায় ঘোষনা করেন। দন্ডিত ব্যক্তির নাম রণি আক্তার। তিনি ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর নারায়নপুর পুটিয়া গ্রামের নরুল ইসলামের ছেলে এবং স্থানীয় গোয়ালপাড়া অধ্যক্ষ মোশাররফ হোসেন-সালেহা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। ২০২৪ সালের ১৪ নভেম্বর ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন আক্তার মামলাটি দায়ের করেন। সাবেক প্রধান শিক্ষক রণি আক্তারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জাল সনদ দিয়ে চাকরী করার অভিযোগে একটি মামলা করেন।

বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমান শেষে অভিযোগ সত্য প্রমানিত হয় উল্লেখিত রায় প্রদান করেন। সরকার পক্ষে এ্যাড এ এস এম রাকিবুল হাসান ও আসামী পক্ষে তারিকুল ইসলাম মামলাটি পরিচালক করেন।

মামলা সুত্রে জানা গেছে, আসামী রণি আক্তার গোয়ালপাড়া অধ্যক্ষ মোশাররফ হোসেন-সালেহা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি জাল জালিয়াতী চক্রের সদস্য হওয়ায় তার শিক্ষক নিবন্ধন ও বিএড সনদ পত্র জাল জালিয়াতির মাধ্যমে সৃজন করে তাহা সঠিক বলে বিদ্যালয়ে চাকরি করে আসছিলেন। চাকরী করার সুবাদে তিনি নিয়োগ বানিজ্যসহ স্কুলের লাখ লাখ টাকা আত্মসাৎ করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের জুলাই মাসে বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়। এমপিও ভুক্ত হওয়ার পর আসামী রণি আক্তার তার সরকারী বেতন ভাতা প্রাপ্তির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর তার শিক্ষক নিবন্ধন ও বিএড সনদ পত্রসহ প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করেন। আসামীর দাখিলকৃত শিক্ষক নিবন্ধন ও বিএড সনদসহ অন্যান্য কাগজ পত্র যাছাই বাছাই অন্তে সংশ্লিষ্ট কর্তৃকপক্ষ ভুয়া ও জাল বলে প্রমানিত হয়।

আসামী উক্ত প্রতিষ্ঠানে কর্মরত থাকাবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের আয়কৃত টাকা ও কাগজপত্র বুঝিয়ে না দিয়ে ২০২৪ সালের ৯ আগষ্ট বিদ্যালয় থেকে পালিয়ে আত্মগোপন করেন। রায় ঘোষনার সময় আসামী রণি আক্তার উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সার্ভেয়ারের কিলঘুষিতে চালকের মৃত্যুর অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় বকেয়া বেতন নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে সার্ভেয়ারের কিলঘুষিতে গাড়ি চালক শহিদুল ইসলামের (৫৭) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর ভবনের ১১৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। তিনি পৌরসভার শেরকান্দি এলাকার মৃত গঞ্জের আলীর ছেলে।

নিহত শহিদুলের মেয়ে সুবর্ণা খাতুন বলেন, ‘পৌরসভায় বড় কর্মচারীদের বেতন হয়। আমার বাবা ছোট কর্মচারী। পৌরসভা তার বেতন দেয়না। সকালে বেতন চাইতে গেলে পৌরসভার সার্ভেয়ার মো. ফিরোজুল ইসলাম বাবাকে ব্যাপক কিলঘুষি, লাথি মারে হত্যা করে ১০১ নম্বর কক্ষে আটকে রেখেছিল। আমি থানায় মামলা করব। আসামিদের ফাঁসি চাই।’

এদিকে পৌরসভায় বেতন নিয়ে এমন ঘটনায় ফুঁসে উঠেছেন নিহত শহিদুলের স্বজনা ও এলাকাবাসী। তারা ক্ষুব্ধ হয়ে পৌরসভায় শেরকান্দি এলাকার অভিযুক্ত ফিরোজুলের বহুতল ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে। পরে সুষ্ঠু বিচারের দাবিতে কুমারখালী পৌর ভবনের প্রধান ফটক আটকে রেখে বিক্ষোভ করেন তারা।
পুলিশ, পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণি ভুক্ত কুমারখালী পৌরসভায় প্রায় ৫৭ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তারা প্রায় ৪২ মাসের ১০ কোটি টাকা বেতন পাবেন পৌর কর্তৃপক্ষের নিকট। সকালে বকেয়া বেতনের দাবিতে গাড়ি চালক শহিদুল ইসলাম বিভিন্ন কক্ষের দরজা বন্ধ করে দেন। সেসময় ১১৫ নম্বর কক্ষের সার্ভেয়ার ফিরোজুলের কক্ষটি বন্ধ করতে যান। তখন ফিরোজুলের সঙ্গে শহিদুলের তর্কাতর্কির একপর্যায়ে কিলঘুষি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পৌরসভায় কর্মরত অন্যান্যরা ফিরোজুলকে ১১৫ নম্বর এবং শহিদুলকে ১০১ নম্বর কক্ষে আটকে রাখেন। কিছুক্ষণ পরে ১০১ নম্বর কক্ষে গিয়ে পৌরসভায় কর্মকর্তারা দেখেন শহিদুল পাকা মেঝেতে পড়ে আছেন। পরে তারা তাকে উদ্ধার করে সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী পৌরসভার বাজার পরিদর্শক নুর ইসলাম বলেন, ‘ফিরোজ কাজ করছিল কার্যালয়ে। তখন শহিদুল বেতন না পেয়ে দরজা বন্ধ করতে যাচ্ছিল। সেসময় ফিরোজের সঙ্গে তর্কাতর্কি ও ধস্তাধস্তি হয়। তার ভাষ্য, শহিদুল হার্টের রোগী ছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যায়। তবে কোনো মারামারির ঘটনা ঘটেনি।

এ সময় শহিদুলের বোনর মেয়ে রূপালী খাতুন বলেন, পৌর ভবনের পিছনে আমার বাড়ি। মারামারির খবর শুনে দ্রæত ছুটে গিয়ে দেখি ১০১ নম্বর কক্ষে তালাবন্ধ মামা। খুলে দেখি মুখে দাঁতে আঘাতের চিহৃ-রক্ত। তাঁর ভাষ্য, মামাকে পৌরসভার লোকজন বেতনের জন্য হত্যা করেছে। সঠিক বিচার চাই।

সরেজমিন গিয়ে দেখা যায়, শেরকান্দি এলাকায় অবস্থিত সার্ভেয়ার ফিরোজুলের বহুতল বাড়ির কাঁচের জানালা, বৈদ্যুতিক মিটারে ভাঙচুরের ক্ষত। সেখানে উৎসুক জনতার ভিড়। ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ। আর পৌরসভায় গিয়ে দেখা যায়, বিচারের দাবিতে বিক্ষিপ্ত জনতার ভিড়। প্রধান প্রবেশপথের কেচি গেইট লাগানো।
এ সময় নিহত শহিদুলের ভাই মনিরুল ইসলাম বলেন, ‘হিসাবরক্ষক রফিকুল এবং সার্ভেয়ার ফিরোজুল মিলে ভাইকে হত্যা করেছে। সঠিক বিচার না পেলে কঠোর আন্দোলন করা হবে।

এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন পৌরসভার সার্ভেয়ার ফিরোজুল ইসলাম। তার মুঠোফোনটিও বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগ অস্বীকার করে কুমারখালী পৌরসভার হিসাবরক্ষক রফিকুল ইসলাম বলেন, সকালে কার্যালয়ে আয় ব্যয়ের হিসাব করছিলাম। হঠাৎ চিৎকার চেঁচামিচি শুনে গিয়ে দেখি শহিদুল জোড়ে জোড়ে কথা বলছেন। তখন নিষেধ করে চলে আসি। কিছুক্ষণ পরে শুনি শহিদুল স্ট্রোক করেছে। তার ভাষ্য, কোনো মারামারির ঘটনা ঘটেনি। প্রায় ৪২ মাসের ১০ কোটি টাকা বেতন বাকী আছে।

প্রকৃত ঘটনা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে বকেয়া বেতন নিয়ে ঘটনার সূত্রপাত। তিনি আরও বলেন, উত্তেজিত জনতা সার্ভেয়ারের বাড়ি ভাঙতে গেলে পুলিশ তা ঠেকিয়ে দিয়েছে।

সরকারি প্রশিক্ষণের কাজে জেলার বাইরে থাকায় বক্তব্য পাওয়া যায়নি কুমারখালী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম মিকাইল ইসলামের। তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে বকেয়া বেতন নিয়ে বাগবিতন্ডায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

ঝিনাইদহে বিজিবির পৃথক অভিযানে ভায়াগ্রা উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ১,৪১০ পিচ ভায়াগ্রা উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার দিনগত গভীররাতে দুটি পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। রাত ২ টার দিকে নিমতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫/৩-এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার মোঃ আবুল হাসান খাঁন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে মোঃ মিজানুরের কলাবাগান থেকে ৬৫০ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়।

পরবর্তী রাত ২ টা ২০ মিনিটের দিকে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৪/এম হতে ১৫০ গজ অভ্যন্তরে সিংনগর গ্রামের হালদাপাড়া মাঠে অভিযান চালান হাবিলদার মোঃ কামরুল হাসান। এসময় আনু হালদারের মরিচ ক্ষেতের মধ্যে লুকানো ৭৬০ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়। উভয় ক্ষেত্রেই কোনো আসামিকে আটক করতে না পারলেও মাদকদ্রব্যগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা করা হয়েছে বলে জানিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

পদ্মায় নৌকা ডুবে দুই কৃষকের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদী পারি দিয়ে চরে আখের জমি চাষ করতে যাওয়ার সময় নৌকা ডুবে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ইসলামপুর ঘাট এলাকায় নালা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুর রশিদ (৫০) ও শরাফত প্রামাণিকের ছেলে মামুন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় চারজন কৃষক রশিদ, মামুন, শরীফুল ও সদু একই নৌকাযোগে নালা নদী ধরে পদ্মার বাহাদুরপুর ঢাকার চরে আখ চাষের জমিতে যাচ্ছিলেন। হঠাৎ নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় শরীফুল ও সদু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রশিদ ও মামুন পানিতে ডুবে নিখোঁজ হন। পরে খোঁজাখুজির পর দুইজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব তালুকদার বলেন, তারা চারজন একই নৌকায় ছিল। নৌকাটি তুলনামূলক ছোট। যে দুইজন নিহত হয়েছেন তারা সাঁতার জানতেন না। মৃতদেহগুলো পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

খোকসায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিআরটিসির যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে ঘটনা স্থলেই নসিমন চালকের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া ফুলতলায় বিআরটিসির যাত্রীবাহী বাসের সাথে স্যালো ইঞ্জিন চালিত নসিমনের মুখো মুখি সংঘর্ষ হয়। বিআরটিসি বাসটি রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। নসিমনটি কুষ্টিয়ার দিক থেকে রাজবাড়ির দিকে যাচ্ছিল। দুটি গাড়িই দ্রæত গতিতে যাচ্ছিল। প্রথম দিকে নসিম চালকের দ্বিখন্ডিত মৃতদেহের পরিচয় জানা জায়নি।

জব্বারুল নামে অপর এক নসিমন চালক নিহত নসিমন চালকের পরিচয় নিশ্চিত করেন। তিনি জানান, নিহত নসিমন চালকের নাম আব্দুর রহিম (৩০)। সে আলমডাঙ্গা উপজেলার চিতলা গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে। তারা সম্পর্কে চাচা ভাতিজা।

জব্বারুল দাবি করেন, তার তিনটি নসিমন পাট কাঠি আনতে পাংশায় যাচ্ছিল। রহিম তাদের বহরের শেষ গাড়ির চালক ছিলো। কি ভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা নেই।

খোকসা থানা পুলিশের এসআই সৈকত জানান, ঘটনা স্থল সড়ক ও জনপদ বিভাগের। তারা মৃতদেহ উদ্ধার ও সড়কের যানযট মুক্ত করেছেন। কুষ্টিয়ায় হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক বাসটিকে কুমারখালীতে আটক করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত হাসিনা-কামালকে হস্তান্তরে ভারতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বান

0

দ্রোহ অনালাইন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকান্ডে দোষী সাব্যস্ত হয়েছেন এবং দন্ড পেয়েছেন এ তথ্য জানিয়ে ভারত সরকারের প্রতি তাদের দ্রæত বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৭ নভেম্বর) রায়ের প্রতিক্রিয়ায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের কোনো দেশ আশ্রয় দিলে তা ‘অবন্ধুসুলভ আচরণ’ ও ‘ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা’ হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ও ভারতের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা ভারতের ‘অবশ্য পালনীয় দায়িত্ব’।

প্রজাপ্রতি ও রঙ্গন

0

শীতের সকালে রঙ্গন ফুলে মধু আহরণে ব্যস্ত হয়ে উঠেছে প্রজাপ্রতি দল। ওড়া কী ডিএল রায়ের প্রখ্যাত গানের বাণী হয়ে উঠবে “তারা ফুলের উপর ঘুমিয়ে পরে ফুলের মধু খেয়ে”। কুষ্টিয়ার খোকসার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সোমবার ছবিটি তোলা।

মানবতা বিরোধীতার পাঁচ অভিযোগের অপরাধে শেখ হাসিনার মৃত্যুন্ড

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদন্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার অপর আসামী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কেও মৃত্যুদন্ড দিয়েছে একই ট্রাইব্যুনাল।

সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

গত বৃহস্পতিবার এ মামলার রায়ের জন্য আজ ১৭ নভেম্বর দিন ঠিক করেছিলেন ট্রাইব্যুনাল।

মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনও আসামি। তাদের মধ্যে মামুন আসামি থেকে রাজসাক্ষী বনে যান এবং দায় স্বীকার করে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। পুনর্গঠিত ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু হয় গত বছরের ১৭ অক্টোবর। ওইদিনই এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

চলতি বছরের ১৬ মার্চ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে এ মামলায় আসামি করার আবেদন করে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল সেখানে সম্মতি দেন।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চলতি বছরের ১২ মে চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। আর প্রসিকিউশন শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে গত ১ জুন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

এ মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়। সেগুলো হলো গত বছরের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ‘উসকানিমূলক বক্তব্য’ দেওয়া; হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেওয়া; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যার নির্দেশ; রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যার নির্দেশ এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার নির্দেশ দেওয়া।

এই পাঁচটি অভিযোগে গত ১০ জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়া, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের’ মোট পাঁচটি অভিযোগে গত ১০ জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিচার শুরু আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে হাসিনার নেতৃত্বাধীন সরকারের দীর্ঘ প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। দুজনই এখন ভারতে অবস্থান করছেন। এ মামলায় গ্রফতার একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।

এ মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে মারণাস্ত্র ব্যবহার করে নিরীহ, নিরস্ত্র দেড় হাজার ছাত্র-জনতাকে হত্যা এবং ৩০ হাজার মানুষকে আহত করা হয়েছিল।

শুরুতে এ মামলার একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা। গত ১৬ মার্চ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও এ মামলায় আসামি করা হয়। সবশেষ গত ১২ মে মামলার তদন্ত প্রতিবেদনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম আসে।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ মোট ৫৪ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ শেষ হয় গত ৮ অক্টোবর। এরপর গত ১২ অক্টোবর যুক্তিতর্ক শুরু হয়ে শেষ হয় গত ২৩ অক্টোবর। সবশেষ গত ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর তারিখ ধার্য করেন।

পলাতক থাকায় এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সাজার রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার।

তিনি জানিয়েছেন, ট্রাইব্যুনাল আইনে পরিষ্কার বলা আছে, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। তবে আপিলের সুযোগ নিতে হলে সাজাপ্রাপ্ত আসামিকে আত্মসমর্পণ করতে হয়। অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে গ্রেফতার হলেও আসামি আপিলের সুযোগ পান।

এ বছরের শুরুর দিকে শেখ হাসিনার একটি বক্তব্যের অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। যেখানে তাকে বলতে শোনা যায় ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’। তার এ বক্তব্য বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা উল্লেখ করে আদালত অবমাননার মামলা করেছিল প্রসিকিউশন।

আদালত অবমাননার ওই মামলায় গত ২ জুলাই শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সর্বশেষ সংবাদ

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দ্রোহ অনলাইন ডেস্ক আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে...

কুষ্টিয়াসহ ৫ জেলায় নতুন ডিসি

দ্রোহ অনলাইন ডেস্ক কুষ্টিয়াসহ পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসককে (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে...

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

দ্রোহ অনলাইন ডেস্ক একযোগে দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি...

কুমারখালীতে এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে অন্তত ৭৩টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য ২২৪ কেজি সৌদি খেজুর প্রদান করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন...

খোকসায় ডাকাতিতে ব্যর্থ হয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি

স্টাফ রিপোর্টার সংখ্যালঘুর বাড়িতে ডাকাত দল ঢোকার ৫ মিনিটের মধ্যে রুখে দিলো গ্রাম বাসী। তবে ডাকাতরা যাওয়ার বেলায় ২ লাখ টাকা চাঁদার দাবি করে গেছে। শনিবার...