সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 625

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি হলো ৩১ অক্টোবর অব্দি

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্বব্যাপী চলমান মহামারী করোনার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।”

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত ছুটির ঘোষণা দিয়ে রেখেছিল সরকার।

তবে ছুটি যে আরও বাড়বে, তা বুধবারই এক অনুষ্ঠানে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে থেকে নেওয়া হবে, সেই তারিখ আগামী ‘সোম-মঙ্গলবারের মধ্যে’ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে তা স্থগিত রয়েছে। বছর প্রায় শেষ হয়ে আসায় এ পরীক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের।
মহামারির কারণে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা নেবে না সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে এসব শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন করে উপরের শ্রেণিতে উর্ত্তীনের কথা রয়েছে।

তবে চারটি শর্ত দিয়ে আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদ্রাসার পরীক্ষাগুলো নেওয়ারও অনুমতি দেওয়া হয়েছে।

লাঠিচার্জের পর গ্রেফতার করা হলো রাহুল গান্ধিকে

0
সংগৃহিত ছবি
দ্রোহ অনলাইন ডেস্ক
রাহুল-প্রিয়াঙ্কার আগমনের খবর শুনেই উত্তরপ্রদেশে ১৪৪ ধারা জারি করে রেখেছিল রাজ্য প্রশাসন। কোভিড বিস্তার রোধে সেখানে বাহির হতে কারো রাজ্যে প্রবেশ ঠেকাতেই এমন ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। ফলে রাহুলকে ১৪৪ ধারা ভঙ্গ করার কথা জানানো হলে রাহুল পাল্টা পুলিশের বিরুদ্ধে ১৪৪’র অপব্যবহারের অভিযোগ তুলে নেতাকর্মীদের নিয়ে ১৪৪ ভেঙ্গে হাথরসের দিকে রওয়ানা হন।

কংগ্রেসের সূত্র মতে, আগে থেকেই রাহুল-প্রিয়াঙ্কার হাথরসে যাওয়ার কথা বলা হয়েছিল। তারপরেই সেখানে ১৪৪ ধারা জারি করে বিজেপি প্রশাসন। হাথরসের জেলা প্রশাসক পি লস্কর জানিয়েছেন, রাহুল- প্রিয়াঙ্কার সফরের কোনও খবর স্থানীয় প্রশাসনের কাছে নেই।

গ্রেফতারের আগে রাহুল গান্ধী সাংবাদিকদের জানান, পুলিশ আমাকে আঘাত করেছে। ধাক্কা দিয়েছে। আমার উপর লাঠিচার্জ করা হয়েছে। মাটিতে ফেলে দিয়েছে আমাকে। আমি জানাতে চাই, শুধু কি নরেন্দ্র মোদি দেশে হাঁটতে পারবেন? সাধারণ মানুষ কি দেশে চলাফেরা করতে পারবে না? আমাদের গাড়ি থামিয়ে দেয়া হয়েছে। তাই আমরা পায়ে হেঁটে হাথ্রাসের উদ্দেশে রওনা দিয়েছি।

গণ ধর্ষণের শিকার হয়ে মারাত্মকভাবে আহত হন দলিত সম্প্রদায়ের ওই নারী। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তিনি মারা যান। ওইদিন রাতেই তড়িঘড়ি করে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করে পুলিশ। তার মৃত্যুর পরই ভারতজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে; যা ধীরে ধীরে বিক্ষোভে রূপ নেয়।

কংগ্রেস নেতাদের রোড মার্চের খবরে করোনাকে ইস্যু বানিয়ে জনসমাগমের উপর নিষেধাজ্ঞা আরোপ করে উত্তর প্রদেশে পুলিশ। রাজ্যের প্রবেশ পথে দেয়া হয় ব্যারিকেড। পরে রাস্তা দখলে নিয়ে স্লোগান দিয়ে এগিয়ে যায় কংগ্রেস নেতারা। কিন্তু গ্রেটার নোইদায় পৌঁছানোর পর তাদের গাড়িবহর আটকে দেয়া হয়; যা হাথ্রাস থেকে ১৪২ কিলোমিটার দূরে। পরে রাহুল গান্ধীসহ নেতাকর্মীরা গাড়ি থেকে নেমে পায়ে হেটে হাথ্রাসের উদ্দেশ্যে রওনা দেন।

ইউটিউব থেকে আয়ের উপায়

0

দ্রোহ আই টি ডেস্ক

প্রযুক্তির সহজলভ্যতার এ সময়ে ইন্টারনেট থেকে আয় করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। ইন্টারনেট থেকে আয়ের বর্তমানে নির্ভরশীল প্ল্যাটফরম ইউটিউব। এখনও অনেকেই ইউটিউব থেকে আয় করছেন পাশাপাশি জনপ্রিয়তাও পেয়েছেন।

আবার অনেকেই নতুন করে শুরু করতে চান ইউটিউবের কনটেন্ট মেকিং এবং আয়। আজকের টিপসে ইউটিউব থেকে টাকা উপার্জনের জন্য যে বিষয়গুলো মেনে চলতে হবে তারই বিস্তারিত আজ দেয়া গেল।

* প্রযুক্তি বিশেষজ্ঞ ও সিনিয়র ইউটিউবারদের মতে, একটি ইউটিউব চ্যানেল শুরু করার পেছনে নির্দিষ্ট একটি উদ্দেশ্য থাকা প্রয়োজন। শখ হল আর ইউটিউবে চ্যানেল খুলে ফেললাম তেমনটি যেন না হয়।
* ইউটিউব চ্যানেলের কনটেন্ট বা বিষয়ের প্রতি নজর দেয়া প্রয়োজন। বিষয় সর্বদা আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন বা শ্রুতিমধুর হওয়া গুরুত্বপূর্ণ।
* যে কোনো ইউটিউব চ্যানেল থেকে আয়ের প্রাথমিক শর্ত হল রেগুলারিটি। অর্থাৎ চ্যানেলের অ্যাডমিনকে নিয়মিত কনটেন্ট আপডেট রাখতে হবে। প্রয়োজনে চ্যানেল খোলার আগে থেকে দুই বা তিন সপ্তাহের কনটেন্ট মজুত করে রাখতে হবে।
* ভিডিও’র কোয়ালিটি অবশ্যই ঝকঝকে হওয়া প্রয়োজন। এছাড়া শব্দও পরিষ্কার থাকতে হবে।
* ওইসব শর্ত ঠিকঠাকভাবে পূরণ করলে, সহজেই হাজারখানেক সাবস্ক্রাইবার হতে পারে যে কোনো ইউটিউব চ্যানেলের। এরপর আসে ওয়াচ আওয়ার বাড়ানোর প্রসঙ্গ। টেক-বিশারদদের মতে, প্রথম ক্ষেত্রে টার্গেট নেয়া উচিত, যত দ্রুত সম্ভব ওয়াচ আওয়ারের মাত্রা ৪ হাজার অতিক্রম করা।
* এরপরই ইউটিউবের চ্যানেলের সঙ্গে গুগল অ্যাডসেন্সকে যুক্ত করা যায়। তবে এখানেই কাজ শেষ হয় না। এরপর যত আকর্ষণীয় ভিডিও চ্যানেলে আপলোড করা হবে ততই চ্যানেলের জনপ্রিয়তা বাড়বে এবং চ্যানেলে আসতে থাকবে গুগল অ্যাড।
* তবে কনটেন্ট বা বিষয় আকর্ষণীয় না হলেও রোজগার করা যায় ইউটিউব থেকে। এক্ষেত্রে চ্যানেলের ভিডিওটিতে স্পন্সরড ভিডিও হিসেবে তৈরি করা যায়। উদাহরণ- যদি কোনো খাবারবিষয়ক ইউটিউব চ্যানেল সেরা রেস্তোরাঁগুলোকে নিয়ে একটি ভিডিও প্রস্তুত করে এবং সেই ভিডিও যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। সেক্ষেত্রে রেস্তোরাঁগুলোও জনপ্রিয়তা পাবে। তখন ইউটিউব চ্যানেলের মালিক রেস্তোরাঁগুলো থেকে নির্দিষ্ট অর্থ পেতে পারে।

ফেসবুকের হ্যাশট্যাগ ‘কাপল চ্যালেঞ্জ’-এ বিপদ!

0
প্রতিকী ছবি

দ্রোহ আই টি ডেস্ক

সম্প্রতি ফেসবুকে ট্রেন্ডিংয়ে রয়েছে ‘কাপল চ্যালেঞ্জ’। এই চ্যালেঞ্জে অংশ নিয়ে অনেকেই নিজের ঘনিষ্ঠ বন্ধু বা পার্টনারের সঙ্গে ছবি পোস্ট করছেন ফেসবুকে। পোস্টের সঙ্গে জুড়ে দিচ্ছেন #Couple Challenge।

সম্প্রতি এ বিষয়ে সাধারণ মানুষকে টুইট বার্তায় সতর্ক করে দিয়েছে পুনে পুলিশ। ওই টুইটে লেখা হয়েছে, হ্যাশট্যাগ কাপল চ্যালেঞ্জে নিজেদের ছবি পোস্ট করার আগে দুইবার ভাবুন। এই ‘কাপল চ্যালেঞ্জে’ অংশ নেওয়ার বিপদ কোথায়?

সাইবার বিশেষজ্ঞদের মতে, কাপল চ্যালেঞ্জ হ্যাশট্যাগের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজার হাজার যুগল তাঁদের ছবি পোস্ট করছেন। একই ভাবে বিশ্বের যে কোনও প্রান্তের মানুষ শুধু মাত্র এই হ্যাশট্যাগের সাহায্যে এই চ্যালেঞ্জে সামিল হওয়া অসংখ্য যুগলের ছবি দেখতে পাবেন। সাইবার বিশেষজ্ঞদের আশঙ্কা, ওই ছবিগুলিকে বিভিন্ন অসৎ কাজে, অসাধু উপায়ে ব্যবহার করতে পারে সাইবার অপরাধীরা।

‘এক্স রে’ নিয়ে নেটফ্লিক্সে সৃজিতের যাত্রা

0
সৃজিতের ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

ইতোমধ্যেই আড্ডা টাইমসের জন্য সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা ফেরত’ সিরিজের কাজ শেষ হয়েছে। যে কোনো সময় সিরিজটি মুক্তি পাবে। এদিকে হইচই প্ল্যাটফর্মের জন্য একটি সিরিজ নির্মাণ করবেন নির্মাতা। সম্প্রতি এমনই ঘোষণা দিয়েছে হইচই। এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে, নেটফ্লিক্সের জন্য সত্যজিৎ রায়ের গল্প নিয়ে সিরিজ নির্মাণ করবেন সৃজিত! সিরিজটির নাম ‘এক্স রে’।

ভারতে লকডাউন ওঠার পর ভায়াকম ১৮ মোশন পিকচার্সের পক্ষ থেকে জানানো হয়েছিল, করোনার আগে দেশের নানা জায়গায় শুট করার কথা ছিল ‘এক্স রে’র। সব দিক আলোচনা করে, সরকারি নির্দেশিকা মেনে আপাতত তাই গোয়াতেই শুট হবে।

এছাড়া পরিস্থিতি বদলালে শুট হতে পারে হায়দরাবাদ, কর্ণাটক, কোলহাপুর, কেরালাসহ দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে। শোনা যাচ্ছে, সত্যজিৎ রায়ের নানা স্বাদের ছোটগল্প নিয়ে তৈরি ১২ পর্বের এ সিরিজের একটিতে জুটি বাঁধছেন শ্বেতা বসু প্রসাদ এবং আলি ফজল।

এ প্রসঙ্গে অভিনেত্রী শ্বেতা জানিয়েছেন, তিনি কাজ করছেন সৃজিতের সঙ্গে। তবে কোন প্রজেক্টে এখনই তা বলবেন না তিনি!

মুক্তি পাচ্ছে অক্ষয়ের লক্ষ্মী বোম্ব

0
অভিনেতা অক্ষয়

দ্রোহ বিনোদন ডেস্ক

অক্ষয় কুমার ও কিয়ারা আদভানি অভিনীত রাঘাভা লরেন্সের লক্ষ্মী বোম্ব আগামী নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি ও হটস্টারে মুক্তি পাচ্ছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পাবে সিনেমাটি। টুইটারে এই ঘোষণার পাশাপাশি অক্ষরের দুটি ভিন্ন অবতারে ছবির নতুন পোস্টার শেয়ার করেন অক্ষয়।

টুইটারে তিনি জানান, “এই দীপাবলিতে আগামী ৯ নভেম্বর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পাবে লক্ষ্মী বোম্ব। লক্ষ্মী বোম্ব তামিল হরর-কমেডি, মুনি ২, কাঞ্চনার রিমেক।

ঈশ্বরদীতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

0
প্রতিকী ছবি

পাবনা প্রতিনিধি

ঈশ্বরদীর পাকশী হাইওয়ে রোডে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় কোলেরকান্দিতে এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় তানিম (২৩) নামের এ যুবকের। তানিমের ছোট ভাই তাফিম গুরুতর আহত হয়েছে। তারা দুই ভাই মোটর সাইকেল যোগে নানার বাড়িতে যাচ্ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের খালেদ খানের দুই ছেলে তানিম এবং তাফিম মোটর সাইকেল যোগে মিরকামারী গ্রামে নানার বাড়িতে যাচ্ছিলেন। কোলেরকান্দি সংলগ্ন কাঠ মিলের সামনে অটোরিকশার সাথে তাদের মোটর সাইকেলের ধাক্কা লাগে। এ সময় দুইভাই রাস্তায় পড়ে যায়। পিছন থেকে দাশুড়িয়া থেকে আসা একটি ট্রাক তানিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহতের ছোট ভাইকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি

খোকসায় অবৈধ বালু উত্তোলনের ড্রেজার জব্দ

0

মহেশপুর থানার ওসিকে শোকজ

0
সংগৃহিত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর থানার ওসিকে শোকজ করেছে আদালত। আদালতের আদেশ অমান্য করে আইন বর্হিভুত কাজ করায় এ আদেশ জারি করা হয়।

বুধবার বিকালে সিনিয়র সহকারী জজ মহেশপুর আদালতের বিচারক ফরিদুজ্জামান এ আদেশ দেন। ওসির বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না সে মর্মে আগামী ৭ দিনের মধ্যে আদালতে শ্বশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

আদালত সুত্রে জানা যায়, ২০১৭ সালের ৩ জুলাই মহেশপুর আদালতে জমি সংক্রান্ত একটি দেওয়ানি মামলা করেন মহেশপুরের কুষাডাঙ্গা গ্রামের ফজজুল হক। ৬২.৫ শতক জমির বিবাদী রয়েছে একই গ্রামের ফজের আলী। আদালতে বিচারাধীন ওই মামলার বিরোধপূর্ণ জমিতে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেয় আদালত।

সম্প্রতি মামলার বাদী উক্ত জমিতে স্থাপনা নির্মাণ শুরু করেন। স্থিতিবস্থা চালু থাকার পরও স্থাপনা তৈরী হচ্ছে এমন অভিযোগ বিবাদী মহেশপুর থানাকে অবহিত করলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

বিষয়টি নিয়ে বিবাদী পক্ষের আইনজীবি আদালতে আবেদন করলে আদালত নথি যাচাই ও পর্যালোচনা করে ওসিকে এই কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

খোকসায় অবৈধ বালু উত্তোলনের ড্রেজার জব্দ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় হাওর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার একতারপুর ইউনিয়নের সিরাজপুর হাওর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার মেশিন জব্দ ও বালু উত্তোলনের কাজ বন্ধ করে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী। সে সময় কাউকে আটক করতে পারেনি তবে মেশিন দুটি জব্দ করে একতারপুর ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান হবি’র ত্বত্তাবধানে রেখে আসা হয়।

ড্রেজার মেশিন জব্দ করার পরেও পাইপ এবং মেশিনের অবকাঠোমো নদীতেই আছে

স্থানীয় ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র হাওর নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। কুঠি কমলাপুরের গড়াই নদীর তীরেও কয়েকশ ফিট বালু উত্তোলন করে রাখা হয়েছে। যা কিনা জিও ব্যাগে ভরে নদী ভাঙ্গন রোধ করা হবে বলে জানানো হলেও খুব সকালে ট্রলি ভরে সে বালি চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তবে স্থানীয়রা এবং ইউপি চেয়ারম্যান এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থ্যা নিতে পারেনি।

অবশেষে বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলীর হস্তক্ষেপে অবৈধভাবে বালু উত্তোলনের দুটি ড্রেজার মেশিন জব্দ ও বালু উত্তোলনের কাজ বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা শুনে আসছি। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে দুটি মেশিন জব্দ করে ইউপি চেয়ারম্যানের কাছে রেখে আসা হয়েছে। কাউকে আটক করতে পারিনি। তবে নিয়মিত মামলা দায়ের করা হবে।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...