শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬.
Home Blog Page 635

গাজীপুরে নারীর লাশ উদ্ধার

0
DROHO-20-P-৭
প্রতিকী ছবি।

দ্রোহ ডেস্ক

গাজীপুরে ‘শ্বাসরোধে হত্যার’ আলামতসহ কর্মজীবী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার নগরের ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মুনশেফা আক্তার (৩০) রংপুরের পীরগঞ্জ থানার শিবপুরের দুদু মিয়ার স্ত্রী। তারা স্থানীয় আড়তে পেঁয়াজ-মরিচ বাছাইয়ের কাজ করতেন।

জিএমপি বাসন থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহতের গলায় শ্বাসরোধ করে হত্যার আলামত রয়েছে। লাশটি পচে ফুলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুনশেফাকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে গেছে। এখনও স্বামীর কোনো সন্ধান মেলেনি।

আবরারের বাবার অসুস্থতায় সাক্ষ্যগ্রহণ পেছাল

0
DROHO-20-P-6
নিহত বুয়েট ছাত্র আরবার

দ্রোহ ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ বাদীর অসুস্থতার কারণে পিছিয়েছে।

রবিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু মামলার বাদী আবরারের বাবা বরকত উল্লাহ জন্ডিসে আক্রান্ত হওয়ায় রাষ্ট্রপক্ষ এদিন সময়ের আবেদন করে। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ৫ অক্টোবর নতুন তারিখ ঠিক করে দেন।

অসুস্থ হলেও এদিন আদালতে হাজির ছিলেন আবরারের বাবা। রেওয়াজ অনুযায়ী সাক্ষ্য গ্রহণের প্রথম দিন বাদী হিসেবে তারই জবানবন্দি দেওয়ার কথা ছিল।

তিনি বলেন, “জবানবন্দি হয়ত দিতে পারতাম। কিন্তু কষ্ট হত। কিন্তু জেরার ধকল এই শরীরে সহ্য করতে পারতাম না। আমি শারীরিকভাবে সক্ষম না হওয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বলেছি, যে আমি সাক্ষ্য দিতে এ মুহূর্তে প্রস্তুত নই।”

বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে গত ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। পরদিন ৭ অক্টোবর তার বাবা ১৯ শিক্ষার্থীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। পাঁচ সপ্তাহ তদন্ত করে তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পরিদর্শক ওয়াহিদুজ্জামান গত ১৩ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে যে অভিযোগপত্র জমা দেন, সেখানে আসামি করা হয় মোট ২৫ জনকে।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান গত ১৫ সেপ্টেম্বর ২৫ আসামির সবার বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২০ সেপ্টেম্বর দিন রেখেছিলেন।

মামলার আসামিরাও সবাই বুয়েটের বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। তাদের মধ্যে ২২ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাকি তিনজনকে পলাতক দেখিয়েই এ মামলার বিচার চলবে।

দ্রোহের সাপ্তাহিক আয়োজনে গাইলেন সত্য চক্রবর্তী

0
DROHO-20-P-5
শিল্পী সত্য চক্রবর্তী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থেকে প্রকাশিত একমাত্র সাপ্তাহিক পত্রিকার সহযোগী প্রতিষ্ঠান দ্রোহ ইউটিউব চ্যানেলের আয়োজনে হারানো দিনের গান পরিবেশন করে শিল্পী সত্য চক্রবর্তী।

প্রতিসপ্তাহের মত শনিবার রাত ৯ টায় দ্রোহে’র প্রধান কার্যলয় থেকে ফেইসবুক (ভধপবনড়ড়শ.পড়স/ঃযবফৎড়যড়) ও ইউটিউভ (ুড়ঁঃঁনব.পড়স/ফৎড়যড়হবংি) চ্যানেলের মাধ্যমে এ লাইভ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। হারানোদিনের গানের এই আসরটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উন্নতম কণ্ঠশিল্পী শিল্পী আব্দুল জব্বারের স্মৃতির প্রতি উৎসর্গ করা এ অনুষ্ঠানে শিল্পী সত্য চক্রবর্তী তার নিজস্ব গায়িকী দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে রাখেন। শিল্পীর সাথে তবলায় সংগত করেন প্রদীপ কর্মকার।

বিশ^ব্যাপী করোনা প্রাদুভাবের কালে সপ্তাহের প্রতি শনিবারে দ্রোহের ইউটিউব ও ফেসবুক চ্যানেলের মাধ্যমে ভার্চুয়াল এ অনুষ্ঠান শুরু করা হয়েছে।

অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেছেন, দ্রোহের সম্পাদক তমা মুনসী, ব্যবস্থাপণা সম্পাদক মুনসী তাজবীর আহমেদ রাজা, দ্রোহের সাব এডিটর সঞ্জয় বিশ্বাস, ফাহিম শাওন প্রমুখ।

খালেদার আরও ৪ মামলা স্থগিত থাকছে

0
DROHO-20-P-৪
খালেদা জিয়া।

দ্রোহ ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগের আরও চার মামলার কার্যক্রমে স্থগিতাদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাই কোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। এর আগে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে আপিল বিভাগ গত ১৭ ও ২৩ আগস্ট নাশকতা ও সহিংসতার আট মামলা স্থগিত রেখেছিল।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ২০১৪ সালের নাশকতা, সহিংসতার ঘটনায় ২০১৫ সালে দারুসসালাম থানায় তিনটি মামলা করা হয়। পুলিশ যখন এফআইআর দেয় তখন সেখানে খালেদা জিয়ার নাম ছিল না। অভিযোগপত্র দেওয়ার সময় নির্দেশদাতা হিসেবে তার নাম দেয়।
“আদালতে বলেছি, মামলাগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ ঘটনার সময় বেগম খালেদা জিয়া গুলশানের কার্যালয়ে অন্তরীণ ছিলেন। সেখানে পানি, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন সংযোগ বন্ধ করে রাখা হয়েছিল। এ অবস্থায় নির্দেশ দেওয়া কোনোভাবেই সম্ভব না।

“আর রাষ্ট্রদ্রোহের মামলাটিও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খারাপ কিছু বলেননি। তিনি শহীদদের স্বীকৃতি দাবি করেছিলেন। যাই হোক, কোর্ট চারটি মামলার কার্যক্রমই স্থগিত রেখেছেন। এনিয়ে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ১২টি মামলার কার্যক্রম স্থগিত রেখেছেন আপিল বিভাগ।”

২০১৫ সালে করা নাশকতা ও সহিংসতার অভিযোগে দারুস সালাম থানায় করা তিনটি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে আবেদন করলে হাই কোর্ট মামলাগুলোর কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করে। হাই কোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুক্তিযোদ্ধা সমাবেশে’ খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মর্মে মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন মেহেদী।

পরে রাষ্ট্র বাদী হয়ে এ অভিযোগে মামলা করে। মামলার বৈধতা নিয়ে আবেদন করলে ২০১৭ সালের ২৯ মার্চ হাই কোর্ট স্থগিতাদেশ নিয়ে রুল জারি করে। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে আপিল বিভাগ হাই কোর্টের স্থগিতাদেশই বহাল রেখেছে।

ভারতীয় মাদক ও মুদ্রা উদ্ধার, আটক দুই

0
DROHO-20-P-3
সীমান্তে আট ব্যক্তি।

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবি জোওয়ানরা অভিযান চালিয়ে ভারতীয় মাদক দ্রব্য উদ্ধার করেছে। একই সাথে সে দেশের নাগরিক বাবুল পাল ও বাংলাদেশী নাগরিক নির্মল কুমার পাল নামে দুই ব্যাক্তিকে আটক করেছে।

রবিবার মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপ অধিনায়ক) মোহাম্মদ মেহেদী হাসান খান এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়েছে মহেশপুর ব্যাটালিয়নের মাধবখালী বিওপির নায়েক মোখলেসুর রহমান এর নেতৃত্বে টহল দল সীমান্তের সন্তোষপুর গ্রামের মাঠ থেকে মালিকবিহীন ১১৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।

অন্যদিকে ৫৮ বিজিবি’র অধিনস্ত লড়াইঘাট বিওপির হাবিলদার সিদ্দিক হোসেনের নেতৃত্বে টহল দল মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের একটি আমবাগান থেকে ০৭ পিচ ইয়াবা ও ১০ গ্রাম ভারতীয় গাজা আটক করে। এছাড়া হাবিলদার সিরাজুল ইসলামের নেতৃত্বে টহল দল স্বপনীল পরিবহন বাসে তল্লাশী করে ৩ হাজার ১৩০ ভারতী রুপি, ০৩টি সীমকার্ড এবং ০৪টি মোবাইলসহ বাংলাদেশী নাগরিকে আটক করে। আটক বাংলাদেশীর বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার ডুমুরিয়া গ্রামে। সে সন্তোষ পালের ছেলে নির্মল কুমার পাল (৩২)। তার সাথে অপর আটক ভারতীয় নাগরিক হুগলী জেলাল ভদ্রেশ্বর থানার জেসিখান গ্রামের গুরুদাস পালের ছেলে বাবুল পাল রয়েছে। আটককৃত আসামীদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

থাইল্যান্ডে রাজতন্ত্রের ক্ষমতা খর্বের দাবিতে প্রতিবাদ

0
DROHO-20-P-2
সংগৃহীত ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের রাজতন্ত্রকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে রাজধানী ব্যাংককে মিছিল করেছে হাজার হাজার প্রতিবাদকারী।

রোববার রাস্তায় নেমে আসা প্রতিবাদকারীরা রাজার ক্ষমতা খর্বকরাসহ বিভিন্ন দাবি জানিয়ে শ্লোগান দেন তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, থাইল্যান্ডের রাজপ্রাসাদ ও সামরিক কর্তৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে দুই মাস ধরে চলা বিক্ষোভ, সমাবেশের পর প্রতিবাদকারীরা আরও সাহসী হয়ে উঠেছে। রাজতন্ত্রের সমালোচনার বিষয়ে দীর্ঘদিন ধরে চলা নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে তারা, থাইল্যান্ডের আইন অনুযায়ী যা শাস্তিযোগ্য অপরাধ।

এই প্রতিবাদের বিষয়ে তাৎক্ষণিকভাবে থাই রাজপ্রাসাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই মুহূর্তে রাজা ভাজিরালংকর্ন দেশে নেই।

বিক্ষোভকারীরা মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় শত শত নিরস্ত্র পুলিশ তাদের গতিরোধ করে। রয়্যাল গার্ড পুলিশ তাদের দাবিগুলো সদরদপ্তরে পৌঁছে দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে, এটি জানিয়ে প্রতিবাদের নেতারা ‘বিজয়’ ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ কোনো মন্তব্য করেনি।

উপস্থিত জনতার উদ্দেশ্যে অন্যতম নেতা পারিত ‘পেঙ্গুইন’ চিওয়ারাক বলেন, “দুই দিনে আমাদের সবচেয়ে বড় বিজয় এটিই যে আমাদের মতো সাধারণ মানুষও যে রাজার কাছে চিঠি পাঠাতে পারে সেটি দেখানো গেছে।”

প্রতিবাদের নেতাদের মধ্যে অন্যতম আরেকজন জানিয়েছেন, রাজা ভাজিরালংকর্নের কাছে দেওয়ার জন্য অনেকগুলো দাবি সম্বলিত একটি চিঠি রয়্যাল গার্ড পুলিশের কাছে হস্তান্তর করেছেন তারা।

পানুসাইয়া সিথিজিরাওয়াত্তানাকুল সাংবাদিকদের জানান, চিঠিটি পুলিশ সদরদপ্তরে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবাদকারীদের দাবির মধ্যে রাজতন্ত্রের ক্ষমতা খর্ব করাসহ সাবেক জান্তা প্রধান প্রায়ুথ চান ওচাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পাশাপাশি নতুন সংবিধান ও নির্বাচনের কথা বলা হয়েছে।

শনিবার ব্যাংককের একটি পার্কে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশে হাজার হাজার প্রতিবাদকারী এসব দাবীর প্রতি সমর্থন জানিয়ে শ্লোগান দেয়। তারা রাতভর এই পার্কে অবস্থান করে ভোরে সূর্য ওঠার পর রাজধানীর গ্রান্ড প্যালেসের কাছে সানাম লুয়ং (রয়্যাল ফিল্ড) এলাকায় একটি ফলক স্থাপন করে।

এই ফলকে লেখা হয়েছে, “এই স্থানে জনতা তাদের মনোভাব ব্যক্ত করেছে, এই দেশটি জনগণের এবং এটি রাজার সম্পত্তি নয় যেমনটি বলে তারা আমাদের প্রতারিত করছে।”

পুলিশ এখানে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। সরকারের মুখপাত্র আনুচা বুরাপাচাইশ্রি জানিয়েছেন, পুলিশ প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংস কোনো পদক্ষেপ নিবে না এবং বেআইনি বক্তব্যের বিষয়ে কোনো মামলা করবে কিনা তা পুলিশই ঠিক করবে।
“সামন্ততন্ত্র নিপাত যাক, জনগণ দীর্ঘজীবী হোক,” সমাবেশ ও মিছিলে এমন শ্লোগান দিয়েছেন প্রতিবাদকারীরা।

রোববার প্রতিবাদকারীরা যে ফলক স্থাপন করেছে তেমন ধরনের একট ফলক কোনো ব্যাখ্যা ছাড়াই ২০১৭ সালে রাজকীয় প্রাসাদের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়। ভাজিরালংকর্ন সিংহাসনের বসার পরই কাজটি করা হয়। ১৯৩২ সালে একচ্ছত্র রাজতন্ত্রের অবসানের স্মরণে ওই ফলকটি স্থাপন করা হয়েছিল, সেটি সরিয়ে রাজতন্ত্রপন্থি শ্লোগান সম্বলিত আরেকটি ফলক সেখানে স্থাপন করা হয়। আগামী বৃহস্পতিবার পার্লামেন্টের সামনে আরেকটি প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

বিশ্বে ভয়ংকর দুর্ভিক্ষ আসছে!

0
DROHO-20-P-1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ^ জুড়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষ আসছে। চরম খাদ্য সংকট দেখা দেবে বিশ্বে। ক্ষুধায় মরবে কোটি মানুষ। মারাত্মক বিপর্যয়ের মুখে গোটা মানবজাতি। করোনা মহামারীর শুরু থেকেই বারবার এই হুশিয়ারিই দিয়ে আসছিল জাতিসংঘ। এবার আরও স্পষ্ট করে সতর্ক করল পুরো মানবসমাজকে।

শুক্রবার জতিসংঘের খাদ্য অধিদফতর ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডব্লিউএফও’ র প্রধানের আবগঘন বক্তব্যে সেই আহবানই জানান।

সংস্থাটির আশঙ্কা, অবিলম্বে সাহায্যের হাত না-বাড়ালে অন্তত ৩ কোটি মানুষের মৃত্যু হবে ¯্রফে না খেতে পেয়ে। বিশেষ করে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে প্রকট আকার ধারন করবে এ দুর্ভিক্ষ। এএফপি।

ভয়ানক এ পরিস্থিতি মোকাবেলায় এখন থেকেই বিশ্বের বড় বড় ধনকুবেরদের কাছে হাত পাতছে জাতিসংঘ।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফও)-র পর্যবেক্ষণ অনুযায়ী, বিশ্বের ২৭ কোটি মানুষ খাদ্য সঙ্কটের মুখে পড়তে চলছেন। এভাবে চললে এই বছরের শেষেই ১৩ কোটি ৮০ লক্ষ মানুষ খাদ্যাভাবের কবলে পড়বেন। এই পরিস্থিতিতে জাতিসংঘের খাদ্য বিভাগের প্রধান ডেভিড বিসলি ধনকুবেরদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

তিনি বলেন, ‘দু’বেলা দু’মুঠো খাবারের অভাবে মৃত্যুমুখে দাঁড়িয়ে থাকা ওই ৩ কোটি মানুষকে বাঁচাতে বছরে অন্তত ৪৯০ কোটি ডলার সাহায্য প্রয়োজন।’

জাতিসংঘের খাদ্য বিভাগের প্রধান আরও জানান, বিশ্বে অন্তত দু’হাজার বিলিওনিয়র (অন্তত একশো কোটি ডলারের মালিক) রয়েছেন। তাঁদের মোট ধনসম্পদ, বার্ষিক আয় যোগ করলে ৮ লক্ষ কোটি ডলারেরও বেশি।

বিসলি আরও বলেন, ‘এই মহামারী পরিস্থিতিতেও অনেকে কোটি কোটি ডলার কামিয়েছেন। কেউ বিপুল অর্থ উপার্জন করতেই পারেন। তাতে আমার কিছু বলার নেই। কিন্তু মানব সভ্যতা এক ভয়াবহ বিপর্যয়ের মুখে। এমন পরিস্থিতি আমরা অনেকেই জীবদ্দশায় দেখিনি।’

ডব্লিউএফপির প্রধানের দাবি খুব ভুল নয়। গত জুন মাসে ‘ইন্সটিটিউট ফর পলিসি স্টাডিজ’-এর রিপোর্টে লেখা হয়েছে, মহামারী পরিস্থিতি শুরু হওয়ার পরে মার্কিন কোটিপতিদের মোট ধনসম্পদ অন্তত ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে (৫০ হাজার কোটি ডলার)।

রিপোর্ট বলছে, ১৮ মার্চ আমেরিকায় লকডাউন শুরু হওয়ার ১১ সপ্তাহের মধ্যে বেজোসের ৩৬২০ কোটি ডলার ধনসম্পদ বৃদ্ধি পায়। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গেরও সম্পত্তি বেড়েছে ৩০১০ কোটি ডলার। টেসলার সিইও এলন মাস্কের ১৪১০ কোটি ডলারের সম্পদ-বৃদ্ধি হয়েছে।

বিসলি বলেন, ‘যাঁদের কাছে অগাধ আছে, এটাই সময়, তাঁদের এগিয়ে আসার। এই মুহূর্তে আপনাদের প্রয়োজন। সঠিক কাজ করে দেখানোর এটাই সময়।’

ডব্লিউএফপির প্রতিবেদন বলাছে, কঙ্গোতে ক্ষুধার সঙ্গে যুদ্ধ করছে প্রায় দেড় কোটি মানুষ। নাইজেরিয়ায় ৪০-৬০ লাখ মানুষ খাদ্য অনিশ্চয়তায়। ইয়েমেনে ৩০ লাখ মানুষ এখনও অনাহারে। আরও ২০ লাখ মানুষ একবেলা খাবার গ্রহনের সামর্থ্যও হারিয়ে ফেলবে শিগগিরিই।

হারানো দিনের গান: আজকের শিল্পি -‘সত্য চক্রবর্তী’

0

খোকসায় বিদ্যুতের আগুনে কৃষকের সব পুড়ে গেছে

0
DROHO-5-19
ছায়ের স্তুপে নিজের বই খুজছে শিশু।

স্টাফ রিপোর্টার

বিদ্যুতের সটসার্কিটের আগুনে কুষ্টিয়ার খোকসার এক কৃষকের সব পুড়ে গেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনগত গভীর রাতে। উপজেলার মানিকাট পশ্চিমপাড়ায়।

জানা গেছে, দিনের কাজ শেষে স্ত্রী সন্তান নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন মোঃ হারুন শেখ। হঠাৎ মধ্যরাতে তার ঘরের সিলিং ফ্যানের থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাটি বুঝে ওঠার আগেই সেই আগুনে ছায় হয়ে যায় কৃষকের বসবাসের ঘর টিভি ফ্রিজ গহন নগদ টাকা সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল। প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসলে খোকসা ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনা স্থলে পৌঁচ্ছায়।

ক্ষতিগ্রস্থ কৃষকের ভাই আব্দুল মমিন জানান, অগ্নিকান্ডের সূত্রপাতের সাথে সাথে খোকসা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় কিন্তু আগুন নেভানোর পর তারা ঘটনা স্থলে পৌচ্ছায়। কয়েক দফায় খবর দেওয়ার পরেও ঘটনা স্থলে আসেনি ইউনিয়ন পরিষদের মেম্বর।

মানিকগঞ্জে ‘মলদ্বারে বাতাস দিয়ে’ হত্যার অভিযোগ, আটক ৪

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মানিকগঞ্জ সদর উপজেলায় একটি পোশাক কারখানার কর্মীকে মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে সহকর্মীদের বিরুদ্ধে।

সদর উপজেলার গোলড়া এলাকায় ‘আকিজ টেক্সটাইল মিলে’ এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সদর থানায় মামলা দায়ের পর চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত জুলহাস মিয়া (৩৮) ওই মিলের পরিচ্ছনতা কর্মীর কাজ করতেন। তিনি জেলার সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া গ্রামের আবদুস সামাদের ছেলে।

আটককৃতরা হলেন- লাবু মিয়া, সোহেল রানা, বিজয় হোসেন ও সমির আলী।

মানিকগঞ্জ সদর থানার ওসি আকবর আলী খান বলেন, “বুধবার রাত ৯টার দিকে জুলহাস মিয়া কারখানায় কাজ করছিলেন। এ সময় কারখানার চার কর্মী জুলহাসকে ধরে নিয়ে কম্প্রেসার মেশিন দিয়ে তার পায়ুপথে বাতাস দেয়। এ সময় জুলহাস গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে জুলহাসের মৃত্যু হয়।”

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত জুলহাসের স্ত্রী জুলেখা আক্তার বাদি হয়ে কারখানার ওই চার কর্মীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন বলে ওসি আকবর জানান। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম- অ্যার্টনি জেনারেল

ঝিনাইদহ প্রতিনিধি অ্যার্টনি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, দেশে এখন যে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে তা জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে এসেছে। বর্তমান সরকার জুলাই বিপ্লবের...

মিরপুরে শ্রেণিকক্ষ থেকে ধর্ষিত কিশোরী উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে রাতে স্কুল ভবন থেকে অচেতন অবস্থায় এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ওই কিশোরীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

কবর স্থানের গাছ বিক্রি ও বিএনপির দুই গ্রুপের হামলায় আহত ৪২

স্টাফ রিপোর্টার কবর স্থানের গাছ বিক্রি কেন্দ্র করে দুই গ্রাম বাসীরা মাইকিং করে হামলা পাল্টা হামলা চালায়। অপরদিকে সোশ্যাল মিডিয়ায়র স্ট্যাটাস দেওয়া কেন্দ্র করে বিএনপির...

পাম্পে সিরিয়াল নিয়ে দন্দ্বে অন্ধকারে মিরপুর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে তেল পাম্পে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার টানাপোড়েনে প্রায় সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে...

ট্রাক দিয়ে পথ আটকে পেট্রোল পাম্প অবরোধ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় ডিজেলের দাবিতে একটি পেট্রোল পাম্পের সামনে ট্রাক রেখে অবরোধ সৃষ্টি করে পরিবহন শ্রমিকরা। প্রায় ১৮ ঘন্টা পরে প্রশাসনের মধ্যস্ততায় অবরোধ প্রত্যাহার...