সোমবার, এপ্রিল ৬, ২০২৬.
Home Blog Page 641

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন ফি ১০ হাজার টাকা

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার; প্রতি বছর পাঁচ হাজার টাকা দিয়ে তা নবায়ন করতে হবে। এছাড়া কমিশন গঠন না হওয়া পর্যন্ত তথ্য অধিদপ্তরকে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন কার্যক্রমের দায়িত্ব দিয়ে রবিবার আদেশ জারি করেছে তথ্য মন্ত্রণলয়।

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন, স্থাপন ও পরিচালনার ফি নির্ধারণের আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময় পার হওয়ার এক মাসের মধ্যে নিবন্ধন নবায়ন ফি জমা দিলে দুই হাজার টাকা সারচার্জ দিতে হবে। আর নির্ধারিত সময়ের এক মাস পর এই ফি পরিশোধ করতে পাঁচ হাজার টাকা সারচার্জ দিতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন, স্থাপন ও পরিচালনার ফি নির্ধারণ নিয়ে গত ২৫ অগাস্ট অর্থ বিভাগ সম্মতি দিয়েছে বলে আদেশ জানানো হয়েছে। আরেক আদেশে বলা হয়েছে, “জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭ (সংশোধিত ২০২০)’ অনুযায়ী কমিশন গঠন না হওয়া পর্যন্ত অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের কার্যক্রম গ্রহণের জন্য তথ্য অধিদপ্তরকে ক্ষমতা দেওয়া হল।

নিবন্ধনের জন্য অনুমোদিত নিবন্ধন ফরম তথ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে জানিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রতি মাসের ৫ তারিখের মধ্যে তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে তথ্য অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে। গত ৩০ জুলাই ৩৪টি স্বতন্ত্র অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমোদন দেয় তথ্য মন্ত্রণালয়। আর গত ৩ সেপ্টেম্বর ৯২টি পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।

গোয়েন্দা সংস্থার প্রতিবেদন হাতে পাওয়ার ভিত্তিতে ধারাবাহিকভাবে অনলাইন নিউজ পোর্টালগুলোকে নিবন্ধন দেওয়া হবে বলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আগেই জানিয়েছেন।

তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নিবন্ধন ফি জমা নেওয়ার কোড নম্বরটি তথ্য অধিদপ্তরকে জানিয়ে দেওয়া হবে।

নিবন্ধনের অনুমতি পাওয়া অনলাইন নিউজ পোর্টালগুলোকে নির্ধারিত ফরম পূরণ করে ওই কোড নম্বরে চালানের মাধ্যমে টাকা জমা দিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইন গণমাধ্যমগুলোকে নিবন্ধন দেওয়ার জন্য ২০১৫ সালের শেষ দিকে থেকে আবেদন নেওয়া শুরু করে সরকার। বেশ কয়েক দফা সময় বাড়িয়ে ২০১৬ সালেও সেই আবেদন নেওয়া হয়।

তখন সরকার বলেছিল, ‘অপসাংবাদিকতা’ রোধে সব অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনা হবে। এরপর গত ১ সেপ্টেম্বর অনলাইন গণমাধ্যম নীতিমালা সংশোধন করে স্বতন্ত্র অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি টেলিভিশন, বেতার ও ছাপা পত্রিকাগুলোর অনলাইন সংস্করণ এবং আইপি টিভি ও ইন্টারনেট রেডিও চালানোর ক্ষেত্রেও নিবন্ধন বাধ্যতামূলক করা হয়।

উত্তেজনার মধ্যেই কৃষ্ণসাগরে দ্বিতীয় জাহাজ পাঠাচ্ছে তুরস্ক

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে চলা উত্তেজনার মধ্যেই কৃষ্ণসাগরে আরেকটি অনুসন্ধান জাহাজ পাঠাচ্ছে তুরস্ক। ফলে ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুরস্কের জ্বালানিমন্ত্রী ফাতেহ দোনমাজ রবিবার এক টুইটবার্তায় জানান, তার দেশ কৃষ্ণসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আরেকটি জাহাজ পাঠাচ্ছে। শিগগিরই ‘কানুনি’ নামের জাহাজটি তার কাজ শুরু করবে বলে জানান তিনি।

তবে কৃষ্ণসাগরের ঠিক কোন জায়গায় এ অনুসন্ধান চালানো হবে তা জানাননি দোনমাজ। তুরস্ক সম্প্রতি লিবিয়ার জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে সাগরে তেল-গ্যাস অনুসন্ধানবিষয়ক চুক্তি সইয়ের পর থেকে পূর্ব ভূমধ্যসাগরের খনিজসম্পদ নিয়ে তুরস্ক, গ্রিস ও সাইপ্রাসের মধ্যে উত্তেজনা বেড়েছে।

গ্রিসের বিরোধিতা সত্ত্বেও সাগরের বিতর্কিত এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান চালিয়ে যাচ্ছে আঙ্কারা। এ জন্য তারা সাগরে গবেষণা ও অনুসন্ধান জাহাজ পাঠিয়েছে।

অন্যদিকে গ্রিস তুরস্কের জাহাজকে নজরদারি করার জন্য তার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে।

অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা শিথিল

0
সংগৃহিত ছবি

দ্রোহ আইটি ডেস্ক

নীতিমালা পুনর্বিবেচনা করে নিজেদের কয়েকটি ‘ইন-অ্যাপ’ লেনদেনের নিয়ম শিথিল করেছে অ্যাপল। শুক্রবারের পুনর্বিবেচনায় স্ট্রিমিং গেম সেবা, অনলাইন ক্লাস এবং ঠিক কখন ডেভেলপারকে ‘ইন-অ্যাপ পারচেস’ প্রক্রিয়া ব্যবহার করতে হবে, সে সম্পর্কিত নিয়মগুলো শিথিল করেছে অ্যাপল।

অ্যাপ স্টোর নিয়ে বর্তমানে বিতর্কের মুখে রয়েছে এ প্রযুক্তি জায়ান্ট। একদিকে, ডেভেলপাররা অ্যাপ স্টোরের ‘ইন-অ্যাপ পারচেস’ নীতির সমালোচনা করছেন, অন্যদিকে নিয়মের কারণে অ্যাপল প্লাটফর্মে নিজেদের স্ট্রিমিং গেম প্লাটফর্ম আনেনি মাইক্রোসফট ও গুগল। সাম্প্রতিক পুনর্বিবেচনায় সে হিসাবগুলোই মেলানোর চেষ্টা করেছে অ্যাপল।

অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা পুনর্বিবেচনা প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি গুগল ও মাইক্রোসফট। ‘ওয়ান-অন-ওয়ান’ ভার্চুয়াল ক্লাসের ব্যাপারেও নিজেদের নিয়ম পরিবর্তন করেছে অ্যাপল।

একজন পড়ছে এরকম অনলাইন ক্লাসের লেনদেনগুলো এখন থেকে চাইলে অ্যাপলের লেনদেন প্রক্রিয়ার বাইরে করা যাবে। তবে, যে অনলাইনে ক্লাসগুলোয় একাধিক শিক্ষার্থীকে পড়ানো হচ্ছে, সেগুলোর লেনদেন অ্যাপলের লেনদেন প্রক্রিয়াতেই হতে হবে।

দ্রোহ ফোক ফেস্টিভ্যাল

0

অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই

0
অভিনেতা বাহার

দ্রোহ বিনোদন ডেস্ক

অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই।
সোমবার ভোর ৫টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মহিউদ্দিন বাহার অনেক দিন ধরে হার্ট ও কিডনিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

মহিউদ্দিনের ছেলে মঈন উদ্দিন জানান, তার বাবার শারীরিক অবস্থার অবনতির পরে ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার বাদ আসর দয়াগঞ্জে জানাজার পর কবরস্থানে তাকে দাফন করা হবে। অভিনেতা মহিউদ্দিন বাহার ১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সরকারের সিনিয়র সহকারী সচিব হিসেবে ২০০৫ সালে অবসর নেন।

স্কুলজীবন থেকেই তিনি বিভিন্ন নাট্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৬ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন। ১৯৭৭ সালে বাংলাদেশ টেলিভিশনের ছোটদের সিরিজ ‘রোজ রোজ’-এ প্রথম অভিনয় করেন মহিউদ্দিন বাহার।

এরপর চাকরির পাশাপাশি হুমায়ূন আহমেদ, গিয়াস উদ্দিন সেলিমসহ অনেকের নাটকে অভিনয় করেন। তবে সবচেয়ে বেশি খ্যাতি এনে দেয় ইত্যাদি অনুষ্ঠান।

ঈশ্বরদী’র ভবানীপুরে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ

0
পাবনার অবহেলিত রাস্তা

পাবনা প্রতিনিধি

ঈশ্বরদীর ভবানীপুর উত্তর পাড়ার রাস্তার নেই কোন আইডি নাম্বার না থাকায় রাস্তা সংস্কারের কাজ হচ্ছে না। বৃষ্টির দিনে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পরে। কিন্তু এ রাস্তা দেখভাল করার কেউ নেই।

এ বিষয়ে এলাকাবাসী জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে রাস্তা পাকা করার জন্য অনেক বার যাওয়া হয়েছে কিন্তু মেলেনি রাস্তার কোনো আইডি নাম্বার।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, রাস্তাটির আইডি নাম্বার ও ম্যাপ না থাকায় আমরা রাস্তার কাজে হাত দিতে পারছি না। তবে এই ব্যাপারে উপজেলা প্রকৌশলী বিভাগের সাথে কথা বলে আমরা যত দ্রুত সম্ভব কাজটি করা যায়। সে বিষয়ে কথা বলব।

এলাকাবাসী আরও জানান, এ এলাকায় ৮০০-৯০০ মানুষের বসবাস। বৃষ্টির মৌসুমে তারা ঘর থেকে বাহিরে বের হতে পারে না। অসুস্থ রোগীকেও সময় মতো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় না, বলে তারা অভিযোগ করেছেন।

স্থানীয় রেনু (৭৫) নামক এক মহিলা জানান, আমাদের এই রাস্তা আর ধানের মাঠের মধ্য কোনো পার্থক্য নাই। এই জন্য এই রাস্তায় আমরা ধান লাগিয়ে খাবো। আমরা আর রাস্তা চাই না। আর তাই এলাকাবাসী ধান লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে।

ঝিনাইদহে অবৈধভাবে সীমান্ত পারাপারে ১০ জন আটক

0
ঝিনাইদহ থেকে ১০ জন বাংলাদেশি আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১০ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি।

৫৮ বিজিবি’র উপঅধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, যাদবপুর বিওপি এলাকায় ০৮ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার নওদা গ্রামের বাদশা মিয়ার বাড়ি থেকে ১০ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।

এদের মধ্যে গোপালগঞ্জ জেলার ২জন ও নড়াইল জেলার ৮জন রয়েছে। অবৈধভাবে বাংলাদেশ হতে আটককৃত আসামীদেরকে বিনাপাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়াও আটককৃত ব্যক্তিদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশে সহায়তা করার অপরাধে উপজেলার নওদাগ্রামের বাদশা মিয়াকেও আটক করা হয়।

শৈলকুপায় শিশু ধর্ষনের অভিযোগ কলেজ ছাত্র আটক

0
Jhenaidah-Dro-7-p-2
ঝিনাইদহের প্রতিকী ম্যাপ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় কলেজ ছাত্র কর্তৃক শিশু ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে।

সোমবার সকালে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামে ঘটনাটি ঘটেছে ।

জানা যায়, পদমদী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আলমের বাড়ীর ফ্রীজে রাখা মাছ আনতে যেয়ে প্রতিবেশীর শিশু কন্যা (৭)। একই সময় আলমের ছেলে ডিএম কলেজের ছাত্র আশিক শিশু কন্যাটিকে প্রলোভন দেখিয়ে কৌশলে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশু কন্যাটি ফ্রীজে রাখা মাছ নিয়ে বাড়ী ফিরে তার মাকে এ ঘটনা জানিয়ে দেয়।

এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত কলেজ ছাত্র আশিক এলাকা ছেড়ে পালিয়ে যায়। শিশুটির পরিবার শৈলকুপা থানায় অভিযোগ দিলে পুলিশ দুপুরে পলাতক ধর্ষককে আটক করে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত কলেজ ছাত্রকে আটক করা হয়েছে, ডাক্তারি পরিক্ষার জন্য শিশুটিকে ঝিনাইদহ পাঠানো হয়েছে।

অভিনেতা সাদেক বাচ্চু’র মৃত্যু

0
অভিনেতা সাদেক বাচ্চু

দ্রোহ বিনোদন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক অভিনেতা এবং মঞ্চ ও টেলিভিশনের পাঁচ দশকেরও বেশি সময়ের গুণী অভিনেতা সাদেক বাচ্চু।

সোমবার দুপুর ১২টা ৫ মিনিটে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন এই অভিনেতা। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সম্প্রতি তিনি জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরে তার শ্বাসকষ্ট দেখা দিলে ৬ সেপ্টেম্বর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর ১২ সেপ্টেম্বর জানা যায় এ অভিনেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে সাদেক বাচ্চুর শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিলো। সেখানে আইসিইউতে ছিলেন এই অভিনেতা।

১৯৭৪ সালে বিটিভিতে তিনি অভিনয় করেন ‘প্রথম অঙ্গীকার’ নাটকে। এখন অবধি তাঁর অভিনীত নাটকের সংখ্যা হাজারের বেশি। প্রথম অভিনীত সিনেমা শহীদুল আমিন পরিচালিত ‘রামের সুমতি’।

বহুমাত্রিক এই অভিনেতার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, ‘জীবননদীর তীরে’, ‘জোর করে ভালোবাসা হয় না’, ‘তোমার মাঝে আমি’, ‘ঢাকা টু বোম্বে’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘এক জবান’, ‘আমার স্বপ্ন আমার সংসার’, ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘বধূবরণ’, ‘ময়দান’, ‘আমার প্রাণের স্বামী’, ‘আনন্দ অশ্রু’, ‘প্রিয়জন’, ‘সুজন সখী’ প্রভৃতি।

গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু

0
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল

রাজবাড়ি প্রতিনিধি

১০ অক্টোবর অনুষ্ঠিতব্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল এর মৃত্যু হয়েছে (ইন্না লিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নুরুল ইসলাম মন্ডল মস্তিষ্কে রক্তক্ষরণজনিত শারীরিক সমস্যা নিয়ে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি হন। সোমবার সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে ঢাকার বাসায় ওঠেন। সেখান থেকে শনিবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নিজ বাসায় ফেরেন।

রবিবার রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর সঙ্গে স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দৌলতদিয়া বাজারের বাসায় আসার পর সন্ধ্যায় আবারও তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...