শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬.
Home Blog Page 644

নড়াইলে ছাত্রলীগ নেতা খুন

0
লোহাগড়া থানার ছবি-সংগৃহিত

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজোয়ানকে (২৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দিঘলিয়ার নবগঙ্গা ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজোয়ান দিঘলিয়া গ্রামের মৃত সাইফুল ইসলাম শেখের ছেলে।

রেজোয়ানের পরিবারের ভাষ্যমতে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেজোয়ান দিঘলিয়া বাজার থেকে নিজ বাড়ি উদ্দেশ্যে যাচ্ছিলেন রেজোয়ান। একই সময় দিঘলিয়া বাজারের পশ্চিমে নবগঙ্গা ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছানো মাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে শেখ জহিরুল ইসলাম রেজোয়ানকে কুপিয়ে জখম করে। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার বাম পা, বাম হাত ও মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নড়াইল সদর হাসপাতালে স্থানন্তর করেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক বিভাষ শর্মা বলেন, রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা অব্যহত আছে।

মহানবীর ব্যাঙ্গচিত্রঃ শার্লি এবদোতে ফের হামলার হুমকি

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর ব্যাঙ্গচিত্র পুনরায় ছাপা হওয়ায় আল-কায়দার পক্ষ থেকে ফরাসি ব্যাঙ্গ সাময়িকী শার্লি এবদোতে পুনরায় হামলা চালানোর হুমকি দিয়েছে আল-কায়দা।

সম্প্রতি আল-কায়দা কর্তৃক প্রকাশিত ওয়ান উম্মাহ ম্যাগাজিনে ফরাসি সাময়িকী শার্লি এবদোকে এই হুমকি দেওয়া হয় ।

ওয়ান উম্মাহ ম্যাগাজিনটিতে বলা হয়, শার্লি এবদো যেন মনে না করে ২০১৫ সালের হামলাই শেষ হামলা ছিল। এদিকে ৯/১১ হামলার বার্ষিকীতে আল-কায়দার প্রকাশিত ইংলিশ ম্যাগাজিনেও শার্লি এবদোকে হুমকি দেওয়া হয়েছে।

অপরদিকে আল-কায়দা বাহিনী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকেও হুমকি দিয়েছে। তারা মনে করে ফ্রান্সের প্রেসিডেন্ট এই ব্যাঙ্গচিত্র ছাপানোর সবুজ সঙ্কেত দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ জানুয়ারি মহানবীর ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যঙ্গ সাময়িকী শার্লি এবদোর কার্যালয়ে হামলা চালিয়ে ১২ জনকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ছিলেন পত্রিকাটির প্রধান সম্পাদক, আটজন কার্টুনিস্ট, দুজন পুলিশ সদস্য ও অপর দুই ব্যক্তি। আহত হন আরও ১০ জন এবং হামলার দায় স্বীকার করেছিল আল-কায়দা।

পাটুরিয়া ঘাটে দীর্ঘ ৬ কিলোমিটার যানজট

0
পাটুরিয়ায় ফেরি পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি-ছবি দ্রোহ

রাজবাড়ি প্রতিনিধি

শনিবার সকালে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বাভাবিক ফেরি চলাচল ব্যহত হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের দীর্ঘলাইন পাটুরিয়া-ঢাকা মহাসড়ের চরের ডাঙ্গা অবধি ৩ কিলোমিটার ও আরিচা-ঢাকা মহাসড়কের উথলীর মোড় এলাকা পর্যন্ত আরও ৩ কিলোমিটার ছড়িয়ে পড়েছে। এর কারনে ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় আসা বাস, কোচ ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঢাকার মিরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাকচালক আমেজ শেখ জানান, বৃহস্পতিবার দুপুরের পর থেকে তিনি পটুরিয়া ঘাটে অপেক্ষা করছেন পারাপারের জন্য। এরকম অনেক যানবাহন ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় পড়ে রয়েছে।

আরও পড়ুন-খোকসার ছানার মাঝির যাবজ্জীবন

আরিচা অফিসের বিআইডব্লিটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, এ নৌরুটে নাব্যতা সংকট ও যানবাহনের চাপ বৃদ্ধির কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পদ্মা সেতুর ৯০ ভাগ কাজ শেষ – ওবায়দুল কাদের

0
Obaidul-dro-32
ওবায়দুল কাদের

দ্রোহ অনলাইন ডেস্ক

পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ ভাগেরও বেশি এবং মূল সেতুর প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে পদ্মাসেতু প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

পদ্মায় এ পর্যন্ত মোট ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্প্যান বসানো হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বর্তমানে দৃশ্যমান হয়েছে ৪ হাজার ৬৫০ মিটার।

তিনি বলেন, ৪২ টি পিয়ারের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং নদী শাসনের কাজ প্রায় ৮৪ ভাগ শেষ হয়েছে।

মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়ক ও টোল প্লাজার কাজও ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা থেকে মাওয়া এবং পাচ্চর থেকে ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্মুক্ত করবেন যানচলাচলের জন্য।

এ সময় ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন সেতুসচিব বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এবং নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের সংশোধন বিষয়ে নির্বাচন কমিশনের উদ্যোগ নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন বিষয়ক বিষয়াদি নির্বাচন কমিশনের এখতিয়ার, এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য নেই।

ওবায়দুল কাদের বলেন, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারের কোনো বক্তব্য থাকলে সরকারও নির্বাচন কমিশনকে জানাবে।

মন্ত্রী বলেন, সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে ভবিষ্যতেও সংবিধান অনুযায়ী সরকার সহযোগিতা করবে,এটা সরকারের সাংগঠনিক দায়িত্ব।
নির্বাচন কমিশন গঠন একটি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কমিশন গঠনে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন, যার মধ্যে বিএনপির প্রতিনিধিও ছিল।

তিনি বলেন, এখন নির্বাচন কমিশনে বিএনপি সমর্থিত প্রতিনিধি আছে, বিএনপির আমলে কমিশন গঠনে কখনও আওয়ামী লীগের নাম নেয়া হয়নি।

নির্বাচন কমিশন গঠন কিংবা বাতিলের এখতিয়ার সরকারের নয়, সময় হলেই রাষ্ট্রপতি যথাযথ ব্যবস্থা নেবেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হলে বলে আরও বেশি ভোটে জয়ী হত, আর পরাজিত হলে বলে কারচুপি করে হারিয়ে দিয়েছে।

ঘোড়াঘাটের ওসিকে সরানো হল

0
OC--Dro-11-p-7
ওসি আমিরুল ইসলাম

দ্রোহ অনলাইন ডেস্ক

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনার নয় দিনের মাথায় দায়িত্বে অবহেলার অভিযোগে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে সরিয়ে দেওয়া হল।

দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন শুক্রবার বলেন, “ওসি আমিরুলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে পাঠানো হয়েছে।”

২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসের বাসভবনের ভেন্টিলেটর দিয়ে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা চালানো হয়।

হাতুড়ির আঘাতে গুরুতর আহত ইউএনও ওয়াহিদা এখন ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।

গভীর রাতে নিজের বাসায় হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে বৃহস্পতিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইন্সটিটিউট ও হাসপাতালে আনা হয়। ওই ঘটনায় ঘোড়াঘাট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ওয়াহিদার ভাই শেখ ফরিদ, সেখানে আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
তবে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়ে ৪ সেপ্টেম্বর র‌্যাবের এক সংবাদ সম্মেলনে বলা হয় ‘চুরি করার জন্য’ তারা ইউএনওর বাসায় ঢুকেছিল বলে জিজ্ঞাসাবাদে দাবি করেছে।

ওই মামলা তদন্তের অগ্রগতি জানতে চাইলে পুলিশ সুপার বলেন, “সময় হলেই সব জানানো হবে।”

সন্তান জন্মের পর ক্যামেরায় আসতে পারেন আনুশকা

0
ANA-Dro-11-p-6

দ্রোহ বিনোদন ডেস্ক

নতুন সিনেমার খবরে নেই আনুশকার শর্মা। তবে খবরের বাইরে নেই তিনি। কিছুদিন আগেই জানা গেলো তার কোলে আসছে নতুন অতিথি। তাই করোনা মহামারি শেষ করে শুটিংয়ে ফেরার কথা থাকলেও সেটি পিছিয়েছে। সন্তান জন্মের পর ক্যামেরার সামনে আসতে চলেছেন আনুশকা।

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমায় সীতার চরিত্রে দেখা যেতে পারে আনুশকাকে। ২০১৮ সালে ‘জিরো’ ছিল আনুশকা অভিনীত শেষ ছবি। তার পরে কনটেন্ট প্রোডিউস করাতেই পুরোপুরি মন দিয়েছিলেন আনুশকা। লকডাউনে অ্যামাজন প্রাইমের জন্য ‘পাতাললোক’ প্রযোজনা করেন আনুশকা। মুক্তির পর থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সফল তিনি। তাই এখন অভিনয়ের চেয়ে প্রযোজনা নিয়েই বেশি চিন্তিত আনুশকা।

তিনি বলেন, ‘অভিনয় সবসময় আমার কাছে সর্বোচ্চ ভালোলাগার জায়গা। কিন্তু সেখানে নির্মাণের ক্ষেত্রে আমার স্বাধীনতা থাকে না। আমি চাই এমনকিছু কাজ হোক যেগুলো দর্শকদের মাঝে আলাদা প্রতিক্রিয়া তৈরি করবে। তাই সারাবছর সিনেমা না করলেও প্রযোজনায় আমি নিয়মিত আছি। বলা যায়, অভিনয়ের চেয়ে প্রযোজনায় আমাকে বেশি পাওয়া যাবে।’ এই বছর সন্তান জন্মের জন্য যদিও অভিনয়ে ফিরতে পারবেন না আনুশকা। তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে রামায়ণের কাহিনি-নির্ভর সিনেমা ‘আদিপুরুষ’-এর সীতা চরিত্রে দেখা আনুশকাকে। তার বিপরীতে থাকবেন দক্ষিণের তারকা প্রভাস।

‘আদিপুরুষ’-এর প্রধান খলনায়ক হিসেবে দেখা যাবে সাইফ আলি খানকে। আরো রয়েছে অর্জুন কাপুরও। ‘তানাজিঃ দি আনসাং ওয়ারিয়র’-এর সাফল্যের পরে এই মেগা প্রজেক্টের জন্য ওম রাউতের উপরেই ভরসা রেখেছেন ছবির অন্যতম প্রযোজক ভূষণ কুমার।

মেহেরপুরে পিকআপ চাপায় বৃদ্ধার মৃত্যু

0
Droho-11-p-2.
ছবি সংগ্রহ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলার নতুন মদনাডাঙ্গা গ্রামে পিকআপভ্যান চাপায় রোকেয়া খাতুন (৬৭) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে রোকেয়া খাতুন নাতিকে নিয়ে ক্ষেত থেকে সবজি তুলে বাড়ি ফিরছিলেন। মেহেরপুর-কুষ্টিয়া সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দ্বারা খান জানান, পিকআপভ্যান চালককে আটকের চেষ্টা চলছে।

রাজধানীর গুলশান শপিং সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

0
DROHO-11-P1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

টানা তিন ঘন্টা চেষ্টার পর রাজধানীর গুলশান শপিং সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ৩টা পরে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। শুক্রবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে সময় লেগেছে প্রায় তিন ঘন্টা।

তিনি আরো জানান গুলশান শপিং সেন্টারের ছয়তলায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। সেন্টারের ছয় তলায় শমশের গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার মালামাল পুড়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

মসজিদে বিস্ফোরণ – মৃতের সংখ্যা বেড়ে ৩১

0
Narayongonj-Dro-p-7-9-p-23
নারায়নগঞ্জ মসজিদে বিস্ফোরণের পরে বিধ্বস্ত আসবাবপত্রের ছবি-সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

হাসপাতালে চিকিৎসাধীন আরও দুইজনের মৃত্যুর মধ্যে দিয়ে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জন দাঁড়িয়েছে।

ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, ছয় দিন আগের ওই ঘটনায় দগ্ধদের মধ্যে মোট ৭ জন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে পটুয়াখালীর নজরুল ইসলাম (৫০) এবং কিশোরগঞ্জের শেখ ফরিদ (২১) বৃহস্পতিবার বিকালে মারা যান।

এই দুজনকে নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জন হল। বাকি যে পাঁচজন এখনও হাসপাতালে ভর্তি আছেন, তাদের অবস্থাও সঙ্কটাপন্ন বলে জানান চিকিৎসক পার্থ। তিনি বলেন, তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে গত শুক্রবার এশার নামাজের সময় ওই বিস্ফোরণের ঘটনার পর মোট ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে কেবল মামুন প্রধান নামের একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরতে পেরেছেন।

গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের বদ্ধ পরিবেশে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে বলে ফায়ার সার্ভিসের ধারণা।

টিকা বাংলাদেশ আগে পাবে – প্রধানমন্ত্রী

0
PM-DRO-9-9-p-6
সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য-সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বের যেখানেই করোনাভাইরাসের টিকা আবিষ্কার হোক না কেন সেটা বাংলাদেশের মানুষের জন্য আগে সংগ্রহ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “ভ্যাকসিন যেটা আবিষ্কার হল আমরা তো আশাবাদী হয়েছিলাম অক্সফোর্ডেরটা নিয়ে। সেটা পরীক্ষা করতে গিয়েই যখন অসুস্থ হয়ে পড়ল আমরা আবার একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছি।

“তারপরও আমাদের প্রচেষ্টা আছে, পৃথিবীর যেখানেই আবিষ্কার হোক বাংলাদেশ, আমার দেশের মানুষের জন্য আমরা সেটা আগে সংগ্রহ করতে পারব। সেই বিষয়টায় আমরা যথাযথ সচেতন।”

করোনাভাইরাস মহামারী থেকে বিশ্ববাসীকে মুক্তি দিতে টিকা আবিষ্কারের চেষ্টা করছে বিভিন্ন দেশে। এরমধ্যে বেশ কয়েকটি টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চলছে, যার মধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ কোম্পানি অস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা অন্যতম। এই টিকা চূড়ান্ত হলে তার উৎপাদনে যাবে ভারতের সিরাম ইনস্টিটিউটও, সে লক্ষ্যে প্রস্তুতিও নেওয়া হয়েছে।

এই টিকা এলে প্রথম দিকেই বাংলাদেশ তা পাবে বলে গত মাসেই ঢাকা সফরে এসে আশ্বাস দিয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

তবে এই টিকার চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় যুক্তরাজ্যে একজন অংশগ্রহণকারীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় এর ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত রাখা হয়েছে বলে বুধবারই খবর প্রকাশ হয়েছে।

এ নিয়ে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভ্যাকসিনের ব্যাপারে বিভিন্ন দেশ গবেষণা করছে। অনেক দেশের কাছে আমরা শুনছি। সব দেশেই আমাদের আবেদন দিয়ে রেখেছি। তার জন্য টাকাও বরাদ্দ করে রেখেছি। যেখান থেকে আগে পাওয়া যায় আমরা সেটা নেব এবং আমাদের দেশের মানুষকে এই করোনামুক্ত করার জন্য তা ব্যবহার করব। সেই ব্যবস্থাও আমরা নিয়েছি।”

সংসদে বিরোধী দলের সরব উপস্থিতির জন্য তাদের ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, “এই পার্লামেন্টে সেশনে যে বিল পাস হল এখানে কিন্তু আমাদের সরকার দলীয় কেউ কথা বলার সুযোগই পায়নি। একমাত্র বিরোধী দলেরই এই পার্লামেন্ট ছিল এবং তারাই কথা বলে গেছে।

এক্ষেত্রে সমালোচনার ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যাদের দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মানুষ বিপদে পড়ে পুলিশকেই আগে ডাকে। এমন কিছু না করা যাতে তারা যেন আবার ভয়ে ভীত হয়ে তাদের কাজের যে উৎসাহটা সেটা যেন নষ্ট না হয়- সেদিকেও দৃষ্টি দিতে হবে।

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিপ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি বৈশাখ আসার আগেই আগাম তাপদাহে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন...

গাইড বাণিজ্যে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলগুলো ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে অবৈধ গাইড বই চালানোর প্রতিশ্রæতি দিয়ে একটি গাইড বই কোম্পানীর কাছ থেকে অর্ধকোটি টাকা...

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...