শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬.
Home Blog Page 651

মাগুরায় গৃহবধূকে ধর্ষণ, স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

0
Magura-Dro-24-p-13-compressed
জেলার প্রতিকী ছবি।

মাগুরা প্রতিনিধি

মাগুরার শালিখায় এক গৃহবধূকে স্বামীর উপস্থিতিতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

৩০ আগস্ট রাতে উপজেলার রায়জাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ বাদী হয়ে শালিখা থানায় স্বামীসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী টুকু মিয়ার উপস্থিতিতে রায়জাদাপুর গ্রামের লাল মোহনের ছেলে আঃ সত্তার, জুনারী গ্রামের মিজু এবং অজ্ঞাত আরও দুজন তাকে ধর্ষণ করে। সবশেষ লম্পটরা তাকে হত্যার চেষ্টা চালায়।

এ সময় গৃহবধূ পালিয়ে শাশুড়ির ঘরে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করে। পরে শাশুড়ির সহযোগিতায় বাড়ির পেছনের মাঠ দিয়ে একই গ্রামের ইকরাম হোসেনের বাড়িতে চলে আসেন। সেখান থেকে বাবার বাড়ির লোকজনের সাহায্যে শালিখা হাসপাতালে ভর্তি হন। পরে থানায় অভিযোগ দেন তিনি।

হাজরাহাটি তদন্ত কেন্দ্রের এসআই বিশ্বজিৎ জানান, মামলার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পরীমনি আবারও সুন্দরবনে

0
অভিনেত্রী পরিমনি

দ্রোহ বিনোদন ডেস্ক

বেড়াতে নয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের শুটিং শেষ করতেই ৪ সেপ্টেম্বর সুন্দরবন পৌঁছান বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

শনিবার শুটিংয়ের জন্য ভাড়া করা লঞ্চে চড়ে বেশ কিছু ছবি তুলে শেয়ার করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। তার সঙ্গে দেখা যায় অভিনেতা তানভীরকে। পরী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এতো গরম কই দেখা যায়।’

খোঁজ নিয়ে জানা যায়, নতুন করে মোট ১২ দিন সুন্দরবনে শুটিং হবে এ ছবির। এ সময় সম্পূর্ণ শুটিং শেষ করতে চান নির্মাতা আবু রায়হান জুয়েল।

পরীমনি বলেন, মনে হচ্ছে অনেক দিন পর খাঁচা থেকে মুক্তি পেলাম। কাজে ফিরতে পেরে দারুণ লাগছে।
তিনি আরও বলেন, অসাধারণ একটা টিম। এর আগেও, এই টিমের সঙ্গে শুটিং করে দারুণ কিছু সময় কাটিয়েছি। ডাঃ মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এতে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন পরীমনি ও সিয়াম আহমেদ।

গাংনীতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

0
স্বজনদের আহাজারী

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে শ্বাসরোধ করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার দুপুর ২ টার দিকে ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামে নিজ ঘর থেকে গৃহবধূ নাসিমার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নাসিমা খাতুন একই গ্রামের হারুন অর রশিদ বাবুর মেয়ে ও শাকিল আহমেদের স্ত্রী।

নিহতের মা বিলকিছ খাতুন জানান, এক বছর পুর্বে চেংগাড়া গ্রামের শাকিলের সাথে তার মেয়ে নাসিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য তার মেয়ের উপর অমানবিক নির্যাতন করে আসছিলো শাকিল।

তার অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে নাসিমাকে তার স্বামীই শ্বাসরোধ করে হত্যা করেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত শাকিল পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

মাগুরায় দেয়ালধসে এক শিশুর মৃত্যু

0
প্রতিকী ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরায় দেয়ালধসে এগারো বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে মাগুরা সদরের সাজিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত সবুজ (১১) একই গ্রামের মান্নান শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী আবু জাফর জানান, দুপুরে প্রতিবেশী মামুন সর্দারের টিন শেডের বাড়ি ভাঙ্গার কাজ করছিল কয়েকজন যুবক। এ সময় সবুজ নিজের ইচ্ছায় তাদের কাজে সহযোগিতা করছিল। হঠাৎ দেয়াল ভেঙ্গে পড়লে সবুজ তার নিচে চাপা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

জয়া আহসান সড়কপথে ভারত যাবেন

0
আভিনেত্রী জয়া আহসান

দ্রোহ বিনোদন ডেস্ক

করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে এখনও বিমান চলাচল সীমিত। ভারতের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগও বন্ধ। অথচ শুটিং করার জন্য ভারতে যাওয়া প্রয়োজন দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। তাই বিমান চলাচল শুরু না হলে সড়ক পথেই ভারত যাবেন বলে মনস্থির করেছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমে এমন তথ্যই জানিয়েছেন এ অভিনেত্রী। করোনা ভাইরাসের কারণে ঢাকায় ঘরবন্দি জীবনের মধ্যেই কলকাতার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জয়া। নাম ‘ছেলেধরা’। এটি পরিচালনা করছেন শিলাদিত্য মৌলিক। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জয়া।

তিনি জানান, ‘চলতি মাসেও যদি ঢাকা টু কলকাতার আকাশপথ চালু না হয়, অক্টোবরের প্রথম দিকে আমি সড়ক পথে ওখানে যাব। কারণ আমাকে যেতেই হবে।’

রাজ-শুভশ্রীর অনস্ক্রিন রোমান্স

0
রাজ-শুভশ্রীর ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

প্রথমবারের মত বিজ্ঞাপনী শুটে একসঙ্গে কাজ করলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় দম্পতি। যৌথ উদ্যোগে যে বিজ্ঞাপনের জন্য কাজ করেছে এসভিএফ প্রযোজনা সংস্থাও। কেমন হল সেই বিজ্ঞাপনী ভিডিও? শনিবার অনুরাগীদের জন্য সেই ঝলকই প্রকাশ করলেন ‘উড বি মম’ শুভশ্রী। আবারও রোম্যান্টিক মুডে দেখা গেল তাঁদের।

বলিউডে অন্তঃসত্ত্বা নায়িকারা শুটিং করলেও টলিউডে সম্ভবত এই প্রথম। এবং এই প্রথম রাজ-শুভশ্রীর অফ স্ক্রিন রোমান্স অন স্ক্রিন হল। ফলে, চক্রবর্তী দম্পতিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।

আরও পড়ুন-খোকসায় দ্রোহে’র ফোক ফেস্টিভ্যাল

স্বামীর সঙ্গে অভিনয় করে কেমন লাগল? শুভশ্রীর ছোট্ট উত্তর, প্রযোজনা সংস্থা এসভিএফের যৌথ উদ্যোগে তৈরি এই বিজ্ঞাপনী ছবি আমার জীবনের গল্পই বলবে। অনুভূতি ভাগ করেছেন রাজ-ও, এই প্রথম শুভশ্রীর বিপরীতে আমি! অফার পেতেই তাই এক কথায় রাজি। অনেক অন্ধকার স্তর পেরিয়ে এই ছোট্ট সফর আবার যেন আলোয় ফেরাল।

খোকসায় দ্রোহে’র ফোক ফেস্টিভ্যাল

0
দ্রোহের ফোক অনুষ্ঠানের ছবি

স্টাপ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার সাপ্তাহিক দ্রোহের ব্যবস্থাপণায় উদযাপিত হলো ফোক ফেস্টিভ্যাল। ফোক গানের মুগ্ধতায় মাতিয়ে রাখেন শিল্পী বিজয়বন্ধু কবি ।

শনিবার রাত ৯ টায় দ্রোহে’র প্রধান কার্যলয় থেকে ফেইসবুক (facebook.com/thedroho) ও ইউটিউভ (youtube.com/drohonews) চ্যানেলের মাধ্যমে এ লাইভ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। ফোক ফেস্টিভ্যালের সঞ্চালনের দায়িত্বে ছিলেন খোকসা প্রেসক্লাবের সভাপতি মুনসী লিটন এবং সঙ্গীত পরিবেশন করেন বেতার ও টেলিভিশনের বিশিষ্ট ফোক শিল্পী বিজয়বন্ধু কবি।

শিল্পী তার দরাজ কন্ঠদ্বারা শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখেন দুই ঘন্টারও বেশি সময়। তিনি পরিবেশন করেন, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, যাইয়া দেখি শ্যামও ঘাটে নাই এর মতন জনপ্রিয় অসংখ্য ফোক গান। তবলায় ছিলেন লিটন এবং পার্কেশনে ছিলেন নিলু।

দ্রোহের অনুষ্ঠানের ছবি

এমন অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে দ্রোহে’র সম্পাদক তমা মুনসী বলেন, কুষ্টিয়া জেলা মূলত সংস্কৃতির রাজধানী। এ জেলার প্রতিটি মানুষই সাহিত্যপ্রেমী-সংস্কৃতি প্রেমী। খোকসার বাইরে যারা কর্মজীবি হয়ে বসবাস করছেন তাদের খোকসার সাথে সংযুক্ত করবার এটা একটা প্রয়াস। তিনি আরও বলেন এ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেকগুণী শিল্পী যারা রয়ে গেছে জনসম্মুখের অন্তরালে। দ্রোহ আপনাদের সহযোগিতায় সে সব শিল্পী এবং সংস্কৃত কর্মীদের শিল্পাকর্ম প্রকাশ করবার প্রচেষ্টা অব্যহত রাখতে চেষ্টা করছে। সপ্তাহের প্রতি শনিবারে ভার্চুয়াল ভাবে রাত ৯ টায় এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেছেন, দ্রোহের ব্যবস্থাপণা সম্পাদক মুনসী তাজবীর আহমেদ রাজা, দ্রোহের সাব এডিটর সঞ্জয় বিশ্বাস, সাব এডিটর ফাহিম শাওন, সংস্কৃত ও বিনোদন বিভাগের সুমন বিশ্বাস, স্টাফ রিপোর্টার নাজমুল হাসান, লাইভ অনুষ্টানটি সম্প্রচার করতে সহযোগিতা করেন নাহিদুজ্জামান শয়ন এবং লক্ষণ সাহা।

যশোরে ১১ পিস্তলসহ আটক ৩

0
যশোর থেকে উদ্ধারকৃত অস্ত্র

যশোর প্রতিনিধি

যশোরের সীমান্ত এলাকা থেকে ১১ পিস্তল, ২২ ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলিসহ ১৪ কেজি গাঁজাসহ তিন ‘অস্ত্র চোরাকারবারিকে’ আটক করেছে বিজিবি।

শনিবার বিকাল ৩টার দিকে রঘুনাথপুরের ঘিবা এলাকায় বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট উপজেলার ঘিবা গ্রামের এজুবার মিয়ার ছেলে সাজজুল (৩০), সর্বাঙ্গহুদা গ্রামের সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০) ও শহিদ বিশ্বাসের ছেলে আনারুল ইসলাম (৩৫)।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সেলিম রেজা জানান, রঘুনাথপুরে বিশেষ অভিযান চালনাকালে বিজিবির টহল দল তিন ব্যক্তিকে বস্তা মাথায় নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখতে পায়। টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটকের পর বস্তা তল্লাশি করে পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং গাঁজা জব্দ করা হয়।

তুমি কি খুব বেশী বড় হয়েছো

0
ডঃ মুন্সী মুর্তজা আলী

ডঃ মুন্সী মুর্তজা আলী

তুমি কি হয়েছো? তুমি কি খুব বেশী বড় হয়ে গেছ! হয়তো বড় হয়েছো। হয়তো বয়স বেড়েছে। হয়তো বড় শিক্ষিত হয়েছো। হয়তো বড় চাকরী পেয়েছো। হয়তো বড় ব্যবসায়ী হয়েছো। হয়তো বড় ক্ষমতাধর হয়েছো। বড় বিত্তশালী হয়েছো। তুমি বড় হয়েছো। আবার বড় হওনি। শিক্ষা, সম্মান, বিত্ত-বৈভব, ক্ষমতার সাথে যদি তোমার চিত্তের উন্নয়ন না ঘটে। তাহলে বড় হয়েও বড় হওয়া যায় না। আর যদি তুমি ভাব, তুমি বড় হয়েছো। তাহলে তুমি বড় হয়েও বড় হওনি। কারণ বড় হয়ে বড় ভাবতে হয় না। বড় হবার পর বিনয়ী হয়ে থাকলে সাধারণ মানুষই তোমাকে বড় করে তুলবে। আর বড় হবার পর অহংকারী হলে মানুষ তোমাকে বড় ভাববে না।

শিক্ষায় বড় হতে হলে, স্বশিক্ষিত ও সুশিক্ষিত হতে হয়। চাকরীতে বড় হতে হলে, মনেও বড় হতে হয়। ক্ষমতায় কেউ বড় হয় না। ওটা পরিবর্তনশীল। অর্থে বড় হওয়া? ওটাও ক্ষণিকের। তোমার আজ অর্থ ও ক্ষমতা আছে। কালনাও থাকতে পারে। জীবনটাই তো অনিশ্চয়তার। তাহলে এই অনিশ্চিত জীবনে এতো বড়াই করে লাভ কি?

তুমি বড় চাকরী কর। কিন্তু বড় মনের নও। তাহলে তুমি কিসের বড় চাকরীজীবী হলে? তুমি বড় ব্যবসা কর। কিন্তু মানুষকে সাহায্য করতে গেলে তুমি দরিদ্র হয়ে যাও। তাহলে তুমি কিসের বড়লোক বা বড় ব্যবসায়ী? নিজের উপার্জিত অর্থ দিয়ে নিজের পারিপার্শ্বিক উন্নয়ন ঘটানো যায়। কিন্তু মনের উন্নয়ন ঘটাতে হলে, পরোপকার করতে হয়।

তুমি বড় চাকরী কর। কিন্তু তোমার থেকে বয়সে বড়দের সম্মান কর না। মুরব্বীদের সম্মান করো না। তাহলে তুমি কিসের বড় চাকরীজীবী হলে। অহংকার কর। কিসের অহংকার? নিজেকে আলাদা শ্রেণীর মনে কর। কিসের শ্রেণী?

অসুস্থ শ্রেণী বিভাজনের গ্যাঁড়াকলকে অনিচ্ছাকৃতভাবে না মানলেও তুমিও শ্রেণীর বাইরে কেউ নও। হয়তো তুমি তথাকথিত উচ্চ শ্রেণীর মানুষ।

উচ্চ শ্রেনী থেকে উচ্চ মনের হওয়াই উত্তম। কারন সেখানে কোন শ্রেণী বৈষম্যনেই। যত শ্রেণী তোমাদের ঐ বাহ্যিক সমাজে!

সকল শ্রেণীর মানুষের মত তোমার শ্রেণীর মানুষেরও অঙ্গ প্রত্যঙ্গ সমান।পার্থক্য শুধু শিক্ষা, স্বাস্থ্য, ক্ষমতা আর শৌর্য বীর্যে। এটা হলো বাহ্যিক পার্থক্য। শ্রেণী পার্থক্যের চেয়ে মানুষের সাথে মানুষের বড় পার্থক্য হলো মানবিকতা ও মনুষ্যত্বের।

তাই, তুমি যত বড়ই হও না কেন, তোমার মর্যাদা তোমার গুরুজনদের নীচে। তাই বলে তোমার মর্যাদা নেই তা নয়। তোমারও একটা মর্যাদা আছে। তুমি নিজে তোমার মর্যাদা দিতে পারবে না। অন্যরাই তোমাকে মর্যাদাবান ভাববে ও মর্যাদার আসনে বসাবে। নিজে মর্যাদার আসনে বসতে গেলে মানুষের মন থেকে পড় যাবার সম্ভাবনাই বেশী। এটা কোন লোক দেখানো আসন নয়। এটা হল ভদ্রাসন। তুমি শুধু বিনয়ী হবে।

এরপরও বড়াই করবে? কিসের বড়াই কর? শরীরের? ওটা ক্ষয়ে যাবে। জ্ঞানের? জ্ঞানী কখনো বড়াই করে না। রুপ যৌবন? ওটাও ক্ষণিকের। তুমি কিন্তু সবচেয়ে ভালবাস তোমার নিজেকে। বেশী ভালবাস তোমার শরীরের প্রত্যেকঅঙ্গ প্রত্যঙ্গকে। তোমার বয়স বাড়ার সাথে সাথে তোমার শরীরের সমস্ত অংগতোমার কথা শুনবে না। কারণ বয়সের ভারে তোমার মনের বয়স এক থাকলেও তোমার শরীরের বয়স কিন্তু কমবে না। তোমার শরীরের বয়স বেড়েই চলবে। সময়ের ব্যবধানে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার অনুভুতিতে সাড়া দিবেনা।

নশ্বর পৃথিবীতে সবই ক্ষয়ে যাবে। সবই অস্থায়ী। স্থায়ী বা চিরস্থায়ী বলে কিছু নেই। একদিন পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। তাই পৃথিবীও চিরস্থায়ী নয়। তাই, যেসব নিয়ে বড়াই কর; সেটা চিরস্থায়ী নয়।

অর্থ এবং প্রাচুর্য্যও চিরস্থায়ী নয়। ক্ষমতারও হাত বদল হয়। তোমার আজ প্রভাব প্রতিপত্তি আছে। কাল নাও থাকতে পারে। তবে তোমার যে জ্ঞান আছে। সেটা কেউ কেড়ে নিবে না। তাই জ্ঞান আরও অর্জন করো। জ্ঞান দান কর। বেশী সম্পদ ও ক্ষমতা অর্জন করে তা ধরে রাখতে পারবে না। এগুলোর হাতবদল হবেই। তাই জ্ঞান দিয়ে মানুষকে ভালবেসে মানুষের ভালবাসা ধরে রাখ। তোমার মৃত্যুর পরও মানুষ তোমাকে মনে রাখবে।

এবার আসি একটু অন্য প্রসঙ্গে। তোমাকে শোধরানোর উপায় বলে দিই। তোমার বিগত দিনের কথা বর্তমানে তুমি এক নিমেষে ভাবতে পার। তেমনি আজকের বর্তমান যখন অতীত হবে। তখনো এক নিমেষেই আজকের কথা ভবিষ্যতে ভেবে সব শেষ হয়ে যাবে। ভাল কাজ করলে ভাল লাগবে। আর খারাপ কাজ করলে আপসোস করেও ভাল কিছু করতে পারবে না এবং সেসময়ও ফিরে পাবে না। তাই বড়াই কর না। কারন সবই ক্ষণস্থায়ী। তাহলে তোমার শ্রেণী, অর্থ আর ক্ষমতা কি করে সারা জীবন তোমার অধীন থাকবে? তাই বড় হও। আপত্তি নেই। তবে মানুষের মত মানুষ হয়ে মৃত্যুবরণ কর।

ভেব দেখ, জীবন সায়হ্নে এসে মনে হবে, জীবনটা ক্ষণিকের। মনে হবে, কতদ্রুতই না শেষ হয়ে গেল জীবন। সব কাজ শেষ হবে না। অনেক কাজ পড়ে থাকবে। অনেক হিসাবে মেলাতে পারবে না। অস্তগামী সূর্যের মত মনে হবে। তাই অহংকার করে লাভ কি?

“বড় হও মানুষের মনে
জীবন শেষে শান্তি পাবে মরনে!

অধ্যাপক
ডঃ মুন্সী মুর্তজা আলী
লোক প্রশাসন বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

মসজিদে এসি বিস্ফোরণে মৃতের সংখ্যা ২২

0
নারায়নগঞ্জে বিস্ফোরণ ঘটনায় মৃত ব্যাক্তিদের নিয়ে যাওয়া হচ্ছে।-ছবি সংগৃহিত

নারায়নগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকার মসজিদে ভয়াবহ বিস্ফোরণে সংগঠিত অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধদের বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

রবিবার সকাল অবধি দগ্ধরোগীদের মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। তাদের কেউই শঙ্কামুক্ত নয়।

শনিবার পুলিশ বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা করেছে। এতে মসজিদ কমিটি, বিদ্যুৎ এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

তবে অভিযোগ উঠেছে, তিতাস গ্যাস কর্তৃপক্ষকে মসজিদের নিচের গ্যাসের পাইপলাইনে সমস্যার কথা জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, ডিপিডিসি ও তিতাস গ্যাসের পক্ষ থেকে ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধানে । জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, ডিপিডিসি ও তিতাস গ্যাসের পক্ষ থেকে ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধানে এসব কমিটি গঠন করা হয়।

আরও দেখুন-নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ১২ জন নিহত

আরও দেখুননারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরিত হয়ে ৪০ মুসল্লি দগ্ধ

মৃতদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের তল্লার বাসিন্দা নূর উদ্দিনের বড় ছেলে সাব্বির (২১) ও মেজো ছেলে তোলারাম ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র জোবায়ের (১৮), পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৫) ও তার ছেলে কুমিল্লার নাঙ্গলকোটের বাসিন্দা জুনায়েদ হোসেন (১৬), মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হাটবুকদিয়া গ্রামের কুদ্দুস বেপারী (৭২), চাঁদপুর সদর উপজেলার করিম মিজির ছেলে মোস্তফা কামাল (৩৪), নারায়ণগঞ্জের ফতুল্লার পোশাক শ্রমিক জুলহাস ফরাজীর ছেলে জুবায়ের ফরাজী (৭), পটুয়াখালীর গলাচিপার আবদুল খালেক হাওলাদারের ছেলে পোশাক শ্রমিক রাশেদ (৩০), পশ্চিম তল্লার বাসিন্দা হুমায়ুন কবির (৭২), পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কাউখালী গ্রামের জামাল আবেদিন (৪০), পোশাক শ্রমিক ইব্রাহিম বিশ্বাস (৪৩), নারায়ণগঞ্জ কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী রিফাত (১৮), চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইন উদ্দিন (১২), নারায়ণগঞ্জের ফতুল্লার জয়নাল (৩৮), লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুকপলাশী গ্রামের মেহের আলীর ছেলে পোশাক শ্রমিক নয়ন (২৭), ফতুল্লার ওয়ার্কশপের শ্রমিক কাঞ্চন হাওলাদার (৫০), শ্রমিক রাসেল (৩৪), বাহার উদ্দিন (৫৫), মসজিদের ইমাম আবদুল মালেক (৬০), স্থানীয় সাংবাদিক মোহাম্মদ নাদিম (৪৫), নিজাম ওরফে মিজান (৪০) ও আবদুল মালেক (৬২)।

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিপ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি বৈশাখ আসার আগেই আগাম তাপদাহে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন...

গাইড বাণিজ্যে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলগুলো ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে অবৈধ গাইড বই চালানোর প্রতিশ্রæতি দিয়ে একটি গাইড বই কোম্পানীর কাছ থেকে অর্ধকোটি টাকা...

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...