মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 658

শেষকৃত্য সম্পন্ন হলো প্রণব মুখোপাধ্যায়ের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে। করোনা প্রোটোকলের কারণে তার মরদেহ সামরিক সাঁজোয়া গাড়ির বদলে ভ্যানে করে নেওয়া হয়। তার শেষকৃত্য হয় লোদী রোড মহাশ্মশানে।

মঙ্গলবার সকালে দিল্লির রাজাজি মার্গে তার বাসভবনে রাখা হয়েছিল মরদেহ। তাকে শেষ শ্রদ্ধা জাানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাজাজি রোডে প্রণব মুখোপাধ্যায়ের বাসভবনে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয় তার একটি ছবি। সেই ছবিতেই সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানান উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, লোকসভার স্পিকার ওম বিড়লা, চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সস্ত্রীক সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ।

এক বিবৃতিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতে ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর অবধি রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ সময় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং আনুষ্ঠানিকভাবে কোনো বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের নানা দিক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ইন্টারনেট ব্যবহার করেন আর গুগল সম্পর্কে জানেন না- এমন মানুষ পাওয়া দুষ্কর। গুগল পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহারকারীদের প্রত্যেকেই ইচ্ছা বা অনিচ্ছায় হোক জীবনে অন্তত একবার হলেও গুগলে প্রবেশ করেছেন। কেননা এ মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল। প্রযুক্তি-দুনিয়ার অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিনটিতে এহেন কোনো বিষয় নেই, যেটি জানতে ঢু দেন না ব্যবহারকারীরা। চলতি মাসেই গুগলের প্রতিষ্ঠাবার্ষিকী। ২২তম বছরে পা দিতে চলেছে মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট কোম্পানিটি। আজকের আয়োজনে গুগল সম্পর্কে।

গুগলের যাত্রা

দু’জন কলেজ ছাত্র ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন ১৯৯৮ সালে গুগল শুরু করেছিলেন। তারা চেয়েছিলেন এমন একটি ওয়েবসাইট তৈরি করতে, যার মাধ্যমে অন্য ওয়েবপেজগুলোর একটি তুলনামূলক তালিকা করা যাবে। এর ভিত্তি হবে অন্য ওয়েবসাইটগুলোর মধ্যে কতজন তাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। তাদের তত্ত্ব ছিল তখনকার কৌশলগুলোর চেয়ে নতুন কৌশলে কোনো একটি অনুসন্ধান ইঞ্জিন বানানো, যেটি ওয়েবসাইটগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে ফলাফল দেখায় তাহলে আরও ভালো ফলাফল পাওয়া যাবে।

নাম নির্ধারণ

পেজ এবং ব্রিন শুরুতে সার্চ ইঞ্জিনটির নাম রাখে ‘ব্যাকরাব’ কারণ এ ব্যবস্থায় সাইটের ব্যাকলিঙ্কগুলো যাচাই করা হতো ওই সাইট কত গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করার জন্য। পরবর্তী সময়ে তারা নাম পরির্বতন করে গুগল রাখে, যা আসলে ভুল বানানে লেখা ‘মড়ড়মড়ষ’ থেকে এসেছে। এটি একটি সংখ্যা যার অর্থ, ১-এর পিঠে ১০০টা শূন্য বসালে যা হয়- তাই। কেন এ নাম বেছে নিয়েছিলেন ল্যারি আর সের্গেই? তাদের ওয়েবসাইট যে বিপুল পরিমাণ উপাত্ত ঘাঁটাঘাঁটি-অনুসন্ধান করবে সেটিই এ নাম দিয়ে বোঝাতে চেয়েছিলেন তারা।

গুগল ডুডল

প্রথম গুগল ডুডল। অর্থাৎ গুগলের হোম পেজে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা দিনের স্মারক হিসেবে যে ছবি ব্যবহৃত হয়। তা তৈরি করা হয়েছিল ১৯৯৮ সালে, বার্নিং ম্যান নামের একটি উৎসব উদযাপনের জন্য। গুগলের প্রতিষ্ঠাতারা ভেবেছিলেন, এর মাধ্যমে তারা জানিয়ে দেবেন- কেন তারা অফিসে অনুপস্থিত।

সেরা ডুডল

গুগলের সবচেয়ে স্মরণীয় ডুডলগুলোর অন্যতম হচ্ছে চাঁদে জলের অনুসন্ধান এবং জন লেননের ৭০তম জন্মদিন উদযাপনের জন্য। জন লেননের ডুডলটি আবার ছিল প্রথম ভিডিও ডুডল।

গুগলপ্লেক্স অফিস

গুগলের হেডকোয়ার্টার পরিচিত ‘গুগলপ্লেক্স’ নামে এবং এটি অবস্থিত ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে। গুগলপ্লেক্সে টি-রেক্সজাতীয় ডাইনোসরের একটি বিশাল মূর্তি আছে, যার ওপর প্রায়ই অসংখ্য প্ল্যাস্টিকের তৈরি গোলাপি ফ্ল্যামিঙ্গ বসে থাকতে দেখা যায়। বলা হয়, এ ফ্ল্যামিঙ্গগুলো এক রকম বার্তা দেয় কর্মচারীদের- তারা যেন কোনোদিন গুগলকে বিলুপ্তের পথে না ঠেলে দেন। গুগল হচ্ছে প্রথম বড় তথ্যপ্রযুক্তি সংস্থা যারা তাদের কর্মচারীদের বিনামূল্যে খাবার পরিবেশন করে। তা ছাড়া কর্মচারীরা তাদের পোষ্যদের সঙ্গে নিয়েও অফিসে আসতে পারেন।

জনপ্রিয় সার্চ

২০০১ সালে চালু করা হয় গুগল ইমেজ সার্চ, যার অনুপ্রেরণা ছিল ২০০০ সালের গ্র্যামি পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেনিফার লোপেজের পরা সবুজ পোশাক। এটি গুগলের সবচেয়ে জনপ্রিয় সার্চে পরিণত হয়েছিল।

গুগলের মেইল

গুগলের ফ্রি ওয়েবমেইল সেবা জিমেইল, ২০০৪ সালে ১ এপ্রিল এটি শুরু করা হয়েছিল শুধু আমন্ত্রণনির্ভর বেটা প্রোগ্রাম হিসেবে। ৭ ফেব্রুয়ারি ২০০৭ সালে জনগণের কাছে উন্মুক্ত করা হয়। সেবাটি বেটা সংস্করণ থেকে ৭ জুলাই ২০০৯ সালে মূল প্রোগ্রামে আসে যখন এটির প্রায় ১৪৬ মিলিয়ন মাসিক ব্যবহারকারী ছিল। সেবাটি ছিল প্রথম অনলাইন ইমেইল সেবা, যার সঙ্গে ছিল ১ গিগাবাইট সংরক্ষণের জায়গা। গুগলের অন্যান্য অ্যাপ্লিকেশনের সঙ্গে ভাগাভাগি করে ১৫ গিগাবাইট পর্যন্ত জায়গা প্রদান করে, যা পরে ২০ গিগাবাইট থেকে ১৬ টেরাবাইট পর্যন্ত বর্ধিত করা যায় জন্য প্রতি এক গিগাবাইটে ০.২৫ ডলার প্রতি বছর ফি দিতে হয়।

ইউটিউব

ইউটিউব গুগল পরিবারের সদস্য হয় ২০০৬ সালে। দেড়শ’ কোটি ডলারেরও বেশি দামে ইউটিউব কিনে নেয় গুগল। এখন ইউটিউবের মাসিক ব্যবহারকারী প্রায় ২০০ কোটি। প্রতি মিনিটে ইউটিউবে আপলোড হয় ৪০০ ঘণ্টার ভিডিও।

খোকসায় বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
খোকসায় উপজেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার পৌর গোরস্থান মসজিদে এ উপলক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, খোকসা পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ খান রাজু, সাংগঠনিক সম্পাদক ইস্তেকবাল চয়ন, সাবেক অর্থ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল মুস্তাফিজুর রহমান মোস্তাক,সবুজ মল্লিক, আঃ রশিদ, আমিরুল ইসলাম সহ যুবদল ছাত্রদলসহ অংগ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী বৃন্দ।

তৃতীয় সন্তানের অপেক্ষায় শহীদ-মীরা

0

দ্রোহ বিনোদন ডেস্ক

বলিউডে মনে হয় বাচ্চা হওয়ার হিড়িক পড়েছে। লকডাউনের মাঝে কারিনা-সাইফ ঘোষণা করে ফেললেন তৈমুরের পর, তাঁদের পরিবারের আবার এক সন্তান আসতে চলেছে। ফের মা-বাবা হতে চলেছেন সইফিনা। সেই খবরে ইতি পড়তে না পড়তেই আনুশকা শর্মা ও বিরাট কোহলি জানিয়ে দিলেন, তাঁরা মা-বাবা হতে চলেছেন।

এরই মাঝে ফের বলিউড পাড়ায় আবার সন্তান হওয়ার খবর। হঠাৎ-ই বলিউডে রটে গেল ফের নাকি মা হতে চলেছেন শহীদের স্ত্রী মীরা রাজপুত। মেয়ে মিশা, ছেলে জইনের পর, ফের নাকি শহীদের পরিবারে আসতে পারে নতুন সদস্য।

এই রটে যাওয়া খবর মীরার কানে যেতেই সোশ্যাল মিডিয়ায় এসে পড়লেন মীরা। ঝটপট শেয়ার করলেন সত্যিটা। মীরা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, ‘তৃতীয় সন্তান? হাম দো হামারে দো !’

মাফিয়া ডন ফারজানা ছবি

0
ফারজানা ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

নাট্যাভিনেত্রী হিসেবে দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি। এসব চরিত্রে রূপদান করে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছেন। এবার একটি ধারাবাহিক নাটকে মাফিয়া ডন হিসেবে অভিনয় শুরু করেছেন তিনি। নাটকের নাম ‘সংকটে সংকট’। জাহিদ বাবুলের রচনায় এটি পরিচালনা করছেন তুষার খান।

এরই মধ্যে নাটকের প্রথম পর্যায়ের শুটিং শেষ হয়েছে। নাটকে ফারজানা ছবির চরিত্রের নাম গুলজান। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয় জীবনে এই প্রথম মাফিয়া ডনের চরিত্রে অভিনয় করছি।

মেয়েটি আন্ডারওয়ার্ল্ডের ডন হিসেবেই কাজ করে; কিন্তু সেভাবে কেউই তাকে বুঝতে পারে না। আসলে নেতিবাচক চরিত্রে অভিনয় করা মোটেও সহজ কাজ নয়। এখানে নানা ধরনের ভ্যারিয়েশন আছে।

তবে শুরুর দিকে কিছুটা অস্পষ্টতা থাকলেও পরে আর বুঝতে সমস্যা হয়নি। আশা করছি, নাটকটিতে আমার এ নবরূপকে দর্শক উৎসাহিত করবেন।’ এদিকে দীর্ঘ বিরতি কাটিয়ে এখন নিয়মিত অভিনয় করছেন এ অভিনেত্রী। মুজিবুল হক খোকনের পরিচালনায় ‘আরশীনগর’ এবং কায়সার আহমেদের গোলমাল’ নাটকেও কাজ করছেন এখন। এছাড়া নতুন একাধিক ধারাবাহিক নাটকে অভিনয়ের কথা চলছে তার।

বন্যার্তদের ৭০টি বাড়ি দিলেন সালমান খান

0
অভিনেতা সালমান খানের ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা সালমান খান সম্প্রতি প্রতিশ্রুতি দিয়েছিলেন বন্যায় মহারাষ্ট্র রাজ্যের ক্ষতিগ্রস্তদের তিনি বেশ কয়েকটি বাড়ি নির্মাণ করে দেবেন। অবশেষে নিজের দেয়া সেই প্রতিশ্রুতি রাখলেন বলিউড সুপারস্টার।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সালমান খান মহারাষ্ট্রের খিদরাপুর গ্রামের বন্যার্তদের বাড়ি নির্মাণ করতে সাহায্য করছেন। মহারাষ্ট্র সরকারের কেবিনেট মিনিস্টার রাজেন্দ্র পাটিল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভূমি পূজার’ কয়েকটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিতও করেছেন। একই সঙ্গে বন্যার্তদের ৭০টি বাড়ি নির্মাণে সাহায্য করায় সালমান খানকে ধন্যবাদ জানান তিনি।

প্রসঙ্গত, এই মুহূর্তে সালমান খান ব্যস্ত ‘রাধে’ সিনেমা নিয়ে। এছাড়াও ‘কিক টু’ ও ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমা দুটি রয়েছে তার হাতে।

অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় দুই যুবতি আটক

0
অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় দুই যুবতি আটক

ঝিনাইদহ প্রতিনিধি

বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় কুলসুম খাতুন (২৮) ও আয়েশা আক্তার সোহানা (২০) নামে দুই যুবতিকে আটক করেছে বিজিবি।

সোমবার রাতে মহেশপুর উপজেলার গোপলপুর গ্রামের জনৈক আলমের পুকুর পাড় থেকে তাদের আটক করা হয়। আটককৃত কুলসুম খাতুন মাদারীপুর সদর উপজেলার ছইনে গ্রামের আনোয়ার সরদারের মেয়ে। অন্যদিকে আয়েশা আক্তার সোহানা নারায়নগঞ্জের ফতুল্লা উপজেলার মুন্সিবাগ গ্রামের আব্দুস সোবাহানের মেয়ে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় জানান, ৩১ আগস্ট যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৭/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর মাঠ থেকে ভারতে গমনকালে তাদের আটক করা হয়। আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইদহে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
ঝিনাইদহে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা বিএনপির আয়োজনে শহরের এইচএসএস সড়কের দলটির জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ এস এম মশিয়ুর রহমান। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব এ্যাডঃ এম এ মজিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, এ্যাডঃ কামাল আজাদ পান্নু, কেন্দ্রীয় মৎস্যজীবি দলের যুগ্ম আহ্বায়ক এ কে এম ওয়াজেদ আলী, জেলা বিএনপি সদস্য আশরাফুল ইসলাম পিন্টু, আলমগীর হোসেন আলম, শহিদুল ইসলাম বিশ্বাস, জাহিদুল ইসলাম, জে কে মৌ চৌধুরী, মুসফিকুর রহমান, আবু বকর, শফিউদ্দিন শফি, মাহবুব আলম মিলু, মনিরুজ্জামান মাসুম প্রমুখ।

বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, জিয়াউর রহমানের নামে হঠাৎ সরকার প্রধান ও মন্ত্রীদের অপপ্রচারে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। তারা বলেন শেখ মুজিব সরকারের মন্ত্রীরাই খোন্দকার মুশতাকের মন্ত্রী সভায় যোগ দিয়েছিলেন। ৭৫ এর ১৫ আগষ্ট সেনা প্রধান কে এম শফিউল্লাহ ও রক্ষিবাহিনী প্রধান তোফায়েল আহম্মদের বাহিনী কোথায় ছিলেন প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। কেন তারা বঙ্গবন্ধুকে বাঁচাতে আসলেন না ? বক্তরা বলেন সে সময় তো জিয়াউর রহমান উপ সেনা প্রধান ছিলেন। তিনি কি ভাবে বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ? যদি জড়িত থাকেন তবে বঙ্গবন্ধুর বিচারকালীন সময় কোন তদন্তে কেন জিয়াউর রহমানের নাম আসলো না ?

বিএনপি নেতারা বলেন, উন্নয়নের নামে নিজেদের সীমাহীন লুটপাট, ভোটের রাজনীতি হত্যা, গনতন্ত্র বাক্সবন্দি ও তাবেদারিত্ব প্রকাশ হয়ে যাওয়ায় আওয়ামী লীগ এখন দিশেহারা।

বিএনপি নেতারা বলেন হওয়া ভবন নিয়ে আওয়ামী লীগ অপপ্রচার করলেও ফরিদপুর একজন জেলা ছাত্রলীগ নেতা দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন। ৭ বছরে ২৫৪০ বিঘা জমির মালিক হন সে কথা বলেন না। বক্তাগন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই বেগম খালেদা জিয়ার নামে ওয়ান ইলেভেন সরকারের দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।

এদিকে দিবসটি পালনে মহেশপুর, কোটাচাঁদপুর, কালীগঞ্জ, শৈলকুপা ও হরিণাকুন্ডুতে বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়।

যশোর পঙ্গু হাসপাতালের এ্যাম্বুলেন্সে মাদক পাচার আটক ৩

0
মাদক উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর পৌরসভা এলাকা থেকে এ্যাম্বুলেন্স যোগে মাদক পাচারের সময় বিপুল পরিমান মাদকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে তাদের আটক করা হয়। এ আটককৃতরা হলো-যশোর কোতয়ালী থানার রায়পাড়া গ্রামের কাওসার আলীর ছেলে মাজহারুল ইসলাম সাগর (২৫), মথুরাপুর গ্রামের মাহবুব রহমানের ছেলে রুবেল হোসেন (২৭) ও সুলতানপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইমরান হোসেন।

ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান (পিপিএম) জানান, যশোর পঙ্গু হাসপাতালের এ্যাম্বুলেন্স যোগে মহেশপুরের সীমান্ত এলাকা থেকে যশোরে মাদক পাচার করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম ও মহেশপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে মহেশপুর পৌরসভার পোস্ট অফিস মোড় এলাকায় চেক পোস্ট বসায় পুলিশ। এসময় মহেশপুর থেকে যশোরগামী যশোর পঙ্গু হাসপাতালের একটি এ্যাম্বুলেন্সের গতি রোধ করে অভিযান চালালে ২২৫ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাজা উদ্ধার করা হয়। আটক করা হয় গাড়ীর চালকসহ ৩ জনকে।

এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে। যশোর পঙ্গু হাসপাতালের ম্যানেজার আতিয়ার রহমান এ্যাম্বুলেন্সটি তাদের স্বীকার করে বলেন, এ্যাম্বুলেন্সের চালক মাজহারুল ইসলাম সাগর সোমবার বিকেলে রোগি আনার কথা বলে মহেশপুর গিয়েছিল। তিনি মাদক পাচারের সাথে জড়িত এটা জানা ছিল না।

কুমারখালীতে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত- ১০

0
কুমারখালীতে সংঘর্ষের ঘটনায় ভাংচুর করা ঘর বাড়ি

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। একই ঘটনায় ভাংচুর ও লুটপাট করা হয়েছে কমপক্ষে ২০টি বাড়ীতে।

মঙ্গলবার সকালে উপজেলার ধলনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর অভিযোগ, রবি মালিথার নেতৃত্বে শাহীন শাহ ও উজ্জলসহ তাদের লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় জমিদখল, চাঁদাবাজী, মাদক ব্যবসা নিয়ন্ত্রনসহ নানারকম সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে।

আফজাল মেম্বরসহ এলাকাবাসী সন্ত্রাসীদের কর্মকান্ডের প্রতিবাদ করায় বেশ কয়েকবার এলাকাবাসীর সাথে রবি মালিথার সন্ত্রাসীবাহিনীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

পূর্ব বিরোধের জের ধরেই মঙ্গলবার সকালে শাহীন শাহ ও তার ক্যাডার বাহিনী গ্রামবাসীর উপর হামলা করে। এ সময় দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আফজাল মেম্বার গ্রুপের নারীসহ অন্ততঃ ১০ জন আহত হয়। আহতদের কুষ্টিয়া জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় কমপক্ষে ২০টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়েছে।

কুমারখালী থানার ওসি মামুনুর রশিদ (ভারপ্রাপ্ত) জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...