সোমবার, মার্চ ৩০, ২০২৬.
Home Blog Page 672

পূজা ভট্টকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি

0
পূজা ভাটের ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই মহেশ ভট্টের পরিবারের কাউকেই ট্রোল করতে ছাড়ছে না নেটাগরিকরা। ক্রমাগত ধর্ষণ ও খুনের হুমকিতে ভরে গিয়েছে পূজা ভাটের ইনস্টাগ্রাম! বিরক্ত হয়ে ইনস্টাগ্রামের এ্যাকাউন্টের সেটিং বদলে প্রাইভেট করে দিলেন পূজা ভট্ট।

এর আগে ধর্ষণ ও খুনের হুমকিতে ক্লান্ত হয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন আলিয়া ভট্ট ও তাঁর দিদি শাহিন ভট্ট। এ বার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল তাঁদের বড় দিদি পূজা ভট্টের সঙ্গে। তবে আইনি পথে হাঁটার কথা বলেননি পূজা।

আজকাল ইনস্টাগ্রাম-টা এমন একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে যেখানে স্বচ্ছন্দে যে কেউ ধর্ষণ, খুনের হুমকি দিতে পারে! শুধু তাই নয়, কদর্য আক্রমণ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার কথাও বলে। আমি সাধারণত এ সব এড়িয়ে যেতাম এত দিন। ভাবতাম, যাঁরা ভালবাসেন তাঁদের সমালোচনা করারও অধিকার রয়েছে।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট

কিন্তু এখন তো দেখছি পরিবার কিংবা আমাদের মৃত্যুকামনা করাটা এঁদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে! তাই আর নয়, এ বার থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আগে আমার অনুমতি নিতে হবে।

ঝিনাইদহে শতাধিক ক্লিনিক ও ডায়াগনেস্টিকের লাইসেন্স নেই

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা শহরে বছর দুয়েক ধরে ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারগুলো লাইসেন্স নবায়ন না করেই চলছে। আবার কিছু ক্লিনিকের তো লাইসেন্সই নেই।

অভিযোগ উঠেছে, উপজেলা পর্যায়ের ক্লিনিকগুলোতে চিকিৎসার নামে অহরহ চলছে অপচিকিৎসা। ডাক্তারের অবহেলায় প্রসুতির মৃত্যুর ঘটনা ঘটছে। ক্লিনিকগুলোতে চিকিৎসার উন্নত পরিবেশ নেই বললেই চলে। ১০ শয্যার পরিবর্তে শয্যা বাড়িয়ে ৫০/৬০ জন করে রোগী ভর্তি করা হয়। নীতিমালা ভঙ্গ করার পরও এসব ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার নতুন লাইসেন্স পাচ্ছে। পুরাতন লাইসেন্সও নবায়ন করছে তারা।

জেলা শহরে সাত দিনের ব্যবধানে হরিণাকুন্ডু ও মহেশপুরে চার ক্লিনিকে চারজন প্রসুতির মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ বিষয় নিয়ে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম তদন্ত কমিটি গঠন করেছেন। তার ফলাফল এখনো দৃশ্যমান নয়।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের তথ্য মোতাবেক জানা গেছে, ঝিনাইদহের ৬ উপজেলায় মোট ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারের সংখ্যা ১৭০টি। এর মধ্যে ক্লিনিক রয়েছে ৮১টি।

সুত্রমতে কোটচাঁদপুরের একটি ক্লিনিকের লাইসেন্স নবায়ন আছে। বাকী ১৬৯টি ক্লিনিকের লাইসেন্স নবায়ন নেই। এছাড়া ৮৯টি ডায়াগনেস্টিক সেন্টারের কোনটার লাইসেন্স ২০১৮ সাল থেকে নবায়ন করা হয়নি। সবগুলোর লাইসেন্স নবায়ন প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

অভিযোগ উঠেছে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা অর্থের বিনিময়ে চিকিৎসার জন্য অনুপযোগী ক্লিনিক গুলোর কাগজপত্র ঠিক করেন।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট

ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম এ ব্যাপারে জানান, জেলার কোন ক্লিনিকের এখন লাইসেন্স নেই। সবগুলো নবায়নের জন্য অপেক্ষমান। তিনি আরও বলেন, এখন অনলাইনে সরাসরি আবেদন নেওয়া হচ্ছে। ঢাকা থেকে যে সব ক্লিনিকের রিপোর্ট চাওয়া হচ্ছে আমরা সেগুলো প্রেরণ করছি। তিনি বলেন, ২৩ আগষ্টের মধ্যে সবার নবায়ন না হলে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক ক্লিনিক বন্ধ হয়ে যেতে পারে।

ঝিনাইদহে ভয়াল ২১ আগস্ট পালিত

0
জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ভয়াল ২১ আগস্ট উপলক্ষে নানা কর্মসুচি পালিত হচ্ছে।

এ দিবস উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৬ টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। এরপরে শহরের প্রেরনা একাত্তর চত্তরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এদিকে ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এ সমাবেশে স্থানীয় যুবলীগ নেতা সিরাজুল করিম, ইউপি সদস্য টোকন হোসেন, আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশীদ বাদশাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

এ দিবস উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৬ টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। এরপরে শহরের প্রেরনা একাত্তর চত্তরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এদিকে ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট

এ সমাবেশে স্থানীয় যুবলীগ নেতা সিরাজুল করিম, ইউপি সদস্য টোকন হোসেন, আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশীদ বাদশাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

স্ত্রী পেটালেন আওয়ামী লীগ নেতাকে

0
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে (৫০)

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে (৫০) পিটিয়ে আহত করেছেন তার স্ত্রী মিলি আক্তার। গুরুতর অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ভোরে জেলা শহরের সৈয়দারবালী এলাকায় ইলিয়াস আহম্মেদের নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার শেষে ইলিয়াস আহম্মেদ হাওলাদার ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। তবে বৃহস্পতিবার ভোরে পারিবারিক কলহের জের ধরে ঘরে থাকা শিল দিয়ে ইলিয়াসের মাথায় আঘাত এবং পরে রড় দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন তার স্ত্রী মিলি।

সকালে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক অখিল সরকার বলেন, সকাল সাড়ে ৭টার দিকে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন ইলিয়াস। তার মাথার তিনটি স্থানে আঘাত ছিল। হাতেও আঘাতের চিহ্ন আছে। মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) রেজাউল করিম বলেন, পারিবারিক কলহের জেরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি পারিবারিক। তাই এখনও কোনো আইনি সিদ্ধান্তে আমরা যাইনি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, ঘটনা শুনে আমরা হাসপাতালে যাই। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে তার স্ত্রী এ রকম করলেন তা আমাদের জানা নেই।

তবে বৃহস্পতিবার দুপুরে ইলিয়াস আহম্মেদের বাড়িতে গিয়ে তার স্ত্রী-সন্তান কাউকে পাওয়া যায়নি। গাড়ির চালকও ইলিয়াসের মামা বাড়িতে আছেন।

মামা শহীদ বলেন, ‘এটা পারিবারিক ঘটনা, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্ধ।’ এদিকে ইলিয়াসের স্ত্রী ঘটনার পর থেকে তার বাবার বাড়িতে রয়েছেন।

ফার্মেসি খুলে ওষুধ বিক্রি করছিলেন করোনা রোগী

0
প্রতিকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা ভাইরাসে আক্রান্ত হবার পরেও দোকান খুলে ওষুধ বিক্রি করায় সোহাগ মোল্লা (৪০) নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার আতিকুল ইসলাম এ অর্থদন্ড করেন।

দন্ডপ্রাপ্ত সোহাগ রামদিয়া বাজারের ওষুধ ব্যবসায়ী ও একই গ্রামের ডাঃ বিল্লাল হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আতিকুল ইসলাম বলেন, রামদিয়া বাজারের ওষুধ ব্যবসায়ী সোহাগ মোল্লা করোনায় আক্রান্ত হয়েও দোকান খুলে কেনাবেচা করছিলেন।

স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। পরে প্রচলিত আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট

তিনি আরও জানান, করোনা নেগেটিভ না হওয়া পর্যন্ত ওই ব্যবসায়ীকে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে।

করোনা ভাইরাসে গন্ধ হারানোর অনুভূতি

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের অন্যতম উপসর্গ হচ্ছে গন্ধ না পাওয়া। ইউরোপীয়ন গবেষকরা বলছেন, করোনা ভাইরাসের কারণে গন্ধ হারানোর অনুভূতি সাধারণ ঠান্ডা বা ফ্লুতে আক্রান্ত রোগীর চেয়ে সম্পূর্ণ আলাদা।

গবেষণায় দেখা গেছে, করোনার কারণে গন্ধ হারানোর অনুভূতি হঠাৎ করেই শুরু হয়। সেটা খুবই মারাত্মক আকার ধারণ করে।

গবেষণায় আরও দেখা গেছে, করোনা আক্রান্ত ব্যক্তিদের নাক বন্ধ, সর্দি থাকে না। করোনা আক্রান্ত হলেও বেশিরভাগ মানুষ ভালোভাবে নিঃশ্বাস নিতে পারেন।
এছাড়া আরেকটি ব্যাপারও ঘটে করোনা আক্রান্তদের সঙ্গে। তা হলো স্বাদের অনুভূতি হ্রাস পাওয়া।

রাইনোলজি জার্নালে গবেষকরা জানিয়েছেন, করোনা আক্রান্তরা স্বাদ পান না কারণ তাদের গন্ধের অনুভূতিও কার্যকর থাকে না। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে যারা স্বাদ পান না তারা তিতা বা মিষ্টির মধ্যেও পার্থক্য করতে পারেন না।

বিশেষজ্ঞরা সন্দেহ করছেন, মহামারি করোনা ভাইরাস সরাসরি স্নায়ু কোষকে প্রভাবিত করায় গন্ধ এবং স্বাদের ক্ষমতা নষ্ট করে দেয়।

করোনা ভাইরাসের প্রধান লক্ষণগুলি হলো-

১. তীব্র জ্বর

২. কাশি বা একটানা কাশি

৩. স্বাদ-গন্ধের অনুভূতি হারানো

চিকিৎসকরা বলছেন, যাদেরই এমন সমস্যা দেখা দেবে তাদের আইসোলেশনে থাকবে হবে। সেই সঙ্গে করোনা পরীক্ষা করাতে হবে।

ইংল্যান্ডের পূর্ব আঞ্জলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক অধ্যাপক কার্ল ফিলপট ৩০ জন স্বেচ্ছাসেবীর ওপর স্বাদ ও গন্ধের পরীক্ষা করেছেন। এদের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত, ১০ জন সাধারণ ঠান্ডা-কাশিতে আক্রান্ত এবং ১০ জন সুস্থ ব্যক্তি ছিলেন।

গবেষণায় দেখা গেছে, এদের মধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি গন্ধ পাওয়ার ক্ষমতা হারিয়েছেন। তাদের মধ্যে গন্ধ শনাক্ত করার ক্ষমতা সবচেয়ে কম ছিল। এমনকী তারা তেতো বা মিষ্টি স্বাদও শনাক্ত করতে পারছিলেন না।

গন্ধ এবং স্বাদের অনুভূতি হারানো ব্যক্তিদের নিয়ে কাজ করা ফিফটি সেন্স দাতব্য প্রতিষ্ঠানের অধ্যাপক ফিলপট বলেন, শ্বাসযন্ত্রে আঘাত করা অন্যান্য ভাইরাস থেকে করোনা ভাইরাস বৈশিষ্ট্য একদমই আলাদা।

তিনি আরও বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে করোনা আক্রান্ত ব্যক্তির স্বাদ-গন্ধ হারানোর অনুভূতি সাধারণ সর্দি বা ফ্লুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পার্থক্য করছে।

তিনি বলেন, কফি, রসুন, কমলা বা লেবু এবং চিনি জাতীয় উপাদান ব্যবহার করে লোকজন বাড়িতে বসেই নিজের গন্ধ-স্বাদ পাওয়ার অনুভূতি পরীক্ষা করতে পারেন।

তিনি এটাও বলেছেন, কেউ যদি মনে করেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাহলে তিনি ল্যাবে গিয়ে নমুনা পরীক্ষাও দিতে পারেন।

তিনি জানান, করোনা ভাইরাস থেকে সেরে ওঠার কয়েক সপ্তাহের মধ্যে আক্রান্ত ব্যক্তিদের স্বাদ-গন্ধের অনুভূতি ফিরে আসে।

আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের নাক এবং সাইনাস বিশেষজ্ঞ অধ্যাপক অ্যান্ড্রু লেন ও তার দল নাকের পেছন থেকে টিস্যুর নমুনা নিয়ে গবেষণা করেছেন। তারা দেখেছেন করোনা ভাইরাস কীভাবে গন্ধের অনুভূতি নষ্ট করে। ইউরোপীয়ান শ্বাসযন্ত্র জার্নালে গবেষণার সেই ফলও তারা প্রকাশ করেছেন।

সেই গবেষণায় তারা অত্যন্ত উচ্চ মাত্রার একটি এনজাইম শনাক্ত করেন যেটি শুধুমাত্র গন্ধের অনুভূতি নিয়ন্ত্রণ করে। গবেষকরা এসিই নামের পরিচিত ওই এনজাইমটিকে ‘এন্ট্রি পয়েন্ট’ বলে মনে করছেন। তাদের ধারণা, ওখান দিয়েই করোন ভাইরাস দেহের কোষে প্রবেশ করে এবং দেহকে সংক্রমিত করে।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট

অধ্যাপক লেন বলেছেন, ভাইরাসগুলো কোন স্থান দিয়ে দেহে প্রবেশ করছে তা নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে। যদিও জানা সম্ভব হয় নাকের মাধ্যমেই ভাইরাসটি শরীরকে সংক্রমিত করছে তাহলে অ্যান্টি ভাইরাল থেরাপির মাধ্যমে তা মোকাবিলা করা সম্ভব হবে। সূত্র: বিবিসি

মেহেরপুরে ২৩ জনের করোনা শনাক্ত

0
Covid-19-Dro-7-7-p-1-compressed
সংগৃহিত ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে নতুন করে ২৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ৪০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এখন অবধি সুস্থ হয়েছেন ১৯১ জন এবং মারা গেছেন ১১ জন।

সিভিল সার্জন নাসির উদ্দিন বলেন, বৃহস্পতিবার নতুন আক্রান্তদের বাড়ি লকডাউন করে দিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট

জেলা সিভিল সার্জন অফিস জানায়, বুধবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাব থেকে ৫০ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়। এর মধ্যে এক শিশুসহ ২৩ জনের করোনা পজেটিভ আসে। তাদের মধ্যে সদর উপজেলায় ২১ ও গাংনীতে রয়েছেন দুজন।

মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
Magura-Dro-21-8-p-1
প্রতিকী ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরার মোহম্মদপুর এলাকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত তাসনিয়া (৩) উপজেলার রাহাতপুর গ্রামের সবুজ মোল্লার মেয়ে।

মোহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক নাথ বিশ্বাস জানান, বৃহস্পতিবার বিকালের কোন এক সময় পরিবারের লোকজনের অজান্তে কোন এক সময় পুকুরের পানিতে পড়ে যায় শিশু তাসনিয়া। কিছুসময় পরে বাড়ির লোকজন শিশুটিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, খেলতে যেয়ে পুকুরে ডুবে তাসনিয়ার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট

এ ব্যাপারে মোহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

0
গ্রেনেট হামলায় নিহত প্রধানমন্ত্রীর দেহরক্ষী মাহাবুবের মা

দুর্জয় বাউরি

সবাইতো চাকরি করে, ঈদ উৎসবে বউ ছেলে পেলে নিয়ে সবাই বাড়ি আসে কিন্তু আমার বেটা আর আসে না। ১৬ বছর ধরে ছেলের ছবিটি যত্নে আগলে রেখেছেন। ২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িত খুনিদের শাস্তি বাস্তবায়ন দেখে মরার পণ করেছেন ৭৫ বছর বয়সী বৃদ্ধা হাসিনা বেগম।

বছর ঘুরে এলেই জোরে-সোরে দোষীদের শাস্তি বাস্তবায়নের নানা খবর তিনি টেলিভিশনে শোনেন। মাঝে মাঝে রায় বাস্তবায়নের আশার আলোও দেখেন। কিন্তু সবাই ভুলে যায়। তিনি ভুলতে পারেন না নিহত ছেলে (তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার) দেহরক্ষি মাহাবুব রশিদের কথা।

ছেলের মৃত্যু বার্ষিকীর কয়েকদিন আগে কুষ্টিয়ার খোকসার ফুলবাড়ী গ্রামে নিজের ঘরের দাওয়ায় বসে খুব মৃদু স্বরে নিজের প্রাপ্তি-অপ্রাপ্তির কথা বলতে গিয়ে তিনি জানান, শারীরিক অবস্থা ভালো না। এখন আর বেশী ভাবতে পারেন না। বুকের মধ্যে “ধরপর” করে ওঠে। নিহত ছেলের স্ত্রী তাদের খোঁজ খবর নিচ্ছে বলেও জানান। তবে নিহত মাহাবুবের দুই ছেলেকে নিয়েও তিনি স্বপ্ন দেখেন। তারা বড় হয়ে বাবার মুখ উজ্জ্বল করবে।

সংসারের একমাত্র উপার্জনক্ষম ছেলে নিহত হওয়ার পর থেকে তিনি অপেক্ষায় আছেন- দোষীদের বিচার ও সাজা বাস্তবায়ন দেখার। কিন্তু তার সে আশা আর বাস্তবায়ন হচ্ছে না। বয়সের ভারে এখন আর বুক ভরে শ্বাস নিতে পারেন না। ছেলের মৃত্যুর পর তার শরীরে রোগ বাসা বেঁধেছে।

বৃদ্ধা হাসিনা বেগমের কাছে কোন হিসাবই বড় না। তিনিও স্বামী হারুন অর রশিদের মত ছেলের সমাধির স্থল সংরক্ষণ ব্যবস্থা ও কবরস্থানে বিদ্যুতের আলোর ব্যবস্থা করার দাবি জানান। টেলিভিশনে অভিযুক্তদের বিচারের খবর অনেকবার শুনেছেন। তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগের কথা জেনেছেন কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না।

চরম করোনা পরিস্তিতিতেও নিহতের বাবা মা বৃদ্ধ দম্পতি কোন সরকারী সহয়তা পাননি। উল্টো করে স্থানীয় নেতারা তার পরিবারকে রাজাকার পরিবার বলে আখ্যা দিয়েছে। এ নিয়ে তিনি কষ্ট পেয়েছেন। প্রতিবাদ করেননি।

এবারেও ছেলের মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিজের বাড়িতে মিলাদ মাহফিলের ব্যবস্থা করেছেন গাভীর দুধ বিক্রি করে জমানো টাকায়। তিনি বলেন, প্রতিমাসে কল্যান ফান্ড থেকে যে টাকা দেওয়া হয় তা দিয়ে দু’জনের সংসার চলতে চায় না। তাই তিনি দুধ বিক্রির টাকা থেকে নিহত ছেলের মৃত্যু বার্ষিকীর জন্য কিছু টাকা জমিয়ে রাখেন।

আজ ভয়াল একুশে আগস্ট

0
আজ-ভয়াল-একুশে-আগস্ট
সংগৃহিত ছবি

সঞ্জয় বিশ্বাস

২০০৪ সালের এই দিনে, বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। দেখতে দেখতে ১৬ বছর শেষ হয়েছে এই নারকীয় হত্যা যজ্ঞের। হরকাতুল জিহাদের (হুজি-বি) একদল জঙ্গির ছয় বছর ধরে আপ্রাণ চেষ্টার চূড়ান্ত রূপ দেখায় এই দিনে। ৭৫ এর পরে ২০০৪ সালের আগস্ট মাসটা আবারো রক্তাত হলো।

এ জঙ্গিগোষ্ঠীর হামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ধারাবাহিক চেষ্টার এক চূড়ান্ত রূপ। বাংলাদেশের ইতিহাসে এ অবধি নৃশংস সহিংসতার যেসব ঘটনা ঘটেছে এ ঘটনা তারমধ্যে অন্যতম।

সেদিন যা ঘটেছিল

২০০৪ সালের ২১ শে আগষ্ট শনিবার। বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের সমাবেশে মধ্যমনি হয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। সভাবেশ শুরু হয়েছিল বিকাল ৪ টায়।

সময় তখন সাড়ে ৪টা- বঙ্গবন্ধু এ্যাভিনিউ এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। বিকাল ৫ টার সময় শেখ হাসিনা সমাবেশস্থলে পৌঁছান। বুলেটপ্রুফ মার্সিডিজ বেঞ্জ জিপ থেকে নেমেই, নিরাপত্তা কর্মী বেষ্টিত অবস্থায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের উপর তৈরি অস্থায়ী মঞ্চে উঠে বক্তৃতা শুরু করেন।

২০ মিনিটের বক্তৃতা শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু উচ্চারণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার হাতে থাকা একটি কাগজ ভাঁজ করতে করতে এগোচ্ছিলেন মঞ্চ ট্রাক থেকে নামার সিঁড়ির দিকে।

এমন সময় দক্ষিণ দিক থেকে মঞ্চকে লক্ষ্য করে একটি গ্রেনেড নিক্ষেপ করা হয়। সময় তখন ৫টা ২২ মিনিট। গ্রেনেডটি মঞ্চের পাশেই রাস্তায় পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এরপর একে একে আরও ১২টি গ্রেনেড বিস্ফোরনের ঘটনা ঘটে। স্বল্প সময়ের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আতঙ্কিত মানুষ ছোটাছুটি শুরু করে। সেদিনের গ্রেনেড হামলায় মঞ্চের নিচে রাস্তার উপরে বসা আইভি রহমানসহ অসংখ্য মানুষ লুটিয়ে পড়েন। তবে ঘাতকদের প্রধান লক্ষ্যই ছিল শেখ হাসিনা।

পরিস্থিতির তাৎপর্য বুঝতে পেরে মঞ্চে উপস্থিত ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ এবং শেখ হাসিনার ব্যক্তিগত দেহরক্ষী মাহাবুব তাৎক্ষণিকভাবে এক মানবঢাল তৈরি করে শেখ হাসিনাকে রক্ষা করেন।

সেদিনের ঘটনায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য প্রানে বাঁচলেও নিহত হোন দলের ২৪ জন নেতাকর্মী। এ ছাড়াও এ হামলায় আরও চার শতাধিক মানুষ আহত হন। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাদের কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্বাস্থ্য বিধি মেনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

সর্বশেষ সংবাদ

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...

দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দিগন্ত পরিবহনে কাউন্টার মাষ্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯ মার্চ) বিকাল ৪ টার...

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...