সোমবার, মার্চ ৩০, ২০২৬.
Home Blog Page 673

রেলভ্রমণে জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার বাধ্যবাধকতা উঠল

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রেলভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের যে শর্ত দেওয়া হয়েছিল, তা বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়। তবে রেলের টিকেট কিনতে আগের মতই জাতীয় পরিচয়পত্র লাগবে।

এক পরিচয়পত্রে পরিবারের সর্বোচ্চ চারজন সদস্যের টিকিট কেনা বা ভ্রমণ করা যাবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যমতে, ১৩ আগস্ট রেলওয়ের গণবিজ্ঞপ্তিতে যাত্রীদের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছিল। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের সেই শর্ত শিথিল করা হল। ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্রসহ বাধ্যতামূলক করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জাতীয় পরিচয়পত্র সঙ্গে না থাকায় অনেকের ভ্রমণ বাতিল করা হয়।

নিজের নামে কাটা ট্রেনের টিকেট কারো কাছে বিক্রি বা হস্তান্তর করলে তিন মাস পর্যন্ত জেল ও জরিমানার শাস্তির কথা মনে করিয়ে দিয়ে ১৩ আগস্ট এক বিজ্ঞপ্তিতে হুঁশিয়ার করেছিল রেলপথ মন্ত্রণালয়।

আরও পড়ুন- খোকসার প্রয়াত কবি পরিবারের সহায়তা দিলো তারা

এছাড়া অন্যের টিকিট ব্যবহার করলে, কিংবা ব্যবহার করার চেষ্টা করলে ওই টিকেটের ভাড়ার সমান টাকা জরিমানা হিসেবে আদায় করা হবে বলেও সেখানে জানানো হয়।

করোনা ভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি সময় দেশে সাধারণ ছুটির পর ৩১ মে আট জোড়া এবং ৩ জুন আরও ১১ জোড়া ট্রেন চালু হয়। এরপর ১৬ আগস্ট আরও ১৩ জোড়া ট্রেন চালু হওয়ায় এখন ৩০ জোড়া ট্রেন দিয়ে যাত্রী সেবা দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

দেশের গরিব মানুষেরা ক্ষুধার জ্বালায় হাহাকার করছে-ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বর্তমানে দেশে করোনা ভাইরাস ও বন্যার দুর্যোগ মোকাবেলা করে সকল গরিব মানুষরা ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। এই অসহায় ও ক্ষুধার্ত মানুষদের পাশে দাঁড়িয়ে বিএনপির ব্যাপক ত্রাণ তৎপরতাকে কোনোভাবেই সহ্য করতে পারছে না সরকার। তাই মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া তাদের এখন নয়া কৌশলে দাঁড়িয়েছে। সরকার দল নানাভাবে নানা কায়দায় হেনস্তা করতে মরিয়া হয়ে উঠেছে।

বৃহস্পতিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশের অভিযানে বিএনপি নেতাকর্মীরা এখন এলাকা ছাড়া।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী সন্ত্রাসীরা শ্যামনগরকে যেন নিজেদের জমিদারি এলাকা ভাবছে। সেজন্য বিএনপি নেতাকর্মীদের কোনো শান্তিপূর্ণ কর্মসূচিও পালন করতে দিচ্ছে না। শ্যামনগরে এখন আতঙ্ক ও ভয়ের ছায়া নেমে এসেছে।

একদিকে করোনা ভাইরাসের ছোবল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, এর ওপর সরকারি দুঃশাসন ও কর্তৃত্ববাদী হিংগ্রতায় দেশের মানুষ চরম নৈরাজ্যকর অবস্থার মধ্যে হাবুডুবু খাচ্ছে।

নাশকতার অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, বিএনপি নেতা আমির আলী, আব্দুর রশিদ ঢালী, জামিলুর রহমান বাবলু, মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম বেলাল, আনিসুর রহমান, আল মামুন, আব্দুর রহিম, শরিফুল ইসলাম যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু, কামাল হোসেন, আব্দুল গফফার মিঠু, স্বেচ্ছাসেবক দল নেতা এম নুরুজ্জামান, এস এম আবু বক্কর ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম আবুসহ অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জনের বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল এই বিবৃতি দেন।

মাদ্রাাসাছাত্র হত্যা মামলায় কিশোরের ১০ বছরের সাজা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বরগুনায় মাদ্রাসা ছাত্রকে নৃশংস ভাবে গলা কেটে হত্যা মামলায় একই মাদ্রাসার ছাত্র ফেরদৌসকে াভিযুক্ত করা হয়। তবে আদালত এই মামালায় অভিযুক্ত ফেরদৌসকে ১০ বছরের সশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অধিক ছয় মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন।

বৃহস্পতিবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নে আদাবাড়িয়া গ্রামে মদিনাতুল উলুম কওমিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোবারককে গলা কেটে হত্যা করা হয়।

আসামি ফেরদৌস একই উপজেলার পালের বালিয়াতলী গ্রামের হোসেন তালুকদারের ছেলে।

জানা যায়, একই মাদ্রাসায় নিহত মোবারক ও সাজাপ্রাপ্ত ফেরদৌস অধ্যয়ন করত। একটি মোবাইল ফোন চুরির ঘটনায় ২০১০ সালের ১৭ এপ্রিল গভীর রাতে ওই মাদ্রাসার ছাত্রাবাসে অবস্থানরত ১১ বছরের মোবারককে গলা কেটে হত্যা করা হয়। মোবারকের বাবা পালের বালিয়াতলী গ্রামের সাদেক মোল্লা বাদী হয়ে বরগুনা থানায় অজ্ঞাত আসামি দিয়ে মামলা করেন।

পুলিশ সন্দেহ করে ফেরদৌসকে আটক করে। পরে ফেরদৌস ম্যাজিস্ট্রেটের আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।

রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, এটি একটি নৃশংস হত্যাকা-। আসামির বয়স ১৬ বছর। শিশু আইনে নাবালককে ১০ বছরের বেশি সাজা দেয়ার বিধান নেই; যে কারণে ফাঁসি দেয়া যায়নি।

নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দমকা হাওয়ায় ভুবনেশ্বর নদীতে পড়ে তামিম হোসেন (১০) ও বোন অমি আক্তারের (১৫) মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার আগে সদর ইউনিয়নের উত্তর আলমনগর গ্রামে বসতবাড়িসংলগ্ন ভুবনেশ্বর নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।

তারা সদর ইউনিয়নের উত্তর আলমনগর গ্রামের সৌদি প্রবাসী শেখ রাসেলের দুই সন্তান। নিহত অমি আক্তার চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং তার ছোট ভাই উপজেলা সদরে আল-হেরা কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার আগে বৈরী আবহাওয়ার মধ্যে ভাই-বোন মিলে একটি টিনের তাফালে উঠে ভুবনেশ্বর নদী পার হয়ে নানা নয়ন মোল্যার বাড়িতে যাওয়ার চেষ্টা করে। দমকা হাওয়ায় মাঝ নদীতে তাদের তাফালটি ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। ঘটনার রাতে এলাকাবাসী অমি আক্তারের লাশ নদী থেকে উদ্ধার করলেও শিশু তামিম হোসেনের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় ডুবুরি আবদুল খালেক ক্বারি (৫০) নদীর তলদেশ থেকে শিশুটির লাশ উদ্ধার করেন।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানিতে ডুবে মৃত দুই ভাইবোনের দাফন-কাফনের জন্য ২০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

উচ্চ শব্দে গান বাজানো নিয়ে হত্যা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

উচ্চ শব্দে গান বাজানো নিয়ে বিবাদের জেরে নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী সদর উপজেলার হাজীপুর মধ্য দাসপাড়ায় ওই সংঘর্ষে আরও দুজন আহত হয়েছেন।

নরসিংদী সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত জানিয়েছেন। নিহত অপু দাস (৩৪) ওই গ্রামের অনিল দাসের ছেলে। তিনি পেশায় ছিলেন একজন ক্যামেরাপারসন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অপু দুপুরে নিজের বাড়িতে সাউন্ড বক্স ব্যবহার করে উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন। স্থানীয় নুরুল ইসলামসহ কয়েকজন তাতে আপত্তি জানিয়ে অপুকে গান বাজানো বন্ধ করতে বলেন।

এ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সেখানে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই অপুর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। অপুর ছোট ভাই দীপু দাস (২৬) এবং প্রতিবেশী আল-আমিনকে (৪৫) পরে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

ওসি বিপ্লব জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নুরুল ইসলামকে আটক করেছে। তবে বিকাল অবধি এ ঘটনায় কোনো মামলা হয়নি।

ট্রিপল অটোফোকাস ক্যামেরার প্রিমো এইচ ৯ প্রো

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারের নতুন স্মার্টফোন দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান। ‘প্রিমো এইচ৯ প্রো’ মডেলের ওই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম।

প্রতিষ্ঠানটির মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, আমাদের লক্ষ্য দেশীয় ক্রেতাদের হাতে সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারের ফোন তুলে দেয়া। যার ফলে ‘প্রিমো এইচ৯ প্রো’ বাজারে ছাড়া হয়েছে। কনফিগারেশনের দিক থেকে এটি মিড লেভেলের ফোন হলেও দামের দিক থেকে এন্ট্রি লেভেলের ফোনগুলোর চেয়েও অনেক সাশ্রয়ী।

ফোনটির দাম ৯ হাজার ৪৯৯ টাকা; কিন্তু প্রি-বুকে ১০০০ টাকা ছাড় দেয়া হচ্ছে। ফলে এর দাম পড়বে ৮ হাজার ৪৯৯ টাকা। ক্রেতারা ঘরে বসেই অনলাইনে ই-প্লাজা থেকে ফোনটির প্রি-বুক দিতে পারবেন। স্মার্টফোনটিতে রয়েছে ৬.১ ইঞ্চির ইন-সেল এইচডি প্লাস ১৯:৯ রেশিওর ইউ-নচ আইপিএস ডিসপ্লে।

অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটির উচ্চগতি নিশ্চিত করতে রয়েছে ১.৮ গিগাহার্টজ গতির ১২ ন্যানোমিটার হেলিও এ২০ প্রসেসর। উন্নতমানের গেমিং ও স্পষ্ট ভিডিওর অভিজ্ঞতা দিতে ব্যবহৃত হয়েছে পাওয়ার ভিআর জিই৮৩০০ গ্রাফিক্স। ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। স্মার্টফোনটির পেছনে রয়েছে ট্রিপল অটোফোকাস ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

খোকসার প্রয়াত কবি পরিবারের সহায়তা দিলো তারা

0
প্রয়াত কবি শরৎ এর পরিবারকে সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার

খোকসার প্রয়াত দুস্থ কবি’র স্ত্রী-কন্যাকে আর্থিক সহায়তা দিয়েছে পৃথক দুটি কল্যান সমিতি।

বৃহস্পতিবার বিকালে পতিতযশা প্রয়াত কবি শরৎ সরকারের বিধবা স্ত্রী শেফালী সরকারের হাতে নগদ অর্থ তুলে দেন ঢাকাস্ত কুষ্টিয়া জেলা কল্যাণ সমিতির যুগ্ম মহসচিব ও খোকসা কল্যান সমিতির মহাসচিব রবিউল আলম বাবুল। এ সময় কবির ৬ বছর বয়সী একমাত্র কন্যা অন্বেশা সরকার ও কবির বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের আদায়কারী বাসুদেব সরকার উপস্থিত ছিলেন।

প্রয়াত কবির স্ত্রী শেফালী সরকার জানান, চরম করোনা পরিস্থিতে সহায়তার ১৫ হাজার টাকা দিয়ে নিজের নষ্ট সেলাই মেশিনটি পাল্টাবেন। অবশিষ্ট টাকা দিয়ে কবির থাকার ঘরের শুন্য ভিটায় একটা চালা দেবেন।

আরও পড়ুন: 
স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
যশোরে করোনা আক্রান্ত আড়াই হাজার ছাড়ালো

সালমান খানকে খুনের চেষ্টা-আটক ১

0
সালমান খানের সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বলিউডের ভাইজানখ্যাত সালমান খানকে খুনের চেষ্টা করে যাচ্ছিল কুখ্যাত গ্যাংয়ের এক শার্প শুটার। বেশ কিছু দিন ধরেই সালমান খুনের ষড়যন্ত্র করছিল এই বন্দুকবাজ।

কিন্তু সম্প্রতি এক রেশন ডিলারের খুনের তদন্তে ধরা পড়ে যায় সেই বন্দুকবাজ। সালমানকে হত্যার সব পরিকল্পনা ভেস্তে গেল তার।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পুলিশের হাতে গ্রেফতার সালমান খানকে হত্যার পরিকল্পনাকারীর নাম রাহুল ওরফে সাঙ্গা ওরফে বাবা ওরফে সুন্নি। সে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের একজন সদস্য। ২৪ জুন ভারতের উত্তরপ্রদেশের ফরিদাবাদের প্রবীণ নামে এক রেশন ডিলারকে খুন করে রাহুল। ১৫ আগস্ট পুলিশ তাকে উত্তরাখ- থেকে বন্দুকসহ গ্রেফতার করে।

পুলিশি জিজ্ঞাসাবাদে সালমানকে খুনের পরিকল্পনাও করছিল বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে রাহুল।

এ বিষয়ে ডিসিপি হেডকোয়ার্টার্স রাজেশ জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি মাসে মুম্বাই যায় রাহুল। সেখানে বান্দ্রায় সালমান খানের বাড়ির আশপাশে কয়েক দিন রেকি করে সে। কিন্তু পরে লকডাউনের কারণে সালমান খানকে দৃশ্যের নাগালে পায়নি সে।

সালমানের ওপর রাহুল বা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কেন এমন ক্ষোভ তা জানার চেষ্টা করছে পুলিশ।

তবে পুলিশের ধারণা, রাজস্থানের যোধপুরে সালমান খানের হাতে দুটি কৃষ্ণসার হরিণ মারা যাওয়ার ঘটনায় তাকে হত্যার চেষ্টা করছে এই গ্যাংটি। কারণ বিষ্ণোই সম্প্রদায়ে হরিণকে পূজা করার রীতি রয়েছে। হরিণ হত্যাকে এ গোষ্ঠীতে মৃত্যুদ-ের মতো শাস্তিযোগ্য অপরাধ মনে করা হয়।

আন্ডারকাট হেয়ারস্টাইলে স্বস্তিকা

0
স্বস্তিকা-ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

অনেকেই বাঁকা চোখে দেখেন এই ঠোঁট কাটা মহিলাকে। মুখের উপর সপাটে জবাব দিয়ে দেন। কিন্তু তাতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কিছু এসে যায় না। সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার জবাব দেন একদম নিজস্ব মেজাজে। সেই ধারা বজায় রাখলেন।

স্বস্তিকা মুখোপাধ্যায় নিজের লুক নিয়ে বরাবর এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন। তার নানা ছবি সামাজিক মাধ্যমে আপলোড করেন। তেমনই এক ছবি সোমবার টুইটারে আপলোড করেছিলেন স্বস্তিকা। ছবিতে নিজের ‘আন্ডারকাট হেয়ারস্টাইল’ তুলে ধরেছিলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, “ওড়ার জন্য আমার ডানা প্রয়োজন নেই। আমার এই অসজ্জিত মাথাই যথেষ্ট।”

সামাজিক মাধ্যমে ট্রোল করে স্বস্তিকাকে কেউ কেউ লেখেন, “তোমার সেই লম্বা চুল, মুখ ভরতি হাসি দিয়ে তুমি মন জিতে নাও স্বস্তিকা। কালো বড় চুল রাখা কি তোমার একেবারেই পছন্দ নয়?”, কেউ আবার লেখেন “তোমার হেয়ারস্টাইল ভাল লেগেছে কিন্তু তোমাকে দেখতে ভাল লাগছে না। জানি না কেন হয়তো কোনও মেকআপ বা কোনো ফিল্টার নেই বলে”। তবে জবাব দিতে দেরি করেননি স্বস্তিকা।

একটি টুইট শেয়ার করে লেখেন, “খারাপটাই এখন চলছে। চিয়ার্স টু লুকিং ব্যাড।

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নিজের স্ত্রীকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে, রেললাইনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে স্বামী। বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঘটনাটি ঘটেছে ।

স্থানীয়রা বলেন, গাজীপুর কালিয়াকৈরের চন্দ্রা মন্ডলপাড়া গ্রামে শামসুদ্দিনের ছেলে দুলাল। সকালে সে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে বাসায় থেকে বের হয়ে নিকটবর্তী রেললাইনে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনায় লাশ উদ্ধারের জন্য দুলালের বাসায় গিয়েছে পুলিশ। সেই সঙ্গে রেল লাইন থেকে উদ্ধার করা হয়েছে দুলালের লাশ। তবে তার স্ত্রীর পূর্ণ পরিচয় এখন অবধি জানা যায়নি।

আরও পড়ুন-লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৪৫ জনের মৃত্যু

সর্বশেষ সংবাদ

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...

দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দিগন্ত পরিবহনে কাউন্টার মাষ্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯ মার্চ) বিকাল ৪ টার...

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...