শুক্রবার, মার্চ ২৭, ২০২৬.
Home Blog Page 690

কবীর সুমনের চোখে আসিফ

0
সংগৃহিত ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

ওপার বাংলার শিল্পী কবীর সুমনের সঙ্গে একের পর এক গানের কাজ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এখনও সেই আসিফ আমি তেমনই একটি গান। এই গানে কবীর সুমন লিখেছেন স্বয়ং আসিফকে নিয়ে। মানে গানের বিষয়বস্তু হিসেবে থাকছেন আসিফ আকবর।

এখনও সেই আসিফ আমি/গানের কসম গানই সব/কথায় সুরে জীবন আমার/অন্য জীবন অসম্ভব/এখনও সেই আসিফ আমি/এক সময়ে ছোট্ট ছেলে/যখন তখন হাসত আবার/ কেঁদেও ফেলত কান্না পেলে- কবীর সুমনের এমন কথা ও সুরে নতুন গান কণ্ঠে তুলেছেন আসিফ আকবর। সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। ইয়ামিন এলান তৈরি করেছেন এর ভিডিও।

৬ আগস্ট বিকেল ৩টায় গানটি উন্মুক্ত করা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। একইসঙ্গে গানটি উপভোগ করা যাচ্ছে দেশীয় স্ট্রিমিং অ্যাপ বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন, টেলিফ্লিক্স ও বিডিফ্লিক্স লাইভে। ২৪৬৪৬ নম্বরে ডায়াল করে শোনা যাচ্ছে গানটির অডিও।

গানটি নিয়ে আসিফ আকবর বলেন, শ্রদ্ধেয় কবীর সুমনের লেখা এই গানটি আমার বিশেষ পছন্দের। এখানে তিনি আমার শিল্পীসত্তাকে তুলে ধরেছেন। আমার ওপর নির্মিত ডকুমেন্টরিতেও থাকবে এই গান। আমার মতে, আমার ভক্তদের কাছেও এটি বিশেষ প্রাপ্তি মনে হবে।

মাগুরায় ইজিবাইকের ব্যাটারি বিস্ফোরণে চালক নিহত

0
Magura-Dro-7-8-p-3
প্রতিকী ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলার শ্রীপুরে ব্যাটারি চালিত ইজিবাইকের ব্যাটারি বিস্ফোরণে এক চালকের মৃত্যু হয়েছে। নিহত ইমরান (৪০) নামের ওই চালক নাকোল গ্রামের সুলতান মল্লিকের ছেলে।

জানা গেছে, বুধবার সারাদিন অটো চালিয়ে বাড়িতে ফিরে গাড়ি চার্জে বসিয়ে ঘুমিনেড পড়েন ইমরান। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে অটো থেকে চার্জার খুলতে গিয়ে সমস্ত গাড়ি বিদ্যুতায়িত হয়ে যায় এবং গাড়ি ধরার সাথে সাথে ব্যাটারি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়।
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

স্থানীয় পুলিশক্যাম্প ইনচার্জ প্রসেনজিৎ কুমার মন্ডল বলেন, এ ঘটনায় আমাদের কাছে কোনো অভিযোগ না থাকায় আমরা লাশ দাফন করার অনুমতি দিয়েছি।

ঝিনাইদহে সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

0
Jenahadah-Dro-7-8-p-2
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দখল করে পাঁকা ঘরবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় একশ পরিবার বিপাকে পড়েছে।

স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দিলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেয়। বর্তমানে এলাকার প্রভাবশালী কয়েকজনর পুনরায় বেআইনিভাবে নির্মাণ কাজ শুরু করেছে।

অভিযুক্তরা হলেন- উপজেলার সামন্তা গ্রামের হাশেম স্বর্ণকারের ছেলে সানোয়ার হোসেন ও একই গ্রামের লতিফ ব্যাপারীর ছেলে কালাম ও আবুল।

সংশ্লিষ্টরা জানায়, সামন্তা গ্রামের অভিযক্তরা বেআইনিভাবে ৪৫নং সামন্তা গোপালপুর মৌজার ৬৩৮নং দাগের উত্তরে ষাটনলপাড়া সরকারি রেকর্ডভুক্ত একটি রাস্তা দখল করে পাঁকা ঘরবাড়ি নির্মাণ করছে। সরকারি রাস্তায় পাঁকা ঘরবাড়ি নির্মাণ করায় ওই এলাকার লোকজনের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে।

ভুক্তভোগী আলী হোসেন বলেন, বাবলুর রহমান ও নুরুজ্জামান বলেন, রাস্তার উপরে পাঁকা ঘরবাড়ি ও পায়খানা নির্মাণ করায় বর্তমানে তারা বন্দিদশা জীবনযাপন করছেন।

তারা জানান, মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজ আল আসাদ ঘরবাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিল কিন্তু তারা সরকারি আইন উপক্ষো করে বুধবার থেকে পুনরায় একই স্থানে নির্মাণ কাজ শুরু করেছে।

মহেশপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুজন সরকার বলেন, দ্রুতই কাজ বন্ধ করার জন্য তাদের কাছে নোটিশ পাঠানো হবে।

কয়েদি উধাও হলো কারাগার থেকে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কাশিমপুর-২ কারাগার থেকে কয়েদি পালানোর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপের পর থেকে খোজাঁখুজি করেও রাত সাড়ে ১২টা অবধি কয়েদি আবু বকর সিদ্দিককে খুঁজে পাওয়া যায়নি।

কারাগারের একজন উধ্বর্তন কমর্কতা কয়েদি পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু বকর সিদ্দিক ২০১১ সালে ফাঁসির আসামি হিসেবে রাজশাহী কেন্দ্রয়ী কারাগার থেকে এসেছিলেন কাশিমপুর-২ কারাগারে। ২০১২ সালের ২৭ জুলাই তাঁর সাজা সংশোধন করে তাঁকে যাবজ্জীবন দেওয়া হয়।

কাশিমপুর কারাগারের সূত্রমতে, আবু বকর সিদ্দিকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডীপুরে।

কাশিমপুরের কারাগারের একজন কমর্কতা বলেন, কাশিমপুর অনেক বড় কারাগার। কোথাও লুকিয়ে থাকতে পারে। ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও তিনি আত্মগোপন করে সেল এলাকায় সেফটি ট্যাংকির ভেতরে লুকিয়ে ছিলেন। অনেক খোঁজাখুজি শেষে পরদিন তাঁকে একটি ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করা হয়। এবারও এমন ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করছেন।

খোকসায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শিয়ালের ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইকরাম হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের বাড়ি খোকসার ওসমানপুর গ্রামে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে মুরগির খামারে শিয়ালের জন্য ফাঁদ পাতেন এলাকার আলীমুদ্দিনের ছেলে ইকরাম হোসেন। সেই ফাঁদে কাজ করার সময় বিদ্যুতে শক লাগে ইকরামের। অবস্থা খারাপ হওয়ায় পরিবারের লোকজন তাকে খোকসা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে হাসপাতালে এসেই মৃত্যুবরণ করেন ইকরাম হোসেন।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

তার মৃত্যুর শোকে স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে। ছেলেকে হারিয়ে পাগলপ্রায় ইকরামের বাবা-মা।

কুমারখালীতে এক স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু

0
নিহত স্কুল ছাত্র তানভীর

কুমারখালী প্রতিনিধি 

কুষ্টিয়ার কুমারখালীতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় কাঁপতে কাঁপতে রাস্তায় পড়ে গিয়ে রহস্যজনকভাবে মারা গেছে এক স্কুল ছাত্র।

বুধবার রাত ৮টার এ ঘটনা ঘটে কুমারখালী শহরের সেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম তানভীর (১৫)। সে কুমারখালী এম এম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। নিহতের পিতা ওবায়দুল ইসলাম বাচ্চ কুমারখালী পৌরসভার অবসর প্রাপ্ত কার্যসহকারি ছিলেন।

এ ঘটনায় নিহত স্কুল ছাত্রের সাথে থাকা দুই বন্ধু রেজাউল ইসলামের ছেলে নাঈম (১৫) ও এলঙ্গীপাড়া এলাকার আসিফ ইকবালের ছেলে বাঁধন (১৫) কে রাতেই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারা দুজনই সেরকান্দি পৌরপাড়ার বাসিন্দা। এ ছাড়াও তারেকের ছেলে সুমন (১৪) নিখোঁজ রয়েছে বলে জানাগেছে। নিহত তানভীর ও

প্রত্যক্ষদর্শীরা জানান, তানভীরসহ চার বন্ধু পৌর পুলিশ ফাঁড়ি ও জে,এন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। সে সময় সাথে থাকা বন্ধু নাঈমের উপর হঠাৎ রাগান্বিত হয়ে মারমূখী হয়ে ওঠে তানভীর।

এ সময় সঙ্গে থাকা অন্য বন্ধুরা তানভীরের মারমূখী হয়ে ওঠার কারণ বুঝে ওঠার আগেই তানভীরের শরীর অস্বাভাবিক ভাবে কাঁপতে শুরু করে এবং রাস্তার উপরে উপুর হয়ে পড়ে যায়। তাৎক্ষনিক অন্য বন্ধুরা তানভীরকে একটি ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

স্কুল ছাত্র তানভীরের হঠাৎ কাঁপতে কাঁপতে রাস্তায় পড়ে যাওয়ার ব্যাপারে সাথে থাকা বন্ধুরা জানায়, তানভীরের মৃগীরোগ আছে।

নিহত স্কুল ছাত্রের চাচা জহুরুল ইসলাম বাবু জানান, তানভীর মৃগী রোগী নয়। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ মহশিউল আরেফিন রনি জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।

এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, এ ঘটনার তদন্ত স্বার্থে নিহত স্কুল ছাত্রের সঙ্গে থাকা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খোকসায় নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত, মোট ৭৮

0
Covid-19-Dro-02-8-p-1
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসাতে একদিনে ১৫ জন করোনা শনাক্ত হয়েছে। এ অবধি উপজেলাতে মোট আক্রান্তের সংখ্যা ৭৮ জন।

বুধবার কুষ্টিয়ার পিসিআর ল্যাবের ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, উপজেলার মোট ১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মাস্টার আবু হানিফ ও তার ছেলে কবির হোসেন, জেলখানা মোড় এলাকার খন্দকার আব্দুর রহিম, রিক্তা রাণী মালাকার, তার স্বামী অপূর্ব মালাকার ও ছেলে অভিজিত মালাকার, কমলাপুরের মেরিনা, আতিয়ার এবং তার স্ত্রী নাছিমা আক্তার সহ মেয়ে মিতু।

এ ছাড়াও ফুলবাড়িয়ার মজিবর মাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ইন্সপেক্টর ইদ্রিস আলী এবং বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা আজাদ এবং আমবাড়িয়ার সুরাইয়াসহ অজ্ঞাত আরেকজন করোনা শনাক্ত হয়েছে।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

এ অবধি উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৭৮ জন। অপর দিকে এ রোগে মৃত্যু হয়েছে ১ জনের। বাকি ৩৭ জন আইসোলেশন রয়েছে। সুস্থ হয়েছেন ৪০ জন।

নেত্রকোনায় নৌকাডুবির ঘটনা ১৭ লাশ মৃত্যু

0
নেত্রকোনায় নৌকাডুবির ঘটনা ১৭ লাশ মৃত্যু

দ্রোহ অনলাইন ডেস্ক

ঈদের ছুটিতে মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকাডুবির ঘটনায় ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনার মদন উপজেলায় উচিতপুরের সামনে হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে দুজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলো দুই বোন লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭)। তারা চরশিরতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে। অন্যদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন উচিতপুরে ঘুরতে আসেন। তবে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

ওসি রমিজুল হক দুর্ঘটনা ও হতাহতদের বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন । উদ্ধারকাজ এখনও চলছে।

কুমারখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

0
আটক ধর্ষক বাবা

কুমারখালী প্রতিনিধিঃ

কুষ্টিয়ার কুমারখালীতে ১৩ বছরের মেয়েকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে নজরুল ইসলাম মন্ডল (৪৫) নামের ধর্ষক বাবাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার যদুবয়রা ইউনিয়নের ছাতিয়ান ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়। ধর্ষক বাবা একই এলাকার কাঠু মন্ডলের ছেলে।

বুধবার এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

ধর্ষিতার মা জানান, মঙ্গলবার রাতে তার স্বামী নজরুল ইসলাম বসতঘর সংলগ্ন দোকান ঘরের মধ্যে নিয়ে মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। মেয়ের মুখ থেকে এমন কথা শুনে স্বামী নজরুলকে জিজ্ঞাসা করলে তাকে দোকান থেকে বের করে দেয় এবং মেয়েকে দোকানের ভিতরে নিয়ে লাইট বন্ধ করে দেয় এবং গভীর রাতে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

তিনি আরও বলেন, প্রায় দুইমাস আগেও মেয়ের কাছ থেকে এমন কথা শুনেছি। তার বাবা নিয়মিত জোরপূর্বক মেয়েকে ধর্ষণ করে যাচ্ছে। তখন থেকেই পারিবারিক ভাবে বিষয়টি নিরসনের চেষ্টা করেছি। কিন্তু স্বামীর স্বভাব ভাল না হওয়ায় এবার বাধ্য হয়ে থানায় মামলা করেছি।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

এ ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, জন্মদাতা পিতার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণের বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ধর্ষিতার মা। এ ব্যাপারে মামলা হয়েছে এবং ধর্ষক বাবাকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করা হয়েছে।

মেহেরপুরে ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত

0
Corona-Dro-24-p-6
সংগৃহিত ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে ইউপি চেয়ারম্যান, তার স্ত্রী ও একজন নার্সসহ মোট ২৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার রাত ১০টায় সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।

এ যাবৎ মেহেরপুর জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ২১৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১৮ জন, মৃত্যু হয়েছে ৭ জনের, স্থানন্তর হয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন ১৮ জন, বর্তমানে জেলায় চিকিৎসাধিন রয়েছেন ৭৪ জন।

নতুন আক্রান্ত রোগীদের মধ্যে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন ও তার স্ত্রী সহ ৪, মেহেরপুর সদরে ১৫ ও গাংনী হাসপাতালের সিনিয়ন স্টাফ নার্স ও তার স্বামীসহ ৯ জন রয়েছেন।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দীন জানান, বিগত তিন দিনের মোট ৬৮ জনের নুমনা পরীক্ষার ফলাফলে ২৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের বাড়িতে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...

বাবার কোল থেকে গভীর পানিতে ছিটকে যায় শিশু ইসরাফিল

ষ্টাফ রিপোর্টার বাবার বুকের সাথে আদরে লেপটে ছিলো তিন বছর বয়সের একমাত্র শিশুপুত্র ইসরাফিল। দুর্ঘটনার পর পানির ভিতরে বাবার কোল থেকে ছিটকে যায় শিশুটি। পানির...

খোকসার নিহত দুই শিশু ও এক যবকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস থেকে উদ্ধার হওয়া নিহত দুই শিশু ও এক যুবককে খোকসার গ্রামের বাড়িতে দাফন ও সৎকার...

বাস ডুবি: খোকসার খাইরুল বেঁচে ফিরলেন, তবে নিখোঁজ আরও তিনজন

স্টাফ রিপোর্টার দৌলদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসের যাত্রী খাইরুল ইসলাম খাঁ (২৬) বেঁচে ফিরেছেন। তবে তার পাশের সিটে বসা খোকসার অপর এক...

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...