বুধবার, মার্চ ২৫, ২০২৬.
Home Blog Page 700

কর্তৃপক্ষের উদাসীনতায় জনদূর্ভোগ চরমে

0
ভেঙ্গে যাওয়া খাল

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় কাঁচেরকোল ইউনিয়নের গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের এস-৮একে খাল ভেঙে চরম জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে পাউবো‘র কুষ্টিয়ার নিবার্হী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ডু মুঠোফোনে জানান, বিষয়টি লোক মাধ্যমে জেনেছি, ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সরেজমিন ঘুরে জানা যায়, কৃষি নির্ভর এলাকার প্রধান এ সেচ খালটির এক পাড় দিয়ে পাকা রাস্তা চলমান। পাড়কাঁচেরকোল গ্রামের মধ্যে সাইফুনের দু‘পাশে গাইডওয়াল না থাকায় অতিবৃষ্টির চাপে সম্প্রতি নিমার্ণাধীন খালের পাড়সহ ভেঙে গেছে পাকা সড়কটি। এতে কৃষকদের চাষাবাদ ব্যহত হওয়ার পাশাপাশি কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

গ্রামের চাষী বাদল শেখ, শাহাজান শেখ, শহিদুল জোর্য়াদার সহ একাধিক ব্যক্তি জানান, খালের দুপাশের স্থাপিত গাইডওয়াল ভেঙে নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা জানান, দ্রুত খাল মেরামত করে পানি না ছাড়লে চলতি মৌসুমে পানির অভাবে শতশত বিঘা আমন চাষ ব্যহত হবে। প্রধান সড়কটি ভেঙে যাওয়ায় আশপাশের কয়েক গ্রামের মানুষ ৬ কিঃমিঃ রাস্তা ঘুরে যাতায়াত করছে।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

খালধারে বসবাসকারী স্থানীয় বাসিন্দা মমতাজ বেগম জানান, গাইডওয়ালের ইট তুলে নিয়ে যাওয়া, গাছ কাটা ও নি¤œমানের কাজ করায় এ দূর্ভোগের সৃষ্টি হয়েছে।

পাউবো কুষ্টিয়া উপ-বিভাগীয় প্রকৌশলী সালাহ্উদ্দীন বলেন, ঠিকাদারের প্রতিনিধি পূর্বের নির্মিত গাইডওয়াল তুলে ফেলায় খালের দুপাড়ের মাটি নরম হয়ে অতিবৃষ্টিতে ধ্বসে পড়েছে। দ্রুত মেরামতের চেষ্টা চালানো হচ্ছে।

আগুনে পুড়লো চট্টগ্রামের মেরিডিয়ান চিপস কারখানা

0
অগ্নিকান্ডের ঘটনায় মেরিডিয়ান চিপস কারখানা

দ্রোহ অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকার মেরিডিয়ান চিপস কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে ।

সোমবার ভোর ৫টা ২৮ মিনিটের দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কালুরঘাট, চন্দনপুরা ও বায়েজিদের চারটি ইউনিটের ১০টি গাড়ি কাজ করছে। ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। আমরা কাজ করছি। কাজ করে যাচ্ছি।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

জঙ্গি হামলাঃ সর্তক পুলিশের সব ইউনিট

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে আবারও জঙ্গী হামলার শঙ্কায় পুলিশের সব ইউনিটকে সর্তক করেছে পুলিশ। দেশব্যাপী কড়া নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

সম্প্রতি পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক সাইদ তারিকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি পুলিশের সকল ইউনিটকে জানানো হয়েছে।

চিঠিতে বিশেষ করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটসহ জঙ্গিসংশ্লিষ্ট ইউনিটগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, জাতীয়-বৈশ্বিক প্রেক্ষাপট এবং গোয়েন্দা বিভাগ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় জানা গেছে, তথাকথিত আইএস আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কথিত ‘বেঙ্গল উলায়াত’ ঘোষণার উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, সাধারণত বড় ধরনের সন্ত্রাসী হামলার মাধ্যমেই বেঙ্গল উলায়াত ঘোষণা করা হয়।

এমন অবস্থায় আইএসের দেশীয় অনুসারী নব্য জেএমবির সদস্যরা হামলা পরিচালনাসহ যেকোনো জঙ্গি হামলা বা বোমা হামলার মাধ্যমে হত্যাকান্ডসহ নাশকতামূলক কর্মকান্ড করতে পারে।

গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, পুলিশের কোনো টিম, স্থাপনা বা যানবাহন, বিমানবন্দর, ৩ দেশের দূতাবাস ভবন বা দূতাবাস সংশ্লিষ্ট বিশেষ ব্যক্তি অথবা শিয়া-আহমদিয়া উপাসনালয়, মাজার কেন্দ্রিক মসজিদ, চার্চ, প্যাগোডা, মন্দিরগুলোকে টার্গেট করা হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

হামলাকারীর পরিচয়ের বিষয়ে গোয়েন্দা বিভাগের তথ্য বলছে, হামলাকারীর বয়স ১৫-৩০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার চেহারা ক্লিন শেভড বা দাড়ি থাকতে পারে, গোফহীনও হতে পারে সে। তবে তার পরনে শার্ট/টিশার্ট, প্যান্ট, ক্যাপ মাস্ক, কেডস এবং পেছনে ব্যাকপ্যাক থাকতে পারে। হামলার সময় হামলাকারী অস্ত্র ব্যবহারের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

চিঠিতে সুপারিশ হিসেবে উগ্রপন্থী বা তাদের সংগঠনের ওপর নজরদারি বৃদ্ধিসহ, পুলিশের ভবনগুলোতে প্রবেশের সময় নিরাপত্তা ও পরিচয় নিশ্চিত করা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নজরদারি বৃদ্ধি করা, চেকপোস্টে তল্লাশি বাড়ানো, সন্দেহ হলে ব্যাগ-দেহ তল্লাশি করা, সন্দেহজনক এলাকায় ব্লক রেইড করতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।

আগষ্টেও খুলছে না দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের চলমান পরিস্থিতির কারনে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে প্রায় পাঁচ মাসের মত। সরকারী সর্বশেষ ঘোষণাতে বলা হয় চলতি বছরের আগস্টের ৬ তারিখ অবধি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে।

করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মনে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ফের বাড়বে কি না?

অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় বলছে, করোনা ভাইরাসের সংক্রমণের বিদ্যমান প্রেক্ষাপটে আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। এমনকি সেপ্টেম্বরের আগেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা নেই। তবে ঈদের আগেই ছুটি বাড়ানোর সরকারী ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

বৈশ্বিক এ মহামারীর কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ১৮ মার্চ থেকে সরকারী আদেশে বন্ধ রয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সংক্রমণের পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী সেপ্টেম্বর অবধি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ থাকতে পারে।

স্কুল ছুটির বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষাসচিব আকরাম-আল-হোসেন জানান, ছুটি অবশ্যই বাড়বে। দেশের বর্তমান যা অবস্থা, তাতে সেপ্টেম্বরের আগে খুলতেই পারব না। সবার আগে বাচ্চাদের নিরাপত্তাসহ, সুস্থ রাখা, তারপরে অন্য কিছু। সেপ্টেম্বরকে লক্ষ্য করে আমরা এগোচ্ছি। সেপ্টেম্বরের আগে স্কুল খুলব না।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, করোনা ভাইরাসের সংক্রমণের এ সময় যদি শিক্ষপ্রতিষ্ঠান খুলেও দেওয়া হয়, তাতে এ পরিস্থিতিতে কে তার সন্তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাবে।

শিক্ষা মন্ত্রালয়ের এই কর্মকর্তা সরাসরি না বললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, তাঁরা পরিস্থিতি পর্যালোচনা করছেন। ছুটির বিষয়ে সম্ভবত ঈদের আগেই জানানো হবে।

করোনা সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় চার মাসের বেশি সময় ধরে বন্ধ থাকায় প্রায় চার কোটি শিক্ষার্থী পড়েছে শিক্ষা ঝুঁকিতে পড়েছে।

এ বিষযে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, দেশের মোট শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক পর্যায়ে অধ্যয়নরত আছে প্রায় পৌনে দুই কোটি শিক্ষার্থী। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা আছে সোয়া কোটিরও কিছু বেশি।

করোনার কারনে আটকে রয়েছে এবারের এইচএসসির মতো পাবলিক পরীক্ষা। দেশের শিক্ষার্থীরা সেশনজটের শঙ্কায় দিন কাটাচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকার কারনে বেসরকারি স্কুল-কলেজসহ, কিন্ডারগার্ডেন স্কুলগুলো পড়ছে আর্থিক সংকটে। বিক্রি হয়ে যাচ্ছে আসবাবপত্র সহ শিশু স্কুলগুলো।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

বিদ্যমান বাস্তবতায় সরকার স্কুলপর্যায়ে টিভির মাধ্যমে ক্লাস প্রচার করছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে গুরুত্ব দিচ্ছে। আর পরিস্থিতি স্বাভাবিক হলে সিলেবাস কাটছাঁট করে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার বিষয় কমিয়ে কম সময়ে তা নেওয়ার কথাও ভাবা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে দেরি হলে চলতি শিক্ষাবর্ষ ডিসেম্বর থেকে বাড়িয়ে আগামী বছরের দু-তিন মাস যুক্ত করারও চিন্তা করছে শিক্ষা প্রশাসন।

শাহ আবদুল করিমের গান গাইলেন মৌসুমী

0
কন্ঠ শিল্পী মৌসুমী

দ্রোহ বিনোদন ডেস্ক

রিয়েলিটি শোয়ের মাধ্যমে সঙ্গীত জগতে প্রবেশ করলেও মৌলিক গান দিয়েই নিজের নাম প্রতিষ্ঠা করতে দৃঢ় সংকল্প আয়েশা মৌসুমী। সে লক্ষ্যে অনেকটা সফলও তিনি। তবে মাঝে মধ্যে ‘কভার সং’ও করেন এ গায়িকা। সে ধারাবাহিকতায় সম্প্রতি শাহ আবদুল করিমের গান কণ্ঠে তুলেছেন তিনি।

এ বাউল সম্রাটের জনপ্রিয় ১১টি গানের সমন্বয়ে ট্র্যাপ মিউজিকের সঙ্গে ফোক গানের একটি সংমিশ্রণ তৈরি করে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন বলে জানিয়েছেন মৌসুমী।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

এ প্রসঙ্গে তিনি বলেন, শ্রদ্ধেয় শাহ আবদুল করিমের প্রতি ভালোলাগা থেকেই কাজটি করছি। আমি খুব বেশি আশাবাদী এবারের সংমিশ্রণটি নিয়ে।

আমাকে রিমান্ডে দিয়েন না স্যারঃ সাহেদ

0
সাহেদের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে সাহেদ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, স্যার, আমি অন্যায় করেছি। সব অপরাধের সঙ্গে আমি জড়িত। যারা আমার বিরুদ্ধে মামলা করেছে, তাদের সব টাকা-পয়সা পরিশোধ করব। আমাকে রিমান্ডে দিয়েন না।

রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে রিমান্ড শুনানিকালে এ কথা বলেন তিনি। শুনানিশেষে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুনানিকালে সাহেদ আরও বলেন, ১২-১৩ দিন ধরে আমি কী অবস্থার মধ্যে আছি… আমি আর পারতেছি না। প্রেসারের মধ্যে আছি। আমি অসুস্থ।’ এক পর্যায়ে ঈদের পর রিমান্ড শুনানির তারিখ ধার্য করার আবেদন জানান তিনি।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে বলেন, বিনা টাকায় করোনা পরীক্ষা করার কথা থাকলেও আসামি রোগীদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। সে একজন মহাপ্রতারক। অসুস্থ না হয়েও ১৬ জুলাই আদালতে সে নিজেকে করোনা রোগী বলে দাবি করে। আসামি বুজরকি গল্প বলছে। পুলিশ তার যে রিমান্ড চেয়েছে, আমরা তা মঞ্জুরের প্রার্থনা করছি।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

সাবেক স্ত্রীকে হেনস্তার জন্য, অভিযোগ অপূর্বের

0
অপূর্বের পরিবার

দ্রোহ বিনোদন ডেস্ক

সাবেক স্ত্রী অদিতিকে হেনস্তার অভিযোগ নিয়ে এবার পুলিশের দ্বারস্থ হলেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

শনিবার দুপুরে অপূর্ব উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ দায়েরে অপূর্ব জানান, যেখানে উল্লেখ করেছেন বেশ কটি অনলাইন পত্রিকা ও ইউটিউব চ্যানেলর নাম। যেগুলোর মাধ্যমে ২২ জুলাই থেকে অদিতিকে উদ্দেশ্যমূলকভাবে কুরুচিপূর্ণ সংবাদের মাধ্যমে হেনস্তা করা হয়েছে বলে দাবি করলেন অপূর্ব।

অপূর্ব বলেন, ২২/৭/২০২০ তারিখ হতে কিছু ভুয়া অনলাইন পত্রিকা অত্যন্ত জঘন্য একটি মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায় আয়াশের মা অদিতির বিরুদ্ধে। আগেই বলেছি, ঐ সকল অনলাইন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করবো।

সেই প্রেক্ষিতে দুপুরে আমি পুলিশের সাইবার ক্রাইম শাখায় উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। সিটিটিসি-সাইবার অপরাধ তদন্ত বিভাগের পরামর্শক্রমে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় উত্তরা পূর্ব থানায় তিনি এই অভিযোগ দায়ের করেন।

সিটিটিসি-সাইবার অপরাধ তদন্ত বিভাগের এডিসি নাজমুল সুমন বলেন, অপূর্ব সুনির্দিষ্ট কিছু অভিযোগ নিয়ে আমাদের কাছে এসেছেন। আমরা পরামর্শ দিয়েছি উনার বাসার এলাকার থানায়, মানে উত্তরা পূর্ব থানায় এই অভিযোগটি জমা দিতে। থানা থেকে তদন্ত হয়ে আমাদের কাছে এলে সেটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবো। এটাই মূলত মামলা দায়েরের স্বাভাবিক প্রক্রিয়া।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

অপূর্ব আগেই সতর্ক করেছেন, সাবেক স্ত্রী অদিতিকে অকারণে হেনস্তার বিষয়টিকে তিনি সরল দৃষ্টিতে দেখছেন না। কারণ ব্যক্তিগত কারণে স্ত্রী সাবেক হলেও, অদিতি তার একমাত্র সন্তানের মা। ফলে সন্তানের মাকে কেউ বিনা কারণে অসম্মান করলে সেটিকে একচুলও ছাড় দিতে রাজি নন এই অভিনেতা।

আইসিসির চেয়ারম্যান পদের যোগ্য সৌরভঃ সাঙ্গাকারা

0
Sangakara-Sourov-Dro-26-7-p-16
সৌরভ এবং সাঙ্গাকারার ফাইল ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক আইসিসির চেয়ারম্যান হিসেবে দেখতে চান সৌরভ গাঙ্গুলিকে। সাঙ্গাকারার বিশ্বাস, ভারতের সাবেক অধিনায়ক ক্রিকেটকে এগিয়ে নেবেন অনেক দূর।

বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বে আছেন সৌরভ। স্বল্প দিনেই কাজ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। আইসিসির দায়িত্বভারও শক্ত হাতে পালন করবেন সৌরভ, প্রত্যাশা শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের।

আইসিসিতে বরাবরই রয়েছে পক্ষপাতিত্বের অভিযোগ। ইন্ডিয়া টুডে কে দেওয়া সাক্ষাৎকারে এমসিসির প্রধান সাঙ্গাকারা জানান, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সৌরভকে আইসিসির প্রধান হিসেবে চান তিনি।

আমি মনে করি, সৌরভ অবশ্যই ওই পরিবর্তনটি আনতে পারে। আমি দাদার একজন বড় ভক্ত। কেবল ক্রিকেটার হিসেবে তার সুউচ্চ অবস্থানের জন্য নয়, তার ক্রিকেট মস্তিষ্কও দারুণ তীক্ষ্ণ। তিনি মন থেকে খেলাটির উন্নতির জন্য ভাবেন। বিসিসিআই প্রেসিডেন্ট, ইসিবি, এসএলসি, অন্য যেকোনো বোর্ড কিংবা আইসিসির প্রধান হলে এমন ভাবনার পরিবর্তন হওয়া উচিত নয়।

চিন্তা-ভাবনা আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে হওয়া উচিত। আমি কোন জায়গা থেকে এসেছি, সেই হিসেবে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নেওয়া উচিত নয়-আমি কি ভারতীয়, শ্রীলঙ্কান, অস্ট্রেলিয়ান নাকি ইংলিশ, সেটা দেখার বিষয় নয়। বরং ভাবতে হবে, ‘হ্যাঁ, আমি একজন ক্রিকেটার এবং আমি যা করছি তা ক্রিকেট খেলুড়ে দেশগুলোর জন্য ভালো হচ্ছে কিনা।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার আগে, এমনকি প্রশাসনিক পর্যায় ও কোচিংয়ের সঙ্গে যুক্ত হওয়ার আগ থেকেই আমি তার কাজ দেখছি। কীভাবে তিনি বিশ্বের নানা প্রান্তের ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন এবং এমসিসির ক্রিকেট কমিটিতে নিজের মত দিতেন, সবই ছিল দারুণ। আমার কোনো সন্দেহ নেই, ঠিক সেই কাজগুলি করার জন্য তিনি খুব, খুব উপযুক্ত ব্যক্তি।

ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেনার দায়ে বিষপানে এক কৃষক আত্মহত্যা করেছেন।

আত্মঘাতী কৃষক উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর মুনসীপাড়া গ্রামের শুকুরুদ্দিনের ছেলে জোবদুল হোসেন (৫০)।

জানা গেছে, রবিবার সকালে স্থানীয় এক যুবক ক্ষেতের মধ্যে জোবদুলের লাশ দেখতে পায়। তার খবরের ভিত্তিতে আত্মীয়স্বজনরা ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

পরে পুলিশ খবর পেয়ে পরিবারটির কাছ থেকে নিহতের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।

নিহতের স্ত্রী সাজেনুর বেগম বলেন, গতরাতে এক সঙ্গে বাড়িতে ঘুমিয়েছি। রাত সাড়ে ১১টার দিকে ঘুম ভেঙ্গে দেখতে পাই পাশে স্বামী নেই। সে সময় থেকে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। এর পর সকালে জানতে পারি, আমার স্বামীর লাশ মাঠে পড়ে আছে।

নিহতের স্ত্রী আরও জানান, তার স্বামী বর্গা জমি চাষ করবার জন্য কয়েকটি এনজিও ও ব্যাংক থেকে কিন্তু চাষে লোকসান হওয়া দেওলিয়াতে পরিণত হয়। একদিকে ব্যাংক এবং এনজিও কর্মকর্তাদের চাপের মুখে কিস্তি দিতে ব্যার্থ হয়ে লজ্জায় কৃষক আত্মঘাতী হন।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

এ ব্যাপারে বিনোদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক ও ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, শুনেছি এনজিও ও ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পেরে জোবদুল বিষপানে আত্মহত্যা করেছেন।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...

খোকসায় প্রতিপক্ষের হামলায় একজন আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার গ্রামে বিবাদপূর্ন জমি সীমানায় গাছ লাগানো কেন্দ্র করে হামলায় একজন আহত হয়েছেন। উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধুশুন্ড গ্রামে রবিবার প্রতিপক্ষের হামলায় বিপুল বিশ্বাস...

কাঠ পুড়ছে ইট ভাটায়

বন উজার করে ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। হুমকীর মুখে পরছে প্রাকৃতিক পরিবেশ। ইট ভাটা গুলোতে এক মুঠো কয়লাও নেই। প্রতিদিনই ট্রাক বা ট্রাকটরে...

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...