বুধবার, মার্চ ২৫, ২০২৬.
Home Blog Page 704

খোকসায় প্রথম করোনা আক্রান্তের দাফন সম্পন্ন

0
Corona-Dro-28p-11
করোনার প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় করোনা আক্রান্ত হয়ে মৃত জামাল উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা করোনা দাফন কমিটির সদস্যদের নেতৃত্বে খোকসায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম রোগীর দাফন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, খোকসা জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক এক শিক্ষিকার স্বামী ব্যবসায়ী জামাল উদ্দিন (৭৭) মস্তিকে রক্তক্ষরণ রোগে আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে পরিবারের লোকেরা তাকে শিমুলিয়া ইউনিয়নের ফুলতলায় জামাই বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছিলেন। অসুস্থ জামাল উদ্দিনের করোনা পরীক্ষা করানো হয়। ২১ জুলাই তার শরীরে করোনা পজেটিভ ধরা পরে। পরে তাকে ওই বাড়িতে হোম আইসুলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এক পর্যায়ে বাড়িতে তিনি মারা যান।

উপজেলা প্রশাসনের তত্বাবধায়নে করোনায় মৃতব্যক্তির দাফন কমিটির সদস্য মওলানা সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল কেন্দ্রীয় কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করেন।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, থানা ভারপ্রাপ্তপ্ত কর্মকর্তা জহুরুল আলম উপস্থিত ছিলেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান নিশ্চিত করেন। তিনি আরো জানান, নিহত জামাল উদ্দিনের মেয়ে জামাইসহ ৪ জনের নমুনা সংগ্রহ করা হয় ২২ জুলাই। রিপোর্ট এখনো তার হাতে আসেনি। তবে নিহত ব্যক্তির জামাইবাড়ি লকডাউন রয়েছে।

উল্লেখ্য, মরহুম জামাল উদ্দিন  খোকসা থানাপাড়ার স্থায়ী বাসিন্দা এবং শিক্ষিকা সামসুন্নাহার এর স্বামী ছিলেন।

আওয়ামী লীগের চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে-রিজভী

0
Rizvi-Dro-19-p-9-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ক্ষমতাসীন আওয়ামী লীগের চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, সবক্ষেত্রে ব্যর্থতা আর সর্বগ্রাসী দুর্নীতি-লুটপাটে বেসামাল মিডনাইট সরকার দেশ-বিদেশে বিতর্কিত হয়ে পড়ায় অস্থির হয়ে পড়েছে। তাদের চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে।

তিনি বলেন, আপনারা দেখেছেন, নিজের বাসার ড্রয়িংরুমে বসে প্রতিদিনের মতো গতকালও ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি এখন মানসিকভাবে বিপন্ন। বিএনপি নিজেরাই জনরোষের ভয়ে আতঙ্কে আছে। তারা জনগণকে সাহস না দিয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। করোনার বেপরোয়া চালকের মতো তারা রাজনীতিতেও বেপরোয়া আচরণ করছে।

ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, আপনার এই কথার জবাব দিয়ে তার গুরুত্ব বাড়ানোর দরকার আছে বলে বিএনপি মনে করে না। নিজেদের আয়নায় এখন কেবল জনগণের দল বিএনপিকে কল্পনা করছেন তারা। কাদের সাহেবের কথাটা হবে আওয়ামীলীগ জনরোষের আতঙ্কে আছে। কিন্তু তিনি উল্টো দিকে ঘুরিয়ে ফেলেছেন কথাটা। নিজেদের অবস্থাটা এখন অন্যের ভেতরে দেখতে চাচ্ছেন। অনুভব বা অনুমান করছেন যে, তাদের কী ভয়াবহ অবস্থা।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

বিএনপির এ নেতা আরও বলেন, বিএনপি আতঙ্কিত হবে কেন? বিএনপি কি চাল, তেল, ত্রাণ চুরি করেছে, করোনার টেস্ট কিট দুর্নীতি, ব্যাংক লোপাট, রাজকোষ চুরি, শেয়ার বাজার লুণ্ঠন, রাতের অন্ধকারে জনগণের ভোট ডাকাতির কাজে লিপ্ত ছিল কি? দেশব্যাপী চুরি ও ডাকাতি ও লুটের সঙ্গে আপনাদের জড়িত থাকাটা শুধু দেশীয় গণমাধ্যম নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রচার হচ্ছে। সুতরাং জনরোষের ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে আপনারা এখন প্রলাপ বকছেন।

আর্জেন্টিনা-ব্রাজিল সেপ্টেম্বরে মুখোমুখি

0

দ্রোহ স্পোর্টস ডেস্ক

২০২২ কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব শুরুর আগে ফুটবলপ্রেমীরা দুই চিরপ্রতিদন্ধী আর্জেন্টিনা-ব্রাজিলের দ্বৈরথ উপভোগের সুযোগ পেতে পারেন।

ফুটবলের এই দুই পরাশক্তি আগামী সেপ্টেম্বরে প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে বলে খবর এসেছে আর্জেন্টিনার গণমাধ্যমে।

করোনা ভাইরাসের থাবায় স্থগিত থাকা লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই ৮ অক্টোবর মাঠে গড়ানোর কথা। ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। ম্যাচটির দিনক্ষণ, ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

গত নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে সবশেষ খেলেছিল আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচটি ২-২ ড্র হয়। বিশ্বকাপ বাছাইয়ের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি চেয়েছিলেন দুটি প্রীতি ম্যাচ খেলে নিজেদের পরখ করে নিতে।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

এ ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে মাঠে ফিরতে পারেন দলের সেরা তারকা লিওনেল মেসি। করোনা ভাইরাসে স্থগিত থাকা ফুটবল পুনরায় শুরু হওয়ার পর মুখোমুখি হতে পারেন মেসি-নেইমারও।

কুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে গণধর্ষণ

0
Kushtia-Dro-24-7-p-16
প্রতিকী ছবি

স্টাফ রির্পোটার

কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটিয়েছে কথিত প্রেমিক।

জানা গেছে, ৮ জুলাই কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুরে ধর্ষনের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইতিমধ্যে রাসেল নামে একজনকে আটক করেছে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী জানা যায়, ৮ জুলাই রাতে মির্জাপুর গ্রামের জালাল শেখের ছেলে জয় (১৯) বিয়ের প্রলোভন দেখিয়ে তার প্রেমিকাকে ডেকে নিয়ে ইঞ্জিনচালিত ভ্যানযোগে কামারপাড়া চরে কলাবাগানে নিয়ে যায়।

সে স্থানে কল্যাণপুর গ্রামের মৃত কামরুদ্দিনের ছেলে মামুন (২৪), আশরাফ আলীর ছেলে রাসেল (৩০), বাদশাহর ছেলে নাসিম (২০) ও হানেফ প্রামাণিকের ছেলে নান্নুসহ (৪০) পাঁচজন জোরপূর্বক ধর্ষণ করে। পরে তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

ধর্ষিত তরুণী পরবর্তী সময় ধর্ষকদের পারিবারিক চাপে গ্রাম থেকে পালিয়ে ঢাকা চলে যাওয়ার কারণে মামলা করতে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

শুক্রবার ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে কুমারখালী থানায় এসে মামলা করে।

কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, ৮ তারিখের গণর্ধষণের বিষয়টি জানার পর বাদীকে খুঁজে না পাওয়ার কারণে ব্যবস্থা নেওয়া যায়নি। পরে বাদী সশরীরে থানায় এসে অভিযোগ দেয়ার পর মামলা এন্ট্রি হয়েছে এবং একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

ওজনিয়াকের মামলা ইউটিউবের বিরুদ্ধে

0
You-Dro-24-7-p-16
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ইউটিউবের বিরুদ্ধে মামলা করছেন অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। তার ছবি এবং ভিডিও ব্যবহার করে মানুষকে ঠকানোর অনুমোদন দেওয়ায় মামলা করছেন তিনি।

জালিয়াতির এই ঘটনাটিও টুইটার হ্যাকিংয়ের মতোই। গ্রাহককে ক্রিপ্টোকারেন্সি পাঠানোর অনুরোধ করেছেন স্ক্যামার। বিনিময়ে দ্বিগুণ অর্থ ফেরত দেওয়ার অঙ্গীকারও করেছেন তারা।

বিবিসি বলছে, ইউটিউব সমস্যাটি থামাতে পারেনি বলে অভিযোগ করেছেন ওজনিয়াক। ইউটিউবের বিরুদ্ধে অভিযোগ, প্ল্যাটফর্মটিতে অনেক বেশি প্রতারণার ঘটনা ঘটছে এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কোটি কোটি ডলার চুরি হচ্ছে।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

ওজনিয়াক ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, মালয়েশিয়া, চীন এবং ইউরোপে আরও ১৭ জন ভুক্তভোগীর প্রতিনিধিত্ব করছে আইনি প্রতিষ্ঠান কচেট, পিত্রে অ্যান্ড ম্যাকার্থি।

এক বিবৃতিতে ওজনিয়াক বলেন, এমনটা থামাতে ইউটিউব যদি দ্রুত পদক্ষেপ নিতো, আমরা আজ এই অবস্থায় থাকতাম না। যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তবে আপনাকে অবশ্যই এমন কারও কাছে যেতে হবে যিনি এটি আটকাতে সক্ষম।

ট্রলের শিকার জুকারবার্গ

0
ট্রলের শিকার জুকারবার্গ

দ্রোহ অনলাইন ডেস্ক

নানা কারণে আলোচনা সমালোচনায় থাকে সামাজিক মাধ্যম ফেসবুক। সামাজিক মাধ্যমটির বিরুদ্ধে অভিযোগের কারণে যখনই খবরের শিরোনাম হয় ফেসবুক তখনই প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠানতা মার্ক জুকারবার্গের নামও সামনে আসে।

এবার তার ব্যক্তিগত বিষয় নিয়েই ট্রল ও হাসাহাসি শুরু হয়েছে। সম্প্রতি হাওয়াই দ্বীপপুঞ্জের কাউআই দ্বীপে বেড়াতে গিয়েছিলেন মার্ক জুকারবার্গ। সেখানকার সমুদ্রে সার্ফিং করার আগে সূর্যের অতি বেগুনি রশ্মী থেকে বাঁচতে পুরো মুখে সানস্কিন ক্রিম লাগিয়ে নেন তিনি।

এক ফটোগ্রাফার তার সাদা মুখের ছবি তুলে ভাইরাল করে দেন। ব্যস, এ ছবি দিয়ে একের পর এক ট্রল করা হচ্ছে।

সার্ফিংয়ের সময় জুকারবার্গ টাইট ফিটিং সোয়েটশার্টও পরেছিলেন। এ নিয়েও চলছে হাসাহাসি। ছবিটি এডিট করে কোনো কোনো ব্যবহারকারী তার কাপড়ও বদলে দিয়েছেন। তবে দক্ষ সার্ফার এমিলি মিলারের মতে, সানস্কিন মেখে ঠিক কাজই করেছেন জুকারবার্গ।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

রোনালদো-বিপাশার সেই চুমু

0
রোনালদো-বিপাশার সেই চুমু

দ্রোহ বিনোদন ডেস্ক

রোনালদোর সঙ্গে বিপাশা বসুর চুম্বনের ছবি ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল সাইটে। তবে ছবিটি বেশ পুরাতন। বিপাশার সঙ্গে রোনালদোর সেই ছবি প্রকাশ্যে আসতেই নেট জনতা যেন নস্টালজিক হয়ে পড়েন।

৯০ এর দশকে বিপাশা যখন বি টাউনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, সেই সময় তাঁর সঙ্গে রোনালদোর সেই চুম্বন দৃশ্য যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে।

এদিকে জন আব্রাহামের সঙ্গে বেশ কয়ক বছর লিভ ইন করার সময় তাঁর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় বাঙালি কন্যার। এরপর অ্যালোনের শ্যুটিংয়ের সময় করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশার রসায়ন দেখে মুগ্ধ হয়ে যান দর্শকরা।

একই সময় থেকেই করণের সঙ্গে বিপাশার রসায়ন নিয়ে রিলের বাইরেও আলোচনা হতে শুরু করে। এরপর ঢাকঢোল পিটিয়ে অবশেষ করণ সিং গ্রোভারের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

যদিও করণের সঙ্গে বিপাশার বিয়ে নিয়ে অনেকেই অনেকরকম মন্তব্য করতে শুরু করেন। বি টাউন জুড়ে তাঁদের বিয়ে নিয়ে যতই জল্পনা হোক না কেন, বিয়ের ৪ বছর পরও সুখেই করণের সঙ্গে সংসার করছেন তিনি।

ঢামেক’এ লাশের ব্যবসা নিয়ে সংঘর্ষ-আহত ৪

0
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ব্যবসা কে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে।

শুক্রবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বিভাগে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাসপাতাল সূত্র থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে , ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল- ২ এর পাশে লাশ পরিবহন এ্যাম্বুলেন্স রাখা নিয়ে ঢাকা মেডিকেল ইউনিট আওয়ামী লীগ সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সাবেক সভাপতি খালেকের গ্রুপের মধ্যে শুক্রবার বিকালে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে খালেকের অনুসারী সাজ্জাদ (২৬), আয়েশা (৩৪), মোস্তফা (২৮) এবং আলামিন (২০) আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সংঘর্ষের ঘটনা স্বাভাবিক করার জন্য শাহবাগ থানা পুলিশ খালেক, রমিজ ও আলমকে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নিয়ে গেছেন। মেডিকেল এলাকায় কয়েকজন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেডিকেলে কর্মরত একজন চিকিৎসক বলেন, ঢাকা মেডিকেলে আসলে কর্মচারীদের দাপট এতটাই যে, চিকিৎসকরাই তাদের কাছে অসহায়। অনেক কর্মচারীরাই ডায়াগনস্টিক-ক্লিনিকের মালিক। অনেকে কর্মচারী ও চিকিৎসকদের ফারাক বুঝতে না পারায় তাদের অপকর্মের কারণে মানুষের মাঝে চিকিৎসকদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

ঘরে থেকেও করোনায় আক্রান্ত হলেন নায়িকা পপি

0
ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

ঘরে থেকেও নায়িকা পপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি গত সপ্তাহে তিনি নমুনা পরীক্ষা করান এবং সম্প্রতি তার রির্পোটের ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি খুলনার নিজ বাসায় আইসোলেশনে আছেন। তিনি নিজেই এ খবরটির সত্যতা নিশ্চিত করেন।

পপি বলেন, ‘বেশ কিছুদিন হলো তাঁর জ্বর ছিল, সঙ্গে কাশিও। মাঝে জ্বর কমেও গিয়েছিল। কিন্তু শরীর ভালো লাগছিল না। একসময় শ্বাসকষ্ট অনুভূত হচ্ছিল। পরে পরিবারের লোকেরা করোনার জন্য নমুনা পরীক্ষা করাতে পরামর্শ দিলে গত বুধবার পরীক্ষার ফলাফল হাতে পেয়েছেন তিনি।

আরও দেখুনঅনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

পপি আরও বলেন, বর্তমানে শ্বাসকষ্ট কিছুটা বেড়েছে। জ্বর ও কাশি দুটোই আছে। শরীর প্রচন্ড দুর্বল। বাসায় আলাদা থেকে পারিবারিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

৮৬ বছর পর আয়া সোফিয়ায় নামাজ আদায়

0
Sofia-Dro-24-7-p-12
৮৬ বছর পর আয়া সোফিয়ায় নামাজ আদায়

দ্রোহ অনলাইন ডেস্ক

তুরস্কের ইস্তাম্বুলে বিখ্যাত স্থাপনা আয়া সোফিয়ায় দীর্ঘ ৮৬ বছর পর শুক্রবার প্রথমবারের মতো নামাজ আদায় হয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও সবার সঙ্গে সেখানে নামাজ আদায় করেন। ১৯৩৪ সালের পর এই প্রথম আয়া সোফিয়ায় নামাজ আদায় করা হলো।

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার আয়া সোফিয়ায় নামাজ আদায় উপলক্ষে অনেকেই ভিড় জমান।

অটোমান শাসকদের সরিয়ে তুরস্কের ক্ষমতায় আসা কামাল আতাতুর্ক ১৯৩৪ সালে আয়া সোফিয়াকে জাদুঘরে রূপান্তর করা হয়েছিল। এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের নিদর্শনের তালিকাভুক্ত। এ স্থাপণা প্রায় ১ হাজার ৫০০ বছরের পুরোনো।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

তুরস্কের একটি আদালত ১০ জুলাই এই মর্মে রায় প্রদান করেন যে, আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ব্যবহার করাই হবে বৈধ কাজ। জাদুঘর হিসেবে এর মর্যাদা আদালত বাতিল করে দেন। পরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণা দেন ২৪ জুলাই থেকে আয়া সোফিয়ায় নামাজ আদায় শুরু হবে।

সর্বশেষ সংবাদ

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...

খোকসায় প্রতিপক্ষের হামলায় একজন আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার গ্রামে বিবাদপূর্ন জমি সীমানায় গাছ লাগানো কেন্দ্র করে হামলায় একজন আহত হয়েছেন। উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধুশুন্ড গ্রামে রবিবার প্রতিপক্ষের হামলায় বিপুল বিশ্বাস...

কাঠ পুড়ছে ইট ভাটায়

বন উজার করে ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। হুমকীর মুখে পরছে প্রাকৃতিক পরিবেশ। ইট ভাটা গুলোতে এক মুঠো কয়লাও নেই। প্রতিদিনই ট্রাক বা ট্রাকটরে...

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...