মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬.
Home Blog Page 706

হারিয়ে যাওয়া স্মার্টফোনের বর্তমান অবস্থান জানার পদ্ধতি

0
প্রতিকী ছবি

দ্র্রোহ অনলাইন ডেস্ক

হারিয়ে যাওয়া স্মার্টফোনের ‘বর্তমান লোকেশন’ জানার পদ্ধতি।
১. কম্পিউটার বা ল্যাপটপে http://www.google.com/maps/timeline ভিজিট করুন।
২. হারিয়ে যাওয়া স্মার্টফোনে যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে লগ-ইন করা আছে, সেই একই গুগল অ্যাকাউন্ট কম্পিউটার বা ল্যাপটপ থেকে লগ ইন করুন।
৩. এখান থেকে হারিয়ে যাওয়া স্মার্টফোনের ঠিক কোন দিনের লোকেশন জানতে চান, তা সিলেক্ট করলেই গুগল ম্যাপের উপরে আপনার স্মার্টফোনের লোকেশন দেখতে পাবেন।

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

২য় বার পরীক্ষাতেও করোনা পজেটিভ কোয়েল মল্লিক

0
কোয়ের মল্লিক

দ্র্রোহ বিনোদন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতায় মল্লিক পরিবারের প্রায় সব সদস্য। কোয়েল মল্লিক ও তার স্বামী নিসপাল সিং রানে, বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিকেরও করোনা পজিটিভ ফলাফল এসেছিল। তবে শঙ্কার বিষয় হলো দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ এসেছে কোয়েল মল্লিকের। এ নিয়ে চিন্তিত মল্লিক পরিবারের অন্য সদস্যরা।

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

১০ জুলাই নায়িকা টুইট বার্তায় জানিয়েছিলেন, তিনি করোনা পজিটিভ। মঙ্গলবার ভারতীয় এক গণমাধ্যমে খবর প্রকাশ হয়। দ্বিতীয় টেস্টেও কোয়েলের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এখনো করোনামুক্ত হয়নি কোয়েলের স্বামী নিসপাল ও মা দীপা মল্লিক। তবে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের দ্বিতীয় করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ।

মনোজ-পায়েল প্রথমবার হয়তো তোমারি জন্য

0
নাটক হয়তো তোমারি জন্য

দ্রোহ বিনোদন ডেস্ক

সাদিয়া জাফরীনের গল্প ও চিত্রনাট্যে এবং হাসান রেজাউলের নির্মাণে প্রথমবারের মতো মনোজ প্রামানিক ও পায়েল একসঙ্গে জুটি হয়ে আসছেন “হয়তো তোমারি জন্য” শিরোনামের নাটকে।

নাটকে সংগীত আয়োজনে আছেন নিঝর হাবিব ও নাসিফ অনি।

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

নাটক প্রসঙ্গে প্রযোজক ও লেখক সাদিয়া জাফরীন বলেন, পরিবারের প্রতিটি সদস্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের গল্পে/নাটকে তারাই আজ হারিয়ে যাচ্ছেন। প্রেম, ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা, দায়িত্ববোধ এসব নিয়েই আমাদের ঈদ এর আয়োজন। আশা করি এবার ঈদে একটু ভিন্নতা দিতে পারবে নাটক “হয়তো তোমারি জন্য”। শহর থেকে দূরে কোথাও এবার হারিয়ে যাবে দর্শক গল্পের সাথে।

পরিচালক হাসান রেজাউল বলেন, নাটকে দর্শক একটি পরিবার দেখতে পাবেন, যেখানে একজন দাদি আছেন, চাচা, চাচী, ফুপু ফুপা, বড়ো বৌ, ছোট বৌ, বাড়ির জামাই, নাতি নাতনি সবার মাঝে একটা যোগসূত্র ও সময়ের সাথে সবার মাঝে স্বার্থের একটা টানাপোড়েন দেখতে পাবেন।

আরও পড়ুন- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি নিয়োগ

আরও পড়ুন-খোকসায় গৃহবধূকে হত্যার অভিযোগ

এসব এর মাঝে একটা মিষ্টি প্রেমের গড়ে উঠার সম্পর্ক ও পাবে। গ্রামের মনোরম পরিবেশে দর্শক দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন। ঘরে বন্দি অবস্থায় দর্শক এবার ঈদ এ পারিবারিক গল্প পাবেন যা সবাইকে নিয়ে উপভোগ করার মতো। ঈদ এর নাটক এমনি হওয়া উচিত আমি মনে করি।

পাবনায় আরও ২৯ জনের করোনা শনাক্ত

0
Corona-17-7-p-16

পাবনা প্রতিনিধি

পাবনায় প্রাণঘাতী করেনা ভাইরাসে নতুন করে আরও ২৯ জন আক্রান্ত হয়েছেন। এখন অবধি জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭২২ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন চাটমোহরের, ৯ জন পাবনা সদরের, ২ জন সুজানগরের, ৫ জন সাঁথিয়ার এবং অপর ২ জন ভাঙ্গুড়া উপজেলার বাসিন্দা।

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী ল্যাবে বৃহস্পতিবার পাবনার ৮৭ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে এদের মধ্যে ২৯ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।

পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল বলেন, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ২৯৩ জন সুস্থ হয়েছেন। এ ছাড়া আক্রান্ত অন্য সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।

আরও পড়ুন- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি নিয়োগ

আরও পড়ুন-খোকসায় গৃহবধূকে হত্যার অভিযোগ

রাজবাড়ীতে ৪ মাস ধরে অসহায়দের পাশে সিপিবি

0
সিপিবি’র খাদ্য সহায়তা

রাজবাড়ী প্রতিনিধি

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে খাদ্য সংকটে পড়েছে হত দরিদ্র দিনমজুর , মানসিক ভারসাম্যহীন , ভবঘুরে ও ছিন্নমূল মানুষ। এসব মানুষের কথা বিবেচনা করে তাদের মাঝে প্রতিদিন খাবার বিতরণ করছে বাংলাদেশ কমিনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা শাখা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে রাজবাড়ী রেলস্টেশনের ফুলতলায় ১২০তম দিনে অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি আবুল কালাম , স্থানীয় আব্দুর রহিম বাবলুসহ সিপিবির অন্যান্য নেতাকর্মীরা।

সিপিবি’র খাদ্য সহায়তা

জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি আবুল কালাম বলেন, করোনা ভাইরাসের কারণে গত ২৬ শে মার্চ থেকে রাজবাড়ীতে হত দরিদ্র দিনমজুর , মানসিক ভারসাম্যহীন, ভবঘুরে ও ছিন্নমূল মানুষগুলো কাজ ও টাকা না থাকায় অনাহারে দিন কাটাচ্ছিল। এমন অবস্থায় আমরা সিপিবির পক্ষ থেকে তাদের যেন খাবারের সংকটে থাকতে না হয় সে জন্যই খাবার বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।  ১২০তম দিনে তাদের খাবার বিতরণ করা হচ্ছে। যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। এই মহামারিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। যাতে ছিন্নমূল মানুষগুলো আর অনাহারে না থাকে।

আরও পড়ুন- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি নিয়োগ

আরও পড়ুন-খোকসায় গৃহবধূকে হত্যার অভিযোগ

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি নিয়োগ

0
আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন। নতুন ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা।

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি খুরশীদ আলম ঢাকা মেডিকেল কলেজের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

স্বাস্থ্য অধিদপ্তরের বিদায়ী মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদের পদত্যাগপত্র বৃহস্পতিবার গ্রহণ করা হয়েছে ।

প্রতিপক্ষের হামলায় পিতাপুত্র আহত

0
হামলায় পিতা পূত্র আহত

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত হয়েছেন।

বুধবার রাতে উপজেলার সেনগ্রামে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে নয়টার দিকে সেনগ্রামের নয় নম্বর ওয়ার্ড সংলগ্ন কালভার্টের উপর বসে একই গ্রামের আকাশ তার বন্ধুদের সাথে খোসগল্প করছিলেন। এমন সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আকাশের পিতা রেজাউল বিশ্বাস ঘটনাস্থলে ছুটে এসে তার ছেলেকে রক্ষা করতে গেলে প্রতিপক্ষরা তার উপরেও হামলা করে। এ হামলায় পিতা-পূত্র আহত হয়।

আরও পড়ুন- অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও পড়ুন-খোকসায় গৃহবধূকে হত্যার অভিযোগ

আহত রেজাউল বিশ্বাস দ্রোহ প্রতিনিধিকে জানান, আমার ছেলে আকাশের উপর প্রতিবেশি কোরবানসহ তার দুই ছেলে ফারুক ও আরিফ হামলা চালায়, আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে রক্ষা করতে গিয়ে নিজেও হামলার স্বীকার হই। প্রতিপক্ষরা বিদেশী লাইট দিয়ে আমাদের আঘাত করে। তিনি আরও বলেন, ১ বছর আগেও এমনি হামলার ঘটনা ঘটিয়েছিলো কোরবানসহ তার দুই সন্তান।

খোকসায় গৃহবধূকে হত্যার অভিযোগ

0
Khoksa-Dro-23-7-p-4
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

খোকসায় পারিবারিক কলহের জের ধরে তিন সন্তানের জননী গৃহবধূকে হত্যার পর ঘরের ডাবে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টার অভিযোগ উঠেছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে থানায় নেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার গোপগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব আমলাবাড়ি গ্রামের তিন সন্তানের জননী সামেলা খাতুনের স্বামীর সাথে পাবিারিক কলহের সৃষ্টি হয়। বুধবার দুপুরে স্বামী মমিন প্রামানিক স্ত্রীকে মারপিট করে। এ ঘটনার সূত্র ধরে তাদের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। রাতে গৃহবধূকে আবার মারপিট করে পাষন্ড স্বামী। এক পর্যায়ে গৃহবধূ মারা যায়। এরপর ঘাতক স্বামী তড়িঘড়ি করে গৃহবধূর মৃতদেহটি তার শোবার ঘরের ডাবের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করে।

নিহত গৃহবধূর পরিবার দ্রোহ প্রতিনিধিকে জানান, বিয়ের পর থেকে সামান্য পান থেকে চুন খসলেই সামেলার উপর নির্যাতন করত তার স্বামী। বুধবার দফায় দফায় মারপিট করা হয় গৃহবধূকে। রাতে হত্যা করে শোবার ঘরের ডাবের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করে ঘাতক স্বামী। তারা এ ব্যাপারে মামলা করবে বলে জানান।

আরও পড়ুন- অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, রাতে গৃহবধূ ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পেয়ে তিনি গিয়েছিলেন। তবে গিয়ে গৃহবধূর মৃতদেহটি ঘরের মেঝোতে শোয়ানো অবস্থায় পেয়েছেন।

ঘটনা স্থলে উপস্থিত খোকসা থানা পুলিশের এসআই সুলতান জানান, গৃহবধূর আত্মহত্যার প্রমান মেলেনি। ঘটনাটি হত্যাও হতে পারে। মৃতদেহর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের ম্বামী ও ভাইকে থানায় নেওয়া হয়েছে। হত্যা না আত্মহত্যার মামলা হবে সে বিষয়ে এখোনো নিশ্চিত বলা যাচ্ছে না।

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম দ্রোহ প্রতিনিধিকে জানান, বুধবারে গৃহবধূর উপর নির্যাতনের ঘটনায় মামলা দিয়ে নিহতের স্বামীকে আদালতে পাঠানো হবে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পর মামলাটি রিভিউ হতে পারে।

সর্বশেষ সংবাদ

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...

খোকসায় প্রতিপক্ষের হামলায় একজন আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার গ্রামে বিবাদপূর্ন জমি সীমানায় গাছ লাগানো কেন্দ্র করে হামলায় একজন আহত হয়েছেন। উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধুশুন্ড গ্রামে রবিবার প্রতিপক্ষের হামলায় বিপুল বিশ্বাস...

কাঠ পুড়ছে ইট ভাটায়

বন উজার করে ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। হুমকীর মুখে পরছে প্রাকৃতিক পরিবেশ। ইট ভাটা গুলোতে এক মুঠো কয়লাও নেই। প্রতিদিনই ট্রাক বা ট্রাকটরে...

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...