রবিবার, মার্চ ২২, ২০২৬.
Home Blog Page 719

সৌরভ গাঙ্গুলী গোটা পরিবারসহ হোম কোয়ারেন্টাইনে

0
Saurob-Dro-16-7-p-1-compressed
সৌরভ গাঙ্গুলী এবং স্নেহাশিস গঙ্গোপাধ্যায়- ফাইল ছবি

সুুমন বিশ্বাস

গুজব রটেছিল একবার। তবে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই জানিয়ে দিয়েছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ঘটনাটা এবার সত্য হয়ে গেল। সৌরভ গাঙ্গুলীর দাদা করোনায় আক্রান্ত । এর জন্যেই সৌরভসহ পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রাণঘাতী করোনায় কেউ বাদ পড়ছে না। ক্রিকেটার, অভিনেত্রী, কাউকেই ছাড় দিচ্ছে না এই প্রাণঘাতী ভাইরাস।

প্রিন্স অফ ক্যালকাটার ঘরে বেশ কিছুদিন আগেই হানা দিয়েছিল করোনা ভাইরাস। প্রথমে করোনায় আক্রান্ত হয়েছিলেন গাঙ্গুলীর বউদি। অর্থাৎ স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী।

তখনই থেকেই শোনা যাচ্ছিলো স্নেহাশিসের শরীরেও নাকি বিদ্যমান আছে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ। এবার তিনি আক্রান্ত। এমনটা শোনা যাচ্ছে তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ কারণেই সৌরভ গাঙ্গুলী সহ গাঙ্গুলী পরিবারের সবাই থাকবেন হোম কোয়ারেন্টাইনে ।

নজরদারির বাইরে ছিলেন না সাহেদ -র‌্যাব ডিজি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সাহেদকে ডিএমপি’র একজন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে। বুধবার ভোরে সাতক্ষীরার সীমান্ত পাড়ি দেয়ার সময় ইছামতি নদীর পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাহেদকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক। তবে তিনি কখনই র‌্যাবের নজরদারির বাইরে ছিলেন না।

র‌্যাবের ডিজি বলেন, সাহেদ সাতক্ষীরার স্থানীয় দালালদের সহযোগিতায় দেশ ছেড়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। তবে তিনি একস্থানে ছিলেন না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছেন।

দুপুরে র‌্যাব সদরদপ্তরে সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক বলেন, সাহেদ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আত্মগোপনের চেষ্টা করেছিলেন। তিনি ঢাকা ত্যাগ করার পর আবারো ঢাকায় এসেছেন। তিনি কুমিল্লা, মৌলভীবাজার ও সাতক্ষীরায় আত্মগোপনের চেষ্টা করেছেন। তাছাড়া সাহেদ শুরুতেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে দেয়। তিনি একেক সময় একেক ধরনের যানবাহন ব্যবহার করেছেন এমনকি তিনি ট্রাকে চড়েও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। তবে যখনই তিনি কোন সীমান্তবর্তী এলাকায় গিয়েছেন আমরা তখনই সেই সব এলাকায় নজরদারি বৃদ্ধি করেছি বলেও জানান র‌্যাব মহাপরিচালক।

র‌্যাবের ডিজি আরও বলেন, সাহেদকে ঢাকায় আনার পরই তার ব্যক্তিগত একটি অফিসে অভিযান পরিচালনা করা হয়, যেখান থেকে ১ লাখ ৪৬ হাজার টাকার মতো জাল টাকা উদ্ধার করা হয়। সাহেদের নামে প্রায় ৬০টির মতো মামলা রয়েছে বলেও জানান মহাপরিচালক।

খোকসায় আদিবাসী শিক্ষার্থীরা পেলো বাইসাইকেল

0
খোকসায় আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি এবং বাইসাইকেল বিতরণ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি এবং বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা চত্বরে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সমাজসেবা অফিসার শাম্মী আক্তার যুক্তি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন। ।

সেটা ছিল সাহেদের চাল, কেউ বোঝেনি-স্বরাষ্ট্রমন্ত্রী

0
Kamal-Dro-15-7-p-20
স্বরাষ্ট্রমন্ত্রীর ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তারের মধ্যে সংকটময় মুহূর্তে আগ বাড়িয়ে আক্রান্তদের রিজেন্ট হাসপাতালে চিকিৎসার প্রস্তাব দেওয়াটা যে প্রতারক সাহেদের চাল ছিল তা কেউ ধরতে পারেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

করোনা পরীক্ষা না করে সনদ দেওয়া এবং অর্থ আত্মসাতসহ নানা অভিযোগে বুধবার সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে ঢাকায় আনার পর নিজের বাড়িতে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

আরও পড়ুনসাহেদ গ্রেপ্তারে নাটক দেখছেন রিজভী

তিনি বলেন, “করোনা রোগীদের চিকিৎসার জন্য আমরা অনেক হাসপাতাল খোঁজছিলাম। কেউ তখন দিবেন কি দিবেন না- এরকম একটা ভয়ের প্রসঙ্গ এসেছিল সামনে। সাহেদ তখন এগিয়ে এসেছিল, এটা যে একটা তার চাল ছিল; সেটাতো অনেকেই তখন বুঝতে পারিনি। আমিও তার হাসপাতালে ৪/৫ জন রোগী পাঠিয়েছিলাম। এটা আমার এখনও মনে পড়ে। সাহেদ সবসময় প্রতারণার ফাঁকফোকর তৈরিতে লেগে থাকত এবং তার জন্য ‘টেলিভিশনের টক-শোতে’ গিয়ে নিজের একটা ব্যক্তিত্ব তৈরি করেছিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান আরও বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে সবাই যখন উদ্বিগ্ন, ঠিক সেই সময় মিথ্যা সার্টিফিকেট দিয়ে যে প্রতারণা সাহেদ করেছেন, তাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

এটা সত্যিই দুঃখজনক এবং আমরা মনে করি, প্রকৃত তদন্তের মাধ্যমে বিচারকের কাছে পাঠিয়ে দিব। তার যেন উপযুক্ত শাস্তি হয়, সেটাই আমরা ব্যবস্থা করব। গ্রেপ্তার এড়াতে তিনি পরিচিত আধা-পাকা চুলে কলপ দিয়েছেন ও গোঁফ ছোট করছেন কিন্তু তারপরও ধরা পড়লেন। এখন তিন র‌্যাবের সদরদপ্তরে রয়েছেন।

আরেকটি রেকর্ডের সামনে রোনালদো দাঁড়িয়ে

0
Ronaldo-Dro-15-7-p-280
রোনাল্ড-দ্রোহ ফাইল ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সেরি আয় কমপক্ষে ৫০ গোল করে করার খুব কাছে ক্রিস্তিয়ানো রোনালদো।

সেরি আয় এ পর্যন্ত ইউভেন্তুস তারকার গোল ৪৯টি। বৃহস্পতিবার সাস্সুয়োলোর বিপক্ষে মাঠে নামবে শিরোপাধারীরা। করোনাভাইরাস বিরতির পর পুনরায় শুরু হওয়া লিগের এ পর্বে দলের ছয় ম্যাচের প্রতিটিতেই জালের দেখা পেয়েছেন রোনালদো। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আসছে ম্যাচেই হয়তো এই কীর্তি গড়ে ফেলবেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

রিয়ালের হয়ে লা লিগায় ৩১১ গোল করা রোনালদো প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেন ৮৪ গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তিনটিতে কমপক্ষে ৫০ গোলের কীর্তি এখন পর্যন্ত আছে কেবল এদিন জেকোর। ২০১৮ সালের মার্চে বসনিয়া ও হার্জেগোভিনার ফরোয়ার্ডের হাতে ধরা দিয়েছিল অনন্য এই অর্জন। তার পঞ্চাশছোঁয়া গোল আছে ইতালি, ইংল্যান্ড ও জার্মানিতে।

সাহেদ গ্রেপ্তারে নাটক দেখছেন রিজভী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

এই নাটকটা কমেডি, নাকি ট্র্যাজেডির, তা আমরা জানি না। শুধু জানি নাটক রচনা করতে পারে আওয়ামী লীগের প্রশাসন। এটা নিঃসন্দেহে।

প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীর মধ্যে রোগীদের চিকিৎসা নিয়ে রিজেন্ট হাসপাতালের প্রতারণার বিষয়টি প্রকাশ্য হওয়ার পর পালিয়ে যান এর চেয়ারম্যান শাহেদ।
টানা সপ্তাহ খানেক পর বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব জানিয়েছে, তিনি বোরকা পরে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন।

দুপুরে ঢাকার নয়া পল্টনে দলের কার্যালয়ে করোনা চিকিৎসায় হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনের সময় বিএনপি নেতা রিজভী এ কথা বলেন।

তিনি আরও বলেন, “আপনি টিটো হায়দারকে (ছাত্রদল) খুঁজে পান, আপনি ছাত্রদলের আকরামুল হাসানকে বাড়ি থেকে ধরে নিয়ে যান। অথচ ইয়ে কে (সাহেদ) কি খুঁজে পাননি এতদিন ধরে। মানুষকে মনে করেন বোকা!

আরও পড়ুন-রিজভীর প্রশ্ন- রিজেন্ট-জেকেজির নেপথ্যে গডফাদার কারা?

সাহেদ প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, তার মা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সাহেদ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য। এত লুটপাট করে, বাটপারি করে, টাকা ইনকাম করে সে হয়ে গেল হাওয়া ভবনের লোক! সুধা ভবনের লোক হাওয়া খেলে পরে হাওয়া ভবনের লোক হয়ে যায়।

একাদশ নির্বাচনের আগে সাহেদের একটি টকশোর প্রসঙ্গ টেনে বিএনপি নেতা আরও বলেন, নির্বাচনের আগের টকশোর ভিডিও দেখলাম। সাহেদ বলছে, সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে সিপাহী সবাই এই সরকারকে চায়, পুলিশের আইজি থেকে কনস্টেবল পর্যন্ত সবাই এই সরকারকে চায়।

কী অদ্ভুত ব্যাখ্যা! সচিব থেকে চৌকিদার পর্যন্ত সবাই তো সরকারকে চায়, তাহলে এখানে অন্যরা আসবে কী করে? যেমন সাহেদ তেমনি তার সরকার, তেমনি তার কথাবার্তা।

এবার আলিয়াকে হুমকি

0
আলিয়া ভাট-ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

বলিউড তারকা সুশান্তের মৃত্যুর জের নামেনি এখনো। তার মৃত্যুকে ঘিরে ভক্ত আর মিডিয়া পাড়াতে উৎকণ্ঠা, পাগলামি, অস্থিরতা সবই রয়েছে চলমান।

এই জনপ্রিয় অভিনেতার মৃত্যুকে ঘিরে নেপোটিজম ইস্যু নিয়ে প্রতিবাদ করছেন অনেকেই। আর এতে করে আক্রোশের মুখে পড়তে হচ্ছে বড় তারকাদের।

সুশান্ত সিং রাজপুতের ভক্তরা শাহরুখ খান থেকে শুরু করে আমির-সালমানদেরও সমালোচনা করছেন । এবার নতুন আক্রমণের শিকার হয়েছেন আলিয়া ভাট ও তার বোন শাহিন ভাট। শাহিনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেই আসছে একের পর এক খুন ও ধর্ষণের হুমকি।

শাহিন বলেন, ‘আইনি মাধ্যমেই আমি কথা বলবো, আর কেউ হুমকি দিতে এলে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবো।’ এছাড়া হুমকির সেই স্ক্রিনশট শেয়ার করেই আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন বলে জানালেন মহেশ কন্যা শাহিন। সোশ্যাল মিডিয়ায় তিনি আর কোনো অপ্রীতিকর মেসেজ পেলে প্রথমেই সেই ব্যক্তিকে প্রকাশ্যে আনবেন এবং তার বিরুদ্ধে রিপোর্ট করবেন বলে জানান শাহিন।

অভিনেত্রী কেলি প্রিস্টনের প্রস্থান

0
Kely-Priston-Dro-15-7-p-16
অভিনেত্রী কেলি প্রিস্টনের-ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেলি প্রিস্টন চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

প্রিস্টনের স্বামী হলিউড অভিনেতা জন ট্রাভল্টা ইনস্টাগ্রামে পোস্ট করে এ তথ্য নিশ্চত করেন। ট্রাভল্টা তার পোস্টে লেখেনÑপ্রচন্ড ভারী হৃদয় নিয়ে জানাতে হচ্ছে, আমার স্নেহময়ী স্ত্রী কেলি দুই বছর স্তন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে।

ট্রাভল্টার ইনস্টাগ্রাম পোস্টের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, দুই বছর আগে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার মধ্যেই ছিলেন প্রিস্টন। সবশেষ মৃত্যুর কাছে হেরে গেলেন।

কেলি প্রিস্টনের আলোচিত ছবির মধ্যে আছে টম ক্রজের ‘জেরি ম্যাগুয়্যার’ ও আর্নল্ড শোয়ার্জনিগারের ‘টুইনস’।

হনুলুলুতে জন্ম নেয়া কেলি কামালেলেহুয়া স্মিথ ১৯৮৫ সালে তার প্রথম অভিনীত রোমান্টিক কমেডি ছবি ‘মিসচিফ’য়ে কাজ করার সময় নাম পরিবর্তন করে রাখেন কেলি প্রিস্টন। তারা বিয়ে করেন ১৯৯১ সালে ৫ সেপ্টেম্বর। তাদের রয়েছে ২০ বছরের কন্যা এলা ও ৯ বছরের ছেলে বেঞ্জামিন।

মুসলিম দেশের প্রথম মহাকাশ অভিযান-নেতৃত্বে নারী

0
Dro-File-p-15-12
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

এ সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাত ‘হোপ মিশন’ নামে মহাকাশ অভিযান চালাবে। এই প্রথম মুসলিম কোনো দেশ মহাকাশ অভিযানে যাচ্ছে এবং সেই অভিযানে নেতৃতও দিচ্ছেন এক মুসলিম নারী।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই মহাকাশ অভিযানে বৈজ্ঞানিক দলের প্রধান হবেন দেশটির এডভান্সড সালন্স বিষয়ক প্রতিমন্ত্রী সারাহ আল-আমিরি।

১৯৮৭ সালে সংযুক্ত আরব আমিরাতে তার জন্ম। বয়স ৩২ বছর। কিন্তু মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখা শুরু করেছিলেন ছোটবেলা থেকে। ‘আমি যখন বলতাম আমি মহাকাশ নিয়ে কাজ করতে চাই, তখন লোকে ভাবতো আমি বুঝি কোন কল্পজগতে বাস করছি।’

সারাহ আল-আমিরি পড়াশোনা করেছেন কম্পিউটার সালন্সে, আমেরিকান ইউনিভার্সিটি অব শারজাহতে। এই নবীন বিজ্ঞানী ইতোমধ্যে আরব বিশ্বের সকল নারীদের কাছে হয়ে উঠেছেন নতুন ভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা।

সংযুক্ত আরব আমিরাত মঙ্গলগ্রহে স্যাটেলাইট পাঠাচ্ছে । হোপ মিশনের প্রধান লক্ষ্য হলো কিভাবে মঙ্গল গ্রহ ধূলিধূসর  নিষ্প্রাণ লাল গ্রহে পরিণত হলো সেটি জানার।

ইতোমধ্যে মঙ্গলগ্রহে সফল অভিযান করতে পেরেছে-যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ আর ভারতের মতো কিছু দেশ। তবে মুসলিম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত প্রথম ।

আজও স্বীকৃতি পায়নি ৫ স্বজন হারানো মুক্তিযোদ্ধার পরিবারটি

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

স্বাধীনতার ৪৮ বছরেও স্বীকৃতি পায়নি একসাথে ৫ জন স্বজন হারানো ঝিনাইদহের মুক্তিযোদ্ধার পরিবার। স্বজন হারানো আর বোমার স্পিলিন্টারের আঘাত আজও মনে করিয়ে দেয় সেদিনের সেই ভয়াবহ দিনের কথা।

তবে এত বছর পেরিয়ে গেলেও আজও স্বীকৃতি মেলেনি তাদের। ভাতা বা সুযোগ সুবিধা নয়, পরিবারটি শুধু চাই সম্মান।

সেদিনের সেই ভয়াবহ স্মৃতির বর্ননা দিচ্ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়ীয়া গ্রামের চায়না খাতুন। কথা বলতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি।

সাবেক ইউপি সদস্য আব্দুল বারী বলেন, ১৯৭১’র ডিসেম্বর মাসের ৫ তারিখ । গিলাবাড়ীয়া গ্রামের মোকছেদুর রহমানদুপুর বেলা স্ত্রী ও ৩ সন্তান নিয়ে বসে ছিলেন বাড়ীর উঠানে। পাকিস্থানি বিমান বাহিনীর একটি বিমান তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে। এতে ঘটনাস্থলেই ছিন্ন ভিন্ন হয়ে যায় মোকছেদুর রহমানের শরীর। আহত হয়ে কিছুক্ষন পর মারা যায় স্ত্রী ছকিনা খাতুন, মেয়ে রানু খাতুন, ২ ছেলে তোতা মিয়া ও পাতা মিয়া। আহত হয় ছোট মেয়ে চায়না খাতুনও। তবে ভাগ্যক্রমে বাড়ীর বাইরে অবস্থান করায় সেদিন প্রানে বেঁচে যান আরেক ছেলে মিজানুর রহমান।

পরিবারের ৫ সদস্যকে হারিয়ে বোন চায়না খাতুন ও মিজানুর রহমান হয়ে পড়েন অসহায়। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের জন্য ২ হাজার টাকা অনুদান দিয়েছিরেন। গ্রামবাসীর সহযোগিতায় চলে তাদের সংসার। মুক্তিযোদ্ধাদের তথ্য দেওয়া ও নানা ভাবে সহযোগিতা করায় এ হামলা হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

নিহত মোকছেদুর রহমানের নাতি ছেলে শাহিনুর রহমান বলেন, স্বাধীনতার এতগুলো বছর পার হয়ে গেলেও স্বীকৃতি মেলেনি তাদের। ভাতা বা সুযোগ সুবিধা নয়, পরিবারটি শুধু চাই সম্মান।

ঝিনাইদহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক আহমেদ বলেন, স্বাধীনতায় ওই পরিবারের অবদান ছিল। স্বীকৃতি পাওয়ার যোগ্য তারা। রানিং মুক্তিযোদ্ধার তালিকায় এন্টি করে তাদের সরকারের সকল প্রকার সুযোগ সুবিধা পওয়ার দাবি জানান তিনি।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ বলেন, নতুন ভাবে তালিকাভুক্ত করার কোন চিঠিপত্র আমাদের কাছে আসেনি। এ ধরনের কিছু আসলে অবশ্যই যথাযত কর্তৃপক্ষকে অবহিত করবো এবং যাচাই বাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এ ব্যাপারে সরকারের সুদৃষ্টিতে স্বজন হারানো পরিবারটি মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাবে এমনটি আশা করেন এলাকাবাসী।

সর্বশেষ সংবাদ

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...