রবিবার, মার্চ ২২, ২০২৬.
Home Blog Page 721

ঝিনাইদহে ১০ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক পলাতক

0
Rape-Dro-15-7-p-1
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে হাফেজের দ্বারা ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের শাহাবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে।

আরও পড়ুন- সাহেদ প্রতারণা জগতের আইডল, ছাড় দেননি শিক্ষার্থীদেরও

এলাকাবাসীর সুত্রে জানা গেছে, উপজেলার শাহবাজপুর গ্রামের শাহিন এর ১০ বছরের শিশু কন্যা নিজ বাড়ীতে একাই ছিল। এমন সময় বাবা মা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী কুদ্দুস বিশ্বাসের ছেলে হাফেজ পাশ করা রানা জোরপূর্বক শিশু কন্যাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক পলাতক রয়েছে। তাকে আটক করার চেষ্টা চলছে।

যশোরে আওয়ামী লীগ প্রার্থী শাহীন চাকলাদার বিজয়ী

0
mp-shin-dro-14-p-2-compressed
শাহীন চৌধরী (ফাইল ছবি)।

দ্রোহ অনলাইন ডেস্ক

যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩ ভোট।

মমঙ্গলবার দিনভোর ভোট গ্রহন ও গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন। তবে বুধবার আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবেও তিনি জানান।

ভোট বর্জন করা বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ ২ হাজার ১২ ভোট পেয়ে প্রথম নিকটতম হয়েছে। জাতীয়পার্টির হাবিবুর রহমান পেয়েছেন ১ হাজার ৬৭৮ ভোট।

কেশবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশীদ জানান, এ আসনের ২ লাখ ৩ হাজার ১১৮ জন ভোটারের মধ্যে ১ লাখ ২৯ হাজার ৬৭ ভোটা পরেছে। বাতিল হয়েছে ১ হাজার ৩৭৪ ভোট। ভোটার উপস্থিতির হার ৬৩ দশমিক ৫৭ শতাংশ।

গত ২১ জানুয়ারি সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। উপনির্বাচনের তফসিল অনুযায়ি গত ২৯ মার্চ ভোটগ্রহণের কথা থাকলেও করোনার কারণে ২২ মার্চ ওই নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

আজ বুধবার এন্ড্রু কিশোরের শেষকৃত্য

0
Andrew-Dro-p-14-4-compressed
এন্ড্রু কিশোর (ফাইল ছবি)।

দ্রোহ অনলাইন ডেস্ক

আজ বুধবার প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ভক্তদের জন্য শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিতে এন্ড্রু কিশোরের মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে নেওয়ার কথা ছিল। সে সুযোগ পাচ্ছেন না ভক্তরা।

পরিবারের পক্ষ থেকে এন্ড্রু কিশোরের বড় বোনের স্বামী ডাঃ প্যাট্রিক বিপুল বিশ্বাস বলেন, আজ বুধবার সকাল ৯টায় এন্ড্রু কিশোরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে বেড় করে সরাসরি সিটি চার্চে নিয়ে যাওয়া হবে। সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে খ্রীষ্টিয়ান কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

গত ৬ জুালই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহীতে বড় বোনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। মেয়ে এন্ড্রু সংজ্ঞা ও ছেলে জয় এন্ড্রু সপ্তক অস্ট্রেলিয়ায় থেকে গত ৯ জুলাই সোমবার রাজশাহীতে ফেরেন।

উল্লেখ্য, এন্ড্রু কিশোর ১৯৭২-৭৩ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। মারা যাওয়ার পর তার মরদেহ রাবির শহীদ মিনারে নেওয়ার জন্য পরিবারের সদস্যদের কাছে বলে গেছেন। তবে কি কারণে তার মরদেহ নেওয়া হবে না সেটি জানানি তার বড়বোনের স্বামী।

পাংশায় পৃথক বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

0
Pangsh-Dro-14-p-1

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা থানা এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৃথক বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার উপজেলার হাবাসপুর ও বাবুপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় পৃথক বিট পলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ।

এ সময় হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মন্ডল, বাবুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমান আলী সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নিজাম উদ্দিন, ইউপি সদস্য শাহবুদ্দিন,আব্দুর রাজ্জাক, ইউনুস আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

সাহেদ প্রতারণা জগতের আইডল, ছাড় দেননি শিক্ষার্থীদেরও

0
সাহেদের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদ করিম এমন কোনো প্রতারণা নেই যা করেননি তিনি। দেশে প্রতারণা জগতের একমাত্র আইডল তিনি। বাদ দেননি শিক্ষার্থীদেরও।

সাহেদ শিক্ষার্থীদের জীবন নিয়েও খেলেছেন নতুন নতুন খেলা। তাদের জাল সার্টিফিকেট প্রদান করে ভবিষ্যত ক্ষতির সম্মুখীন করেছেন।

মঙ্গলবার দুপুরে র‌্যাব সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্য দেওয়া হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ বলেন, প্রতারণাকে কিভাবে ব্যবহার করে সরল সাধারণ মানুষের সঙ্গে ঠকবাজি করে একটা পর্যায়ে আসা যায় তার অনন্য দৃষ্টান্ত সাহেদ। যে কোনো সময় সাহেদ গ্রেফতার হতে পারেন বলে জানান তিনি।

আরও পড়ুন- কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে মিলবে করোনা ভ্যাকসিন

তিনি আরও বলেন, সাহেদ সম্পর্কে নতুন নতুন অনেক অভিযোগ আসছে। সর্বশেষ অভিযোগ এসেছে রিজেন্ট কলেজ বা রিজেন্ট ইউনিভার্সিটি সম্পর্কে। অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তিনি জাল সার্টিফিকেট দিয়েছেন। ফলে শুধু শিক্ষার্থীদের জীবনই নষ্ট হয়নি, ব্যক্তিজীবনও ক্ষতির সম্মুখীন হয়েছে।

এক প্রশ্নের জবাবে আশিক বিল্লাহ বলেন, সাহেদ যেন পালিয়ে যেতে না পারে সেজন্য ইমিগ্রেশন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সীমান্তে নজরদারি বাড়িয়েছে। সাহেদের টিমে যারা অস্ত্র ব্যবহার করতেন, তাদের সম্পর্কেও অভিযোগ পাওয়া গেছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারেঃ হু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর সংক্রমণ দিন দিন বাড়ছে। এ সময় সব দেশ কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারলে মহামারী আরও খারাপ আকার ধারণ করবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সোমবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, “অনেক বেশি দেশ এখনও ভুল পথে হাঁটছে। আর এই ভাইরাস গণমানুষের এক নম্বর শত্রু হয়ে থেকে যাচ্ছে।”

“করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মৌলিক স্বাস্থ্যবিধি না মানা হলে এই মহামারী চলতে থাকবে। পরিস্থিতি খারাপ থেকে খারাপ এবং আরও খারাপের দিকে যাবে।”

রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী, ইতোমধ্যেই বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছে ৫ লাখের বেশি মানুষ।

পুরোনো দিনের মত সেই স্বাভাবিক অবস্থা সুদুর ভবিষ্যতে আর ফিরে না আসার আশঙ্কা প্রকাশ করে গ্রেব্রিয়াসুস বলেন, এটি খুবই উদ্বেগের বিষয়।

কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে মিলবে করোনা ভ্যাকসিন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বে প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে । সেই সঙ্গে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যাও বাড়ছে প্রতিনিয়তই । এমন পরিস্থিতিতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনার ভ্যাকসিন বাজারে ছাড়তে উদ্যোগী হয়েছে রাশিয়া।

বিশ্বের প্রথম দেশ হিসাবে করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ করে ফেলেছে রাশিয়া। রবিবার রাশিয়ার সেকেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তাদের তৈরি করোনা প্রতিষেধকের চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ হওয়ার খবর জানান।

করোনার ভ্যাকসিনের বিষয়ে সেকেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির প্রতিষেধক গবেষণা দলের প্রধান ভাদিম তারাসভ জানান, স্বেচ্ছাসেবকের প্রথম দলটিকে ১৫ জুলাই এবং দ্বিতীয় দলটিকে ২০ জুলাই পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। অর্থাৎ, ২০ জুলাইয়ের মধ্যেই এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া এবং কার্যকারিতার বিষয়ে নিশ্চিত হবেন বিজ্ঞানীরা।

১৮ জুলাই থেকে শুরু হচ্ছে ভ্যাকসিনটির শেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল। রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করেছে এই প্রতিষেধক।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই রুশ বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধক বাজারে ছাড়ার তোড়জোড় শুরু করে দিয়েছে রাশিয়া।

বিয়ে করলেন ক্রিকেটার শান্ত

0
ক্রিকেটার শান্ত এবং রত্নার বিয়ের ছবি-দ্রোহ

দ্রোহ স্পোর্টস ডেস্ক

দেশের উদীয়মান ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন । স্ত্রীর নাম সাবরিন সুলতানা রত্না।

শনিবার রাজশাহীতে ছোট্ট পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের আনুষ্ঠানিকতা।

শান্ত বললেন, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে শুধু দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানে তৃতীয় বর্ষে পড়ছেন সাবরিনা।

স্কুল ক্রিকেট থেকে উঠে আসা শান্ত দেশের বয়সভিত্তিক ক্রিকেটের বিভিন্ন ধাপে দুর্দান্ত পারফর্ম করে এখন লড়াই করছেন জাতীয় দলে স্থায়ী হতে। ২১ বছর বয়সী ব্যাটসম্যান এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলেছেন ৪ টেস্ট, ৫ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি।

ডিজির অনুরোধে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন রিজেন্ট চুক্তির অনুষ্ঠানে

0
স্বাস্থ্যমন্ত্রীর ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের অনুরোধেই রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির অনুষ্ঠানে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এমন তথ্যই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আমি ডিজি অফিসে একটি সভায় গিয়েছিলাম। সভা শেষে ডিজির অনুরোধে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির অনুষ্ঠানে যোগদান করেছিলাম।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুটি সংস্থাকে কিছু কাজের জন্য নিয়োগ দেয়া হয়েছিল। তার মধ্যে একটা হল জেকেজি। যদি তারা অন্যায় কাজ করে থাকে, তাহলে সেই দায়ভার প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।

অন্য আরেকটি হল রিজেন্ট হাসপাতাল। সেই হাসপাতালকে নিয়োগ দেয়ার বিষয়ে কিছু প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াগুলো পালন করেছে অধিদফতর। স্বাস্থ্য অধিদফতর শুধুমাত্র নিয়োগে সই করেছে ।

জাহিদ মালেক বলেন, আমরা ডিজি অফিসে একটি সভায় গিয়েছিলাম। আন্তঃমন্ত্রণালয় সভা ছিল সেটি। সচিবেরাও উপস্থিত ছিলেন, অন্যান্য ব্যক্তিরাও ছিলেন। ডিজির অনুরোধেই রিজেন্টের সঙ্গে সাক্ষর অনুষ্ঠানে আমরা ছিলাম।

মন্ত্রী আরও বলেন, আমরা বেশ খুশি ছিলাম যে একটা নতুন প্রাইভেট হাসপাতাল করোনার চিকিৎসা দেয়ার জন্য এগিয়ে আসল। প্রাইভেট হাসপাতালগুলোতো করোনা চিকিৎসা দিতে দ্বিধা করছে। রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ এসে সই-সাক্ষর করল, আমরাও খুশি হলাম। বাস! আমরা ওখান থেকে সরে গেলাম।

লাইসেন্সের মেয়াদ নেই এমন হাসপাতালকে কোভিড-১৯ ডেডিকেটেড হিসেবে অনুমোদন দেয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে স্বাস্ব্য অধিদফতরের ডিজি আবুল কালাম আজাদ দাবি করেন, স্বাস্থ্য মন্ত্রালয়ের ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের’ নির্দেশে অনুমোদন দেয়া হয়েছে।

তবে এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রিজেন্ট হাসপাতালের ঘটনা দুর্ভাগ্যজনক, ন্যক্কারজনক। প্রতিষ্ঠানটি যে কাজ করেছে, অন্যায় কাজ করেছে। অন্যায় কাজ করলে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে সেটা নেয়া হয়েছে। সে অনুয়ায়ী শাস্তি হবে। এখানে মন্ত্রণালয় কোনো নির্দেশনা দিয়েছে কিনা, দিলে তো ফাইলেই থাকত। ডিজির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে- সেটা দিলেই পাওয়া যাবে। সচিব ব্যাখ্যা চেয়েছেন। দেখি কী ব্যাখ্যা দেয়।

করোনা আক্রান্ত সন্দেহে বাবাকে ফেলে গেল সন্তান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে এক বৃদ্ধ বাবাকে রাস্তায় রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তার সন্তানের বিরুদ্ধে।

উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস বলেন, সোমবার রাতে উল্লাপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭৫ বছর বয়সী আব্দুস সোবহানকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

আব্দুস সোবহান উল্লাপাড়া উপজেলার মানিকদিয়া গ্রামের বাসিন্দা ।

ওসি দীপক কুমার দাস বলেন, সোমবার রাতে আব্দুস সোবহানের শ্বাসকষ্ট হচ্ছিল। তখন তার ছেলে নজরুল ইসলাম বাবার শ্বাসকষ্টের কথা শুনে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে সন্দেহে তাকে শ্যামলীপাড়া বাস স্ট্যান্ডের পাশে ফেলে রেখে চলে যায়।

“রাতে টহল পুলিশ তাকে দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। এরপর রাতেই ওই বৃদ্ধবাবাকে উদ্ধার করে কাওয়াক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পূর্ণিমাগাতি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

ওসি জানান, বর্তমানে হাসপাতালে ওই বৃদ্ধের ভাই তার দেখাশোনা করছেন। ছেলে নজরুল ইসলামকে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...