বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬.
Home Blog Page 732

পাংশায় করোনা রোগীর সংখ্যা ১৩৭ জন

0
images
করোনা ভাইরাসের প্রতিকী ছবি

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার সকল ইউনিয়নেই এখন করোনা রোগী শনাক্ত হয়েছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,শরিসা ইউনিয়নের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ^াস জনপ্রতিনিধি,চিকিৎসক,নার্স,স্বাস্থ্যসহকারী,কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

নতুন করে আরও ১১জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডাঃ জিয়াউল হোসেন জানিয়েছেন নতুন করে আরও ১১জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত পাংশা উপজেলায় ১৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, জনপ্রতিনিধি থেকে শুরু করে সকল ক্ষেত্রেই এখন করোনা রোগী শনাক্ত হচ্ছে। এখন আমাদের সর্ব্বোচ সর্তক থাকতে হবে। স্বাস্থ্য বিধি মেনে আমাদের চলা ফেরা করতে হবে অবশ্যই মাস্ক ছাড়া কেউ বাইরে বের হবেন না।

খোকসায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন

0
খোকসায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার বিকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে কদম গাছের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত। পরে থানা কমপ্লেক্সে, খোকসা ডিগ্রী কলেজ ক্যাম্পাস, উপজেলা পরিষদ ক্যাম্পাস ও বিভিন্ন সড়কে ফলদ এবং কাঠজাত গাছের চারা রোপণ করা হয়।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পী বিশ্বাস রাজু, শহর যুবলীগ সভাপতি সুলতান হোসেন, শহর যুবলীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সজল রায়, রাজু আহম্মেদ, হেলালউদ্দিন, সাইফুল ইসলাম, কামরুজ্জামান প্রমুখ।

দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে-প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রীর সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর থেকেই আমরা দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ধরে যাচ্ছি। যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, নেবো এবং এটা অব্যাহত থাকবে। দুর্নীতির সাথে জড়িত, অনিয়মে জড়িত, আমরা যাকেই পাচ্ছি এবং যেখানেই পাচ্ছি তাকে ধরছি। আর ধরছি বলেই, চোর ধরে যেন চোর হয়ে যাচ্ছি।

আরও দেখুন খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

আমরা ধরি আবার আমাদেরকেই দোষারোপ করা হয়। এটাই হচ্ছে দুর্ভাগ্য। এর আগেতো দুর্নীতিটাই নীতি ছিল। অনিয়মটাই নিয়ম ছিল। সেভাবেই রাষ্ট্র চলেছে এর আগে।

প্রধানমন্ত্রী আরও বলেন, যতদূর পারছি শুদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই অনিয়মগুলো আমরা নিশ্চয়ই মানব না বলে জানান তিনি।

ঝিনাইদহে ৩ পুলিশসহ করোনায় নতুন আক্রান্ত ৩৩ জন

0
Corona-Dro-24-p-6
সংগৃহিত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ৩ পুলিশসহ করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৩ জন।

বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাঃ প্রসেনজিত বিশ্বাস পার্থ।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

তিনি জানান, বুধবার ঝিনাইদহ শহরের ট্রাকটার্মিনাল পাড়ার তাইজুল ইসলাম নামের এক বৃদ্ধ করোনায় আক্রন্ত হয়ে মারা গেছেন এবং বৃহস্পতিবার সকাল ১০টার দিকে করোনার উপসর্গ নিয়ে আল মামুন নামের অন্য এক জন মারা গেছেন। জেলাতে নতুন করে সুস্থ হয়েছে আরও ৫ জন এবং এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৬৬ জন মানুষ। এ অবধি জেলাতে নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭৪৫টি যার মধ্যে ফলাফল পাওয়া গেছে ২৪৭২টি।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার পিসিআর ল্যাব থেকে ৭৭টি নমুনার ফল পাওয়া গেছে । যার মধ্যে ঝিনাইদহ সদরেই রয়েছেন ২৪ জন। এদের মধ্যে ঝিনাইদহ সদর থানা পুলিশ ফাড়ির ২ জন, ঝিনাইদহ বিটিসিএল’র ২ জন এবং ঝিনাইদহ ট্রাফিক পুলিশের এক সদস্য রয়েছে।

ঝিনাইদহ সদর উপজেলাতেই ১৩১ জন রোগী শনাক্ত হয়েছে এখন অবধি। এর মধ্যে মারাগেছে ১ জন। নতুন আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ শহরের ব্যপারীপাড়ায় রোগীর সংখ্যা বেশি রয়েছে। এছাড়া শৈলকুপা উপজেলাতে উপসর্গ নিয়ে মারা যাওয়া একজন সহ আরেক জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শৈলকুপাতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৪ জন। কালীগঞ্জ উপজেলাতে নতুন করে ৭ জন শনাক্ত হয়েছে। এই উপজেলাতে মোট আক্রান্ত হয়েছে ১২০ জন। এছাড়াও হরিণাকুন্ডু উপজেলাতে ১৬ জন, কোটচাঁদপুরে ২৫ জন এবং মহেশপুরে ২০ জনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

র‌্যাবের হাতে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

0
আটককৃত দুই মাদক ব্যবসায়য়ী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে র‌্যাব অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে।

আটককৃতরা হলেন, হরিণাকুন্ডুর চরপাড়া গ্রামের মৃত আমির আলীর ছেলে রেজাউল করিম ও সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের মহামায়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে সাইফুলকে আটক করে।

বৃহস্পতিবার বিকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

আরও দেখুন খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বুধবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে র‌্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল ঝিনাইদহ শহরের আরাপুর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সামনে অভিযান চালায়। সে সময় একই স্থান থেকে ৭৯ পিচ ইয়াবা ট্যাবলেট, ০৩টি মোবাইল সেট, ০৬টি সীম কার্ড এবং নগদ ১০,৫২০/- টাকাসহ রেজাউল করিম
সাইফুল নামক দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।

ভারতে প্রবেশকালে বিজিবির হাতে ১৪ বাংলাদেশী আটক

0
ভারত প্রবেশকালে আটককৃতদের ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

সরকারি আইন না মেনে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ১৪ বাংলাদেশীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে মহেশপুর উপজেলার বাঘাডাংগা এলাকার একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। আটককৃত ১৩ জনের বাড়ি মাগুরার শালিখা উপজলার টিউরখালী ও একজনের বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়।

আরও দেখুন খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

মহেশপুর বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চত করেন। আটককৃতরা হলেন, শালিখা উপজলার টিউরখালী গ্রামের অধীর বিশ্বাসের ছেলে অমীয় বিশ্বাস (৬০), অখিল বিশ্বাস (৪০), অখিল বিশ্বাসের স্ত্রী চঞ্চলা বিশ্বাস (৩৫), মেয়ে সৃষ্টি বিশ্বাস (১৫), অর্পিতা বিশ্বাস (৭) অধীর বিশ্বাসের ছেলে অসীম বিশ্বাস (৪৫), অসীম বিশ্বাসের স্ত্রী সুন্দরী বিশ্বাস (৩৬), মেয়ে বৃষ্টি বিশ্বাস (১৫), ছেলে টাপুর বিশ্বাস (৮), অর্নব বিশ্বাস (৪), অমিয় বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস (২৪), স্ত্রী সুবর্না বিশ্বাস (২০), মেয়ে ঐশী বিশ্বাস (২) এবং যশোরের চৌগাছা উপজেলার দুরালি গ্রামের হরিপদ বিশ্বাসের মেয়ে সান্তনা বিশ্বাস (২২)।

এদের মধ্যে চার জন পুরুষ, ছয় জন নারী এবং চার জন শিশু রয়েছে। তারা কি কারণে স্বপরিবারে বাংলাদেশ ত্যাগ করে ভারতে যাচ্ছিল তা বিজিবি জানাতে পারেনি। আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

শৈলকুপায় সাপ অবমুক্তের ঘটনায় বনকর্মকর্তাকে উকিল নোটিশ

0
উকিল নোটিশের কপি

শৈলকুপা প্রতিনধি

ঝিনাইদহের শৈলকুপায় ৪০টি বিষধর সাপ অবমুক্ত করার ঘটনায় উপজেলা বন অধিদপ্তরের কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উকিল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন শাওন এ উকিল নোটিশ প্রেরণ করেন।

নোটিশ সুত্রে জানা যায়, ৭ জুলাই ২০২০ ইং তারিখে শৈলকুপা উপজেলা বন কর্মকর্তার নির্দেশে বন বিভাগের এমএলএসএস আইয়ুব হোসেনের মাধ্যমে ৪০টি বিষধর গোখরা সাপ উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড় মৌকুড়ী গ্রামের মেহগনি বাগানে অবমুক্ত করা হয়েছে। লোকালয়ে এই বিষধর সাপগুলো অবমুক্তি করার ফলে জনমনে এক ধরনের ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। মহিলা ও শিশুরা তাদের স্বাভাবিক চলাফেরা করতে পারছে না। এলাকাবাসী আজ আতঙ্কিত ।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

উল্লেখ্য, বিগত এক বছরে শৈলকুপা উপজেলার দুই সহোদর সহ প্রায় ২০ জন ব্যক্তি বিষাক্ত সাপের ছোবলে মৃত্যুবরণ করেছেন। এমতাবস্থায় ৪০টি বিষধর সাপ লোকালয়ে অবমুক্ত করার বিষয়টি অবিবেচক এবং অমার্জনীয় অপরাধসহ আইন বর্হিভুত কাজ বলেও উকিল নোটিশে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও ৪০টি বিষধর সাপ অবমুক্ত করার বিষয়ে আইনজীবিকে সন্তোষজনক জবাব প্রদান না করিলে উনার বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়েরের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

করোনা ভাইরাসের আরও উদ্বেগজনক পরিস্থিতির আশঙ্কা

0
‰kjKzcvq cÖvwšÍK K…l‡Ki gv‡S DcKiY weZiY Kg©m~wPi D‡Øvab ‰kjKzcv (wSbvB`n) †_‡K: wUcy myjZvb ÔK…wlB mg„×Õ †¯øvMvb‡K mvg‡b †i‡L wSbvB`‡ni ˆkjKzcvq 2019-20 A_© eQ‡i cÖ‡Yv`bv Kg©m~wPi AvIZvq cvwievwiK mewR cywó evMvb ¯’vc‡bi j‡ÿ¨ ÿz`ª I cÖvwšÍK K…l‡Ki gv‡S web¨vg~‡j¨ DcKiY weZib Kg©m~wPi D‡Øvab Kiv n‡q‡Q| G Kg©m~wPi D‡Øvab K‡ib ˆkjKzcv Dc‡Rjv fvBm †Pqvig¨vb I Dc‡Rjv K…lKjx‡Mi mfvcwZ Rvwn`ybœex Kvjy| Dc‡Rjv wbev©nx Kg©KZv© †gvnv¤§` mvBdzj Bmjv‡gi mfvcwZ‡Z¡ Dcw¯’Z wQ‡jb Dc‡Rjv K…wl Kg©KZv© mÄq Kzgvi KzÛz, Dc‡Rjv mv‡eK fvBm †Pqvig¨vb kvgxg †nv‡mb †gvj¨v, Dc‡Rjv QvÎjx‡Mi mfvcwZ w`bvi wek^vm mn K…wl Awd‡mi Kg©Pvwi ,wewfbœ BDwbq‡bi eøK mycvi fvBRvi I cÖvwšÍK K…l‡Kiv Dcw¯’Z wQ‡jb| Gwel‡q K…wl Kg©KZv© Rvbvb, DcKiY weZiY Kg©m~wPi AvIZvq wewfbœ cÖKvi mewRi exR Dc‡Rjvi 50 Rb cÖvwšÍK K…l‡Ki gv‡S cÖv_wgKchv©‡q weZiY Kiv nq| GQvov Dc‡Rjvi †gvU 416 Rb K…l‡Ki gv‡S G exR weZiY Kiv n‡e e‡jI Rvbvb wZwb|
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের টিকা বা প্রতিষেধক যদি বাজারে না আসে, তবে ২০২১সালের ফেব্রুয়ারিতে ভারতে প্রতিদিন গড়ে প্রায় তিন লাখ মানুষ আক্রান্ত হতে পারেন । শুধু এখানেই শেষ নয়, বর্তমান পরিস্থিতির যদি পরিবর্তন না হয় তবে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বে করোনা আক্রান্ত দেশগুলোর শীর্ষে চলে আসবে ভারত। এ পরিস্থিতি সবচেয়ে খারাপ জায়গায় পৌঁছাবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে।

গবেষকরা দাবি করে বলছেন, বাংলাদেশ, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রে আগামী আট মাসে করোনা সংক্রমণ আরও উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছাবে। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ভারতের বিষয়ে এই ভয়াবহ আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি।

আরও দেখুন খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

বিশ্বের ৮৪টি দেশে এবং বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশের উপর সমীক্ষা চালিয়ে ভারত ও বাংলাদেশের বিষয়ে এমন উদ্বেগজনক পূর্বাভাস দিয়েছে এমআইটির স্লোয়ান স্কুল অব ম্যানেজমেন্ট।

গবেষকরা আরও বলেন, কোনো কার্যকরী টিকা বাজারে না আসলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে করোনায় আক্রান্ত হবেন দৈনিক ২ লাখ ৮৭ হাজার মানুষ। আর আগামী মার্চ থেকে মে মাসের মধ্যে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাবে ২০ থেকে ৬০ কোটির মধ্যে।

ঝিনাইদহে নতুন করে আরও ৩৩ জন করোনায় আক্রান্ত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নতুন করে আরও ৩৩ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে। এ অবধি জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬৬ জন।

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম বলেন, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ঝিনাইদহের ৭৭ টি রিপোর্টের ফলাফল এসেছে। যার মধ্যে ৩৩ জন পজেটিভ হয়েছে। নতুন আক্রান্তরা হলেন, সদর উপজেলার ২৪ জন, কালীগঞ্জ উপজেলার ৭ জন, শৈলকুপা উপজেলার ২ জন।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

এখন পর্যন্ত আক্রান্ত ৩৬৬ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ১২১ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৭ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬ জন।

খুব দ্রুতই একাদশ শ্রেনিতে ভর্তি কার্যক্রম শুরু হবে

0
শিক্ষামন্ত্রীর সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মহামারি করোনা ভাইরাসের কারণে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হতে বিলম্বিত হচ্ছে। তবে নীতিমালার আলোকে খুব দ্রুতই সিদ্ধান্ত গ্রহণ করে ভর্তি কার্যক্রম শুরু করা হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতেও ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২০ ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে। ৩১ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হলেও প্রাণঘাতী করোনার কারণে একাদশ শ্রেনিতে ভর্তি কার্যক্রম কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে ভর্তির বিষয়ে শিক্ষা বোর্ড প্রস্তুত রয়েছে।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের কারণে শিক্ষার্থীরা যাতে সংক্রমিত না হয় তার জন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থীদেরকে শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখার লক্ষ্যে এবং শিক্ষার মান ধরে রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

সর্বশেষ সংবাদ

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...

উপমায় ফুল

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক...

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে...