বুধবার, মার্চ ১৮, ২০২৬.
Home Blog Page 739

খোকসার কাঠ মিস্ত্রী রাজ্জাক খুনের মামলায় আটক ৬

0
khoksa-dro-4-p1-compressed
খোকসায় খুনের মামলায় আটক আসামীরা।

স্টাফ রিপোর্টার

খোকসার গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে কাঠ মিস্ত্রী রাজ্জাক খুনের মামলার ৬ আসামীকে আটক করেছে পুলিশ।

থানা পুলিশের এসআই সিরাজুল ইসলাম জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার মানিকাট গ্রামে পুলিশ অভিযান চালায়। এ অভিযানে কাঠ মিস্ত্রী রাজ্জাক খুনের মামলার আসামী মজনু (৩০), আব্দুর রহমান (৫৫), আজব আলী (৩৫), মালেক (৩২), হেলাল (২২) ও শরিফুল (৩৬) কে আটক করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি উপজেলার মানিকাট গ্রামে মসজিদের ইমাম নিয়োগ কেন্দ্র করে আওয়ামী লীগের একাংশের নেতা আকত আলী ও ওলামায়ে লীগের নেতা আয়ুব আলীর লোকদের বিরোধ হয়। এর সূত্র ধরে জুমার নামাজের পর মসজিদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কাঠ মিস্ত্রী আব্দুর রাজ্জাক (৩৫) গুরুতর আহত হয়। চিকিৎসার এক পর্যায়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। এ ঘটনায় প্রতিপক্ষের লোকদের বিরুদ্ধে থানায় মামলা হয়। শুক্রবার রাতে মামলার ৬ আসামীকে পুলিশ আটক করে।

পাবনায় হামলার ঘটনায় গ্রেফতার ২ জন

0
আটককৃত আসমীরা সংগৃহিত ছবি

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ২জন।

আহত হয়েছেন পিতা-পূত্র দুজন, তার হলেন শিখন ও তার পিতা হাবিবুর রহমান । উক্ত হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে আতাইকুলা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বাকী ওরফে কালা বাকী, পিতা- অয়েন উদ্দিন এবং আলিম ওরফে শিবির আলিম, পিতা মৃত- আবুল খাঁ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোটরসাইকেলে করে শিখন ও তার বাবা হাবিবুর রহমান ডেমরা-গারুলিয়া সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় পূর্ব শক্রতার জের ধরে ভুলবাড়িয়া ইউনিয়ন স্থানীয় নেতা ইমরান হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়।

আহত অবস্থায় শিখন কে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বাদী শিখন এর ভাগ্নে উজ্জল মৃধা বাদী হয়ে আতাইকুলা থানায় এজাহার দায়ের করে।

যশোরে ভ্যানের ধাক্কায় এক শিশু নিহত

0

যশোর প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার ফুলসারা মোড়ে শুক্রবার বিকালে ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত হোসাইন (৬) একই গ্রামের মংলা মিয়ার ছেলে।

গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক জামিরুল ইসলাম বলেন, শালকোনা বাজার থেকে ছেড়ে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যান ফুলসারা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। সে সময় শিশুটি রাস্তা পার হচ্ছিল।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো প্রায় ২ সহস্রাধিক

0
Covid-Dro-16-p-5

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। দেশে এ অব্দি মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৯৭ জনে। অপরদিকে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে।

২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ২৮৮ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের।

শনিবার স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের ৭১টি ল্যাবের মধ্যে ৬৪টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৭১টি। তবে পরীক্ষা করা হয়েছে পূর্বের সংরক্ষিত নমুনাসহ ১৪ হাজার ৭২৭টি। এ সময় পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ৩২ হাজার ৭৪টি।

নতুন মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ২১ এবং নারী আটজন। করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৬৭৩ জন। যার ফলে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৭২১ জন।

সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার গর্ভে কার সন্তান?

0

দ্রোহ বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পাঁচ দিন আগে মুম্বাইয়ের মালাডের একটি বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান।

দিশার আত্মহত্যার খবর শুনে ভেঙে পড়েছিলেন সুশান্ত। তার মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইটারে লিখেছিলেন, এই খবর অবিশ্বাস্য। দিশার আত্মার শান্তি কামনা করছি। তার পরিবারের মানুষদের সান্তনা দেবার মতো ভাষা আমার জানা নেই।

তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে দিশার আত্মহত্যার কোনো যোগসূত্র আছে কী না তা খোঁজার চেষ্টা করছে মুম্বাই পুলিশ। এর মধ্যেই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, সুশান্তের ম্যানেজার দিশার সঙ্গে অভিনেতা সূরজ পাঞ্চোলির নাকি সম্পর্কে ছিল। আবার এমনও শোনা যাচ্ছে দিশা নাকি অন্তঃসত্ত্বাও ছিলেন। সূরজের সঙ্গে সম্পর্কে জড়িয়ে দিশা কোনো ভুল সিদ্ধান্ত না নিতে পারে, সে জন্য প্রাক্তন ম্যানেজারকে বোঝানোর চেষ্টা করেছিলেন সুশান্ত।

তবে সুশান্তের আত্মহত্যার তদন্ত করতে গিয়ে মুম্বাই পুলিশ স্পষ্ট জানিয়েছে, দিশার আত্মহত্যার সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনও যোগসূত্র নেই।

শৈলকুপায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

0
সারোয়ার মোর্শেদ

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় করোনা আক্রান্ত হয়ে সারোয়ার মোর্শেদ (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন, তার পরিবারের সদস্যরা। মৃত ব্যক্তি সারোয়ার মোর্শেদ পৌর এলাকার রামগোপাল পাড়ার মৃত রফিউদ্দীণ মোল্লার ছেলে।

জানা যায়, ২ জুলাই কুষ্টিয়া ল্যাব থেকে প্রাপ্ত নমুনা রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। একইদিন বিকালেই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা।

দুদিন চিকিৎসা নেবার পরে শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

শ্রমিকদের বেতন-ভাতা ঈদের আগেই পরিশোধের আহ্বান সেতুমন্ত্রীর

0
obaidul-kader-dro-7-p-10
ওবায়দুল কাদেরের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

পোশাক শিল্পসহ অন্যান্য ক্ষেত্রে যেসকল কর্মরত শ্রমিক আছেন, তাদের বেতন-ভাতা ঈদুল আজহার আগেই পরিশোধের আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মালিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ঈদুল আজহার আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে মালিকরা বরাবরের মতো এবারও সহমর্মিতার নজির স্থাপন করবেন বলে বিশ্বাস করি।

শনিবার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী বলেন, ঈদুল আজহার তিনদিন আগে থেকে সড়ক-মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। কৃষি, শিল্প ও রপ্তানিমুখী পণ্য, চিকিৎসা সরঞ্জাম, ত্রাণ, জ্বালানি, ওষুধ, খাদ্যদ্রব্য ও পচনশীল পণ্যসহ জরুরি সেবা পরিবহন এর আওতামুক্ত থাকবে। ঈদের আগে-পরে আটদিন সড়ক-মহাসড়ক সংলগ্ন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। সড়ক-মহাসড়কের ওপর কিংবা আশপাশে পশুরহাট বসানো যাবে না। প্রয়োজনে এ বছর কমসংখ্যক হাট বসানোর বিষয়টি বিবেচনায় আনতে হবে। এক্ষেত্রে অনলাইনে পশু বেচা-কেনার বিষয়টিও বিকল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে।

তিনি আরও বলেন, ফিটনেসবিহীন যানবাহন কোরবানির পশুরহাটে চলাচলে বিরত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভাড়াটিয়াদের সঙ্গে বাড়িওয়ালাদের অমানবিক আচরণ এবং মেসে থাকা শিক্ষার্থীদের মালপত্র ফেলে দেওয়া হচ্ছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। সংকটের এই মহুর্তে অনেকের আয় কমেছে, হারিয়েছেন চাকরি। আবার কেউ কেউ পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে একে অপরের প্রতি সমব্যথী হতে হবে।

সরকার অর্থনীতির প্রতিটি খাতকে চাঙা রাখতে বাজেটে প্রণোদনাসহ নানামুখী উদ্যোগ নিয়েছে। করোনা সংক্রমণের বিস্তার রোধে তৈরি পোশাক শিল্প ও অন্যান্য শিল্পগুলোতে ঈদের আগে পর্যায়ক্রমে ছুটি প্রদানে বিজেএমইএ এবং বিকেএমইএ’র প্রতি সেতুমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি।

যশোরে ইউএস ডলারসহ তিন হুন্ডি ব্যবসায়ী আটক

0
আটককৃতদের সংগৃহিত ছবি

যশোর প্রতিনিধি

শুক্রবার রাত ৮টার দিকে যশোর খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকার থেকে এক লাখ ১৫ হাজার ইউএস ডলারসহ তিন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলেন, যশোরের বেনাপোলের বালুন্ডা গ্রামের ইয়াসিন সরকারের ছেলে শাহ আলম (৩৫), রামচন্দ্রপুর গ্রামের আবদুস সালামের ছেলে মাসুদ রানা (২৮) ও গাজীপুর গ্রামের আবদুল বারীর ছেলে জাকির হোসেন (৩৬)।

৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা বলেন, বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বেনাপোল সীমান্ত থেকে যশোর হয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার থেকে এক লাখ ১৫ হাজার ইউএস ডলারসহ তিন হুন্ডি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক করা আসামীরা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারির সঙ্গে দীর্ঘদিন যাবত জড়িত বলে স্বীকার করেছেন।

হাসপাতাল থেকে পালিয়ে যাননি সুমন বেপারী

0
সুমন বেপারীর সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীতে মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায় ১৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয় সুমন বেপারীকে। উদ্ধারের পর থেকে তাকে নিয়ে কৌতূহলের কোন শেষ নেই। বর্তমানে নতুন গুজব ছড়ানো হচ্ছে সুমন বেপারী হাসপাতাল থেকে পালিয়ে গেছেন বলে। তবে সুমনের পরিবারের দাবি এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

সুমন এর বড় ভাই শাহীন বেপারী বলেন, আমার ভাই সুমন পালিয়ে যাবে কেন? সুমন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ৩নং ভবনের ১নং ওয়ার্ডের ১৪নং বেডে ভর্তি রয়েছে। চাইলে আপনারা দেখে যেতে পারেন।

তিনি আরও বলেন, আমার ভাইকে নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। আল্লাহর রহমতে আমার ভাই বেঁচে ফিরেছে এতেই শুকরিয়া।

হাসপাতাল থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে, বৃহস্পতিবার আনুমানিক রাত ১০টা ৪০মিনিটে ৩নং ভবনে ভর্তি করা হয় তাকে। এর আগে উদ্ধার হওয়ার পর তাৎক্ষণিক ২নং ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল সুমনকে।

করোনা রোধ সম্ভব অ্যান্টিবডি না থাকলেও

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আমরা সকলেই এ বিষয়ে জানি যে, একবার করোনা ভাইরাস আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠতে উঠতেই মানব দেহে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় এবং আপনি করোনা ভাইরাস-প্রতিরোধী হয়ে উঠবেন।

তবে নতুন এক জরিপে দেখা যাচ্ছে, যাদের শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি নেই। তাদের শরীরেও প্রাণঘাতী এ ভাইরাসের প্রতিরোধের কিছুটা ক্ষমতা রয়েছে।

সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের জরিপটির গবেষকরা বলছেন, অ্যান্টিবডি না থাকলেও ভাইরাস প্রতিরোধের ক্ষমতা আসে ‘টি-সেল’ নামে রক্তে থাকা আরেক ধরনের কোষ থেকে, যার কাজ কোনো দেহকোষে সংক্রমণ হলেই তাকে আক্রমণ করে ধ্বংস করা। একটু অন্যভাবে কাজ করে টি সেল। যারা আগেই সংক্রমিত হয়েছে এমন দেহকোষগুলো টার্গেট করে এবং সেগুলোকে পুরোপুরি ধ্বংস করে ফেলে। ফলে ভাইরাস সংক্রমণ থেকে অন্য সুস্থ কোষ আক্রান্ত হতে পারে না। টি-সেলের আছে বিশেষ ধরনের ‘স্মৃতিশক্তি’। তারা ভাইরাসটাকে চিনতে পারলেই এটা কোন কোষগুলোকে সংক্রমিত করেছে তা টার্গেট করে ধ্বংস করতে থাকে। এমন এক জরিপ চালানো হয় ২০০ লোকের ওপর।

গবেষকরা বলছেন, যে ২০০ জন লোকের উপর জরিপ চালিয়েছে তাতে কয়েকজন রক্তদাতা ছিলেন। সুইডেনে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন এমন কিছু মানুষও আছে। তবে বিজ্ঞানীরা বলছেন, টি-সেল করোনা ভাইরাসকে সম্পূর্ণ আটকে দিতে পারে কিনা এটা এখনও অজানা। এটা জানার জন্য আরও বিশ্নেষণের প্রয়োজন পড়বে ।

সর্বশেষ সংবাদ

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...

উপমায় ফুল

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক...

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে...