বুধবার, মার্চ ১৮, ২০২৬.
Home Blog Page 740

বোনের বাড়ীতে এসে ধর্ষণ চেষ্টার শিকার এক কিশোরী

0
jhenaidah-dro-4-p-1
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলায় দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী।

ঘটনাটি ঘটেছে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বকশিপুর গ্রামে এবং ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত শামসুল হক মোল্লার ছেলে মনোয়ার হোসেন মোল্লা (৪২) এর বিরুদ্ধে।

জানাগেছে, বুধবার ভিকটিমের দুলাভাইয়ের বাড়ির পাশের পানের বরজে কাজ করছিল মনোয়ার। ভিকটিম তার বোনের সাথে বরজের পাশ দিয়ে যাবার সময় পানি খেতে চাই মনোয়ার। ছোট মানুষ ভেবে কিশোরীকে দিয়েই পানি পাটিয়ে তার বোন। পানি দিতে গেলেই ঘটে বিপত্তি। হঠাৎ মনোয়ার কিশোরীকে জড়িয়ে ধরে ধর্ষনের চেষ্টা করে।

কিশোরী মনোয়ারের কাছ থেকে নিজেকে রক্ষা করে, বোনের কাছে ঘটনা জানায়। কিশোরীর বোন মনোয়ারের কাছে এই ঘটনা নিয়ে জিজ্ঞাসা বাদ করতে গেলে, মনোয়ার মারমুখি হয়ে ওঠে। ভুক্তভোগীরা এরপর এই ঘটনা সম্পর্কে স্থানীয় ইউপি সদস্য মিঠু মিয়াকে জানালে, তিনি শালিসে বসে মিমাংসার কথা বলেন। তবে এর মধ্যেই এই ঘটনাকে ধামাচাপা দিতে দুলাভাই জিয়া উদ্দিনকে প্রাণে মারার ভয়ভীতি দেখাচ্ছে মনোয়ার ও তার পরিবার।

৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মিঠু মিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিশোরী মেয়ে তার কাছে নিজ মুখে এই ঘটনার বর্ণনা দিয়েছে। এই পরিবারের অনেক সদস্যেরই এমন সমস্যা আছে এবং এর আগেও তাদের নিয়ে শালিস বসেছে অনেকবার। আমরা সামাজিকভাবে এই ঘটনার মিমাংসা করে দেব বলে জানান তিনি।

আরো পড়ুন

কুষ্টিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর খুন

এমন স্পর্শকাতর বিষয় কি সামাজিকভাবে মিমাংসা করা সম্ভব? এমন প্রশ্নের উত্তরে ইউপি সদস্য জানান, যদি সুরাহা না হয় তবে আমরা থানাতে মামলা দেব।

উক্ত বিষয়ে কাতলামারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান বলেন, এই বিষয়ে আমি এখন অব্ধি কোন অভিযোগ পায়নি বা থানা থেকেও কোন নির্দেশ দেওয়া হয়নি। অভিযোগ ও নির্দেশ পেলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেন তিনি।

বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝিনাইদহ শাখার সাধারন সম্পাদক শাহিদুর রহমান সন্টু বলেন, এটা অত্যান্ত নিকৃষ্ট একটা অপরাধ। আমরা এই ভিকটিম যাতে সর্বোচ্চ আইনি অধিকার পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করে আমরা সেব্যবস্থা করবো এবং সকল প্রকার সহযোগিতা করবো।

করোনা দুর্বল হলেও দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে

0
World-Dro-30-p-6
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস পুরাতন রূপ পরিবর্তন করে নতুন রূপে ছড়িয়ে পড়ছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। নুতন রূপে পরিবর্তিত হওয়া এই প্রাণঘাতী ভাইরাস আগের চেয়ে দ্রুতগতিতে মানবদেহে সংক্রমিত হচ্ছে। তবে রূপ পরিবর্তিত হবার পরে দেখা গেছে, ভাইরাসটি মানুষকে আগের মতো গুরুতর পর্যায়ে অসুস্থতায় ফেলতে পারছে না। এমনই দাবি করছে আন্তর্জাতিক এক দল গবেষক।

মার্কিন গণমাধ্যম সিএনএনের এক খবরে গবেষক দলের ভাষ্যমতে বলা হয়, পরিবর্তিত নুতন রূপের এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমিত হয়ে অসুস্থ করার ক্ষমতার বিষয়ে শক্ত প্রমাণ ইতিমধ্যে পাওয়া গেছে।এরই মধ্যে বিজ্ঞানভিত্তিক সাময়িকী ‘সেল’ এই গবেষণার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

আরও পড়ুন কুষ্টিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর খুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক গবেষণা সংস্থা লা জোলা ইনস্টিটিউট ফর ইমিউনোলজির গবেষক এরিকা ওলমান সেফিরে করোনা ভাইরাসের নতুন রূপে পরবর্তিত হবার গবেষণায় যুক্ত ছিলেন।

গবেষক সেফিরে বলেন, ‘নতুন রূপের করোনা ভাইরাস আগের চেয়ে দ্রুত গতিতে মানুষকে সংক্রমিত করছে। তবে এটা আগেরগুলোর মতো ভয়াবহ নয়।’

গবেষকদের তথ্য অনুযায়ী, পরিবর্তিত রূপ নিয়ে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনে প্রভাব ফেলেছে। মানবদেহে সংক্রমিত হবার পরে এই স্পাইক প্রোটিন ব্যবহার করেই আক্রান্ত ব্যক্তিকে কাবু করে প্রাণঘাতী ভাইরাসটি। বর্তমানে বিজ্ঞানীরা রূপ বদলানোর বিষয়গুলো খুঁজে বের করার চেষ্টা করছেন এবং ভ্যাকসিন ব্যবহার করে ভাইরাসটিকে নিয়ন্ত্রণ করা যাবে কিনা, সেই গবেষণা চালিয়ে যাচ্ছেন গবেষকদল।

কুষ্টিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর খুন

0
নিহত তরিকুল ইসলাম (১৭) (ফাইল ছবি)

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা সদরে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক কিশোর খুন হয়েছে। .

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরের থানা পাড়া পুলিশ ক্লাব সংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে। ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। নিহত তরিকুল শহরের চর কুঠিপাড়ার কামু আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় কিশোররা প্রতিদিনের মতই বিকালে ফুটবল খেলছিল। এমন সময় চর থানা পাড়ার আব্দুস সালামের ছেলে মিনারুল ইসলামের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে তরিকুলের কথা কাটাকাটি শুরু হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে মিনারুল ধারালো ছুড়ি দিয়ে তরিকুলের শরীরে উপর্যপুরি আঘাত করে।

স্থানীয়রা গুরুতর আহত তরিকুলকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এলাবাসী অনেকেই এ ঘটনাকে স্থানীয় কিশোর গ্যাং এর কাজ বলে অবিহিত করছেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ঘটনার পর থেকে হত্যাকান্ডের হোতা মিনারুল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

যশোরে করোনা রোগীর সংখ্যা ৭০০ ছাড়াল

0
images
করোনা ভাইরাসের প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি

যশোরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার জেলায় এক দিনে সর্বোচ্চ ৬০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

জেলায় এ যাবৎ মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯২ জন আর মারা গেছেন ১৩ জন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  এনএফটি বিভাগের চেয়ারম্যান ডঃ শিরিন নিগার বলেন, পরীক্ষাগারে মোট ২৭৫টি নতুন নমুনা পরীক্ষা করে ৬৬টির পজেটিভ ফল পাওয়া গেছে। এদের মধ্যে যশোরের ৬২টি এবং মাগুরার চারটি পজেটিভ রয়েছে।

আরও পড়ুন মাগুরায় প্রাণঘাতী করোনায় নতুন শনাক্ত ২১

যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন বলেন, সকালে যে ৬২টি নমুনার পজেটিভ ফল এসেছে তার মধ্যে ফলোআপ রয়েছে দুটি।

করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহে ২ জনের মৃত্যু

0
Corona-Dro-19-p-18 virus-compressed

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এখন অব্ধি জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ছয়জন।

মৃতরা হলেন- উপজেলার হেলাই গ্রামের মোস্তাক হোসেন ও আব্দুর রশিদ।

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম বলেন,  ২৮ জুন করোনার উপসর্গে মারা যান মোস্তাক হোসেন। আর ৩০ জুন মারা যান আব্দুর রশিদ। বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে।

ঝিনাইদহে নতুন করে আরও ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩৬ জন।

 

মাগুরায় প্রাণঘাতী করোনায় নতুন শনাক্ত ২১

0
Corona-Dro-24-p-6
সংগৃহিত ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরায় নতুন করে ২১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ অব্ধি জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ল ১৬৬ জন।

মাগুরা সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার সাহা বলেন, জেলায় নতুন করে ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদরে ২০ জন ও শ্রীপুরে একজন রয়েছেন। নতুন রোগীদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

 

চুয়াডাঙ্গায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য আটক

0
সংগৃহিত ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর থেকে আন্তঃজেলা ডাকাত দলের দুই শীর্ষ সদস্যকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন-মাদারীপুর জেলার আজিজ সরদারের ছেলে খবির সরদার (৫৫) এবং মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে জনি শেখ (৩০)।

বৃহস্পতিবার শেষরাতে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গোয়ালহুদা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

জীবননগর থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল বলেন, জীবননগর উপজেলায় বিভিন্ন সময়ে ডাকাতির ঘটনা ঘটছিলো। সেসব ঘটনার সূত্র ধরেই গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুরের গোয়ালহুদা গ্রামে অভিযান চালিয়ে ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়।

মেহেরপুরে একই পরিবারের ৬ জন করোনায় আক্রান্ত

0

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে ২৪ ঘণ্টায় শহরের নীলমনি সিনেমা হল পাড়ার একই পরিবারের ছয়জন ও মন্ডলপাড়ার একজনসহ ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন ছাত্রীর সঙ্গে অশ্লীল কথপোকথনের দায়ে ইবি অধ্যাপক শোকজ

বৃহস্পতিবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন বলেন, করোনা ভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য নমুনা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৯ জনের প্রতিবেদন এসেছে। যার মধ্যে দেখা গেছে সাতটি পজেটিভ ও বাকি ১২ জনের নেগেটিভ। মেহেরপুরে এ অব্ধি ৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩০ জন সুস্থ জন এবং মারা গেছেন পাঁচজন।

ছাত্রীর সঙ্গে অশ্লীল কথপোকথনের দায়ে ইবি অধ্যাপক শোকজ

0
ইসলামী বিশ্ববিদ্যালয়ের লগো

ঝিনাইদহ প্রতিনিধি

ছাত্রীর সঙ্গে প্রেম অতঃপর দুজনের মধ্যে অশ্লীল প্রেমালাপের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডঃ মিজানুর রহমানকে শোকজ এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রীয় মিলনায়তনের পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

অফিস আদেশে বলা হয়েছে, ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডঃ মিজানুর রহমান ও একই বিশ^বিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর সাথে কথোপকথনের একাধিক অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।

অভিযুক্ত অধ্যাপক ও নারী শিক্ষার্থীর মধ্যে অশ্লীল ও আপত্তিকর কথাবার্তা হয়েছে। ফাঁস হওয়া অডিও ক্লিপে অভিযুক্ত শিক্ষকের অশালীন কথপোকথন রেকর্ডও রয়েছে। এ ঘটনায় শিক্ষক সমাজসহ বিশ্ববিদ্যালয়ের ভাবমুর্তি এবং শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যকার সম্পর্কের পবিত্রতা ক্ষুন্ন হয়েছে। এদিকে ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন ৫ মাসের বাচ্চাকে গলা কেটে হত্যা

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ডঃ হারুন উর রশিদ আসকারী বলেন, আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। আগামী সাত দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। তিনি জবাব দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঐ ছাত্রীকেও তদন্ত কমিটি অনুসন্ধান করবে।

ক্যামেরায় প্রকৃতি

0
prok-dro-3-p-2-compressed

বুনো গাছের গাঢ় সবুজ পাতার শীর্ষে আয়েসী ভাজে বসে আছে রঙিন প্রজাপ্রতি।

prok-dro-3-p-1-compressed

পরন্ত বিকালের অস্তগামী সূর্য।  অরিত্র রহমানের তোলা ছবি।

সর্বশেষ সংবাদ

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...

উপমায় ফুল

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক...

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে...