বুধবার, মার্চ ১৮, ২০২৬.
Home Blog Page 742

করোনা জয়ী ইউএনও’র খোকসায় যোগদান

0
Mejba-Dro-17-p-12-compressed
ইউএনও মেজবাহ উদ্দীন।

স্টাফ রিপোর্টার

খোকসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন করোনা মুক্ত হয়ে কর্মস্থলে যোগদান করেছেন।

বৃহস্পতিবার তিনি তাঁর কর্মস্থল খোকসায় যোগদান করেন। তিনি ৩৩ তম বিসিএস ক্যাডার অফিসার।

জেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, খোকসার নির্বাহী কর্মকর্তা হিসেবে মেজবাহ উদ্দীন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১৩ জুন যোগদান করেন। পর দিন ১৪ জুন প্রশাসনিক নির্দেশনায় করোনা পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে নমুনা দেন। ১৫ জুন তাঁর করোনা পজেটিভ রিপোর্ট আসে। এর পর থেকে ৩০ জুন পর্যন্ত তিনি কোয়ারেন্টাইনে ছিলেন।

সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন দ্রোহকে জানান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে তিনি সুস্থ্যতা লাভ করেছেন। তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগীতা কামনা করেন।

ঝিনাইদহে তড়িৎ আহত হয়ে ট্রাক্টর শ্রমিকের মৃত্যু

0
jhi-Dro-2-p-10-compressed
ট্রাক্টর শ্রমিক সাগর।

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে তড়িৎ আহত হয়ে সাগর হোসেন (১৫) নামের এক ট্রাক্টর শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহষ্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার বুজিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ঝিনাইদহের কালীগঞ্জের ভাতঘরা গ্রামের বিলায়েত হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বালির ট্রাক্টরের ওপরে বসে ওই শ্রমিক বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের বোরাক আলীর বাড়িতে যাচ্ছিল। গ্রামের মধ্যে ঢুকে সড়কের ওপরের বিদ্যুতের তার ট্রাক্টরের সামনের দিক আটকে যায়। এ সময় ট্রাক্টর শ্রমিক সাগর ডিসের তার ভেবে তারটি সরাতে গেলেই বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়। ঘটনাস্থলে সে মারা যায়।

কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহাফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশে করোনা আক্রান্ত দেড় লাখ ছাড়াল, ৩৮ জনের মৃত্যু হয়েছে।

0
Corona-Dro-29-p-2-compressed
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছড়িয়েছে। এ বৈশ্বিক মহামারীতে এ অব্ধি মারা গেছেন এক হাজার ৯২৬ জন। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ হাজার ১৯ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের।

বৃহস্পতিবার দুপুরে করোনা ভাইরাসের হালনাগাদ তথ্য দিতে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

তিনি বলেন, এ সময়ে নতুন করে আরও চার হাজার ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হয়েছে এক লাখ ৫৩ হাজার ২৭৭ জন। ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪৪৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৩৬২টি। এ অব্ধি নমুনা পরীক্ষা করা হয়েছে আট লাখ দুই হাজার ৬৯৭টি।দেশের ৭০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। একটি বেসরকারি মেডিকেল কলেজ পরীক্ষাগারের সঙ্গে সংযুক্ত হয়েছে।

তিনি সবাইকে করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মানতে অনুরোধ জানিয়েছেন।

ঝিনাইদহে ইউপি সদস্যকে গণধোলায়

0
ঝিনাইদহে ইউপি সদস্যকে গণধোলায়
হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের ইউপি সদস্য কবির হোসেন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে এক ইউপি সদস্যকে গণধোলায় দিয়ে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। তার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে সদর উপজেলার শালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের ইউপি সদস্য কবির হোসেন দীর্ঘদিন ধরে একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া প্রেম চালিয়ে আসছিল। এর আগে বেশ কয়েকবার রাতে ওই নারীর ঘরে গেলেও সে দফা রক্ষা পায়।

বুধবার রাত ১২ টার দিকে আবারো ওই প্রবাসীর স্ত্রীর ঘরে গেলে স্থানীয় লোকজন তাকে হাতে নাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। ইউপি সদস্য কবির হোসেন ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

একজন জনপ্রতিনিধির এ ধরনের কর্মকান্ডের শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।কাতলামীর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আনিছুজ্জামান বলেন, গ্রামবাসী কবির মেম্বরকে আটক করে আমাদের কাছে দিয়েছে। আমরা যথাযথ ব্যবস্থ্যা নিব।

ঝিনাইদহে নতুন করে ২৭ জন করোনায় আক্রান্ত

0
ঝিনাইদহ করোনা

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ দেশের একমাত্র গ্রীনজন জেলা ঘোষণার পর থেকে হু হু করে বাড়ছে করোনা সংক্রমন। ঝিনাইদহে নতুন করে আরও ২৭ জন করোনা আক্রান্ত হয়েছে। এখন অবধি জেলায় মোট আক্রান্ত হয়েছে ২৩৬ জন।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৯৩ টি নমুনা রিপোর্ট এসেছে যার মধ্যে ২৭ জন আক্রান্ত। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৯ জন, হরিনাকুন্ডুতে ১ জন, শৈলকূপায় ২ জন, কালীগঞ্জে ১৪ জন ও মহেশপুরে ১জন।

আরও পড়ুন: 

রাজবাড়ীতে আরও ৩২ জনের করোনা শনাক্ত
খোকসায় মামলা দিতে এসে ধর্ষক শ্রী’ঘরে

সাপের কামড়ে শিশুর মৃত্যু

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামে ।

সাপের কামড়ে মৃত্য শিশু আওলিয়ার রহমান (০৫) সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামের আমান আলির ছেলে।

আরও পড়ুন রাস্তা গেলো নদীর জলে ! 

জানা গেছে, বুধবার রাতে শিশু আওলিয়ার বাড়ির পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় বিষধর একটি সাপ শিশুটির পায়ে কামড় দেয়। তৎক্ষনাক তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

খোকসায় চোরায় মোবাইলফোন বেচতে এসে আটক ২

0
মোবাইল চুরির ঘটনায় আটক দু’জন

স্টাফ রিপোর্টার

চোরায় মোবাইল ফোন বিক্রি করতে এসে ফোনের মালিকের হাতে ধরা পরেছে ২ যুবক।

জানা গেছে, বুধবার বিকালে উপজেলার আমলাবাড়িয়া বাজারে এক মোদি দোকানীর কাছে যুবক আব্দুল আওয়াল ও জিকলু একটি মোবাইলফোন বিক্রি করতে যায়। এ সময় মোবাইল ফোনের মালিক আনোয়ার ঘটনা স্থলে পৌঁছে যুবকদের হাতে নাতে ধরে ফেলে। আরও পড়ুন রাস্তা গেলো নদীর জলে ! 

এক পর্যায়ে থানা পুলিশ যুবকদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আনোয়ার বাদি হয়ে খোকসা থানায় মামলা দায়ের করেন।

আটক আওয়ালের পিতা মিজানুর রহমান ও জিকলুর পিতা নাজিম উদ্দিন। তাদের বাড়ি আমলাবাড়িয়া গ্রামে।

খোকসায় মামলা দিতে এসে ধর্ষক শ্রী’ঘরে

0
KHOKSA-DRO-01P1-compressed
আটক ধর্ষক শুকুর আলী।

স্টাফ রিপোর্টার

ধর্ষিত মানষিক প্রতিবন্ধি শিশুর ভাই’র বিরুদ্ধে থানায় মামলা দিতে এসে আহত ধর্ষক শ্রী’ঘরে। ধর্ষিতার মা বাদি হয়ে মামলা করেছেন।

প্রতিবন্ধি ধর্ষনের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে। খোকসার গোপগ্রাম ইউনিয়নের সাতপখিয়া বিহারিয়া গ্রামে। ধর্ষিত মানষিক প্রতিবন্ধি শিশুটির বয়স ১২ বছর। ধর্ষক মুদি দোকানী শুকুর আলী (৪০) তিন সন্তানের জনক।

প্রতিবন্ধি শিশুটির ভাই জানান, সাতপাখিয়া বিহারিয়া গ্রামের মুদি দোকানী শুকুর আলী প্রতিবন্ধি শিশুকে তার দোকানের পাশের ঘরে ডেকে নিয়ে পশুবৃত্তি চরিতার্থ করে। এ সময় ঘটনা স্থলে শিশুটির মা চলে আসায় বিপত্তি ঘটে। এক পর্যায়ে মুদি দোকানী শুকুর আলীর সাথে ধর্ষিতার ভাইয়ের ধস্তা ধস্তীর ঘটনা ঘটে। এতে সামান্য আহত শুকুর আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য ভর্তি হয়। পর দিন বুধবার দুপুরে ধর্ষক শুকুর আলী ওই প্রতিবন্ধি শিশুর ভাইসহ অন্যদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ আসামী ধরতে তৎপর হয়ে উঠলে থলের বিড়াল বেড়িয়ে আসে। এ ঘটনার পর ধর্ষিত কিশোরীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ধর্ষককে আটক করে।

আরও পড়ুন রাস্তা গেলো নদীর জলে ! 

গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি অনেক বিলম্বে শিশু ধর্ষনের ঘটনাটি জানতে পারেন। এ জাতীয় ঘটনা ঘটলে তিনি থানায় পাঠিয়ে দেন বলেও জানান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম জানান, শিশুটি ধর্ষনের অনেক পর পুলিশ ঘটনাটি উদ্ধার করে। এ ব্যাপারে ধর্ষিত শিশুর মা বাদি হয়ে মামলা দিয়েছে। মামলা রেকর্ডের আগেই পুলিশ ওই ধর্ষক শুকুর আলীকে আটক করেছে। অনেক সময় পার হয়ে যাওয়ায় ধর্ষনের অনেক আলামত নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তার পরেও বৃহস্পতিবার শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

পাংশায় আওয়ামীলীগ নেতার অর্থায়নে বীজ্র সংস্কার

0
বীজ সংস্কার

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা-সেনগ্রাম সড়কের যশাই ইউনিয়নের লক্ষীপুর বিরু মন্ডলের ঘাটের ব্রীজটি দীর্ঘ প্রায় দেড় বছর ধরে ভেঙ্গে রয়েছে। এ কারনে উপজেলার বাহাদুরপুর, হাবাসপুর, যশাই ইউনিয়নের মানুষের যাতায়াতের চরম বিপত্তি হচ্ছিল।

সম্প্রতি বিষয়টি জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুলকে জানালে, তিনি তাৎক্ষনিক ব্রীজটি সংস্কার করার উদ্দ্যোগ গ্রহণ করেন। সেই সাথে তিনি মের্সাস জাফরিন এন্টারপ্রাইজ’র সত্বাধীকারী মনোয়ার হোসেন জনিকে ব্রীজের সংস্কার করার সার্বিক দায়িত্ব প্রদান করেন ।

এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ,মনোয়ার হোসেন জনি,যশাই ইউনিয়ন আ.লীগের সভাপতি আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক,যশাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনসহ স্থানীয় বিভিন্ন আওয়ামীলীগের যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি হিউম্যান রাইটসের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকার ও রাজনৈতিক নেতাদের সমালোচনাকারী অ্যাক্টিভিস্ট, সাংবাদিক এবং অন্যান্যদের হয়রানিমূলক গ্রেফতার করে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে বলে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অভিযোগ করেছে।

সরকার আইনের শাসনকে অবজ্ঞা করছে। যাকেই সমালোচনাকারী মনে করছে, তাকেই গ্রেপ্তার করছে বলে বুধবার এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস এমনই অভিযোগ করেছেন।

কোভিড-১৯ এর বিস্তার রোধে কারাগারে বন্দির সংখ্যা কমানোর পরিবর্তে উল্টো সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্য মন্তব্যের দায়ে অনেককে আটক করে রেখেছে বলেও মন্তব্য করেন ব্রাড অ্যাডামস ।

এইচআরডব্লিউ বলছে, ২৮ জুন সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের জামিন আবেদন খারিজ করে তাকে রিমান্ড দেওয়া হয়েছে। রিমান্ডে তদন্তের অংশ হিসেবে আটককৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়, যেখানে তাদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হাইকোর্ট প্রদত্ত নির্দেশনা রয়েছে। কিন্তু এ নির্দেশনা মানার কোনো প্রমাণ নেই।

আরও পড়ুন দেশে করোনায় মৃত্যু ৪১, নতুন শনাক্ত ৩৭৭৫

এ ছাড়াও, সম্প্রতি বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, লেখক মুশতাক আহমেদ, অ্যাক্টিভিস্ট দিদারুল ভূঁইয়া, ব্যবসায়ী মিনহাজ মান্নান ইমন, প্রকাশক নূর মোহাম্মদ ও বাউল শিল্পী শরিয়ত সরকারকে গ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ জানিয়েছে এইচআরডব্লিউ।

সংস্থাটি বাকস্বাধীনতা রক্ষায় আইনটি সংশোধন বা বাতিলের জন্য সরকার প্রধানকে উদ্যোগ নেওয়া উচিত বলেও মত দিয়েছে।

সর্বশেষ সংবাদ

উপমায় ফুল

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক...

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে...

খোকসায় ভেজাল আখের গুড় তৈরীর কারখানার মালিককে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় চিনি ও ক্ষতিকর কেমিকেল মিশিয়ে ভেজাল আখের গুড় তৈরির অপরাধে কারখানা মালিককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এবারে প্রায় ৫৭৮...

রোদ থেকে বাঁচাতে

ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ শুরু হয়েছে। দুস্তদের সাড়িতে সামিল হয়েছে মধ্যবিত্তরাও। দীর্ঘ ক্ষণ লাইনে দাঁড়িয়ে মাথায় রোদ লেগেছে। তাই চাউল নেওয়ার...

খোকসায় খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে

ভোটের কালির দাগ মোছার আগেই দেশের মানুষ সুফল পেতে শুরু করেছে- আইনমন্ত্রী আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন,...