শনিবার, মার্চ ২১, ২০২৬.
Home Blog Page 75

খোকসায় অগ্নিকান্ডে ৬ দোকান ও গোডাউন ভস্মিতভূত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার একটি বাজারের অগ্নিকান্ডে একাধিক গোডাউনসহ ৬ দোকান ভস্মিভুত হয়ে গেছে।

সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিলজানি বাজারের একটি তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে ব্যবসায়ীরা ধারনা করছেন। তবে তুলা ব্যবসায়ীর দাবি তারে গোডাউনে বিদ্যুৎ বা আলো ছিলো না। পাশের গোডাউনে একটি ডেকেরেটরের মালামাল ছিলো, সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসন, বিএনপি ও অন্যান রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেখা করে সমবেদনা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, শেখ মার্কেটের ভিতরের অধিকাংশ ঘর বন্ধো ছিলো। তুলার গোডাউনের ভিতর থেকে ধুয়ার কুন্ডলী উঠতে থাকে। খোকসা ফায়ার ব্রিগেডের একটি ইউনিটের সদস্য ও স্থানীয়রা প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে ব্যবসায়ীদের ডেকেরেটরের মালামাল, তুলা, কয়েক হাজার মন পেঁয়াজ, ভুট্টাসহ কৃষিপন্যের ৬টি দোকান ও গোডাউন পুড়ে যায়। ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি ৩০ লাখ টাকা ছাড়িয়ে যাবে।

ক্ষতিগ্রস্ত তুলা ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, তার ঘরে বিদ্যুৎ বা আগুনের ব্যবস্থা ছিলো না। তিনি ও তার কর্মচারীরা ভিতরেই ছিলেন। ধুঁয়া আর আগুন দেখে তিনি বেড়িয়ে আসেন। তার চোখের সামনে ২ ট্রাক তুলা ও নতুন ম্যাশিনটি পুড়ে গেছে। তার ক্ষতির পরিমান ৭ লাখ টাকা ছাড়িয়ে যাবে।

ডেকোরেটরের মালিক নাসিম বলেন, আগুনের সূত্রপাতেরর ৫ মিনিট আগে তিনি গোডাউন বন্ধ করে বাড়ি গিয়ে খেতে বসেছেন। দুই মুঠো ভাত মুখে দিয়েছেন। এমন সময় মুঠোফোনে খবর পান তার দোকন পুড়ে গেছে। তিনি প্রথমে বিশ্বাস করতে পারেনি। পরে এসে দেখেন তার আর কিছুই অবশিষ্ট নাই।

আরও পড়ুন – সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

শিমুলিয়া ইউনিয়নের সাবেক মেম্বর ও বাজারের ব্যবসায়ী আবু জানান, তুলার দোকান আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়েছে। দিনের বেলায় বলে রক্ষা। রাত হলে ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়িয়ে যেতো।

আরও পড়ুন – ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করে পালালেন স্বামী

 

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় খোকসা বাসস্ট্যান্ডে খোকসার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দৈনিক সমকাল প্রতিনিধি ও খোকসা প্রেসক্লাবের সভাপতি মুন্সি লিটন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাপ্তাহিক দ্রোহ পত্রিকা সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি তমা মুনসী, সাংবাদিক হুমায়ূন কবির, সাবুব আলম চঞ্চল, রঞ্জন ভৌমিক, মিলন হোসেন, জাহাঙ্গীর হোসেন রানা, নাহিদুজ্জামান শয়ন, মোমিন ইসলাম, হাফিজুল ইসলাম বকুল, মোমিন হোসেন ডালিম, আফজাল হোসেন, সবুজ আলী, শামিম হোসেন, মনোজিত মন্ডল, নুরুল হোসেন, নাজমুল হক লাভলু, আমিরুল হোসেন, আকরাম হোসেন ও রাজ্জাক হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন।

আরও পড়ুন – ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করে পালালেন স্বামী

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৭ আগস্ট গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে খুন করে সন্ত্রাসীরা।

আরও পড়ুন – সাংবাদিক হত্যাঃ সোমবার খোকসায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করে পালালেন স্বামী

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরে স্ত্রী উর্মি খাতুনকে (৩৫) মারপিট ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যার পর স্বামী রানা পালিয়েছেন। শনিবার সকালের দিকে কুষ্টিয়া শহরের হাউজিং এফ বøক এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি রাতে জানাজানি হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত উর্মি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামের মহিম মন্ডলের মেয়ে। ৫ বছর আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রানা খানের সাথে উর্মির দ্বিতীয় বিয়ে হয়। তারা স্বামী-স্ত্রী কাপড়ের ও খাবারের দোকান দিয়ে ব্যবসা করতেন। হাউজিং এফ বøকে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের ভাই আবু সাইদ বলেন, উর্মি ৫ বছর আগে রানাকে দ্বিতীয় বিয়ে করেন। রানা মাদকাসক্ত। এজন্য বেশ কয়েকবার জেলে গেছে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ ছিল। পারিবারিক কলহের জেরে মারপিট ও শ্বাসরোধ করে উর্মিকে হত্যা করা হয়েছে। উর্মি ও রানা হাউজিং এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তারা সিটি কলেজের সামনে কাপড় ও খাবারের দোকান দিয়ে ব্যবসা করতেন।

এ ঘটনার পর থেকে রানা পলাতক। উর্মির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ভাড়া বাসায় উর্মিকে নির্মমভাবে হত্যা করেছে রানা। খুনি রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ বিষয়ে অভিযুক্ত রানা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়য়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জের ধরে উর্মিকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। তার স্বামী পলাতক রয়েছে। তাকে আটক করতে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন – সাংবাদিক হত্যাঃ সোমবার খোকসায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরও পড়ুন – ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন: সিইসি

সাংবাদিক হত্যাঃ সোমবার খোকসায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

0

স্টাফ রিপোর্টার

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় খোকসা বাস স্ট্যান্ডে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

রবিবার রাতে সাপ্তাহিক দ্রোহ পত্রির অফিসে স্থানীয় সাংবাদিকরা এ প্রস্তুতি সভাটিতে অংশ নেন।

দ্রোহ অফিসে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় অংশ নেন মুনসী লিটন, তমা মুনসী, শেখ সাইদুল ইসলাম প্রবীন, সাংবাদিক শেখ মিলন, জাহাঙ্গীর আলম রানা, সাহাবুব আলম চঞ্চল, হাফিজুল ইসলাম বকুল, নাহিদুজ্জামান শয়ন, সাজ্জাদ আহম্মেদ আজমল, নাজিম উদ্দিন, আমিরুল ইসলাম প্রমুখ। এ সভায় উপস্থিত সাংবাদিকরা নিহত সাংবাদিকের প্রবিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুন – ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন: সিইসি

আগামী কাল সোমবার বেলা ১১ টায় খোকসা বাস স্ট্যান্ডে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশ টি অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে খোকসার সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন – সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা – অ্যাটর্নি জেনারেল

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন: সিইসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী বছর ফেব্রæয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

শনিবার বিকালে রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

শনিবার সকালে রংপুর আঞ্চলিক কার্যালয়ে জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সিইসি বলেছিলেন, নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা পুনঃস্থাপন এখন বড় চ্যালেঞ্জ। মানুষ এই ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছে। তাদের আবার ভোটকেন্দ্রে ফিরিয়ে আনা বড় কাজ হবে।

আরও পড়ুন – সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা – অ্যাটর্নি জেনারেল

তিনি জানান, শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই। ‘তফসিল ঘোষণার দুই মাস আগে ভোটের তারিখ জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা – অ্যাটর্নি জেনারেল

0

ঝিনাইদহ প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

শনিবার বিকালে ঝিনাইদহের শৈলকুপায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন’ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, “এই অমানবিক হত্যাকান্ডের ঘটনায় সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, সবকিছুই দ্রæততার সঙ্গে করা হচ্ছে। আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত থেকে শুরু করে প্রতিটি ধাপ গুরুত্বের সঙ্গে এগোচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো গাফিলতি বা শিথিলতা নেই।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং তা আরও উন্নতির প্রচেষ্টা চলছে। সাংবাদিক তুহিন হত্যার বিষয়ে অতিরিক্ত কোনো অভিযোগ থাকলে জানাতে তিনি আহ্বান জানান।

আরও পড়ুন – কুষ্টিয়ায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

এর আগে তিনি সকালে বারোইপাড়া গ্রামে সূধী সমাবেশে যোগ দেন, শৈলকুপা সরকারি কলেজ মাঠ, যুগনী গ্রাম ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। দিনব্যাপী তিনি শৈলকুপার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। অনুষ্ঠানগুলোতে পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, রোটেক্স ফাউন্ডেশনের রোকনুজ্জামানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – অবৈধ পথে ভারতে পালানোর সময় দিপু মনির ভাগ্নে আটক

কুষ্টিয়ায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে নৃশংসভাবে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে পৃথক মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হোক। এছাড়াও পরিবারের পাশে দাঁড়ানোর দাবি করা হয়। সাংবাদিক সাগর-রুনি দম্পতিসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচার করতে হবে। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্র দায়ী থাকবে বলে মন্তব্য করেন সাংবাদিক নেতারা।

আরও পড়ুন – অবৈধ পথে ভারতে পালানোর সময় দিপু মনির ভাগ্নে আটক

এসময় বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যাকান্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানানো হয়। একই সাথে আগামীতে যেন সাংবাদিকরা নির্ভয়ে কাজ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করারও দাবি করা হয়। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেন নেতারা। মানববন্ধনে কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি লুৎফর রহমান কুমারের সভাপতিত্বে সহ-সভাপতি নুরুন্নবী বাবু, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকি, ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আবু বকর, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম লিটন উজ জামান প্রমুখ বক্তব্য রাখেন ।

আরও পড়ুন – কার্যালয়ের ভিতর থেকে হাত-পা বাঁধা ব্র্যাক কর্মীকে উদ্ধার

অবৈধ পথে ভারতে পালানোর সময় দিপু মনির ভাগ্নে আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পালানোর সময় নিষিদ্ধ আ’লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয়।

এ সময় রিয়াজ উদ্দীনকে ভারতে পালাতে সহায়তা করার দায়ে সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দীন, মিনহাজ উদ্দীন ও রিয়াজ উদ্দীনকে আটক করে।

সীমান্তের সুত্রগুলো জানায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল অংকের টাকা নিয়ে দিপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীন ভারতে পালানোর সময় অজ্ঞাত ব্যক্তিদের হাতে আটক হন। ওই অজ্ঞাত ব্যক্তিরা রিয়াজের কাছ থাকা টাকা কেড়ে নিয়ে তাকে মহেশপুরের দালালদের কাছে হস্তান্তর করে।

শনিবার দুপুরে এ খবর জানতে পেরে সীমান্ত থেকে ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুরের জেলেপোতা গ্রামের লোকজন তিন দালালসহ দিপু মনির ভাগ্নে ঢাকা দক্ষিনের বহিস্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে মহেশপুর ৫৮ বিজিবি ও থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন খবর নিশ্চিত করে বলেন, দিপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীনসহ তিন দালালকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিয়াজের নামে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা থাকতে পারে।

আরও পড়ুন – কার্যালয়ের ভিতর থেকে হাত-পা বাঁধা ব্র্যাক কর্মীকে উদ্ধার

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে কর্ণেল রফিকুল আলম জানান, এমন খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি পাঠানো হয়েছিল। স্থানীয় গ্রামবাসি জেলেপোতা গ্রাম থেকে তাদের আটক করে পুলিশে দিয়েছে বলে শুনেছি।

আরও পড়ুন – খোকসায় নিখোঁজ বৃদ্ধার লাশ মিললো প্রতিবেশীর পুকুরে

কার্যালয়ের ভিতর থেকে হাত-পা বাঁধা ব্র্যাক কর্মীকে উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী ব্র্যাকের শাখা ও এরিয়া অফিসের স্ট্যাফ কোয়াটারের বারান্দা থেকে হাত – পা বাঁধা অচেতন অবস্থায় নৈশপ্রহরীকে উদ্ধার করেছে সহকর্মীরা।

শনিবার সকাল ১০টার দিকে কুমারখালীর শহীদ গোলাম কিবরিয়া সড়কের ব্র্যাকের শাখা ও এরিয়া অফিসের নৈশপ্রহরী আব্দুর রহমান (৩০) উদ্ধার করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর দুপুর আড়াইটার দিকে উন্নত চিকিৎসার জন্য ব্র্যাক কর্মীকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

উদ্ধার হওয়া ওই কর্মীর নাম মো. আব্দুর রহমান (৩০)। তিনি ব্র্যাকের কুমারখালী শাখা ও এরিয়া কার্যালয়ের কুরিয়ার ও নৈশপ্রহরী হিসেবে কর্মরত।

তবে এবিষয়ে প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি জ্যেষ্ঠ শাখা ব্যবস্থাপক (দাবি) সোহরাব হোসেন ও অন্যান্য কর্মকর্তা – কর্মচারীরা। এদিকে থানা থেকে ১ কিলোমিটার দূরে ব্র্যাকের কার্যালয়ে এমন ঘটনা ঘটলেও জানেনা পুলিশ।

ব্র্যাকের উর্ধ্বতন কর্তাদের ভাষ্য, রাতের আঁধারে আব্দুর রহমানকে প্লাস্টিকের দড়ি দিয়ে বেঁধে রেখে আইপিএসের ব্যাটারী চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্র্যাক কর্মী বলেন, খবর পেয়ে হাসপাতালে এসে আব্দুর রহমানের সঙ্গে অল্প সময় কথা হয়েছে। তিনি (রহমান) বলেছে রাতে অজ্ঞাত তিনজন আবাসিকের ভিতরে ঢুকেছিল। তাকে বাঁধে রেখে ব্যাপক মারধর ও স্প্রে করেছে।

ব্র্যাক কার্যালয়ে গিয়ে দেখা যায়, সুনসান নিরাবতা। দুইজন উর্ধ্বতন কর্মকর্তা বসে আছেন। তারা প্রতিবেদকের সঙ্গে কথা বলেননি। পরে ঘুরে দেখা যায়, আইপিএসের ব্যাটারী নেই। আবাসিকের ভিতরে পড়ে আছে প্লাস্টিকের দড়ি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্র্যাক কর্মচারী বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে এসে দেখি কার্যালয় ভিতর থেকে তালা লাগানো। আব্দুর রহমানের ফোনও বন্ধ। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ম্যানেজারকে ফোন করি। পরে সবাই মিলে ভিতরে ঢুকে দেখি বারান্দায় অচেতন অবস্থায় পড়ে আছে আব্দুর রহমান। তার হাত ও পা বাঁধা।

এ বিষয়ে ফোনে ব্র্যাকের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, শুনেছি তিনজন চোর ভিতরে ঢুকে কুরিয়ারের হাত -পা বেঁধে কিছু মালামাল চুরি করেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হবে।

আরও পড়ুন – খোকসায় নিখোঁজ বৃদ্ধার লাশ মিললো প্রতিবেশীর পুকুরে

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় এখনো পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন – প্রাথমিকের শিক্ষকদের ১১তম গ্রেডের সুপারিশ, বাড়বে বেতন-ভাতা

খোকসায় নিখোঁজ বৃদ্ধার লাশ মিললো প্রতিবেশীর পুকুরে

0
নিহত রুপবানের একমাত্র সাথী ছিলেন শাশুড়ি জহুরা খাতুন। পুত্রবধূর মৃত্যুর পর তিনি অনেকটা নিরব হয়ে পরেছেন।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে নিখোঁজের ১৮ ঘন্টা পর বৃদ্ধার মৃতদেহ পাওয়া গেলো প্রতিবেশীর পুকুরে।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার গোপগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোপগ্রামে একটি পুকুর থেকে ১৮ ঘন্টা আগে নিখোঁজ বৃদ্ধা রুপবান খাতুন (৫৫) এর মৃতদেহ উদ্ধার করে পরিবার ও স্থানীয়রা। নিহত বৃদ্ধা এই গ্রামের মোকারম শেখের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, আগের দিন শুক্রবার বিকালে বৃদ্ধা রুপবান খাতুন গোসল করতে বেড়িয়ে নিখোঁজ হন। এর পর থেকে পরিবারের লোকেরা বৃদ্ধাকে খোঁজাখুজি করেন। পরদিন শনিবার সকালে একই গ্রামের খন্দকার বাড়ির পুকুরে বৃদ্ধার মৃতদেহ ভেসে ওঠে। পরিবারের লোকেরা এসে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

নিহত বৃদ্ধার পরিবার পক্ষ থেকে জানানো হয়, বৃদ্ধা রুপবান খাতুন ও তার শাশুড়ি বৃদ্ধা জহুরা খাতুন স্বামীর ভিটায় বসবাস করতেন। সন্তানরা যে যার মতো নিজেরা বাড়ি করে সেখানে থাকেন। শুক্রবার বিকালে বৃদ্ধা গোসল করতে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি। পুত্র বধূর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ভেঙ্গে পরেছেন জহুরা খাতুন। তাকে কে দেখবে। তার আর দেখার কেউ রইল না বলে বিলাপ করছে তিনি।

খন্দকার বাড়ির গৃহবধূ মুক্তা খাতুন বলেন, তিনিই প্রথমে বৃদ্ধার লাশ পুকুরে ভাসতে দেখেন। মহিলা মাঝে-মধ্যে আমাদের পুকুরে গোসল করতে আসতেন। লাশ দেখে তিনি প্রতিবেশীদের খবর দেন। পরে স্থানীয়রা ও বৃদ্ধার পরিবারের লোকেরা লাশটি উদ্ধার করেন।

নিহতের ছেলে তরুণ শেখ জানান, তার মা ওই বাড়িতে থাকতেন। গতরাতে মাকে না পেয়ে খোঁজাখুঁজি করছিলেন। পরদিন শনিবার সকালে তার মা রুপবানের লাশ পুকুরে ভাসছে বলে খবর পান। পরে পুকুর থেকে লাশ উদ্ধার করেন।

আরও পড়ুন – প্রাথমিকের শিক্ষকদের ১১তম গ্রেডের সুপারিশ, বাড়বে বেতন-ভাতা

খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড প্রক্রিয়াধিন রয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা হয়েছে

সর্বশেষ সংবাদ

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...