রবিবার, মার্চ ১৫, ২০২৬.
Home Blog Page 766

পাবনায় এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার

0

পাবনা প্রতিনিধি

পাবনা জেলার আটঘরিয়ায় বাড়ির পাশের পুকুর থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রকিব নাদুড়িয়া গ্রামের অফিজদ্দির ছেলে।

রবিবার সকালে মৃত রাকিবের মৃতদেহ উদ্ধার করা হয়। সে দাশুড়িয়ায় একটি ফিট মিলে কাজ করতো।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিক বলেন, শনিবার রাত ১১টার দিকে মুঠোফোনের মাধ্যমে কেউ একজন নিহত রাকিবকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁেজ পাওয়া যায়নি।

স্থানীয়রা রবিবার সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়

তিনি আরও বলেন, তাকে শ^াসরুদ্ধ করে হত্যা করা হতে পারে। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে পুলিশ তা খাতিয়ে দেখছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:

যশোরে আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ উপপরিদর্শকের মৃত্যু

গ্রীন জোন ঝিনাইদহে করোনায় আক্রান্ত ৯৩ জন

0
jhenaidah-Dro-14-p-6

ঝিনাইদহ প্রতিনিধি

দেশের একমাত্র গ্রীন জোন ঝিনাইদহে দিন দিন করোনায় আক্রান্ত সংখ্যা বাড়ছে। জেলার সমতা ডায়াগষ্টিক সেন্টারে নতুন ৬জনসহ করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৩ জন।

ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম বলেন , রবিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৮৪ টি রিপোর্ট এসেছে। এদের মধ্যে ১১ জনের শরীরে করোনা পজেটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে কোটচাঁদপুর ৫, কালীগঞ্জ ৩, হরিণাকুণ্ডু ২ মহেশপুরে ১ জন।

উল্লেখ্য, ঝিনাইদহ শহরের সমতা ডায়াগনোষ্টিক সেন্টার লকডাউন করা হয়েছে।

আরও পড়ুন: 

এগিয়ে চলেছে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কর্মসূচি ”অদম্য পাঠশালা”

এগিয়ে চলেছে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কর্মসূচি ”অদম্য পাঠশালা”

0
অদম্য পাঠশালা adoma-dro-14-p-8

কুষ্টিয়া প্রতিনিধি

করোনায় থামবে না পড়া এই শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে কুষ্টিয়ায় গড়ে উঠেছে “অদম্য পাঠশালা”। মহামারী করোনার এই চলমান দুর্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিনা মূল্যের শিক্ষা কর্মসূচি নিয়ে এগিয়ে চলছে সংগঠনটি।

চলতি বছরের ১ জুন থেকে শুরু হওয়া বিনা মূল্যের এই শিক্ষা কর্মসূচি কুষ্টিয়ায় অল্প দিনেই ব্যাপক সাড়া জাগিয়েছে। অন্যদের কাছে ভালো কাজের রোল মডেল হয়ে উঠেছে সংগঠনটি।

উদ্যোক্তরা জানান, প্রাথমিকভাবে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার দুটি ইউনিয়নের ৪ টি স্থানে সংগঠনটির কার্যক্রম শুরু হয়েছে। বিনা মূল্যের শিক্ষা কর্মসূচি ”অদম্য পাঠশালা” এর কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হলেও পর্যায়ক্রমে এটি জেলা ব্যাপী ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে।

adoma-dro-14-p-9
অদম্য পাঠশালার পাঠদান

ভেড়ামারা উপজেলা বাসদ শাখা ও এর ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র উদ্যোগে শারীরিক দূরত্ব বজায় রেখে সুবিধা বঞ্চিতদের পড়ালেখা অব্যাহত রাখতে বিনা বেতনের স্কুল অদম্য পাঠশালা এর কার্যক্রম শুরু হয়। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এখান থেকে বিনা মুল্যের শিক্ষা সুবিধা গ্রহণ করছে। শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে শিক্ষা উপকরণ যেমন খাতা, কলম, মাস্ক ইত্যাদি বিতরণ করা হচ্ছে।

বাসদ ভেড়ামারা উপজেলা শাখার আহবায়ক মাসুদ হাসান বলেন, ধনীদের জন্য অনলাইন ক্লাস, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারে গৃহশিক্ষক বা বাবা-মার কাছে পড়াশুনা করার সুযোগ থাকলেও শ্রমজীবী দরিদ্র পরিবারের সন্তানদের পড়ালেখার তেমন সুযোগ নেই। এই সংকট দূর করতে ‘করোনায় থামবে না পড়া’ এই শ্লোগানকে সামনে রেখে তারা ”অদম্য পাঠশালা” চালু করেছেন।

তিনি আরও বলেন, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুন পাড়া, মাধবপাড়া ও কুচিয়ামোড়া মধ্যপাড়া এবং মোকারিমপুর ইউনিয়নের মধ্য গোলাপনগরে চলছে এই শিক্ষা কার্যক্রম। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীরা খোলা মাঠের মধ্যে সামাজিক দুরুত্ব বজায় রেখে শিক্ষা গ্রহণ করছে।

সপ্তাহে শুক্রবার বাদে ৬ দিনই দুটি ব্যাচে আলাদা আলাদা ক্লাস হচ্ছে। সকাল ১০ টা থেকে বেলা ১২ টা এবং বিকেল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত ক্লাস চলছে। শিক্ষার্থীরা তাদের সুবিধা অনুযায়ী দুটি ব্যাচের যে কোন একটি ব্যাচে অংশ গ্রহণ করতে পাড়বে। প্রতিদিন জাতীয় সংগীতের মাধ্যমে শুরু করা হয় ক্লাস।

অদম্য পাঠশালাতে ইংরেজী, গণিত, বিজ্ঞান এবং আইসিটি বিষয়ের ক্লাস নেওয়া হয়। শিক্ষার্থীদের অন্য কোন বিষয়ের সহযোগিতা প্রয়োজন হলে এখান থেকে সেই বিষয়েও সহযোগিতা করা হয়।

অদম্য পাঠশালার ফ্রি চিকিৎসক দল

বাসদ ভেড়ামারা উপজেলা শাখার আহবায়ক প্রভাষক মাসুদ হাসান, বিজেএম কলেজের প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক সাইফুজ্জামান, বাসদ’র সদস্য আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট নিলুফা ইয়াসমিন, ছাত্রফ্রন্ট’র ভেড়ামারা শাখার দপ্তর সম্পাদক মানিক হোসেন, আজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সাঈদ আহমেদ লালন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুহুল আমীন, আব্দুল আলীম স্বপন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা জামান ঐশী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ জীবন, বিএসএস ভেড়ামারা মহিলা কলেজের শিক্ষার্থী সুরভী খাতুন, ছাত্রফ্রন্ট কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বিবিএস সম্মান ভেড়ামারা কলেজ শাখার শিক্ষার্থী নাসিম আলী, বিজেএম কলেজের শিক্ষার্থী নন্দিনী, কুষ্টিয়া সরকারি কলেজের বিবিএস সম্মান শ্রেণীর শিক্ষার্থী রুপালী খাতুনসহ প্রায় ৩০ থেকে ৩৫ জন বিনা মূল্যের এই শিক্ষা কর্মসূচি সাথে সম্পৃক্ত রয়েছেন।

বাসদ ভেড়ামারা উপজেলা শাখার আহবায়ক প্রভাষক মাসুদ হাসান জানান, করোনা দুর্যোগের শুরুতেই মহামারী মোকাবেলায় দলের পক্ষ থেকে খাদ্য সহায়তা, শিক্ষা সহায়তা ও স্বাস্থ্য সহায়তা কার্যক্রম শুরু করা হয়। খাদ্য সহায়তার অংশ হিসেবে করোনা মহামারীর শুরুতেই ভেড়ামারা উপজেলায় বিনা মূল্যের মানবতার বাজার চালু করা হয়। প্রায় ৩ শতাধিক দুস্থ পরিবারকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হয়। স্বাস্থ্য সহায়তার অংশ হিসেবে করোনা ব্রিগেড ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়। কেউ অসুস্থ হয়ে পড়লে ফোন করার সাথে সাথে বাড়িতে পৌছে যাবে অ্যাম্বুলেন্স। পৌছে দিয়ে আসবে হাসপাতালে। আর শিক্ষা কর্মসূচির আওতায় চালু করা হয়েছে এই অদম্য পাঠশালা। যত দিন দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয়, শিক্ষা প্রতিষ্ঠান চালু না হওয়া পর্যন্ত তাদের এই অদম্য পাঠশালা চালু রাখা হবে বলে উদ্যোক্তরা জানিয়েছেন।

আরও পড়ুন:

কুষ্টিয়ায় প্রতিকেজি চালের দাম বেড়েছে ৫-১০ টাকা

যশোরে আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ উপপরিদর্শকের মৃত্যু

0
Jessore-Dro-14-p-2-compressed

যশোর প্রতিনিধি

যশোরে আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ উপপরিদর্শক শুক্রবার রাত ১টার সময় খুলনা আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত রফিকুল ইসলাম ১৯৯৩ সালের ২৬ মে পুলিশ বাহিনীতে যোগদান করেন। । তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায়। তিনি স্ত্রীসহ দুই কন্যাসন্তান রেখে যান

যশোরের পুলিশ সুপার বলেন, শারীরিক অসুস্থতা ও পারিবারিক অশান্তির জেরে পাঁচ দিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন রফিকুল ইসলাম। শুক্রবার দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শনিবার রাতে পুলিশ সুপার তার ফেসবুক পেজে রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুন:

নবজাতকের বিচ্ছিন্ন মাথা মিলল পটল ক্ষেতে

ফেসবুক পোস্টে গণস্বাস্থ্য কেন্দ্র- ডাঃ জাফরুল্লাহ করোনামুক্ত

0
জাফরুল্লাহjaforullah-dro-14-p-1-compressed
গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজ থেকে ছবিটি নেওয়া

দ্রোহ অনলাইন ডেস্ক

ফেসবুক পোস্টে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন বলে জানিয়েছে তার নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর নিজের প্রতিষ্ঠান শনিবার রাতে ভেডিফাইড ফেসবুক পেজে এতথ্য নিশ্চিত করেছে।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘আল্লাহর রহমতে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী করোনা এন্টিজেন নেগেটিভ এবং এন্টিবডি ফর কোভিড-১৯ পজিটিভ (+++)। আমরা উনার “GR COVID-19 Rapid Dot Blot IgG” পরীক্ষাও করেছি। উনি সেখানেও পজিটিভ অর্থাৎ উনার সিরোকনভার্সান হয়েছে।’

ডাঃ মুহিব উল্লাহ খোন্দকার পোস্টে জানিয়েছেন, ‘উনার সকল পরীক্ষা উনার নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক উদ্ভাবিত Rapid Testing Kit দিয়ে করা হয়েছে। উনি বর্তমানে কোভিড নেগেটিভ নিউমোনিয়াতে ভুগছেন। বাড়তি অক্সিজেন ছাড়াই তিনি অক্সিজেন স্যাচুরেশন ৯৫% রাখতে পারছেন।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন বলেও ফেসবুক পোস্টে জানানো হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের পরীক্ষায় গত ২৫ মে ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস সংক্রমণ ফলাফল পজিটিভ আসে। এরপর থেকেই তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়তে পারেন:
আক্রান্তের সংখ্যায় চীনকে টপকিয়ে গেল দেশ
খোকসায় নতুন করে ১জন সহ মোট ১৩ জন করোনা শনাক্ত

হঠাৎ বিদ্যুৎ চলে আসায় প্রাণ গেল যুবকের

0
Pabna-Dro-13-p-21-compressed

পাবনা প্রতিনিধি

একটু অসাবধনতা, একটু বে-খায়ালীপনা অনেক সময় জীবন কেড়ে নিতে পারে। এমনি ঘটনা ঘটেছে ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী দাইড়পাড়া গ্রামে। সামান্য অসতর্কতার কারণে প্রাণ চলে গেল মাসুদ রানা মাসুম (৩২) নামে এক যুবকের।

নিহত মাসুদ দাইড়পাড়া গ্রামের নজরুল ইসলাম মালিথার ছেলে।

ছলিমপুরের ইউপি সদস্য হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মাসুদ কৃষি কাজ করতেন । শুক্রবার দুপুরে বিদ্যুৎ না থাকায়। তিনি তার মুরগির খামারে বিদ্যুতের সংযোগ মেরামতের কাজ করছিলেন। কিন্তু মেইন সুইচ বন্ধ রাখতে ভুলে যান। এমন সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসায় তিনি ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে সংঙ্গাহীন হয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

আক্রান্তের সংখ্যায় চীনকে টপকিয়ে গেল দেশ

আক্রান্তের সংখ্যায় চীনকে টপকিয়ে গেল দেশ

0
coronavirus-Dro-13-p-12-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

২০১৯ সালের শেষের দিকে শুরু করে এখনও চলমান আছে প্রাণঘাতী কোভিড-১৯ এর পৃথিবী দখলের মহড়া। দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে কোভিড-১৯ নামের অদৃশ্য শক্তি মৃত্যুর লাইন করছে দীর্ঘ ।

নতুন করে দেশে ২৮৫৬ জন রোগী কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। আক্রান্তের দিক থেকে কোভিড-১৯ এর জন্মভূমি চীনকে টপকিয়ে গেল বাংলাদেশ। চীনে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৮৪ হাজার ২২৮ জন।

গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জনে। দেশে এ যাবৎ অব্দি নতুন ২৮৫৬ জন সহ মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৪৯ জন। সারা দেশে বিভিন্ন হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৫৭৮ জন। এ সময় পর্যন্ত সর্বমোট ১৭ হাজার ৮২৭ জন সুস্থ হয়েছেন।

শনিবার দেশের করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩৫টি। পূর্বের সংরক্ষিত নমুনাসহ পরীক্ষা করা হয়েছে মোট ১৬ হাজার ৬৩৮টি। এখন পর্যন্ত ৪ লাখ ৮৯ হাজার ৯০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭.১৭ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ৫৭৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২. ১৩ শতাংশ।

আরও পড়ুন

নাসিমের মৃত্যুতে ফখরুলের শোক প্রকাশ

সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

0
SONAHAT-DRO-13-P-10-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘ ছুটি শেষে কঠোর স্বাস্থ্যবিধি মানার শর্তে সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

দুই মাস ২৮ দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর।

কাস্টমস পরিদর্শক আবু সাইদ বলেন, শনিবার ১৫ ট্রাক পাথর আমদানি এবং এক ট্রাক র্গামন্টেস পণ্য রপ্তানির মধ্য দিয়ে বন্দরের র্কাযক্রম শুরু হয়।

ব্যবসায়ীরা বলেন, ভারতীয় ট্রাক চালকসহ সকল শ্রমিকদের হাত ধোয়ার জন্য বন্দরের প্রবেশ মুখে সাবান পানি রাখা হয়েছে এবং শর্ত মোতাবেক কঠোর স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।

স্থলবন্দর আমদানি-রপ্তানি সমবায় সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক একটি মেডিকেল টিম রয়েছে। মেডিকেল টিমের সদস্যরা ভারতীয় চালকদের তাপমাত্রা এবং স্বাস্থ্য পরীক্ষা করার পর তাদের বন্দরে প্রবেশ করানো হচ্ছে। এছাড়াও ভারতীয় চালকরা ট্রাক থেকে নামতে পারবেন না বলেও তিনি জানান।

করোনা ভাইরাস বিস্তার রোধে ১৫ মার্চ থেকে বন্দরটিতে আমদানি-রপ্তানি বন্ধ রাখে ভারত। পরে ২৬ মার্চ থেকে বাংলাদেশে সরকারি ছুটির ঘোষণা হলে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখে বন্দর কর্তৃপক্ষ।স

 

আরও পড়ুন

খোকসায় নতুন করে ১জন সহ মোট ১৩ জন করোনা শনাক্ত

দীর্ঘ তিন মাস পরে মাঠে নামছে মেসি, সুয়ারেজেরা

0
MESI-DRO-13-p-7-compressed

লিটন জামান

পৃথিবীব্যাপি করোনা পরিস্থিতিতে বন্ধ ছিল সব ধরনের খেলাধুলা। তবে দীর্ঘ বিরতির পরে ১১ জুন থেকে পুনরায় লা লীগা মাঠে গড়িয়েছে। শনিবার দিবাগত রাতে মাঠে নামছে সময়ের অন্যতম সেরা তারকা মেসি।

যদিও গুঞ্জন উঠেছিলো মেসি ও সুয়ারেজের ইনজুরিতে পড়েছেন। তবে বার্সা কোচ সংবাদ সম্মেলনে বলেছেন তারা এখন পুরাপুরি ঠিক আছে এবং আজই তাদের মাঠে দেখা যেতে পারে। কাতালানরা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে লা লিগার স্থগিত হওয়া মৌসুম শুরু করবে মায়োর্কার বিপক্ষে।

আরও পড়ুন

মেগা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি মিস

মেগা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি মিস

0
Ronaldo-Dro-13-p-7-compressed
সংগৃহিত ছবি

লিটন জামান

দীর্ঘ বিরতি পরে কোপা ইটালিয়ার সেমিফাইনাল দিয়ে মাঠে ফিরলো ইটালিয়ার ফুটবলের অন্যতম সফল দুই দল। জমজমাট এই ম্যাচে মুখোমুখি হয় জুভেন্টাস এবং এসি মিলান।  জমজমাট ছিল ম্যাচটি কিন্তু পরিসমাপ্তি ঘটে গোল শূন্য ড্র দিয়ে।

জুভেন্টাসের তারকা ক্রিশ্চিয়ান রোনালদো একবার সুযোগ পেয়েছিলেন গোল করে দলকে এগিয়ে নেবার। কিন্তু সমর্থকদের হতাশ করে ম্যাচের একমাত্র পেনাল্টিটি মিস করেন তিনি। তবে ড্র করলেও প্রথম পর্বে এগিয়ে থাকার সুবাদে কোপা ইটালিয়ার ফাইনালে উঠলো জুভেন্টাস।

আরও পড়ুন

খোকসায় নতুন করে ১জন সহ মোট ১৩ জন করোনা শনাক্ত

সর্বশেষ সংবাদ

মসজিদের ইমাম-খতিবরা পেলেন ঈদ উপহার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা এলাকার ৩৪ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের যুবদলের নেতার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়। এম এন মডেল মাধ্যমিক বিদ্যালয়...

নিহত কৃষকদল নেতার লাশ নিয়ে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ হয়েছে বিএনপি। শনিবার দুপুরে ঝিনাইদহ মর্গ...

ঘাটে বাঁধা ডিঙ্গি নৌকা

নদীতে পানি নেই। ডিঙ্গি নৌকায় যাত্রী পাড়াপার বন্ধ হয়ে গেছে। সপ্তাহ খানেক আগেও প্রতিটি ঘাটের মাঝিরা কর্মব্যস্ত ছিলেন। গড়াই নদী পানিশুন্য হয়ে পরায় খোকসা,...

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন...

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হন। বৃহস্পতিবার দিনগত...