শনিবার, মার্চ ১৪, ২০২৬.
Home Blog Page 768

আজ রাতে স্কুল ছাত্রীর বিয়ে!

0
chiled-mare-12p-8-compressed
স্কুল ছাত্রীর মা।

স্টাফ রিপোর্টার

ছাত্রী (১৫)। কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী। আজ শুক্রবার রাতেই বাবা মা তাকে জোর করে বিয়ের পিঁড়িতে বসাচ্ছেন। তারও এক কথা জোর করে বিয়ে দিলেই সে আত্মহত্যা করবে।

ফারজানার বাবা ফারুক পেশায় দিনমজুর। মা কুলছুম পেশায় গৃহিনী। ছাত্রীটির আত্মহত্যার ঘোষণার সংবাদটি নিশ্চিত করেন তারই স্কুলের একাধিক শিক্ষক ও বন্ধবীরা। তবে ভয়ে কেউই নাম প্রকাশ করতে রাজি হন নি।
শুক্রবার সকালের কোন এক সময় সুযোগ পেয়ে ওই শিক্ষার্থী প্রতিবেশী তারই এক শিক্ষিকার বাড়িতে গিয়ে তার বিয়ের বিষয়টি জানিয়ে ওই শিক্ষিকাকে যে কোন উপায়ে এই বিয়ে বন্ধের অনুরোধ করেন। পরিবারের লোকজন জোর করে তাকে বিয়ে দিলে সে আত্মহননের পথ বেছে নেবে বলেও ওই শিক্ষিকাকে জানায়।

মোড়াগাছা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে এক শিক্ষক জানান, শুক্রবার সকালে ওই শিক্ষার্থীর প্রতিবেশী এক শিক্ষিকা তাকে ওই ছাত্রীর আজ বিয়ে হচ্ছে বলে তাকে অবহিত করেন। নবম শ্রেণির ওই শিক্ষার্থীর বিয়ের সংবাদটি জানতে পেরে শুক্রবার বেলা ১১টায় খোকসা ইউনিয়নের মোড়াগাছা গ্রামের ওই ছাত্রীর বাড়িতে সরেজমিন গিয়ে দেখতে পান বাড়িতে আত্মীয় স্বজনরা এসেছে। কনের জন্য খিড় (পায়েস) রান্না হয়েছে। বাড়ির ভেতরে রান্না ঘরে প্রচুর পিয়াজ রসুন ছিলার কাজ চলছে। বাইরে একটি চুলায় রান্না করছেন এক জন স্থানীয় বার্বুচি।

ক্যামেরা হাতে সাংবাদিক দেখেই তেরে এলেন ওই ছাত্রীর মা। মেয়ের বিয়ের কথা অস্বীকার করে বললেন ঘর তোলা হয়েছে তাই পাড়ার লোকদের খাওয়াতে হবে। পরে কথা পাল্টে বললেন তার ছেলে মারা গিয়েছিল তাই তার জন্য মিলাদ দেওয়া হবে। সাংবাদিকরা ওই শিক্ষার্থীর সাথে কথা বলতে চাইলেও তাকে লুকিয়ে রাখা হয়। অনেক অনুরোধের পরও পরিবারের লোকজন সাংবাদিকদের সামনে ওই শিক্ষার্থীকে হাজির করেনি।

একটু এগিয়ে আসতেই কথা বলা হয় ওই ছাত্রীর দুই বান্ধবীর সাথে। তারা সাফ জানায় যার মেয়ে সে যদি বিয়ে দেয় তাদের আর কী করার আছে?

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম বলেন, ছাত্রীর বিয়ের বিষয়টি জানতে পেরে দুপুরে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের লোকজন সবাই বিষের বিষয়টি অস্বীকার করেছে। বলা হচ্ছে, মৃত ছেলের চল্লিশা। একজনের মৃত্যুর কথা বললে তো আর কিছু করার থাকে না। তবে পুলিশ স্থানীয়দের মোবাইল নম্বর দিয়ে এসেছে। যাতে বিয়ের লোকজন বা বরযাত্রী এলে তারা পুলিশকে খবর দেয়।

চুয়াডাঙ্গাতে মাকে পিটিয়ে মারলো ছেলে

0
Chuadanga-Dro-12-p-6-compressed

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে সামান্য পারিবারিক কলহের জের ধরে নিজের মাকে পিটিয়ে মারলো ছেলে। শুক্রবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের পশ্চিমপাড়ায়।

নিহত সাজেদা খাতুন একই গ্রামের মন্টু শেখের স্ত্রী। অভিযুক্ত ছেলে জামিরুলকে আটক করেছে পুলিশ।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ছেলে জামিরুলের সাথে মা সাজেদা খাতুনের পারিবারিব বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে জামিরুল হঠাৎ করে লাঠি নিয়ে মায়ের উপর হামলা করে। পিটিয়ে তার মাকে গুরুতর জখম করেন। প্রতিবেশীরা আহত অবস্থায় সাজেদাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত ছেলে জামিরুলকে আটক করা হয়েছে।

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনায় মৃতের সংখ্যা সোয়া চার লাখ

0
corana-dro-12-p-5-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪ লাখ ২০ হাজার ৯৯৩ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ লাখ ৭৭৭ জনে। এ তথ্য নিশ্চিত করেছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জেএইচইউ কর্তৃপক্ষের তথ্যে জানানো হয়, করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যায় শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৮ লাখ ২ হাজার ৮২৮ জন। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ হাজার ৯১৯ জন।

সবচেয়ে বেশি করোনা আক্রান্ত ও মারা যাওয়ার তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত এক লাখ ১৩ হাজার ৮০৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে শুধুমাত্র নিউইয়র্ক রাজ্যেই মারা গেছেন ৩০ হাজার ৫৮০ জন।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। দেশটিতে এখন পর্যন্ত ৪১ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এর পরেই ইতালিতে ৩৪ হাজার ১৬৭ জন, ফ্রান্সে ২৯ হাজার ৩৪৯ জন এবং স্পেনে ২৭ হাজার ১৩৬ জন মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কুষ্টিয়ায় দুই মাসে করোনা উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু

0
Kustia-dro-5-p-9-compressed

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত দুই মাসে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন নারী ও ৯ জন পুরুষ।

মৃত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১জন, কুমারখালী ৩, ভেড়ামারা ৩, দৌলতপুর ২ ও মিরপুর উপজেলার ২জন রয়েছেন। দুই নারীর মধ্যে ১জন দৌতলপুর এবং অপরজন ভেড়ামারা উপজেলার বাসিন্দা। শুক্রবার পর্যন্ত জেলায় নতুন ১ জনসহ করোনা ভাইরাসের সাথে লড়াই করছেন ২০২ জন রোগী।

জানা গেছে, কুষ্টিয়ায় সর্বপ্রথম করোনা উপসর্গ নিয়ে গত ৩০ মার্চ সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার এক ইজিবাইক চালক। আইইডিসিআর এর নিয়ম মেনে ওই দিন দুপুরে ভেড়ামারার ফারাকপুর গোরস্থানে তার মরদেহটি দাফন করা হয়। মৃত ওই ব্যক্তির গ্রামের বাড়ী ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকায়।
২ এপ্রিল শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সালেহীন (৩৪) নামের এক নৌ-বাহিনীর সদস্যের মৃত্যু হয়। সালেহীন খুলনা নৌ-ইয়ার্ডে কর্মরত ছিলেন।

১০ এপ্রিল বিকেল ৩টায় নিজ বাড়ীতে জ্বর-শর্দি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মারা যান কুষ্টিয়া সদর উপজেলার মৃত্তিকাপাড়ার আশরাফুল ইসলাম (৪৫)। এদিকে ১২ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে ভর্তি থাকা ময়না খাতুন (৪৩) নামের এক নারীর মৃত্যু হয়। পরিবারের দাবী বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়। ময়না খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মহদীপুর ঈদগাহ পাড়া এলাকার আব্দুর রহিমের স্ত্রী ছিলেন। মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তার নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়।

১৫ এপ্রিল বুধবার দুপুরে জ্বর-বোমি ও করোনা উপসর্গ নিয়ে দৌলতপুর উপজেলার শাওন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়। শাওন দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের জুয়েল প্রামানিকের ছেলে। টানা দশদিন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকার পরে করোনা উপসর্গ নিয়ে ১৫ এপ্রিল বুধবার সন্ধ্যায় শিল্পী খাতুন (২৮) নামের এক নারীর মৃত্যু হয়। জেনারেল হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা তাকে শহরের কোর্ট ষ্টেশন চত্বর থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছিলেন।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১৯ এপ্রিল সকালে করোনা উপসর্গ নিয়ে ষাটোর্দ্ধ এক বৃদ্ধের মৃত্যু হয়।

সর্বশেষ ২৯ মে সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর গোরস্থানপাড়ায় মেয়ের বাড়ীতে বেড়াতে এসে করোনা উপসর্গ নিয়ে ৬৫ বছর বয়সী এক অবসর প্রাপ্ত নার্সের মৃত্যু হয়। তিনি ঢাকায় থাকতেন। ওই নার্সের মৃত্যুর পর তার ছেলের করোনা পজিটিভ ধরা পড়েছে।

কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, করোনা লক্ষণ নিয়ে মৃত্যুর বিষয়টি স্বাস্থ্য বিভাগ কর্তৃক বিবেচনায় নেয়ার বিষয় না হওয়ায় কেবলমাত্র স্থানীয়ভাবে এসব সংবাদ ছড়িয়ে পড়ার কারণে তারা মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে থাকেন। করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের বিষয়ে তাদের কাছে তেমন কোন তথ্য নেই বলে তিনি জানান। এদিকে এ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একশো এক বছর বয়সী বৃদ্ধ কুমারখালী উপজেলার শেরকান্দি এলাকার মোকাদ্দেস হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় এটিই প্রথম। মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে তিনি মৃত্যুবরণ করেন। এক দিন পর বুধবার পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ২০২ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী কুষ্টিয়া সদরে ৮৫ জন। এছাড়া ভেড়ামারায় ৩৩ জন, দৌলতপুরে ২৯, কুমারখালীতে ২৬, মিরপুরে ১৮ ও খোকসা উপজেলাতে ১২ জন। সুস্থ হয়েছেন ৩৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৫৬ জন।

সিভিল সার্জন জানান, গত ২২ এপ্রিল কুষ্টিয়া জেলায় প্রথম করোনা রোগী সনাক্ত হয়। ঈদের পর থেকে প্রতিদিনই করোনা সনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সিভিল সার্জনের মতে, কুষ্টিয়ায় এখন সকল শ্রেণী-পেশার মানুষ জনের মধ্যে করোনা ছড়িয়ে পড়েছে।

খোকসায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জনকে জরিমানা

0
MOBIL-CO-DRO-12-P-6-compressed

ষ্টাফ রিপোর্টার

খোকসায় মাস্ক ব্যবহার না করে প্রকাশ্য বাজারে চলাফেরা করার অপরাধে ৯জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ কুমার বসাক স্বাস্থ্য বিধি প্রতিপালনের বিষয়ে নজরদারি করেন। এ সময় মাস্ক ব্যবহার না করে প্রকাশ্য বাজারের ঘোরাঘুরি করার অপরাধে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক দ্রোহ প্রতিনিধিকে জানান, স্বাস্থ্য বিধি প্রতিপালনে জেলা প্রশাসন শক্ত অবস্থান নিয়েছে। সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি উপেক্ষা করে প্রকাশ্য বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে এলেই তাদের বিরুদ্ধে জেল ও জরিমানার বিধান রয়েছে। স্বাস্থ্য বিধি বাস্তবায়নের জন্য আইন অম্যানকারীদের শাস্তি দেওয়া হয়েছে। মাস্ক ছাড়া বাড়ি বাইরে আসা যাবেনা। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে অগ্নিদগ্ধ সাংবাদিক নান্নু

0
reptor-nannu-dro-12-p4-compressed
দগ্ধ সাংবাদিক নান্নু। ফাইল -ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোয়াজ্জেম হোসেন নান্নুর বাসায় আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোরে রাজধানীর বাড্ডার আফতাবনগরের ৩ নম্বর রোডের বি ব্লকের ৪৪/৪৬ নম্বর নিজ বাসায় হঠাৎ আগুন লাগে। দ্রুতই আগুন নির্বাপন হলেও দগ্ধ হন সাংবাদিক নান্নু। গুরুতর অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডাঃ সামন্ত লাল সেন জানান, রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। তার শরীরে গভীর দগ্ধ। প্রায় ৬০ শতাংশের মতো পুড়ে গেছে। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

দগ্ধ সাংবাদিকের স্ত্রী শাহীনা আহমেদ পল্লবী জানান, রাত্রিকালীন অফিস শেষে বাসায় ফিরে খাওয়া দাওয়ার পর রাত ৩টার দিকে হঠাৎ করে শব্দ হয়। গ্যাসের গন্ধও পাওয়া যাচ্ছিল। গ্যাস লাইনের লিকেজ থেকে সম্ভবত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাতেই দগ্ধ হন তিনি।

মাত্র ছয় মাস আগে গত ২ জানুয়ারি ওই একই বাসায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে তাদের একমাত্র সন্তান মিউজিক ডাইরেক্টর পিয়াস (২৪) প্রাণ হারান। সে সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু।

কুমারখালী উপজেলা পরিষদের সমন্বয়সভা ভার্সুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত

0
kumarkhily-dro-05-p-7-compressed

কুমারখালী প্রতিনিধি

দেশজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তার পরিস্থিতিতে কুমারখালী উপজেলা পরিষদের ১৫তম মাসিক সমন্বয়সভা ভার্সুয়াল এ্যাপসে’র মাধমে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদের সদস্যরা জুম ক্লাউড এ্যাপসে’র মাধ্যমে নিজ নিজ অবস্থানে থেকেই ভিডিও কলে সংযুক্ত হন। নিজের অফিস থেকে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান গত সভার সিদ্ধান্ত সমূহ পাঠের মাধ্যমে সভা শুরু হয়। পরে পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা গত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি এবং নতুন কর্ম পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সভায় চলমান করোনার মহামারি পরিস্থিতি মোকাবিলায় করনীয় সম্পর্কিত বিষয় নিয়েই মুলত বেশি আলোচনা করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান বলেন, সারাদেশের মতো কুমারখালীতেও কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই চলমান পরিস্থিতিতে উপজেলার সর্বস্তরের মানুষকে করোনা ভাইরাস সংক্রমণ মুক্ত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং আক্রান্ত রোগী সহ সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করেছেন।

কুষ্টিয়ায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

0
KUMARKHILI-DRO-12-P-1-compressed
কুমারখালী আবহাওয়া অফিস।

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করায় কুষ্টিয়া জেলায় বজ্রসহ ঝড়ো হাওয়া ও মাঝারি বৃষ্টি হতে পারে।

কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মামুন আর রশিদ এ বিষয়টি নিশ্চিত করেন। তার তথ্যমতে বৃহস্পতিবার থেকে আগামী ৭২ ঘন্টা এ পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় কুষ্টিয়াসহ খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্র সহ হালকা অথবা মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। এ জন্য খুলনা সমুদ্র বন্দরকে ৩ নম্বর ও কুষ্টিয়া জেলার নদীগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত কয়েকদিন যাবৎ কুষ্টিয়ায় কখনো রোদ কখনো বৃষ্টি হচ্ছে এবং বজ্রপাতের ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। কুষ্টিয়ায় গত এক সপ্তাহে ধান কেটে নিয়ে বাড়ি ফেরার পথে, পদ্মা নদীর চরে গরু চড়াতে গিয়ে এবং ঘুড়ি উড়ানোর সময় বজ্রপাতের ঘটনায় শিশুসহ ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। বোরো ধান কাটার মৌসুম চলছে, তাই কৃষকদেরকে অবস্থান করতে হচ্ছে মাঠে। এজন্য বজ্রপাতে ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কায় ভুগছেন কৃষকেরা।

প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতের ঝুঁকিমুক্ত থাকতে সকলের অবগতির জন্য করণীয় বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পরামর্শমূলক পোষ্ট প্রদান করা হয়েছে।

পোড়াদহে প্রভাবশালীদের হামলায় ভাঙ্গলো আম্বিয়ার ঘর

0
Poradoh-Dro-11-p-12-compressed
ছবি সংগৃহিত

মিরপুর প্রতিনিধি

কুষ্টিয়া জেলার পোড়াদহে প্রভাবশালীদের হামলায় নিরহ গৃহহীন হলেন হোমিও ডাক্তার আম্বিয়া ও তার স্বামী।

মঙ্গলবার বিকাল ৫টার সময় মিরপুর থানার পোড়াদহে হোমিও চিকিৎসক আম্বিয়া খাতুনের বাসাবাড়ীতে হামলা চালানোর ঘটনা ঘটে। স্থানীয় প্রভাবশালীরা তার বাড়ী, টিভি, ফ্রিজসহ শোকেস আসবাবপত্র ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী প্রতিবেশি শফিকুল,হাসমত ও মাহাবুব তাদের গুন্ডাবাহিনী সাথে নিয়ে নিরীহ আম্বিয়া ও তার স্বামী মনিরুল ইসলামকে প্রচন্ড মারধর করে। এরপর আম্বিয়ার ইটের গাথুনী দেওয়া ঘর ধসিয়ে দিয়ে ঘরে থাকা ফ্রিজ, টিভি এবং আসবাবপত্র ভাংচুর করে।

হোমিও ডাঃ আম্বিয়া বলেন, তার ঘরে থাকা এক লক্ষ আশি হাজার টাকা স্বর্ণ অলংকার প্রভাবশালীরা লুটপাট করে নিয়ে যায়। তিনি আরও বলেন পুলিশকে এ ব্যাপারে অভিযোগ দিলে প্রভাবশালী প্রতিবেশিরা আরও চড়াও হয়ে তাকে ও তার স্বামীকে পিটিয়ে আহত করে।

আহত হোমিও ডাঃ আম্বিয়া ও তার স্বামী মনিরুল মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে মিরপুর থানায় মামলা দায়ের করেন।

আহম্মদপুর ক্যাম্প ইনচার্জ লিখন কুমার এই হামলার ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।

বিদায় নিলেন সবচেয়ে দামী ফুটবলার

0
Kalindra-Dro-11-p-15-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন স্পোর্টস

বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে মাঠ কাঁপানো কোস্টারিকার দানিয়েল কলিন্দ্রেস দেশের ফুটবল থেকে বিদায় নিয়েছে।

বুধবার কোন এক সময় বসুন্ধরা কিংসের অফিসে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা সম্পন্ন ২৬ নম্বর জার্সিধারি কলিন্দ্রেসে বিদায় জানানো হয়।

তিনি ক্লাবের হয়ে সম্ভ্যব সব শিরোপা অর্জন করেছে। দলের হয়ে তার রয়েছে ২৬ টি গোল। চুক্তি শেষ হয়ে যাবার কারণে বাংলাদেশের এখন পর্যন্ত সব থেকে দামি খেলোয়াড় হিসাবে তার বিদায়ের আনুষ্ঠানিগতা শেষ হয়েছে। এই তারকার বিদায় কালে উপস্থিত ছিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, কোচ অস্কার ব্রæজন ও টিম ম্যানেজমেন্টের অন্য সদস্যরা।

সর্বশেষ সংবাদ

মসজিদের ইমাম-খতিবরা পেলেন ঈদ উপহার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা এলাকার ৩৪ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের যুবদলের নেতার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়। এম এন মডেল মাধ্যমিক বিদ্যালয়...

নিহত কৃষকদল নেতার লাশ নিয়ে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ হয়েছে বিএনপি। শনিবার দুপুরে ঝিনাইদহ মর্গ...

ঘাটে বাঁধা ডিঙ্গি নৌকা

নদীতে পানি নেই। ডিঙ্গি নৌকায় যাত্রী পাড়াপার বন্ধ হয়ে গেছে। সপ্তাহ খানেক আগেও প্রতিটি ঘাটের মাঝিরা কর্মব্যস্ত ছিলেন। গড়াই নদী পানিশুন্য হয়ে পরায় খোকসা,...

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন...

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হন। বৃহস্পতিবার দিনগত...