রবিবার, মার্চ ২২, ২০২৬.
Home Blog Page 96

দৌলতপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

0

দৌলতপুর সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুরের বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দৌলতপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলার ১৪টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্ব স্ব এলাকার দলীয় নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন করেন।

বেলা আড়াইটার দিকে উপজেলা সদর বাজার সংলগ্ন বিএনপি কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।

আরও পড়ুন – ঝড়ে পড়া নারিকেলের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

দৌলতপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শের আলী সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, দৌলতপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য আকবর আলী, উপজেলা বিএনপির অন্যতম সদস্য ফজলুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা।

ঝড়ে পড়া নারিকেলের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ঝড়ে পরা দুইটি নারিকেলর দখল নিয়ে দুু’পক্ষের কয়েক দফা বাগবিতন্ডা, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ মে) সকাল ৮ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী-পুরুষসহ উভয়পক্ষের অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন – যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামের মুনছুরের ছেলে সোনা শেখ (৪৫), তার স্ত্রী তৃষ্ণা খাতুন (৪০) ও ছেলে আশিক (২৫), ইয়েদ আলীর ছেলে সমছের বিশ্বাস (৬৭), তার ছেলে আনোয়ার বিশ্বাস (৩৪) ও মনিরুল ইসলাম (৪২) এবং মেয়ে জুলেখা খাতুন (৪৫), বদর শেখের ছেলে মিজানুর রহমান (৪০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বল্লভপুর গ্রামের কৃষক চঞ্চলের গাছ থেকে ঝড়ে দুইটি নারিকেল পড়ে। ঝড়ে পড়া নারিকেল দুটি আনোয়ারের স্ত্রী স্বপ্না খাতুন কুড়িয়ে পান। শুক্রবার সকাল ৮ টার দিকে চঞ্চলের চাচী তৃষ্ণা খাতুন নারিকেল চাইতে গেলে তাদের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে হাতাহাতি মারামারি হয়। এতে তৃষ্ণা ও সমছের বিশ্বাস আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ ঘটনায় দুপুরে উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দেন।

এরপর কয়েক দফা চলে উভয়পক্ষের বাগবিতন্ডা। একপর্যায়ে বিকাল সাড়ে ৫ টার দিকে দেশীয় অস্ত্র হাঁসুয়া, কাঠের বাটাম, বাঁশের লাঠি নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় গাছের মালিক চঞ্চল বলেন, গাছ থেকে দুইটি নারিকেল পড়েছিল। তা নিয়ে উভয়পক্ষ কয়েক দফা মারামারি করেছেন। দুই পক্ষেরই অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি। আহতরা সবাই চাচাতো ভাই – বোন।

আরও পড়ুন – মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত বাংলাদেশীর মৃত্যু

আহত সোনা শেখের স্ত্রী তৃষ্ণা খাতুন বলেন, কুড়ানো নারিকেল চাইতে গেলে প্রতিপক্ষের লোকজন হাঁসুয়া, দা, কাঁচি দিয়ে কুপিয়ে জখম করেছে। আমি আমার স্বামী ও সন্তান আহত হয়ে হাসপাতালে ভর্তি।

মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত বাংলাদেশীর মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আবারো এক বাংলাদেশীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষি- বিএসএফ’র বিরুদ্ধে। মহেশপুর সীমান্তের শ্যামকুড় “চেয়ারম্যান ঘাট” এলাকায় এই গুলির ঘটনা ঘটে। নিহত বাংলাদেশীর নাম নাসির উদ্দীন (৪৬)। তিনি মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়ার লুৎফর রহমান ওরফে লতাফুলের ছেলে।

খবর নিশ্চিত করে স্থানীয় শ্যামকুড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বর শহিদুল ইসলাম জানান, গত ১৭ মে সীমান্তের “চেয়ারম্যান ঘাট” এলাকায় নাসির গুলিবিদ্ধ হন। সীমান্ত এলাকায় গেলে ভারতের পাখিউড়া বিএসএফ’র সদস্যরা তাকে গুলি করে। পেটে ও বুকে গুলিবিদ্ধ হয়ে নাসির অত্যান্ত গোপনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (৩০ মে) ভোরে তিনি মারা যান।

এদিকে সীমান্তের একাধিক সুত্রে জানা গেছে, গত ১৭ মে শ্যামকুড় গ্রামের নাসির, একই উপজেলার পদ্মপুকুর গ্রামের বর্ডার রিপন ও অনন্তপুর গ্রামের সোহাগ ভারত সীমান্তে গেলে পাখিউড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে প্লাস্টিক বল এ্যামিনেশন (ছররা গুলি) নিক্ষেপ করে। গুলিতে নাসিরসহ তার দুই সহযোগী আহত হন। বিষয়টি গোপন রেখে গুলিবিদ্ধরা গোপনে চিকিৎসা নেন। অন্য দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও নাসির মারা যান।

নিহত নাসিরের প্রতিবেশি চাচা শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহানুর বলেন, তার ভাতিজা মারা গেছেন এটা সত্য, তবে কিভাবে মারা গেছেন তা তিনি জানেন না। শুক্রবার জুম্মাবাদ তার দাফন হবে বলেও তিনি নিশ্চত করেন।
স্থানীয় গ্রাম পুলিশ ফেরদৌস খান জানান, নাসিরের মৃত্যুর খবর শুনে তিনি তার বাড়িতে যান। কিন্তু বিএসএফ’র গুলিতে মারা গেছে এমন কথা পরিবারের কেউ স্বীকার করছে না। বিষয়টি তারা গোপন রাখতে চাচ্ছে। তবে প্রতিবেশিদের অনেকেই বিএসএফ’র গুলিতে মারা যাওয়ার কথা বলছে।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার জানান, এমন কথা তিনি গণমাধ্যমকর্মীীদের কাছ থেকে শুনেছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল আলম বলেন, এমন কথা শুনে তিনি ঘটনাস্থলে বিবিজি পাঠিয়েছিলেন। কিন্তু বিএসএফ গুলি করেছে এমন কথা পরিবারের কেউ স্বীকার বা অভিযোগও দেয়নি।

আরও পড়ুন – জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর আলোচনা

উল্লেখ্য এর আগে গত ১১ এপ্রিল বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে ওয়াসিম ও ২৭ এপ্রিল একই উপজেলার গোপালপুর গ্রামের হানিফ আলীর ছেলে ওবাইদুর রহমান বিএসএফের গুলিতে নিহত হন। দেড় মাস পেরিয়ে গেলেও বিএসএফ দুই বাংলাদেশীর লাশ এখনো ফেরৎ দেয়নি। তবে বিজিবি সুত্রগুলো বলছে নিহত দুই বাংলাদেশীর লাশ বিএসএফ ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ কারণে লাশ ফেরৎ পেতে জটিলতার সৃষ্টি হয়েছে।

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর আলোচনা

0

খুব শিগগিরই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব,এই হোক অঙ্গীকার – খালেদা জিয়া

দ্রোহ অনলাইন ডেস্ক

গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা প্রতি পদে-পদে বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, খুব শিগগিরই আমরা বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাব, এই হোক শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে আমাদের অঙ্গীকার।

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধারণ করা এ বক্তব্যে খালেদা জিয়া বলেন, প্রতি বছর এই দিনটি আমাদের জীবনে আসে এক বেদনা-বিধুর স্মৃতি নিয়ে। এই দিনে শুধু আমাদের পরিবার নয়, বরং সমগ্র দেশবাসী হয়ে পড়েছিল অভিবাকহীন।

বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমনটা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, যে চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা করে তিনি এই দেশের তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন সেই চট্টগ্রামে এক সফল, সৎ, দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন। এই দেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা, উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে-পদে। খুব শিগগিরই আমরা বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবো- এই হোক শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

খালেদা জিয়া বলেন, মনে রাখেবেন সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সব সমস্যা সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন, তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান আলোচক হিসেবে অংশ নেন। সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন –  পরকীয়ার জের : ২২ দিনের শিশুকে হত্যা করল মা

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সালাহউদ্দিন আহমদ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ প্রমুখ।

পরকীয়ার জের : ২২ দিনের শিশুকে হত্যা করল মা

0

কুষ্টিয়া প্রতিনিধি

পরকীয়ার জের ধরে ২২ দিনের শিশুকে হত্যা করে লাশ পানিতে ফেলে মা ও পরকীয়া প্রেমিক। এ ঘটনায় সাথে সংশ্লিষ্ট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে মিরপুর থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হলো, পোড়াদহ চিথলিয়া এলাকার পরকীয়া প্রেমিক শেরেবুল ইসলাম (২৮), নিহত শিশুর মা মিতা খাতুন (২৫), চাচা সাইদুল ইসলাম (৫০) ও ভাবি চাঁদনী খাতুন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ থেকে ৮ মাস পূর্বে জেলার খলিসাকুন্ডি এলাকায় রাজু নামের এক ছেলের সঙ্গে মিতা খাতুনের বিবাহ সম্পন্ন হয়।

মিতা খাতুন বিবাহের আট মাস পরে জান্নাতি (২২ দিন) বয়সী এক কন্যা সন্তানের জন্ম দেয়। ছোট বাচ্চাটি নিয়ে রাজু ও মিতার মাঝে ঝগড়া বিবাদ লেগে থাকে। ঝগার কারণে মিতা ছোট শিশু বাচ্চাকে নিয়ে মায়ের বাড়ী চিথলিয়া চলে আসে। বাচ্চাটি নিয়ে মিতা বাড়ীতে আসলে তখন বাচ্চাটির পিতা কে এ নিয়ে মিতার পরকীয়া প্রেমিক মিতার চাচাতো ভাই শেরেবুলের মধ্যে মনোমালিন্য দেখা দেয়।

পরবর্তীতে মিতা ও শেরেবুল বাচ্চাটিকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করে। গত (২৫ মে) শিশুটিকে হত্যা করে শেরেবুল ও মিতা তাকে পার্শ্ববর্তী বরিশাল খালে ফেলে দেয়। শিশুটিকে হত্যা করে তারা অপপ্রচার করতে থাকে খলিসাকুন্ডি থেকে মিতার স্বামী রাজু বাচ্চাটি চুরি করে নিয়ে গেছে।

হত্যার পর (২৫ মে) রাতে শিশুটির মা মিতা খাতুন মিরপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তাৎক্ষণিক মিরপুর থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।

গত কয়েকদিন ধরে মিরপুর থানা পুলিশ ঘটনার তদন্ত ও বাচ্চার মাকে একাধিকবার জিজ্ঞাসাবাদে সর্বশেষ ২৯ মে সকালে তার মা ঘটনার বিষয়ে স্বীকার করে।

পরবর্তীতে বৃহস্পতিবার (২৯ মে) মিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চারজন আসামিকে গ্রেফতার করে।

আরও পড়ুন – খোকসা পৌর বিএনপির সব ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার মমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে শিশুটির মা মিতা খাতুনের স্বীকারোক্তিতে আসামিদের গ্রেপ্তার করে তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে জিকে খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (৩০ মে) আসামিদের কোর্টে ১৬৪ জবানবন্দী গ্রহণ করা হবে।

খোকসা পৌর বিএনপির সব ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0

বৃহস্পতিবার পূনাঙ্গ কমিটি ঘোষনা হতে পারে

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌর বিএনপির ৯ ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ওয়ার্ড গুলোর ১৭১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি অনুমোদন হতে পারে বলে জানায় দলীয় সূত্র।

বুধবার সকালে উপজেলা সদরের খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির আহবায়ক মোঃ আলাউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে যারা ছিলেন, খোকসা পৌর বিএনপির আহবায়ক এ জেড জি রশিদ রেজা বাজু, খোকসা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ খান রাজু , খোকসা পৌর বিএনপি’র সদস্য সচিব এস এম মোস্তফা শরীফ ।

আরও পড়ুন – সাপের কামড়ে কৃষকসহ দুইজনের মৃত্যু

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোর সভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হযরত আলী।

সম্মেলন শেষে পৌরসভার ১ থেকে ৯ নং ওয়ার্ড কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন শামীম আহমেদ বাবু নির্বাচন কমিশনার খোকসা বিএনপি।

সাপের কামড়ে কৃষকসহ দুইজনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর ও কুমারখোলীতে পৃথক সাপের কামড়ে কৃষকসহ দুজনের মৃতু্যু হয়েছে। সাপের কামড়ে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলেও এন্টিভেনম দেওয়ার সময় পাননি চিকিৎসকরা।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের গরবপাড়া এলাকার মৃত নাহারুল ইসলামের ছেলে কালু হালসানা (৩৫) ও কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের কৃষক কামরুজ্জামান প্রমানিক (৫০)।

কুমারখালীতে কৃষিকাজ করার সময় রাসেল ভাইপার সাপের কামড়ে কামরুজ্জামান প্রামানিক নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কামরুজ্জামানের ভাতিজা সোলাইমান জানান, তার চাচা বেলা ১১টার দিকে চরের মাঠে কলাবাগান পরিস্কার করছিলেন। এ সময় রাসেল ভাইপার কামড় দেয়। কামরুজ্জামান সাপটিকে মেরে ফেলেন। পরে চিকিৎসার সুবিধার্থে সাপসহ তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ৩০ মিনিট পর তার মৃত্যু হয়।

অন্যদিকে দৌলতপুরের গবরগাড়ার কালু ভোররাত ৫টার দিকে বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে গেলে সাপ কামড় দেয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন – কুমারখালীতে ১৬ জেলে পেল বকনা বাছুর

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম বলেন, একজনের রাসেল ভাইপার সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অপরজনের মৃত্যু সাপের কামড়ে হলেও তার মৃত্যু রাসেল ভাইপার সাপের কামে হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দেরি করে হাসপাতালে আনায় কাউকেই এন্টিভেনম দেওয়া সম্ভব হয়নি। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

কুমারখালীতে ১৬ জেলে পেল বকনা বাছুর

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিকল্প জীবিকার্জনের জন্য নিবন্ধিত ১৬ জন জেলেকে বকনা বাছুর গরু প্রদান করা হয়েছে। প্রতিটি বাছুরের মূল্য ধরা হয়েছে ২৭ হাজার ৮০০ টাকা।

বুধবার (২৮ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বাছুর প্রদান অন্ষ্ঠুানের আয়োজন করে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কার্যালয়।

অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ৯৮৩ জন। তার মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৩২ জন জেলেকে ৩২ টি বকনা বাছুর গরু প্রদান করা হয়। প্রতিটি বাছুরের মূল্য প্রায় ২৭ হাজার ৮০০ টাকা। এর আগে ২০২২ -২৩ অর্থবছরের ২৫ জন এবং ২০২৩ – ২৪ অর্থবছরের ৫০ জন জেলেকে একটি করে বকনা বাছুর প্রদান করা হয়।

বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবিকার্জনেরর জন্য জেলেদের স্বাবলম্বী করার লক্ষ্যে বকনা বাছুর গরু প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। তিনি বলেন, চলতি অর্থবছরে ৩২ জনকে বকনা বাছুর দেওয়া হয়েছে।

আরও পড়ুন – বাংলাদেশে ঈদুল আজহা ৭ জুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, নিষিদ্ধ সময়ে জেলেরা যেন মাছ ধরা থেকে বিরত থাকেন। সেজন্য বাছুর প্রদানসহ নানা উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে। জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার।

বাংলাদেশে ঈদুল আজহা ৭ জুন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন (শনিবার) সারাদেশে ধর্মীয় ভাবগম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং ইসলামিক ফাউন্ডেশনের মাঠপর্যায়ের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

এই হিসেবে, আগামী ৫ জুন (বৃহস্পতিবার) পালিত হবে পবিত্র হজের দিন (আরাফাতের দিন)। আর একদিন পর ৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে দেশজুড়ে।

ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদ দেখা যাওয়ার তথ্য জানাতে টেলিফোন ও ফ্যাক্স নম্বর খোলা রাখা হয়েছিল। দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখা যাওয়ার তথ্য আসায় দ্রæত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, চাঁদ দেখা কমিটির সদস্যরাসহ ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন – কুষ্টিয়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে মানববন্ধন

উল্লেখ্য, এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইন্দোনেশিয়ায় ২৮ মে চাঁদ দেখা যাওয়ার খবর আসে। এসব দেশে ৫ জুন অনুষ্ঠিত হবে আরাফাতের দিন এবং ৬ জুন ঈদুল আজহা উদযাপন করা হবে।

কুষ্টিয়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করার দাবিতে মানববন্ধন করেছে পৌর নাগরিক অধিকার পরিষদ।

বুধবার বেলা ১২টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি শেষে পৌর চত্বরে অভিযোগ বক্স স্থাপন করা হয়।

সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদস্য সচিব কে এম জাহিদ, সদস্য হাফিজুর রহমান লালু, এ্যাড.হাফিজুর রহমান, শাহারিয়া ইমন রুবেল, আবু মনি সাকলায়েন এলিন, ইঞ্জিনিয়ার মাহমুদ আল হাফিজ অভি, রাসেল পারভেজ প্রমুখ।

এসময় শামিম উল হাসান অপু বলেন, কুষ্টিয়া পৌরসভা একটি প্রাচীন পৌরসভা। যার বয়স দেড়শ বছরের অধিক। এই ঐতিহ্যবাহী ‘ক’ শ্রেণীর পৌরসভা। ‘ক’ শ্রেণীর কয়েকটি পৌরসভা সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়েছে, কিন্তু কুষ্টিয়া পৌরসভা এখনো সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়নি। সেই কারণেই মূলত আজ আমাদের এই কর্মসূচি।

কুষ্টিয়া পৌরসভার মধ্যে রয়েছে মেডিকেল কলেজ ও হাসপাতাল, সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, সরকারি ও বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন – খোকসায় ডেস্কি ভর্তি বৃষ্টির পানিকে পরে শিশুর মৃত্যু

প্রায় ৪৩ বর্গ কি.মি আয়তনের কুষ্টিয়া পৌরসভায় ৩৯ হাজার হোল্ডিং রয়েছে। তাই কুষ্টিয়া পৌরসভা কে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা আমাদের মৌলিক দাবি।

সর্বশেষ সংবাদ

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...