বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 405

কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর প্রাণ গেলো

0

কুমারখারী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর একটি গ্রামীন বাজারে নিজের দোকানে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে শাহাবুল সরদার নামের এক ওয়ার্কশপ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত শাহাবুল সরদার (৩৫) দয়রামপুর গ্রামের মনিরউদ্দিনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে নিজ ওয়ার্কশপে ঝালাইয়ের কাজ করছিল শাহাবুল। এ সময় বিদ্যুতায়িত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিসক ইমতিয়াজ বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

কুমারখালী থানার উপ-পরিদর্শক প্রদীপ বিশ্বাস বলেন, কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরীর পর ব্যবসায়ীর মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়ায় পর্নোগ্রাফী তৈরি ও বিক্রির দায়ে ৮ জন গ্রেফতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পর্নোগ্রাফী তৈরি ও বিক্রির দায়ে জড়িত ৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে পর্নোগ্রাফী তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফী আইনে একটি মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড় টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং ডি-বøক এলাকার মুন্সী কটেজের ৪র্থ তলায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। রাতেই গ্রেফতার কৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানা পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি নিযন্ত্রণ আইন ২০১২ এর ৮(৩),৮(৫)(ক) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

পুলিশ জানায়, কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং ডি-বøক এলাকার মুন্সী কটেজের ৪র্থ তলায় আসামিরা ইন্টারনেট ব্যবহার করে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফী তৈরি করে তা টাকার বিনিময়ে বিভিন্ন ওয়েবসাইটে সরবরাহ করত। গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মিন্টু মন্ডল (৩০), আবু তালেব মিয়ার ছেলে সোহানুর রহমান (২৮), আইয়ুব আলীর ছেলে অন্তর আলী (২৩), শহরের হাউজিং সি বøক এলাকার আব্দুস সালামের ছেলে আকাশ রাকিবুল (২১), বগুরা জেলার শেরপুর থানার হাপুনিয়া গ্রামের গোলাম রসুলের ছেলে আব্দুল মজিদ (২২), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার আইয়ুব আলীর ছেলে মেহেদী হাসান লিখন (২৫), কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের তিতুমীরের ছেলে ফাহিদ হোসেন (১৬) এবং মৃত মনোয়ার হোসেনের ছেলে ফয়েজ মাহমুদ তুষার (২৩)। আটক ব্যডক্তদেও কাছ থেকে পর্নোগ্রাফী তৈরি ও সরবরাহ কাজের জন্য ব্যবহৃত ডিভাইস উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফী তৈরি করে অর্থের বিনিময়ে বিভিন্ন ওয়েবসাইটে নিয়মিত সরবরাহ করে আসছিল।

ভেড়ামারায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় চুরির অপবাদে আকরাম শাহ্ (২১) নামের এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার জুনিদাহ ইউনিয়নের মসজিদ পাড়ার নিজ বাড়ি থেকে ওই যুবকের মরদেহ থানা পুলিশ উদ্ধার করে। নিহত আকরাম শাহ মসজিদপাড়া গ্রামের লালন শাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিনগত রাতে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের খন্দকার পাড়ার মৃত মুক্তিযোদ্ধা হেদায়েত আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১০ অগস্ট) দুপুরে কয়েকজন যুবক আকরামকে তার বাড়ি থেকে জোরকরে তুলে নিয়ে যায়। তাকে হেদায়েত আলী নামের এক ব্যক্তির আম বাগানের একটি গাছে বেঁধে প্রায় দুই ঘন্টা ধরে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত আহত করে। নির্যাতনের এক পর্যায়ে বিকালে রক্তাক্ত আকরাম শাহকে তার এক আত্মীয়র হাতে তুলে দেয়া হয়। রাড়িতে নিয়ে আসার পর রাত এগারোটার দিকে আকরামের মৃত্যু হয়। গভীর রাতে পুলিশ নিহত আকরামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলতক রয়েছে।

নিহতের চাচা বিশারত আলী শাহ্ বলেন, মৃত মুক্তিযোদ্ধা হেদায়েত আলীর বাড়িতে গত সোমবার চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরের দিকে তানজিল, লিখন, হাসিবুল, রাজন,রুকন ও সজলের নেতৃত্বে ৮-১০ জন যুবক আকরামকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে অমানষিক নির্যাতন চালিয়ে হত্যা করে। তিনি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ হত্যাকান্ডের সাথে যারা যারা জড়িত তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

কুষ্টিয়ার আগুনে পুড়ে কৃষরকের চার গরুর মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় গোয়াল ঘরে রহস্য জনক অগ্নিকান্ডে এক কৃষকের চারটি গরু ও একটি ছাগল পুঁড়ে মারা গেছে। দগ্ধ হয়েছে আরো পাঁচ পশু।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বটতৈল স্কুল মোড় এলাকার কৃষক শেখ রেজাউল করিমের বাড়ির গোয়াল ঘরে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডের কারণ এখনো জানা যায়নি। স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। অগ্নিকান্ডে কৃষকের প্রায় পাঁচ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। অগ্নিদগ্ধ অন্য পশুগুলো চিকিৎসা চলছে।

কৃষক শেখ রেজাউল করিম জানান, তার পাকা ঘরের সাথে উপরে টিন এবং পাটকাটির বেড়া দেওয়া গোয়াল ঘরে ৬ টি গরু আর ৪ টি ছাগল ছিল। প্রতিদিনের মত রাত সাড়ে ১০ টার দিকে সর্বশেষ গোয়াল ঘরে গিয়ে পশু গুলোকে দেখে আসেন। রাত সাড়ে ১১ টার দিকে প্রতিবেশীদের চিৎকারে তার ঘুম ভাঙ্গে। এ সময় প্রতিবেশীদের সাথে নিয়ে অগ্নিদগ্ধ আহত দুটি গরু ও তিনটি ছাগল উদ্ধার করেন। ততক্ষণে গোয়াল ঘরের মধ্যেই ৪ টি গরু ও ১ টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

কৃষক শেখ রেজাউল করিম জানান, কিভাবে গোয়াল ঘরে আগুন লাগলো এ ব্যাপারে তার কোন স্পষ্ট ধারণা নেই। তবে অনুমান করছেন হয়তো কেউ শত্রæতা করে আগুন দিতে পারে। মশার কয়েল থেকে গোয়াল ঘরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে রেজাউল দাবি করেন, প্রতিদিন গোয়াল ঘরে মশার কয়েল জ¦ালানো হয়। তবে তার ধারণা মশার কয়েল থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটার কখা না।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুস সালাম জানান, খবর পেয়ে রাত ১২ টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌছান। কিন্তু ফায়ার সার্ভিস পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করে ফেলেন। রাত ১২ টা ৫০ মিনিট পর্যন্ত তারা ঘটনাস্থলে ছিলেন। প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ কেউ জানাতে পারেনি বলে তিনি দাবি করেন।

ব্লাগার আসাদ নূরের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ব্লাগার আসাদ নূরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজের পর কুষ্টিয়ায় যুব সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের এনএস রোড প্রদনি করে।

বিােভ মিছিল পূর্বে মানববন্ধনে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি কারী আসাদ নূরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। কোন নাস্তিককে প্রকাশ্যে চলা ফেরার সুযোগ দিলে তারা সমাজকে বিভ্রান্ত করবে।

প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক ও আইনজীবী সুরা আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মুহাইমেনুর রহমান পলল।

বিএনপির আন্দোলন হচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচনকে বানচাল করার : হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

বিএনপি-জামায়াত রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা ও জ্বালাও-পোড়াও করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, নির্বাচন এলেই বিএনপি বিদেশিদের কাছে ধরনা দেয়। বিএনপির আন্দোলন হচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচনকে বানচাল করা। নির্বাচন আসলেই বিএনপি কর্মসূচির নামে বিদেশিদের কাছে ধরনা ও দৌড়ঝাঁপ শুরু করে। বিদেশিদের পরামর্শে দেশে রাজনৈতিক কর্মসূচি দেওয়া সারাবিশ্বে একটি নজিরবিহীন ঘটনা। এতে প্রমাণিত হয় যে বিএনপি বিদেশি কোনো ষড়যন্ত্রে দেশকে একটি অস্থিতিশীল চক্রান্তের দিকে নিয়ে যাচ্ছে।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ হচ্ছে বঙ্গবন্ধুর হাতে গড়া দল। এ দলের বিরুদ্ধে বিদেশি কোনো অপশক্তি চক্রান্ত করে হার মানাতে পারবে না।

এসময় সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাসসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।

ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে এক আলমসাধু চালক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে ঝিনাইদহের দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ কারাদন্ডাদেশ প্রদাণ করেন।

দন্ডিতরা হলো-ঝিনাইদহ সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের হাজের উদ্দিনের ছেলে টোকন মিয়া, দোগাছী গ্রামের মৃত নান্নু বিশ্বাসের ছেলে তাহিদুর রহমান তাহিদ ও যশোর কোতায়ালী থানার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত নওশের আলী সরদারের ছেলে শুকুর আলী সরদার।

রাষ্ট্রপরে আইনজীবি ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১৩ সালের ২৮ জুন রাতে সদর উপজেলার বয়েড়াতলা গ্রামের মকর আলী মন্ডলের ছেলে আজাদ হোসেনের আলমসাধু ভাড়া নিয়ে তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্বরা। ঘটনার ৮ দিন পরে ৫ জুলাই তার অর্ধ-গলিত রাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা মকর আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালের ১৫ জানুয়ারি আদালতে চাজশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ওই মামলায় টোকন, তাহিদ ও শুকুর আলীকে যাবজ্জীবন কারান্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করে আদালত। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। আসামিদের মধ্যে শুকুর আলী পলাতক রয়েছে।

ভেড়ামারায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

0
বিক্ষুদ্ধ আওয়ামী লগি কর্মীরা

বাড়ি-ঘরে অগ্নিসংযোগ পুলিশসহ আহত-৮

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি-ঘর, দোকান ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের ছোট ভাই সম্পদ প্রামানিক জানান, বুধবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার সকালেই স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ-স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিুদ্ধ নেতা-কর্মীরা রাজপথে নেমে পড়লে উত্তাল হয়ে ওঠে গোটা ভেড়ামারা শহর। বেলা ১১ টার দিকে বিুদ্ধ নেতা-কর্মীরা টায়ার জ¦ালিয়ে ভেড়ামারা-কুষ্টিয়া, ভেড়ামারা-দৌলতপুর ও ভেড়ামারা-পাবনা মহাসড়ক অবরোধ করে। স্কুল ও কলেজসহ বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

বিােভকারীরা ভেড়ামারা পৌর এলাকার একটি তিনতলা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। কয়েকটি দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটায়। এ সময় পুলিশের সাথে কয়েক দফায় বিুদ্ধ নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রিয়াজুল নামে এক পুলিশ কনস্টেবলসহ ৮ জন আহত হন। আহতদের কয়েকজনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শরীফুল ইসলাম জানান, ভেড়ামারা শহরের এক কিলোমিটার এলাকার মধ্যে চারটি বাড়ি ও দুটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের ২ টি এবং মিরপুরের একটি ইউনিট বেলা ১১ টা ১০ মিনিট থেকে কাজ শুরু করে বিকেল ৪ টার সময় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সম হয়। তবে প্রাথমিকভাবে অগ্নিসংযোগের ঘটনায় য়-তির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি।

ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোলাইমান হোসেন বলেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতির উপর হামলার নেতৃত্ব দেওয়া মোস্তাফিজুর রহমান শোভন একজন চিহ্নিত সন্ত্রাসী। সে এ পর্যন্ত বহুজনকে আহত করেছে। আগামী দুর্গাপূজা উদযাপনের জন্য মেলার মাঠ দখল নিতে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা চালায় এই শোভন ও তার ক্যাডার বাহিনী। আমাদের দলের নেতা সঞ্জয় প্রামানিক এর প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তাকে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে।

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা বলেন, ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার ও হত্যাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তি না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ভেড়ামারায় প্রতিহিংসার আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ি

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ভেড়ামারা শহরের মোড়ে মোড়ে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনার পর থেকে ভেড়ামারা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

উল্লেখ্য, গত ২ আগষ্ট রাত ১১ টার দিকে ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিক (৩৫) দলীয় মিটিং শেষ করে কয়েক জনকে সাথে নিয়ে বাড়ি ফেরার পথে গোডাউন মোড় এলাকায় পৌছালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুবজোটের জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনের নেতৃত্বে আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাদেরকে ল্য করে এলোপাতাড়ি গুলি চালায় ও হামলা করে। হামলায় ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিকের পায়ে ও মাথায় মারাত্মক জখম প্রাপ্ত হন। হামলার ঘটনায় বেলাল হোসেন ও শ্যামল সরদার নামে আরও দুই কর্মী আহত হন।

হামলার ঘটনার পরের দিন স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয়ের স্ত্রী বিথী রাণী দে বাদী হয়ে ভেড়ামারা থানায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুবজোটের জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনসহ ১৪ নামের নামে মামলা দায়ের করেন।

কুষ্টিয়াকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা ঘোষনা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ১৬০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে মুজিবর্ষের উপহারের ঘরের চাবি হস্তান্তরের মধ্যদিয়ে এ উপজেলা ও জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হয়েছে।

বুধকার সকালে খোকসা সরকারী কলেজ অডিটরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষানাদেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

উপহারের ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতোশাম রেজা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।

অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল, থানা অফিসার ইনচার্জ মোস্তুফা হাবিবুল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক, কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, প্রকল্প কর্মকর্তা মিলন চাকমা, খোকসা সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্য বিল্লাল হোসেন, শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন খান, খোকসা প্রেসকাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চতুর্থ পর্যায়ের ২য় ধাপে ১৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে মুজিব বর্ষের উপহারের ঘরের চাবি হস্তান্তরের মধ্যে উপজেলা মোট ৪২৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার অভিশাপ থেকে মুক্তি পেলো। এ প্রকল্পের শুরু হয়েছিল প্রথম পর্যায়ে ৩০ পরিবারের আবাসন সমস্যা সমাধানের মধ্য দিয়ে। পর্যায়ক্রমে দ্বিতীয় পর্যায়ে ৪১ টি, তৃতীয় পর্যায়ে ১৬৭ টি, চতুর্থ পর্যায়ে প্রথমে কিস্তিতে ২৬ টি এবং বাংলাদেশ পুলিশের ১টি মোট ২৬৫ টি ভূমিহীন ও গৃহহীন পূর্ণবাসন করা হয়েছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস নিশ্চিত করেন, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ৪২৪টি ভূমিহীন ও গৃহহীনের অভিশাপ মুক্ত করার মধ্যদিয়ে কুষ্টিয়া জেলাকে ভূমিহীন ও গৃহহীনের অভিশাপ মুক্ত করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

রিপন বিশ্বাস আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রীর এটি একটি চলমান প্রক্রিয়া। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ে নতুন করে যারা গৃহহীন ও ভূমিহীন হয়ে পড়বে তাদেরকে পর্যায়ক্রমে জমিসহ গৃহ প্রদান করবেন।

বঙ্গমাতা পদক পেলেন চার বিশিষ্ট নারী ও নারী ফুটবল দল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বেগম ফজিলাতুন নেছা মুজিবের অবদানকে চিরস্মরণীয় করার ল্েয ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩’ প্রদান করা হয়েছে। এবছর এ পদক পেয়েছেন চার বিশিষ্ট নারী ও জাতীয় নারী ফুটবল দল।

মঙ্গলবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন’ ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক‘ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক বিতরণ এবং আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

এবছর রাজনীতিতে একজন; শিা, সংস্কৃতি ও ক্রীড়া েেত্র দুজন এবং গবেষণায় একজন- মোট চারজন বিশিষ্ট নারী ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২৩’ প্রদান করা হয়।

‘রাজনীতি’ েেত্র অ্যাডভোকেট সাহারা খাতুন (মরণোত্তর), শিা, সংস্কৃতি ও ক্রীড়া েেত্র অণিমা মুক্তি গমেজ ও মোছা. নাছিমা জামান ববি, গবেষণায় ড. সেঁজুতি সাহা এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবপদক-২০২৩’ পেয়েছেন।

প্রতি বছর আটটি েেত্র নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ পাঁচজনকে জাতীয় পদক ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদক প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...