কুষ্টিয়ায় পর্নোগ্রাফী তৈরি ও বিক্রির দায়ে ৮ জন গ্রেফতার

0
256

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পর্নোগ্রাফী তৈরি ও বিক্রির দায়ে জড়িত ৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে পর্নোগ্রাফী তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফী আইনে একটি মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড় টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং ডি-বøক এলাকার মুন্সী কটেজের ৪র্থ তলায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। রাতেই গ্রেফতার কৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানা পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি নিযন্ত্রণ আইন ২০১২ এর ৮(৩),৮(৫)(ক) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

পুলিশ জানায়, কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং ডি-বøক এলাকার মুন্সী কটেজের ৪র্থ তলায় আসামিরা ইন্টারনেট ব্যবহার করে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফী তৈরি করে তা টাকার বিনিময়ে বিভিন্ন ওয়েবসাইটে সরবরাহ করত। গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মিন্টু মন্ডল (৩০), আবু তালেব মিয়ার ছেলে সোহানুর রহমান (২৮), আইয়ুব আলীর ছেলে অন্তর আলী (২৩), শহরের হাউজিং সি বøক এলাকার আব্দুস সালামের ছেলে আকাশ রাকিবুল (২১), বগুরা জেলার শেরপুর থানার হাপুনিয়া গ্রামের গোলাম রসুলের ছেলে আব্দুল মজিদ (২২), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার আইয়ুব আলীর ছেলে মেহেদী হাসান লিখন (২৫), কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের তিতুমীরের ছেলে ফাহিদ হোসেন (১৬) এবং মৃত মনোয়ার হোসেনের ছেলে ফয়েজ মাহমুদ তুষার (২৩)। আটক ব্যডক্তদেও কাছ থেকে পর্নোগ্রাফী তৈরি ও সরবরাহ কাজের জন্য ব্যবহৃত ডিভাইস উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফী তৈরি করে অর্থের বিনিময়ে বিভিন্ন ওয়েবসাইটে নিয়মিত সরবরাহ করে আসছিল।

Share this news as a Photo Card