বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 464

হরিণাকুন্ডুতে ক্লিনিকে নবজাতকের মৃত্যু

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ক্লিনিকের কর্তৃপক্ষের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ৩০ জুন উপজেলার গোবিন্দপুর গ্রামের রুপালী খাতুন (২৫) নামে সন্তান সম্ভাবা এক নারী ভাই ভাই ক্লিনিকে ভর্তি হন। রাত নয়টার দিকে কালিগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আলমগীর হোসেন তাঁর সিজারিয়ান অপারেশন করেন। এ সময় ওই নারীর একটি পুত্র সন্তান জন্ম নেয়। অপারেশনের পর নবজাতক শিশু ও মা দু‘জনেই সুস্থ ছিল।

স্বজনদের অভিযোগ, রাতে নবজাতককে অক্সিজেন দেয় ক্লিনিক কর্তৃপক্ষ পরে সেটি খুলে ফেলে মায়ের বুকের দুধ খাওয়াতে বলে। দুধ খাওয়ানোর পর নবজাতক ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নবজাতকের বাবা নিয়াজি অভিযোগ করেন, অপারেশনের পর সুস্থ সন্তান জন্ম নেয়। তখন সন্তান ও তাঁর মা দুজনেই সুস্থ ছিল। তাহলে কীভাবে ঘুমের মধ্যে আমার শিশু বাচ্চা মারা গেল। নিশ্চয় কিনিকের কারও না কারও অবহেলা ছিল।

ওই কিনিকের মালিক আসমত আলীর কাছে জানতে চাইলে শিশুটি মায়ের গর্ভে মারা গেছে বলে দাবি করেন।

আরো পড়ুন – খোকসার প্রতিবন্ধি শামীম হাত দিয়ে পাথর ভাঙ্গে

চিকিৎসক আলমগীর হোসেন বলেন, অপারেশন করার পর নবজাতক ও মা দু‘জনেই সুস্থ ছিল। শুনেছি ঘুমের মধ্যে শিশুটি মারা গেছে। কী সমস্যা হয়েছিল এটা তার জানা নাই বলে জানান।

ঝিনাইদহ সিভিল সার্জন শুভ্রা রাণী দেবনাথ বলেন, কোনোভাবেই নবজাতকের মৃত্যু কাম্য নয়। এ ঘটনায় তদন্ত করে অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খোকসার প্রতিবন্ধি শামীম হাত দিয়ে পাথর ভাঙ্গে

0
বিকলঙ্গ হাতের আঘাতে পাথর ও ইট ভাঙ্গা শামীম

স্টাফ রিপোর্টার

শারীরিক প্রতিবন্ধি শামীমের বাম হাতের কব্জীর নিচের অংশ নেই। তবুও সেই হাত দিয়ে আঘাত করে প্রতিদিন ২শ থেকে আড়াই’শটি রেলের পাথর ভেঙ্গে প্রদর্শনী করে। এখান থেকে বাক প্রতিবন্ধি স্ত্রী বিথী ও তার জীবিকা জোঠে। আর এই অমানবিক কাজের কারণেই তার দুটি চোখ নষ্ট হবার উপক্রম হয়েছে বলে দাবি পরিবারের।

বিকলঙ্গ হাতের আঘাতে পাথর ও ইট ভাঙ্গা প্রদশনী করছে শামীম

কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের স্থানীয় বাজারের চাউল ব্যবসায়ী আব্দুল্লাহ বিশ্বাসের তৃতীয় সন্তান শারীরিক প্রতিবন্ধি শামীম। জন্মগত ভাবে তার বাম হাতের কব্জির নিচের অংশ নেই। ছেলে বেলায় জিদ হলে বিকলঙ্গ বাম হাত দিয়ে আঘাত করে ঘরের মেঝেতে গর্ত করতো। বয়স বাড়ারা সাথে সাথে রোজগারের কারণে বিকলঙ্গ হাত দিয়ে শক্ত মাটিতে আঘাত করে গর্ত করা, কলা গাছ ছিদ্র করা, খড়ির ছোট টুকরা করা, ইট ভাঙ্গা তার প্রদর্শনীর বিষয় হয়ে দাঁড়ায়। বছর পাঁচেক আগে পোড়াদাহ রেল স্টেশনে বসে তার মাথায় আসে রেলের পাথর টুকরা করার। তিনি নিজে নিজে ছয় মাস ট্রেনিং করে। ৫ থেকে ১০ সেকেন্ডের বিকলঙ্গ হাতের বাহুদিয়ে দুই থেকে তিনটি আঘাতে পাথর ভাংতে সফল হন। এর পর থেকে পাথর ভাঙ্গা তার প্রদর্শনীর নতুন আইটেম হিসেবে সংযোজন করেন। তিনি পশ্চিম রেলে বিভিন্ন ট্রেনের কামরায় প্রদর্শনী করে আসছেন। পাথর ভাঙ্গার এই অমানবিক কাজের ফলেই ইতোমধ্যে তার দুটি চোখের দৃষ্টি শক্তি কমে গেছে। সম্প্রতি তার একটি চোখে অপারেশন করা হয়েছে। চিকিৎসক তাকে পাথর ভাঙ্গার কাজ না করার জন্য পরামর্শ দিয়েছেন বলে জানান প্রতিবন্ধি শামীমের ছোট বোন শ্যামলী। ছয় সাত বছর আগে পাশের উপজেলা কুমাখালীর বাক প্রতিবন্ধি বিথীর সাথে পারিবারিক ভাবে বিয়ে দেওয়া হয়। বৃদ্ধ বাবা ভাই থেকে তার সংসার পৃথক।

রবিবার সকালে খোকসা রেল স্টেশনে শামীমের দেখা মিলে যায়। একটা আন্তঃ নগর ও সার্টেল ট্রেনের ক্রচিং এর সিগনাল দেয়া হয়েছে। সকালের প্রথম প্রদর্শনী শুরু করবেন তিনি। এখান থেকে দিনের আয় রোজগার শুরু হবে। অনেক চেষ্টা করে সময় দিলেন। জানালেন, দেড়শো টাকা হাজিরায় সারা রাত গোপগ্রাম বাজার পাহারার কাজ করেছেন। দ্বিতীয় চোখ অপারেশনের জন্য টাকা লাগবে তাই ঈদের আগে একটু বেশী ব্যস্ত। সে জানায় প্রতি দিন ২শ থেকে আড়াই শো পিস রেলে পাথর ভাংতে পারেন। শামীম আর এই পাথর ভাঙ্গার প্রদর্শনী করতে চায় না। কিন্তু এই কাজ তার নেশায় পরিনত হয়েছে। মানুষের সামনে মজমা (প্রদর্শনী) না করলে তার ভালোলাগে না। তবে এলাকায় একটি ভালো কাজ পেয়ে গেলে সে পাথর ভাঙ্গার মজমা করা ছেড়ে দেবে বলেও জানায়।

আরো পড়ুন – খোকসায় সোনালী ব্যাংকের গ্রাহক ও সিএমএসএমই সমাবেশ

রবিবার দুপুরে গোপগ্রামে শামীমের বাড়িতে গিয়ে তার বাবা আব্দুল্লাহ বিশ্বাসের সাথে কথা বলা হয়। তিনি জানান, মায়ের গর্ভ থেকে শামীম শারীরিক প্রতিবন্ধি হয়ে জন্ম গ্রহন করে। ছেলে বেলা থেকে সে ঘর সংসার ছাড়া। স্কুলে পাঠালে সে বাজারের দোকানে দোকানে ফাই-ফরমাস খাটতো। জিদ হলে ঘরের মেঝেতে হাত দিয়ে আঘাত করে গর্ত করত। পরে আর তাকে ঘরে আটকাতে পারেনি। এক বছর আগে তার প্রতিবন্ধি ভাতার কার্ড হয়েছে। হাত দিয়ে আঘাত করে পাথর ভাঙ্গার অমানবিক কাজ করায় তার দুটি চোখ নষ্ট হয়ে গেছে। ওর এক চাচার টাকায় একটি অপারেশনা করা হয়েছে। কিন্তু আর একটি অপারেশন করা জরুরী।

খোকসায় সোনালী ব্যাংকের গ্রাহক ও সিএমএসএমই সমাবেশ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সোনালী ব্যাংক শোমসপুর শাখার গ্রাহক ও সিএমএসএমই উদ্যোক্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার প্রিন্সিপাল অফিসার ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার আব্দুস সালাম।

আরো পড়ুন – পুলিশের উদ্ধার করা ৫৮ মোবাইল ফেরত পেলেন মালিকরা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জামিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দীন খান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক শোমসপুর শাখা ম্যানেজার পার্থ প্রতিম ঘোষ।

পুলিশের উদ্ধার করা ৫৮ মোবাইল ফেরত পেলেন মালিকরা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫৮ টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছেন। একই সাথে বিকাশ প্রতারণার এক ল পাঁচ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কে সংবাদ সম্মেলনের মাধ্যমে কুষ্টিয়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণায় টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

আরো পড়ুন – মিরপুরে বিদেশী পিস্তলসহ তিন ডাকাত আটক

কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকৃত মালিকদের নিকট এগুলো হস্তান্তর করেন। সংবাদ সম্মেলনে জানানো হয় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনিসুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইতিপূর্বে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন উদ্ধারসহ বিকাশ ব্যাংকিং এর মাধ্যমে প্রতারণাকৃত এক লক্ষ পাঁচ হাজার টাকা উদ্ধার করে। এ সময় পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে বলেন, মোবাইল হারিয়ে অথবা চুরি হয়ে গেলে জিডি কিংবা মামলা করলে এগুলো উদ্ধার করা সম্ভব। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরহাদ হোসেন খাঁন, আরওআই শহীদুজ্জামান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আনিসুল ইসলাম, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মিরপুরে বিদেশী পিস্তলসহ তিন ডাকাত আটক

0
আটক ডাকাত ও অস্ত্র

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বিদেশী পিস্তলসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টায় সাংবাদিকদের এ তথ্য জানান মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা।

আটককৃতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর এলাকার সেকেন আলীর ছেলে মাহাবুল (৩০), ভেড়ামারা উপজেলার কোদালিয়া এলাকার আশরাফ জোয়ার্দ্দারের ছেলে লালন (৩৫), মিরপুর পৌর এলাকার শ্যামল (২৫)।

আরো পড়ুন – মিরপুরে ভাগ্নের হাতুড়ির হামলায় মামা নিহত

ওসি গোলাম মোস্তফা জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া-সাতবাড়ীয়া মাঠের মধ্যে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশের একটি টহল দল তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও দেশীয় তিনটি অস্ত্র উদ্ধার করা হয়। তাদের নামে ডাকাতিসহ থানায় একাধিক মামলা রয়েছে। রিমান্ড আবেদনসহ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

ঝুলোন

0
ট্যায়ার ও পুরাতন কাপড় দিয়ে বাঁধা ঝুলোনে দোল খাচ্ছে একদল শিশু।

প্রাথমিক বিদ্যালয় গুলো ১৯ দিনের লম্বা ছুটি চলছে। পড়ার চাপ নেই। এখন শুধু খাওয়া আর খেলা করা। তাই ওরা সবাই মিলে রাস্তার পাশের ছোট চারা আম গাছে ঝুলোন বেঁধে নিয়েছে। কেউ ভ্যানের পুরাতন ট্যায়ার, আবার কেউ মায়ের পুরাতন কাপড়ের পাড়ের অংশ দিয়ে বাঁধা ঝুলোনে দোল খাচ্ছে। কুষ্টিয়ার খোকসার সাতপাখিয়া মোড়ের পাশ থেকে ছবি গুলো তোলা হয়েছে।

ট্যায়ার ও পুরাতন কাপড় দিয়ে বাঁধা ঝুলোনে দোল খাচ্ছে একদল শিশু।
ট্যায়ার ও পুরাতন কাপড় দিয়ে বাঁধা ঝুলোনে দোল খাচ্ছে একদল শিশু।
ডোবার পানিতে পায়ের চটি পরে যায়ায় কান্নায় ভেঙ্গে পরে এক শিশু।

মিরপুরে ভাগ্নের হাতুড়ির হামলায় মামা নিহত

0
আহত অবস্থায় হাসপাতালে আনা হয় আয়ুব আলীকে। - ফাইল ছবি।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরের গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে ভাগ্নের হাতুড়ির হামলায় মামা নিহত হয়েছেন।

জানা গেছে, উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার বিলপাড়া এলাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে পারিবারিক কলহের জের ধরে ভাগ্নের হাতুড়ির হামলায় মামা আয়ুব আলী (৫৫) আহত হন। পরদিন শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আয়ূব আলী মৃত ইয়াকুব আলীর ছেলে।

নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে আয়ুব আলী উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। চৌদুয়ার বিলপাড়া এলাকায় পৌঁছালে রাস্তার পাশের ঝোঁপ থেকে হঠাৎ হাতুড়ি নিয়ে বেরিয়ে আসে অভিযুক্ত ঘাতক ভাগ্নে সাজু। এরপর আয়ুব আলীর মোটরসাইকেলটি লাথি দিয়ে ফেলে দেয়া হয়। আয়ুব আলী রাস্তার ধারে পড়ে গেলে হাতুড়ি দিয়ে তার মুখ ও মাথায় আঘাত করে গুরুতর জখম করে সাজু পালিয়ে যায়।

স্থানীয়রা আয়ুব আলীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

আরো পড়ুন – জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১ হাজার ৪৭ জন

ঘাতক সাজু উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার বিলপাড়া এলাকার রাজ্জাক আলীর ছেলে। তার বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা রয়েছে। হত্যা মামলার আসামী হওয়ায় দীর্ঘদিন ধরে ভারতে পলাতক ছিল সাজু।

নিহতের ভাতিজা হুমায়ূন কবিরের সঙ্গে কথা হলে তিনি বলেন, পারিবারিক বিরোধের জের ধরে সাজু এ হামলা করেছে। চাচার চিকিৎসায় ব্যস্থ্য থাকায় থানায় অভিযোগ দিতে পারিনি। তবে বিষয়টি থানায় মৌখিকভাবে জানিয়েছি। এখন থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১ হাজার ৪৭ জন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জুন মাসে সাড়া দেশে ৩ হাজার ১১০টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে মারা গেছেন ১ হাজার ৪৭ জন। আহত হয়েছেন ২ হাজার ৬২২ জন।

শুক্রবার জাতীয় প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করে সেভ দ্য রোড। ২১টি গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবরের ভিত্তিতে এ জরিপ করেছে সংগঠনটি।

প্রতিবেদনে সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা বলেন, এবছর জুনে ৮৫৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ৭৫২ এবং মারা গেছেন ২৭৬ জন। ট্রাক দুর্ঘটনা ঘটেছে ৬১৮টি। আহত ৪৫৬ ও নিহত ১৫৬। ৯৩৮টি বাস দুর্ঘটনায় আহত ৭৫১ ও নিহত ৪২০ জন।

এছাড়া, পাড়া-মহল্লা, মহাসড়কে অসাবধানতার কারণে লরি, পিকআপ, নসিমন, করিমন, ব্যাটারিচালিত রিকশা-সাইকেলসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে ৬৯৬টি। এতে নিহত ১৯৫ ও আহত ৬৬৩ জন।

জুনে নৌপথে দুর্ঘটনা ঘটেছে ১২২টি। এতে আহত ৪৭৭ জন ও নিহত ২৪ জন। রেলপথে দুর্ঘটনা ঘটেছে ১৯৭টি। আহত ১৭২ জন ও নিহত ১৭ জন।

দুর্ঘটনায় কারণ হিসেবে শান্তা ফারজানা বলেন, মোটরসাইকেলের েেত্র দ্রæতগতি, ট্রাফিক আইন না মানা, হেলমেট ব্যবহারে অনীহা হলো বড় কারণ। অপরদিকে অসাবধানতা ও কান্তির কারণে ট্রাক দুর্ঘটনা ঘটেছে। বাসের দুর্ঘটনাগুলোর জন্য রাস্তার খানাখন্দ, অচল রাস্তাঘাট ও সড়ক পথে নৈরাজ্যই দায়ী।

আরো পড়ুন – করোনায় একদিনে ৫ মৃত্যু

তিনি আরও বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এটা সমাধান নয়। এগুলো দমনে কঠোর জরিমানার পদপে নেওয়া যেতে পারে।

পথ দুর্ঘটনামুক্ত করতে সেভ দ্য রোডের প থেক ৭ দফা দাবি জানানো হয়। উল্লেখযোগ্য হলো— ফুটপাত দখলমুক্ত করে যাত্রীদের চলাচলের সুবিধা দিতে হবে; ফিটনেস বিহীন বাহন নিষিদ্ধ এবং কমপে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ও জাতীয় পরিচয়পত্র ছাড়া চালক-সহযোগী নিয়োগ বন্ধে সংশ্লিষ্ট সকলকে কঠোর পদপে নিতে হবে।

করোনায় একদিনে ৫ মৃত্যু

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘন্টা করোনাভাইরাসে আক্রান্ত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, গত ১৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। টানা চার দিন পর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজারের নিচে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ১২ ঘণ্টায় ১২ হাজারের বেশি নমুনা পরীা করে ১ হাজার ৮৯৭ জন রোগী শনাক্ত হয়েছে। এর আগের টানা চার দিন দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজারের বেশি ছিল।

সোমবার দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজার ছাড়ায়। সেদিন ২ হাজার ১০১ জন শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার ২ হাজার ৮৭ জন, বুধবার ২ হাজার ২৪১ জন এবং বৃহস্পতিবার ২ হাজার ১৮৩ জন রোগী শনাক্ত হয়।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৭৫ হাজার ৬৮২ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১৫৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এর আগে গত ৮ মার্চ এক দিনে সাতজনের মৃত্যু হয়েছিল। ১১ মার্চ তা নেমে এসেছিল ৫ জনে। মাঝের সময়টায় দৈনিক মৃত্যু এর নিচেই ছিল। টানা ২০ দিন কোভিডে মৃত্যুহীনও ছিল বাংলাদেশ।

আরো পড়ুন – কুষ্টিয়ায় গড়াই নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট কমলে ফেব্রæয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নেমে যায়। কিন্তু গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৪৮ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৭ হাজার ৭৫৭ জন সেরে উঠলেন।

কুষ্টিয়ায় গড়াই নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় প্রতিমা বিসর্জনের সময় গড়াই নদীতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর একটার দিকে শহরের মিলপাড়া শ^শানের পিছন সংলগ্ন গড়াই নদীতে এ ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্রের নাম দীপ্ত বাগচী (১৯)। তিনি কুমারখালী সরকারি কলেজের এইচএসসি পরীার্থী ছিলেন। দীপ্ত বাগচী শহরের মিলপাড়া দোস্ত মোহম্মদ লেন এলাকার অরুন বাগচী বাপ্পির ছেলে। কলেজ ছাত্র দীপ্ত বাগচীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যদর্শীরা জানান, প্রতিবছরই মিলপাড়া সার্বজনীন পূজা মন্দিরে থাকা দূর্গা ঠাকুর তাজলী ঘাট শ^শানের পিছন সংলগ্ন গড়াই নদীতে প্রতিমা বিসর্জন করা হয়। বরাবরের মতই এবারও প্রতিমা বিসর্জনে এলাকার কয়েকজন যুবক অংশ নেয়। তাদের মধ্যে থাকা প্রতিবেশী অরিত্র নামে এক যুবক নদীর পানিতে ডুবে যাচ্ছিল। এমন সময় অরিত্র’র প্রাণ বাঁচাতে গিয়ে দীপ্ত বাগচী নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরো পড়ুন – নিজের পেটে ছুরি চালিয়ে যুবক আত্মহত্যার চেষ্টা

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম জানান, দীপ্ত বাগচী নামে ওই কলেজ ছাত্রকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছিল। তার মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...