বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 465

নিজের পেটে ছুরি চালিয়ে যুবক আত্মহত্যার চেষ্টা

0
আত্মঘাতি যুবক চঞ্চল হোসেন

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে স্কুল ছাত্রীর সাথে কথা বলতে না পেরে নিজের পেটে ছুরি চালিয়ে বহিরাগত এক যুবক আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এই ঘটনা ঘটে। আহত যুবক চঞ্চল হোসেন (২৩) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আত্মঘাতি যুবক কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের পান্না সেখের ছেলে।

দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক মোখলেছুর রহমান জানান, তিনি বিদ্যালয়ে আসার আগে বহিরাগত একটি ছেলে অষ্টম শ্রেণির এক ছাত্রীর সাথে কথা বলার চেষ্টা করে। এসময় ওই শিার্থী বিষয়টি বিদ্যালয়ের সহকারী শিক বশির উদ্দিনকে জানায়। তিনি বহিরাগত ওই ছেলেটিকে প্রধান শিকের অফিস কে নিয়ে গিয়ে উভয়ের অভিভাবকদের খবর দেবার সিদ্ধান্ত নেন।

আরো পড়ুন – শিক্ষক হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় সমাবেশ

ইতোমধ্যে বিদ্যালয়ের প্রধান শিক ও ম্যানেজিং কমিটির সভাপতি বিদ্যালয়ে এসে ওই যুবককে জিজ্ঞাসাবাদের শুরু করে। এক পর্যায়ে সে তার কোমর থেকে ছুরি বের করে পরপর দুইবার নিজের পেটে আঘাত করে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক কর্মচারীরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন। রক্তাক্ত আহত যুবককে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক আকিবুল ইসলাম জানান, দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে একজন যুবক এসে প্রধান শিকের অফিস কে নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আহত যুবককে তার অভিভাবকদের মাধ্যমে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শিক্ষক হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় সমাবেশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

শিক্ষক লাঞ্ছনা ও হামলা চালিয়ে শিক্ষক হত্যার ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ায় প্রগতিশীল নাগরিক অধিকার রক্ষা পরিষদের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর চত্বরে সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়ার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ সংহতি জানাতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধে আঘাত দিয়ে সাম্প্রদায়িক উস্কানী সৃষ্টি করে একের পর এক শিক্ষকদের উপর নৃসংশ হামলা মারধরসহ লাঞ্চিত করা এবং হত্যাকান্ডে যারা জড়িত তাদের চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন- খাবারে বিষ মিশিয়ে শিয়ালের ছয় বাচ্চা হত্যা

অন্যথায় জাতির মেরুদন্ড নির্মানের কারিগর শিক্ষক সমাজ চরম বিপন্নের মুখে দাঁড়িয়ে আগামী দিনের যোগ্য নাগারিক গড়ে তোলার কাজ করতে ব্যর্থ হবেন বলে শঙ্কা প্রকাশ করেন।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্য রেজাউল করিম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরওয়ার মোর্শেদ, নজরুল ইসলাম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সিপিবির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড হাফিজ সরকার এবং সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য কারশেদ আলম প্রমুখ।

খাবারে বিষ মিশিয়ে শিয়ালের ছয় বাচ্চা হত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় খাবারের সাথে বিষ মিশিয়ে শিয়াল ৬টি বাচ্চা হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাতে কুষ্টিয়া শহরের থানাপাড়া পলান বক্স রোডে ভূমি অফিসের পাশে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বাচ্চা শিয়াল গুলোকে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরণ ফেডারেশন বিবিসিএফ সহ-সভাপতি শাহাবউদ্দিন মিলন বলেন, তার ১৬ জোড়া শিয়ালের এবার বাচ্চা প্রসব করেছে। কারো দুইটা, কারো চারটা আবার কারো ছয়টা। দলনেতা শেরু বাহিনীর এবার ছয়টি বাচ্চা প্রসব করে। মা কাঞ্চি সব সময় ওদের দেখভাল করে।

তিনি আরও জানান, বাচ্চাগুলোকে প্রশিণ দেয়া চলছিল। সবেমাত্র ওদের নাম রাখা হয়েছিল। মা-বাবার সঙ্গে তার কাছে আসতে শুরু করেছিল ছানাগুলো। তাদের সঙ্গে এভাবেই ভালোবাসার বন্ধন তৈরি হয়। প্রতি বছর এভাবে প্রতিটি বাচ্চাকে প্রশিণ দিয়ে বড় করা হয় যেন কারো কোনো তি না করে, কাউকে কামড় না দেয়। কেউ খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বাচ্চাগুলোকে মেরে দিয়েছে।

এ বিষয়ে বন সংরক মোল্লা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিবিসিএফ সহ-সভাপতি শাহাবউদ্দিন মিলনের মাধ্যমে শহরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ৬টি শিয়াল হত্যা করা হয়েছে জেনেছেন। ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। দেশে শিয়াল হত্যায় জড়িতদের জেল-জরিমানার নজির আছে বলেও তিনি জানান।

আরো পড়ুন – পবিত্র হজ পালিত হবে ৮ জুলাই

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক গণমাধ্যমকর্মী নাব্বির আল নাফিজ বলেন, কুষ্টিয়ায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ৬টি শিয়াল হত্যা করা হয়েছে। এভাবে মাঝে মাঝে গোটা জেলায় শিয়াল, মেছো বাঘসহ বিভিন্ন ধরনের বিপন্ন বন্যপ্রাণী হত্যা করা হচ্ছে এবং সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে অন্য সাধারণ মানুষ বন্যপ্রাণী হত্যা করতে আরও উৎসাহী হচ্ছে।

পবিত্র হজ পালিত হবে ৮ জুলাই

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী ৮ জুলাই পবিত্র হজ এবং পরদিন ঈদুল আজহা উদযাপিত হবে। তবে বাংলাদেশসহ দণি-পূর্ব এশিয়ার দেশগুলোতে ১০ জুলাই ঈদ পালিত হবে। খবর গাল্কম্ফ নিউজের।

বুধবার সন্ধ্যায় সৌদি আরব, আমিরাত ও ওমানের চাঁদ দেখা কমিটি ঈদুল আজহার তারিখ জানায়। সৌদি আরবের তামির পর্যবেণ কেন্দ্র থেকে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

ফলে ৮ জুলাই আরাফাহ দিবস দিন পালিত হবে। এদিন দেশটির মক্কা নগরীর আরাফাত ময়দানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন হাজিরা। মহামারিতে দুই বছর সীমিত পরিসরে পবিত্র হজ পালনের পর এবার আবার স্বাভাবিক অবস্থায় ফিরেছে ইসলামের অন্যতম এই স্তম্ভ।

আরো পড়ুন- খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড়যুগ পর রোগীর শরীরে অস্ত্রপাচার

সৌদি গেজেটের খবরে বলা হয়, আরব বিশ্বের বেশিরভাগ দেশে ৯ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তবে দণি-পূর্ব এশিয়ার দেশগুলোতে তা ১০ জুলাই উদযাপিত হবে।

জিলহজ মাসের দশম দিন মুসলিম বিশ্ব ঈদুল আজহা পালন করে। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসাবে, আগামী ১০ জুলাই বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড়যুগ পর রোগীর শরীরে অস্ত্রপাচার

0

স্টাফ রিপোটার

কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা দেড়যুগ পর এক প্রসূতির সিজার অপারেশনের মধ্যদিয়ে রোগীর শরীরে অস্ত্রপাচার শুরু হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার সকালে রুমী খাতুন (৩৫) নামের এক সন্তান সম্ভবা নারীর সিজার অপারেশনের মধ্য দিয়ে অপারেশন সেবা কর্মকান্ড শুরু করা হয়। প্রথম অপারেশনে জন্মনেওয়া ছেলে নব জাতক ও মা সুস্থ্য আছেন। প্রসূতি রুমী পাংশ উপজেলার বড় বনগ্রামের জাহিদ হোসেনের স্ত্রী। এটা ছিল তার তৃতীয় সিজার অপারেশন। এবারের অপারেশনে ডাক্তার হাসপালের জন্য তার টাকা ব্যয় হয়নি।

প্রায় এক যুগ আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শর্যায় উন্নিত করার হয়। সেবার মানউন্নয়নে পোস্ট অপারেটিভ কক্ষসহ পৃথক দুটি অপারেশ থিয়েটার নির্মান করা হয়। তবে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সে উদ্যোগ এতোদিন আলোর মুখ দেখেনি। সম্প্রতি ডাক্তার সংকট দুর হওয়ায় অপারেশ সেবা শুরু করা উদ্যোগ নেওয়া হয়। প্রথম সিজারের রোগীনির অপারেশন করেন মহিলা ও ধাত্রী রোগে বিশেষজ্ঞ ডাঃ সমিন আক্তার সুমি। অজ্ঞানের বিশেষজ্ঞ ডাঃ মারুফ আহম্মেদ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কমরুজ্জামান, শিশু বিশেষজ্ঞডাঃ মহঃ রকিউর রহমান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন- কুমারখালীতে শিক্ষা ও কৃষি উপকরণ বিতরণ

প্রসূতির বাবা ফজর আলী ও মা হাসিনা খাতুন জানান, মঙ্গলবার দিনগত রাতে তার মেয়ের প্রসব বেদনা শুরু হয়। গ্রামের ডাক্তারের মাধ্যমে তাকে প্রথমে খোকসার একটি বেসরকারী কিনিকে ভর্তিকরা হয়। কিনিক মালিককে তিন হাজার একশ টাকাও অগ্রিম দেওয়া হয়। পরে সরকারী হাসপাতালে এমন সুযোগ পাওয়ায় তিনি মেয়েকে নিয়ে হাসপাতালে চলে আসেন। এখানে অপারেশনের সময় সব ডাক্তার উপস্থিত ছিলেন। মা ও বাচ্চা ভালো থাকায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কমরুজ্জামান বলেন, দুইটি অপারেশন থিয়েটার পোস্ট অপারেটিভ কক্ষসহ প্রায় সব ব্যবস্থা থাকলেও বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় অপারেশন সেবা চালু করা সম্ভব হয়নি। এবারে তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৪০ হাজার টাকা ব্যয় করে অপারেশন থিয়েটার গুলো রেডি করেছেন। এখন থেকে শুধু সিজার অপারেশন নয়। সব ধরণের অপারেশন করার ব্যবস্থা চালু রাখা হবে।

কুমারখালীতে শিক্ষা ও কৃষি উপকরণ বিতরণ

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে এডিবি‘র অর্থায়ণে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার, ক্রীড়া, শিক্ষা ও কৃষি উপকরণ সহ প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা। আলোচনা সভা শেষে শিক্ষক-শিক্ষার্থী, প্রান্তিক কৃষক ও প্রশিক্ষিত নারীদের হাতে উপকরণ তুলে দেওয়া হয়।

আরো পড়ুন – সংবাদ সম্মেলন করে চাকরি চাইলেন দৃষ্টি প্রতিবন্ধী অঞ্জনা

উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয় সূত্রে জানা গেছে, এডিবি তহবিলের প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার, সিলিং ফ্যান সহ শিক্ষার্থীদের জন্য ফুটবল, ক্রিকেট সেট, স্কুল ব্যাগ, টিফিন বক্স, ছাতা, স্যানিটারি ন্যাপকিন, প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন ও প্রান্তিক কৃষকদের ফিতা পাইপ, ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলন করে চাকরি চাইলেন দৃষ্টি প্রতিবন্ধী অঞ্জনা

0

কুষ্টিয়া প্রতিনিধি

জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী অঞ্জনা রানী হালদার। শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ পিতা-মাতাকে নিয়ে কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার বিবি নন্দী রোডের পুরাতন আনসার অফিসের সরকারি জায়গায় কোন রকমে মাথা গোঁজার ঠাঁই হয়েছে পরিবারটির। সড়ক দুর্ঘটনায় শারীরিক প্রতিবন্ধী বাবা মান্দারী হালদার ফুটপাতে চা বিক্রি করেন। আর জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী অঞ্জনা রানী হালদার প্রাইভেট টিউশনী আর বাচ্চাদের গান শিখিয়ে যা উপার্জন করেন তা দিয়ে কোন রকমে জোড়া তালি দিয়ে চলছে সংসার। নিজে জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী হলেও অদম্য মেধাবী অঞ্জনা জীবন সংগ্রামে কখনো দমে যাননি। সমাজের নানা গঞ্জনা উপেক্ষা করে নিদারুন কষ্ট সহ্য করে ২০১৩ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে ইতিহাস বিভাগে অনার্স ও ২০১৪ সালে মাস্টার্স মাস্টার্স পাস করেছেন অঞ্জনা।

মাষ্টার্স পাশ করেও কপালে চাকরি জোটেনি অঞ্জনার। টিউশনী আর গান গেয়ে অর্থ আয় করে পরিবারের হাল ধরেছেন তিনি। কিন্তু এরই মধ্যে বয়স ত্রিশের কোটায় এসে দাঁড়িয়েছে। সরকারি চাকরির বয়স প্রায় শেষ হতে চলেছে। এ অবস্থায় সরকারি একটি চাকরির জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে সোমবার বেলা ১২ টায় কুষ্টিয়া প্রেসকাবের এম এ রাজ্জাক মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন অঞ্জনা রানী হালদার।

আরো পড়ুন – খোকসায় সরকারী জমি দখল করে আওয়ামী লীগের অফিস

সংবাদ সম্মেলনে অঞ্জনা রানী বলেন, অভাব-অনাটন আর দৃষ্টিহীনতার মাঝে জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিনিয়ত সংগ্রাম করে বেড়ে উঠতে হয়েছে তাঁকে। কিন্তু কোন কিছুই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। বাবা-মায়ের সহযোগিতা ও নিরলস কঠোর পরিশ্রমের মাধ্যমে এতো দূর পৌঁছেছি। আমার মেধা আছে, তবুও চাকরি হচ্ছে না। প্রতিবন্ধী হওয়ায় মাস্টার্স পাশ করেও চাকরি পাচ্ছি না। এখন একটা সরকারি চাকরি চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আমি তার সাথে সাাতের সুযোগ চাই। তাকে জীবন যুদ্ধের গল্প শুনিয়ে একটি সরকারি চাকরি ভিা চাইবো। চাকরি পেলে নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি পরিবারের মুখে হাসি ফোঁটাতে পারব। সংবাদ সম্মেলনে অঞ্জনার মা ফুলমালা হালদার, অঞ্জনার ছাত্রীর মা রেহেনা আহমেদ উপস্থিত ছিলেন।

অঞ্জনা রানীর জন্ম ১৯৮৮ সালের ১ জানুয়ারি। পরিবারে তিন ভাই ও এক বোনের মধ্যে অঞ্জনা সবার ছোট। ২০০৬ সালে কুষ্টিয়া হাই স্কুল থেকে ২.৩৮ নিয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন ইসলামিয়া কলেজে। সেখান থেকে ২০০৮ সালে ৩.১০ নিয়ে এইচএসসি পাস করেন। পরবর্তীতে কুষ্টিয়া সরকারি কলেজে ইতিহাস বিভাগে ২০১৩ সালে অনার্স ও ২০১৪ সালে ২য় শ্রেণীতে মাস্টার্স পাস করে সবাইকে চমকে দেন তিনি।

খোকসায় সরকারী জমি দখল করে আওয়ামী লীগের অফিস

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার মোড়াগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি আঞ্চলিক মহাসড়কের সরকারী জমিতে ইউপি চেয়াম্যানের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের নামে ব্যবসা প্রতিষ্ঠান নির্মানের অভিযোগ উঠেছে। তবে এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অফিস করার বিষয়ে জানেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোকসা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেকের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় একদল লোক স্থানীয় বাজারের পূর্ব পাশে মোড়াগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেটের সাথে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের জমিতে ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের একটি সাইন বোর্ড টাঙ্গিয়ে দেন। এর পর সড়কের ওই জমি থেকে বাবর আলী নামের এক বালু ব্যবসায়ীর টিনের ছাপড়াঘর সরিয়ে ফেলেন। এখন সড়ক ও স্কুলের ৫০ ফুট লম্বা জমি দখল করে পাকা ঘর নির্মান শুরু করেছেন ওই ইউপি চেয়ারম্যান। রবিবারে সড়ক জনপদ বিভাগের জনৈক কর্মচারী ঘটনা স্থলে এসে নির্মান কাজ বন্ধ করে দেয়। সড়ক জনপদ বিভাগের ওই কর্মচারী যাওয়ার পর জোরে-সরে আবার ঘর নির্মান কাজ শুরু করা হয়।

বালু ব্যবসায়ী বাবর আলী অভিযোগ করে বলেন, তার ভাই প্রবাসী রুহুল প্রায় ১০ বছর আগে সড়কের পাশে একটি টিনের ছাপড়া ঘর তুলেছিল। সেখানে বালু রেখে তিনি ব্যবসা করতেন। চেয়ারম্যান আব্দুল মালেক লোকজন নিয়ে এসে তাদের ঘর ভেঙ্গে ফেলে দিয়ে দলীয় অফিসের সাইনবোর্ড দিয়ে দখল নিয়েছে। তার প্রায় দুই লাখ টাকার বালি নষ্ট হয়েছে বলেও তিনি দাবি করেন।

খোকসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বারেক মোল্লা জানান, তার ইউনিয়নে আওয়ামী লীগের অফিস হচ্ছে এই প্রথম শুনলেন। তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

মোড়াগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলাই চন্দ্র বিশ্বাস জানান, স্কুলের বাউন্ডারীর বাইরে স্কুলের খুব একটা জমি নাই। এ ছাড়া রাজনৈতিক দলের অফিস হচ্ছে সেখানে কে বাধা দেবে।

ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের নেতা মকুল বলেন, স্কুলের সামনে সরকারী জমিতে রাজনৈতিক দলের অফিস করা ঠিক না। কিন্তু কে বলবে ? ক্ষমতা থাকলে সবই হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেকের সাথে কথা বলা হলে তিনি স্বীকার করেন স্কুলের সামনে সরকারী জমিতে অফিস করা ঠিক হচ্ছে না। কিন্তু দলীয় নেতাকর্মী বসার জায়গা নেই। এ ছাড়া ইউনিয়ন পরিষদের ভবন না থাকায় ওই ঘর করা হচ্ছে। জমি অন্য জনের দখলে ছিল। তাকে উচ্ছেদ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

আরো পড়ুন – পদ্মা সেতুর নাট-বল্টু খোলা যুবক ৭ দিনের রিমান্ডে

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তারিকুল ইসলাম তারিখ বলেন, তিনি যখন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছিলেন তখন মোড়াগাছা বাজারের পাশে পানি উন্নয়ন বোর্ডের জমিতে অফিসের আংশিক গাথা হয়েছিল। তবে তিনি খোজ নিয়ে দেখবেন বলে জানান।

কুষ্টিয়ার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিরুল ইসলাম বলেন, এমনতো হয়ার কথা না। তিনি খোজ নিয়ে জানাবেন।

পদ্মা সেতুর নাট-বল্টু খোলা যুবক ৭ দিনের রিমান্ডে

0
গ্রেপ্তার বায়েজিদ তালহা - ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে ভিডিও ভাইরাল করার ঘটনায় গ্রেপ্তার বায়েজিদ তালহাকে (৩১) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকালে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সালেহুজ্জামান এ আদেশ দিয়েছেন। কোর্ট পরিদর্শক জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন – পদ্মা সেতুতে প্রাইভেট কার পার্কিং করায় জরিমানা

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১০ দিনের রিমান্ড চেয়ে গ্রেফতার বায়েজিদ তালহাকে আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুন- রাষ্ট্রকে চিনবার উপায়

রবিবার অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বায়েজিদ তালহাকে পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক ভিডিও করতে দেখা যায়। এরপর ওইদিন বিকেলেই রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

এ ঘটনায় বায়েজিদের বিরুদ্ধে পদ্মা সেতু দণি থানায় বিশেষ মতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রাষ্ট্রকে চিনবার উপায়

0
লেখক

সিরাজুল ইসলাম চৌধুরী
রাষ্ট্রের মতো কারাগারও একটি অমীমাংসায় দ্ব›েদ্বর মুখচ্ছবি। দ্ব›দ্বটা রাষ্ট্রের সঙ্গে অপরাধের। অপরাধ মাত্রেই একটি কার্য বটে, কিন্তু কার্যতো ঘটে না কারণ না থাকলে। রাষ্ট্রের পে তাই দ্ব›েদ্ব লিপ্ত হওয়ার কথা উভয়ের সঙ্গেই- যেমন কার্যের সঙ্গে, তেমনি কারণের। রাষ্ট্র বলে, সমাজে অপরাধ থাকবে না, সব অপরাধ নির্মূল করা হবে। তার অর্থ নিশ্চয়ই এই যে, কার্য থাকবে না, কারণও থাকবে না। কিন্তু কর্মেেত্র দেখা যায়, রাষ্ট্র ব্যস্ত শুধু অপরাধের ঘটনা নিয়ে। অপরাধীদের ধরে আনে, শাস্তি দেয়। কল্লাই কাটতে চায়, বিকল্পে জেলে ফেলে রাখে। কিন্তু পেছনের কারণটা দেখে না, কিংবা দেখতে চায় না। বরঞ্চ বলা যাবে, রাষ্ট্রের কর্তারাই কেউ কেউ অপরাধ দেখলে দুঃখিত না হয়ে খুশিই হয়। একাংশ তো অবশ্যই। সেই অংশে যে অংশ অপরাধ নিবারণের সঙ্গে যুক্ত। পুলিশ কী করবে যদি চোর না থাকে? আদালতপাড়ায় যাদের সরব ও সদর্প আনাগোনা- উকিল, পেশকার, টাউট- তাদের পেশা ও ব্যবসায়ের কী হবে অপরাধ যদি দূর হয়ে যায় সমাজ থেকে?
মামলা-মোকদ্দমা নেই, ঘুষ উঠে গেছে, তদ্বির অপ্রয়োজনীয় এবং কারাগার পরিণত হয়েছে অতীতের স্মৃতিতে- এমন অবস্থা মোটেই সুখকর হবে না অপরাধ দমন ও শাস্তি বিধানের দায়িত্বপ্রাপ্ত লোকদের জন্য। বেকার হওয়ার আশঙ্কা। এরা চায় এবং চাইবে অপরাধ থাকুক, বাড়তে থাকুক। কেননা বৃদ্ধিতেই তাদের সমৃদ্ধি। ভাব করে বিরক্তির, আসলে হয় প্রসন্ন। অনেক সময় নিজের অজান্তে। স্বার্থ বড়ই কঠিন নিয়ামক। বিবেকহীন।
অপরাধের শাস্তি দাও, অপরাধীকে করুণা করো। এই বাণী ধর্মগ্রন্থে আছে। সমাজেও প্রতিনিয়ত পাওয়া যায়। কিন্তু বাস্তবে ব্যবস্থা ভিন্ন রকম। সমাজে মানুষ অপরাধীকেই ধরে এবং পারলে মারে। রাষ্ট্রও ওই একই কাজ করে। ধরে শাস্তি দেয়। কারাগারে পাঠায়। প্রশ্ন থেকে যায়, অপরাধ এবং অপরাধীকে কি আলাদা করা সম্ভব? হ্যাঁ, সম্ভব বৈকি। অপরাধ ও অপরাধীর সম্পর্কটা নর্তক ও নৃত্যের মতো সম্পর্ক নয়, অপরাধীর পেছনে কার্যকারণ অনুসন্ধান করলে অপরাধের কারণ দেখা যাবে। এবং অপরাধের শাস্তি দেয়া বলতে যা বোঝায় তা আসলে ওই কারণকে নির্মূল করা ছাড়া অন্য কিছু নয়। দেখার কাজটা সহজে হয় না। প্রধান অন্তরায় আগ্রহের অভাব। অপরাধীকে পাকড়াও করা যে সহজ তা নয়, কিন্তু অপরাধের কারণ অনুসন্ধান এবং তার নির্মূলকরণ অবশ্যই কঠিন। অপরাধী দেখলে সমাজ চিৎকার করে, রাষ্ট্র তাকে ধরে, পারলে ধরে আনে। যদিও সব সময়ে নয়। ওদিকে অপরাধের ত্রেটা কিন্তু রয়েই যায়। মোটামুটি অত। সেখানে নতুন নতুন অপরাধ ও অপরাধীর জন্ম হয়। উপচে পড়ে কারাগার। মান নেমে যায় কারা ব্যবস্থাপনায়। কারাবন্দিরা জর্জরিত হতে থাকে। কখনো কখনো বিদ্রোহ করে।
দ্ব›েদ্বর মীমাংসা হয় না। জয় হয় না রাষ্ট্রের। দূর হয় না অপরাধ। রাষ্ট্রের জন্য সেটা বড় রকমের ব্যর্থতা। কেননা রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ অপরাধ দমনে। তার অস্তিত্বের প্রধান শর্তগুলোর একটি হচ্ছে ওই দমন। নাগরিকদের নিরাপত্তা দেবে। তারা যাতে নিশ্চিন্তে থাকতে পারে তার ব্যবস্থা করবে। এটা রাষ্ট্রের প্রতিশ্রæতি। কিন্তু রাষ্ট্র সেটা পারছে না করতে। ব্যর্থতা নয়, বলতে হয়, এ হচ্ছে অপরাধ। রাষ্ট্র অপরাধী হয়ে পড়ে নাগরিকদের কাছে, কেননা অপরাধ তো কমছেই না, বরঞ্চ কেবলি বাড়ছে। রাষ্ট্র যেন প্রকারান্তরে আনুক‚ল্য দিচ্ছে অপরাধকে। উৎসাহিত করছে তার বৃদ্ধিকে। রাষ্ট্রের জন্য সেটা অপরাধ ছাড়া আবার কী! যে রাষ্ট্রে যত বেশি অপরাধ, সে রাষ্ট্র তত বেশি অপরাধী।
সমাজে আমরা পাপ-পুণ্যের কথা শুনি। সেটা ভিন্ন ব্যাপার। পাপ-পুণ্য ব্যক্তিগত। অপরাধ সামাজিক। পাপ করলে শাস্তি ঈশ্বর দেবেন কিংবা ব্যক্তি নিজেই দেবে নিজেকে, পীড়িত হবে বিবেকের কশাঘাতে। কিন্তু অপরাধের শাস্তির জন্য ঈশ্বর কিংবা ব্যক্তিগত বিবেকের ওপর নির্ভর করা যায় না; সেখানে সমাজকে এবং সমাজের কর্তৃপ যে রাষ্ট্র তাকে ডাকতে হয়। কিন্তু রাষ্ট্র পারে না। অনেক সময়েই ব্যর্থ হয় উপযুক্তরূপে সাড়া দিতে। যার দরুন ব্যক্তি নিজেই যেতে চায় এগিয়ে, সুবিচার পাবে না মনে করে প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে। জনতা পথের মধ্যেই শাস্তি দিয়ে দেয় অপরাধীকে, পুলিশের ওপর আস্থা না থাকার কারণে। কিন্তু মানুষ অপরাধ কেন করে সে প্রশ্নের দিকেও তো তাকাতে হবে, নইলে অপরাধ নির্মূল করা যাবে কী করে? মানুষকে দেবতা বলা অন্যায়। মানুষের মধ্যে একটি ইতর প্রাণী আছে। সেই প্রাণীটি বড়ই স্বার্থপর, সে অন্যেরটা ছিনিয়ে নিতে চায়, হিংসা করে কাতর হয় ঈর্ষায়। পীড়ন করে দুর্বলকে। অপরাধের বীজ রয়েছে ওই স্বভাবের ভেতরেই। সেটা ঠিক। কিন্তু ঠিক এটাও যে, মানুষের মধ্যে মহত্ত¡ও রয়েছে। সেই মহত্ত¡কে বিকশিত করার জন্যই সমাজ। পরিবারই প্রথমে দায়িত্ব নেয়, কিন্তু পরিবার সমাজেরই অংশ, সমাজ দ্বারাই সে নিয়ন্ত্রিত। আর রাষ্ট্রের হাতে রয়েছে আইন, আছে আইন প্রয়োগের ব্যবস্থা। সমাজ যদি মানুষকে মানুষ করে না তোলে তবে সে অপরাধী, রাষ্ট্রও অপরাধী সেই সঙ্গে। সমাজে যদি অন্যায় থাকে এবং অন্যায়ের যদি শাস্তি না হয়, তাহলে মানুষের মানুষ হওয়া কঠিন হয়। সহজ হয় অপরাধী হওয়া। আজকের দিনে আমরা একটি বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার অধীনে বসবাস করছি। এই ব্যবস্থা শোষণমূলক; এ ব্যবস্থা মানুষ চেনে না, মুনাফা চেনে এবং একের মুনাফা মানেই হলো অন্যের বঞ্চনা। বঞ্চনাকারীরাই ধনী হয়, মতাবান হয়। সম্পত্তি মানেই যে চুরি এ সত্য প্রতিষ্ঠিত। মুনাফা মানে আরো বড় চুরি। সুবিধাবাদী ব্যবস্থা মস্তবড় অপরাধী; তার অধীনে যেসব রাষ্ট্র আছে তারাও অপরাধী। অপরাধীর পে অপরাধ দমন সম্ভব হবে কী করে? হচ্ছে না। হবে না। দোষীদেরকে জেলখানায় পাঠানো হবে, এটাই নিয়ম। তিনটি যুক্তি থাকে এই কাজের পেছনে। শাস্তি, নিবারণ এবং সংশোধন। দুষ্ট ব্যক্তিটি অপরাধ করেছে, ধরা পড়েছে, প্রমাণ হয়েছে, সাজা পেয়েছে, এখন সে থাকবে কারাগারে। যারা তাকে আটকে রাখছে তাদের মধ্যে একটা প্রতিহিংসাপরায়ণতা যে কাজ করে না, তা নয়। করে। তারা নিজেদেরকে উন্নত মনে করেন। আশা করেন শাস্তি দেয়ার ফলে অপরাধ কমবে। যে ব্যক্তি শাস্তি পেয়েছে সে আর ওই পথে যাবে না। ভয়ে। অন্যরা দেখে শিখবে। অপরাধ করা থেকে দূরে থাকবে। আশা থাকে সংশোধনেরও। কয়েদি যখন ছাড়া পাবে তখন সে বেরিয়ে আসবে উন্নত মানুষ হিসেবে। বাস্তব েেত্র এই জাতীয় ঘটনা ঘটে সবচেয়ে কম। জেলখানা সংশোধনের প্রতিষ্ঠান হিসেবে কাজ করে না। বরঞ্চ উল্টো দায়িত্ব পালন করে। কয়েদির গায়ে এমন দূরপনেয় ছাপ মেরে দেয় যে, সে যখন বেরিয়ে আসে তখন উন্নত নয়, অবনত হয়েই বের হয়। সমাজে সে সম্মান পাবে আশা করে না। কেউ তাকে বিশ্বাস করতে চায় না। কাজ দেয় না। ফলে লিপ্ত হয়ে আবার সে অপরাধ করে। আবার জেলে যায়। আর নিবারণ? কারাভোগীর সংখ্যা তো কেবল বাড়ছেই, তাতে তো প্রমাণিত হচ্ছে না যে, দÐ পেয়ে কয়েদি ভীত হচ্ছে, কিংবা অন্যরা অপরাধ করতে ভয় পাচ্ছে।

আরো পড়ুন – পদ্মা সেতুতে প্রাইভেট কার পার্কিং করায় জরিমানা

সমস্যাটা এই যে, বিদ্যমান ব্যবস্থায় অন্য সব কিছুর মতো বিচারও পণ্যে পরিণত হয়েছে। বড় অপরাধী ধরা পড়ে না। ধরা পড়লেও ছাড়া পেয়ে যায়। টাকার জোরে। ঘুষ দেয়। নামি-দামি উকিল রাখে। জেলখানায় গেলেও ধনী অপরাধী ভালো থাকে, গরিব অপরাধীর তুলনায়। আর ধনী অপরাধীরা হচ্ছে বড় অপরাধী; বড় বড় মাপের অপরাধী। অন্যের সম্পদ অপহরণ করা অপরাধ। ব্যাংকে গচ্ছিত টাকা অপরের টাকা। সেই টাকা যারা মেরে দিচ্ছে তাদের শাস্তি হয়েছে বলে কেউ শোনেনি। বরঞ্চ লোকে দেখেছে তারাই দাপটে চলে, মন্ত্রী হয়, মেম্বার। মন্ত্রীদের চালায়। আমাদের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন, তার অপরাধের রোমাঞ্চকর কারণে। জেলেও গিয়েছিলেন। সবচেয়ে বড় যে অপরাধ ছিল তার- রাষ্ট্রমতা অপহরণ, তার জন্য তো কোনো মামলাই দায়ের করা হয়নি, শাস্তি হবে কী! রাষ্ট্রমতা অপহরণ অপরাধ নয়, অপরাধ পকেট মারা- এই যদি হয় রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি, তাহলে কে কার বিচার করে, শাস্তি দেয়! নাট্যকার জর্জ বার্নাড শ’ পরিহাসপ্রিয়তার জন্য বিখ্যাত ছিলেন। কারাগার প্রসঙ্গে একবার তিনি বলেছিলেন, খুব ভালো হতো বিচারকরা যদি অপরাধী সেজে ৬ মাস কারাবাস করে আসতেন। তাহলে তারা জেলে পাঠাতে দ্বিধা করতেন। জেলখানার অবস্থার উন্নতি না হলে শাস্তি দেবেন না বলে অনমনীয় হয়ে থাকতেন। প্রস্তাবটা মন্দ নয়। কিন্তু সমস্যা আছে। আর সেটা যে কেবল প্রস্তাব বাস্তবায়নের, তা নয়। সমস্যা এখানেও যে, কারা সংস্কার যতই করা হোক, কারাগার কারাগারই থাকবে, ওপরে তুললেও নিচে নেমে যাবে। ঘুষ, দুর্নীতি, বরাদ্দ অপহরণ, স্থানাভাব- এসব সহজেই থাকবে। ৬ মাসের মধ্যে যে-কে সেই। কারা-সংস্কারের উদ্যোগ নেয়া হয়, কারা-কমিশন গঠিত হয়। কিন্তু কারাগার যেখানে ও যে অবস্থায় থাকবার, সেখানেই থাকে। ওঠাতে চাইলেও ওঠানো যায় না। শাস্তি তো দিতেই হবে এবং শাস্তি দিতে হলে জেলে পাঠানো ছাড়া উপায় কী। যত বেশি পাঠাবেন, ততই অবনতি হবে কারাবন্দিদের অবস্থার। রাষ্ট্রের জন্য নিশ্চয়ই আরো ‘বড় বড়’ কাজ রয়ে গেছে। যে রাজনীতিকরা একসময়ে জেল খেটেছেন, বাইরে এসে তারাও জেলখানার দুরবস্থার বিষয়টা ভুলে যান। সেটাই স্বাভাবিক। কেননা তাদের জন্য আরো জরুরি কাজ রয়ে গেছে। মতা দখল করা, বিরোধীদেরকে জেলে পাঠানো, এ সব বড় সোজা কাজ নয়। এ কাজেই মতাসীনরা নিজেদের অত্যন্ত ব্যস্ত রাখে।
কারা সংস্কার জরুরি, আরো জরুরি সমাজ-সংস্কার। সংস্কারে যে কাজ হবে তাও নয়, প্রয়োজন হচ্ছে সমাজবিপ্লব। অর্থাৎ সেই রকম সমাজ প্রতিষ্ঠার যেখানে অন্যায় থাকবে না, বৈষম্যের অভাব ঘটবে এবং মানুষ তার মনুষ্যত্বকে বিকশিত করে উচ্চতর সংস্কৃতি গড়ে তুলতে পারবে। শত্রæতা থাকবে না, থাকবে মৈত্রী। নির্মূল হবে অপরাধের কারণ। সমাজের এই পরিবর্তনের জন্য আবশ্যক হবে রাষ্ট্রের চরিত্রে পরিবর্তন আনা।
অপরাধীদের বিষয়ে সব সমাজের দৃষ্টিভঙ্গি এক নয়। টলস্টয় খুবই ব্যথা পেয়েছিলেন লন্ডন শহরে আসামিদের প্রতি পথচারীদের আচরণ দেখে। তিনি দেখলেন লোকে পারলে মারে, ঢিল ছুড়তে চায়, শাস্তি দিতে আগ্রহী। রুশ দেশে তিনি দেখেছেন ভিন্ন ব্যাপার। সেখানে অপরাধী দেখলে লোকে করুণা করে, বিষণ্ন হয়, ভাবে ওই বিপথগামীরা শাস্তির নয় সহানুভূতির পাত্র। এসব পার্থক্য নানা ঐতিহাসিক ও সাংস্কৃতিক কারণেই ঘটে। যেমন আমরা। আমরা অপরাধী দেখলে মারতেও যাই না, চোখের পানিও ফেলি না। আমাদের দৃষ্টিভঙ্গিটা মোটামুটি উদাসীনতার। এর কারণ রয়েছে। কারণ যাই হোক, এতে অপরাধ কমে না।
কারাগারে বন্দিরা কেমন আছে সে বিষয়েও উদাসীনতা আমাদের। খাপড়া ওয়ার্ডে বন্দিরা বিদ্রোহ করেছিল। কেন করেছিল, তা জানবার এবং জেনে ওই অবস্থাকে ধিক্কার দেয়ার অবকাশ ঘটেনি। বাংলাদেশ আমলে যশোর জেলে বন্দিরা যে ‘মুক্তি অথবা মৃত্যু’ বলে বিদ্রোহ করল তার নাটকীয়তা দেখেছি আমরা, কারণ দেখতে চাইনি। উদাসীনতা বাড়াবার অনেক প্ররোচনা রয়েছে। এই জিনিসটা ভালো নয় মোটেই। উদাসীনতায় ব্যবস্থা বদলাবে না। আমরা প্রত্যেকেই কারাগারে আছি, বন্দিত্বের নানান যন্ত্রণায় ছটফট করছি- এই বোধ উদাসীনতাকে বৃদ্ধি করছে। কিন্তু তাতে সমাজ বদলাবে না; রাষ্ট্র যেমন আছে তেমনি থাকবে, কিংবা আরো খারাপ হবে এবং বন্দিরা বন্দিই রয়ে যাবে- যেমন জেলখানায়, তেমনি জেলের বাইরে। রাষ্ট্রকে চিনবার সর্বোত্তম উপায় জেলখানায় যাওয়া; একাধিক অর্থে।

সিরাজুল ইসলাম চৌধুরী : ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সূত্র – এনএনবি

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...