ঝিনাইদহ শহরের জজকোর্টের সামনে থেকে ২টি মাইক্রোবাস থেকে তাদেরকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ১০ টি চোরাই মোবাইল ফোন, ৬১ হাজার ৪ শ’ টাকা উদ্ধারসহ ২টি মাইক্রোবাস জব্দ করা হয়।
রবিবার সকালে প্রেস ব্রিফিংএ জানানো হয় আটককৃতরা আব্দুর রউফ ডিগ্রী কলেজ মাঠে বিএনপির সম্মেলন থেকে লোকজনের পকেট মেরে মাদারীপুর শম্ভু মেলার উদ্দেশ্যে যাচ্ছিল।
আটক পকেটমারদের মধ্যে রয়েছে- খুলনা সদরের হাফেজ উদ্দীনের ছেলে বাদল হাওলাদার (৫০), লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০), চাঁন্দু সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০), রুপসা থানার জজ আলী শেখের ছেলে ইসহাক শেখ (৫০), মজিদ গাজীর ছেলে মনির গাজী (৪৪), ফুলতলার আব্দুল গফুর মোল্লার ছেলে ওমর ফারুক মোল্লা (২৫), বটিয়াঘাটার আব্দুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (৩২), নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার দুলাল চন্দ্র দে’র ছেলে রতন চন্দ্র দে (৩৭), আবুল কালামের ছেলে রাসেল (২৪), সিদ্ধিরগঞ্জ উপজেলার মুধু মিয়ার ছেলে শাহিন (২৫), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নিজাম উদ্দনের ছেলে রুবেল খা (২২), সিলেটের দীন সুরমা উপজেলার আব্দুল শহিদ’রর ছেলে গুলজার আহম্মেদ (২৬), কুমিল্লার দাউদকান্দি উপজেলার আবুল হোসেনর ছেলে আব্দুল হালিম (৫৫), শরীয়তপুরের গোসাইর হাট উপজেলার আব্দুল সামাদ আলীর ছেলে শওকত আলী (৫০), বাগেরহাট সদরের আব্বাস শেখের ছেলে জুয়েল শেখ (২৮) ও মকলেস শেখের ছেলে মুরাদ শেখ (২৬)।
প্রেস ব্রিফিংএ উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল (সদর), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন।
সাতক্ষীরায় থানার পুকুরে সাঁতার কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে রাশেদুল ইসলাম (৪০) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের মুত্যু হয়েছে। তিনি এক সময়ে খোকসা ও কুষ্টিয়া সদরে কর্মরত ছিলেন।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কলারোয়ায় এ ঘটনা ঘটে। রাশেদুল ইসলাম কলারোয়া থানা পুলিশের উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম বলেন, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কলারোয়া থানা পুলিশ ও কলারোয়া ফায়ার সার্ভিসের সদস্যরা অচেতন অবস্থায় এসআই রাশেদুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা ও পরীা করে দেখা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ওবায়দুল্লাহ জানান, থানা পুলিশের এক এসআই গোসল করার সময় আকস্মিক পানিতে ডুবে গেলে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এমন খবর পাওয়ার পর তাৎণিক উদ্ধার অভিযান শুরু করা হয়। দুই মিনিটের মধ্যেই অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, রাশেদুল ইসলাম সকালে থানার পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ডুবে যান। তাৎণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
সদালাপী এসআই রাশেদের মৃত্যুতে খোকসা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এ ছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কুষ্টিয়ার মিরপুরের এসিকে মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘ ২২বছরেও এমপিওভুক্ত হয়নি। বেতন ভাতা ছাড়াই শিক্ষা কার্যক্রম চালুরাখতে গিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে শিক-কর্মচারীরা।
জানা গেছে, উপজেলার ধুবইল ইউনিয়নের ২০০০ সালে এলাকার কয়েকজন শিানুরাগী ব্যক্তি শিার প্রসার ঘটানোর লে সরকারী নিয়ম মেনে ৫২শতক জমিতে এসিকে মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠাকাল থেকেই স্কুলটি পড়াশুনার দিক থেকে উপজেলায় বেশ সুনাম অর্জন করেছে। একাডেমিক অনুমোদ নিয়ে নিয়মিত শিক্ষা কর্মকান্ড পরিচালিত হলেও বিগত ২২বছরেও স্কুলটি এমপিওভুক্ত হয়নি।
মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠদানের জন্য নিয়মিত শিক্ষক কর্মচারী রয়েছে। বেতন ভাতা না পেয়ে কর্মরত ১৫ শিক্ষক কর্মচারী পরিবার পরিজন নিয়ে মাবেতর জীবন কাটাচ্ছে। প্রায় দুই যুগ ধরে বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায় শিকরা হতাশ হয়ে পড়েছেন। ফলে শিা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
প্রধান শিক উজির উদ্দিন বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অনেক চড়াই উৎড়াই পার করে প্রতিষ্ঠানটি টিকিয়ে রেখেছি। এই স্কুলের অনেক ছাত্র উচ্চ শিক্ষা নিয়ে দেশের অনেক খ্যাতিমান অবস্থায় গেছেন। কিন্তু শিক্ষকদের অবস্থার পরিবর্তন হয়নি। প্রতিষ্ঠানটি এমপিও ভুক্তি করতে না পারাটা তার জন্য চরম ব্যর্থতার ঘটনা মন্তব্যও করেন। স্কুলটির শিক-কর্মচারীরা এমপিওভুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী ও শিামন্ত্রীর হস্তপে কামনা করেন।
মিরপুর উপজেলা মাধ্যমিক শিা অফিসার জুলফিকার হায়দার বলেন, আসলেই প্রতিষ্ঠানটির শিক-কর্মচারীরা মানবেতর জীবন-যাপন করছেন। স্কুলটির নাম সুপারিশ করা হয়েছে। পযার্য়ে ক্রমে সকল শিা প্রতিষ্ঠানই এমপিওভুক্ত করা হবে।
কুষ্টিয়ার খোকসার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল মুক্ত করা কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে হামলা পাল্টা হামলা ঘটনা ঘটেছে। দফায় দফায় হামলা পাল্টা হামলায় দু’পক্ষের ১০ বাড়ি ভাংচুর করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে নারী পুরুষসহ ১০ জন আহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমির দখলদার মান্নান মিস্ত্রী এবং দখল মুক্তের পক্ষে জমি দাতাদের একাংশের উত্তরসূরী সামসদ্দিন সেখের লোকজন ঢাল সরকি ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা পাল্টা হামলা শুরু করে। প্রায় ১ ঘন্টার অধিক সময় ধরে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সামসদ্দিন সেখের ছেলের বাড়িসহ তার লোকজনের তিনটি বাড়ি ভাংচুর করে। এ সময় মান্নান মিস্ত্রী, আমদ আলী, বাবুল, সুনাই, আমানত, ওহিদুল, মোস্তফার বাড়ি ভাংচুর করে প্রতিপক্ষ। এ ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় আহতদের মধ্যে জমির মোল্লা (৪০), রবিউল (৪০), রাজু (২৬), ইমন (২২) ও ছাবিনা (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি
স্থানীয়দের সূত্রে জানা গেছে, কোমরভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খরিদ ও দানের ৮৩ শতাংশ জমি। কয়েক বছর আগে বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জাবেদ মেম্বরের সরিক মান্নান মিস্ত্রী, আমদ আলী ও তার দুই ছেলে বাবলু ও আমানত বিদ্যালয়ে পশ্চিমের প্রায় ৭ শতাংশ জমি দখল করে গরুর খামারের গোয়াল ঘর ও খড়ের মাচা দিয়ে দখলে নেয়। ফলে সারা বছরই গরুর পঁচা গবরের গন্ধে শিশু শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে বসতে সমস্যায় পরে।
সম্প্রতি বিদ্যালয়ের জমি উদ্ধার ও গোয়াল ঘর অপসারণের জন্য জমিদাতাদের একাংশ আদাজল খেয়ে মাঠে নামে। আর এখানেই বাঁধে বিপত্তি। শনিবার দিনগত রাতে দাতাদের উত্তরসূরি সামসুদ্দিন শেখের ওপর চড়াও হয় প্রতিপক্ষ। এর সূত্র ধরে পরদিন (রবিবার) সকাল থেকে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটতে থাকে।
সকালে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টা হামলার পর সরেজমিন গিয়ে হামলার ক্ষত চিহ্নের দেখা মেলে। বিদ্যালয়টিতে দু’চার জন ছাত্র ছাত্রী এসেছে। দুই পক্ষের পুনঃহামলার ভয়ে শিক্ষকরা উপবেশন কক্ষ ছেড়ে বাইরে যাচ্ছেন না। বিদ্যালয়ের উত্তর এবং পশ্চিমের বাড়ি গুলোর একটিরও টিনের বেড়া অক্ষত নেই। প্রতিটি বাড়ির মধ্যে বস্তা বস্তা ইট ভাঙ্গা ছড়িয়ে ছিটিয়ে আছে। কোন বাড়িতে পুরুষের দেখা মেলেনি। স্কুল কলেজ পরুয়া মেয়ে আর বৃদ্ধারা বাড়িতে আছেন। তারাই ঘুরে ঘুরে বাপ-ভাইয়ের ক্ষত বিক্ষত ঘরবাড়ি দেখালেন।
নূর জাহানের একমাত্র ছেলে মোস্তফা। ঢাকার উচ্চ আদালতের তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী। বছরে একবার বাড়ি আসে। তার বাড়িও ভাংচুর করেছে প্রতিপক্ষ। তার বাড়ির ফ্রিজ থেকে সবই ভেঙ্গে রেখে গেছে হামলাকারীরা। তারা নিয়ে গেছে মহিলার তিন মেয়ের প্রায় ৫ ভড়ি স্বর্নের অলঙ্কার।
নূর জাহানের বসত ঘর
জমি দাতাদের উত্তরসূরি সামসুদ্দিনের শেখের ছেলে শরিফুল অভিযোগ করেন, বর্তমান প্রধান শিক্ষক আর সভাপতি জাবেদ মেম্বর যোগসাযোসে স্কুলের জমিতে গোয়াল ঘর তুলতে সহায়তা করেছিল। গ্রামবাসী তখনও বাঁধা দিয়ে ছিল। রবিবারের হামলার ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেছেন বলে জানান।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বর ও বিদ্যালয়ের সাবেক সভাপতি জাবেদ আলী জানান, তার সরিকরা নিজেদের ৬ শতাংশ জমিতে গোয়াল ঘর তুলে দখল নিয়েছে। স্কুলের কাছে এই জমির কোন দলিল নাই। আজকের হামলার ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
প্রধান শিক্ষক আরশেদ আলম জানান, তিনি আসার আগেই স্কুলের জমি দখল করে গোয়াল ঘর তোলা হয়। গোয়াল ঘর এবং স্কুল ঘরের দুরুত্ব ৫/৬ ফুট। বর্ষা মৌসূমের ৫ মাস পঁচা গবরের গন্ধে অফিসসহ শ্রেণি কক্ষে বসা যায় না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়ের জমি মাপা হয়েছে। শুধু গোয়াল ঘর নয় বসত বাড়ির ২টা ঘর বেঁধে গেছে। উচ্ছেদের জন্য তিনি দফায় দফায় উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে আবেদন করছেন কিন্তু লাভ হয়নি।
উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নাজনিন আলম বলেন, প্রধান শিক্ষক ও স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে উদ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে। ব্যবস্থা নিব।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, ঘটনা স্থলে পুলিশ মোতায়েন রয়েছে। শরিফুলের পক্ষ থেকে মামলা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।
কুষ্টিয়ার কুমারখালীতে নিবন্ধনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য প্রশাসন।
শনিবার কুমারখালীতে এ অভিযান পরিচালনা করেছেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম। এ অভিযানে ক্লিনিক, ডায়াগনস্টিক ও স্বাস্থ্যসেবাসহ ৫ টি প্রতিষ্ঠান বন্ধ ও ১ টি কিনিকে সতর্ককরণ করা হয়েছে।
এ সময় কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার সহ স্বাস্থ্য বিভাগের ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে প্রতীক আধুনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, প্রদীপ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, বিশ্বাস ডেন্টাল কেয়ার, শিমুল ডেন্টাল কেয়ার ও কুমারখালী ডায়াবেটিক সমিতি বন্ধের নির্দেশসহ নোভা কিনিককে সতর্ক করা হয়েছে।
কুষ্টিয়ায় নাশকতা পরিকল্পনার মামলায় বিএনপি ও ছাত্রশিবিরের ২৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর পর থেকে উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক সৃষ্টি হয়েছে।
একাধিক সূত্রে জানা গেছে, মামলা দুটিতে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে কুষ্টিয়াা মডেল থানা এলাকায়। এখানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক পলাশ হোসেনসহ ১৯ নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশীদসহ ৬ নেতাকর্মী ও দৌলতপুর থানায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাব্বিরুল আলম বলেন, এসআই সঞ্জয় মন্ডল বৃহস্পতিবার নাশকতা পরিকল্পনায় জড়িত ৩০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এরই পরিপ্রেেিত রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার প্রসঙ্গে কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নির্যাতনের প্রতিবাদে বিএনপি নেতারা যখন মাঠে নামছে, তখনই আবার নাশকতার মিথ্যা মামলা দিয়ে অযাথা হয়রাণি করা হচ্ছে। এমন অরাজকতা থেকে মুক্তির দাবি জানান তিনি।
জেলায় গণ গ্রেফতারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় বিএনপির অঙ্গসংগঠন ও জামাত-শিবিরের নেতা-কর্মীরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন বলে একাধিক সূত্রে খবর পাওয়া গেছে।
বৈধ কাগজ তৈরীর জন্য এই প্রতিষ্ঠানকেও ৭২ ঘন্টা আল্টিমেটাম দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় অনিবন্ধিত একটি অবৈধ ক্লিনিক ও ১০ ডায়াগনস্টিক সেন্টার বন্ধসহ তিনটি ক্লিনিক মালিকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে স্বাস্থ্য প্রশাসন।
শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দপ্তর থেকে এসব প্রতিষ্ঠানের মালিকদের ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করার মৌখিক আদেশ দেওয়া হয়। বন্ধের আদেশ দেওয়া এসব প্রতিষ্ঠানের কোন নিবন্ধন নেই বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান বলেন, বৈধ কাগজ পত্র ও ষ্টাফ না থাকা এবং অসামাজিক কর্মকান্ড পরিচালনার অভিযোগ উঠায় উপজেলা সদরের নাসির ক্লিনিক সহ ১০টি ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ছাড়া নিউ খোকসা হেলথ কেয়ারা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক , আইডিয়াল ক্লিনিক ও খোকসা আধুনিক প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ চলতি ২০২১-২২ অর্থবছরে লাইসেন্স নবায়ন করেনি। তাই তাদের ৭২ ঘন্টার মধ্যে কাগজ তৈরী করতে আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ ছাড়া একই অপরাধে সেতু ডায়াগনষ্টিক সেন্টারের মালিককে আল্টিমেটাম দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রনালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ আদেশ দেওয়া হেয়েছে বলে এই কর্মকর্তা নিশ্চিত করেছেন।
পুকুর ঘাটে অপর এক প্রতিবেশী গোসলে নামলে তার পায়ে সজ্ঞাহীন শিশুটি উঠে আসে। তারা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহামুদুল হাসান জানান, বিকাল ৫ টার পরে পরিবারের লোকেরা পানিতে ডুবে মারা যাওয়া শিশুটিকে জরুরী বিভাগে আনেন। নিশ্চিত হওয়ার পর শিশুটিকে মৃতবলে ঘোষনা দেওয়া হয়।
কুষ্টিয়ায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারানো ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে। এছাড়াও ভুল নম্বারে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে চলে যাওয়া টাকা উদ্ধার ও প্রকৃত মালিকদের কাছে হস্থান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত মালিকদের কাছে মোবাইল হস্থান্তর করেন পুলিশ সুপার খায়রুল আলম।
এ সময় তিনি বলেন, পহেলা এপ্রিল থেকে এ পর্যন্ত কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া বিভিন্ন ব্যান্ডের ৩৫টি মোবাইল ফোন ও ভুল নম্বারে মোবাইল ব্যাংকিংএর মাধ্যমে চলে যাওয়া ৬০ হাজার টাকা উদ্বার করেছে সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন ইউনিট।
তিনি আরো জানান, থানায় জিডিকৃত হারিয়ে যাওয়া আরও মোবাইল ফোন খুঁজতে জেলারসহ বিভিন্ন জেলাতে উদ্ধার কাজ চলমান রয়েছে।
এ সময় সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এটি দ্বিতীয় পর্যায়ের উদ্ধারকৃত মালামাল হস্তান্তরের অনুষ্ঠান। এই দু’টি উদ্ধার অভিযানে এখন পর্যন্ত মোট ১ল ৩০ হাজার নগদ টাকা ও ৫৮টি হারানো মোবাইল ফোন পাওয়া গেল।
কুষ্টিয়ার খোকসায় বিএনপির আহত তিন নেতাকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে সোয়া ৭ টার মধ্যে রিপন (৩৫), পিতা সফর আলী, রাইবুল (৪৫) পিতা নওশের আলী, নাজমূল (২৭), পিতা আঃ রাজ্জাক নামের রক্তাক্ত আহত বিএনপির নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি হন। আহতদের মধ্যে নাজমূলের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করে।
প্রতিপক্ষের হামলায় আহত চিকিৎসাধিন নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ছুটে যান পৌর বিএনপির সাধারন সম্পাদক নাফিজ আহমদ রাজুসহ স্থানীয়ওে জেলা পর্যায়ের নেতাকর্মীরা। তারা আহতদের চিকিৎসার খোজ খবর নেন।
আরা পড়ুন – খোকসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের উদ্বোধন
আহত রিপন জানান, বিকালে তারা কুষ্টিয়া জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন। এক পর্যায়ে তারে বিক্ষোভ শুরুর আগেই ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা হামলা করে। এ হামলায় তারাসহ আরো বেশ কিছু নেতাকর্মী আহত হয়। পুর্নঃ হামলার ভয়ে তারা কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি না হয়ে উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল সহকারী মনিরুল ইসলাম জানান, আহত তিন জনের মধ্যে নাজমূলের অবস্থা একটু বেশী সিরিয়াস। তাকেও প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...
যশোর সংবাদদাতা
যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা।
শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...