কুষ্টিয়ায় হারানো মোবাইল ফোন খুঁজে দিলো পুলিশ

0
205

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারানো ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে। এছাড়াও ভুল নম্বারে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে চলে যাওয়া টাকা উদ্ধার ও প্রকৃত মালিকদের কাছে হস্থান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত মালিকদের কাছে মোবাইল হস্থান্তর করেন পুলিশ সুপার খায়রুল আলম।

এ সময় তিনি বলেন, পহেলা এপ্রিল থেকে এ পর্যন্ত কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া বিভিন্ন ব্যান্ডের ৩৫টি মোবাইল ফোন ও ভুল নম্বারে মোবাইল ব্যাংকিংএর মাধ্যমে চলে যাওয়া ৬০ হাজার টাকা উদ্বার করেছে সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন ইউনিট।

আরো পড়ুন – খোকসা হাসপাতালে ভর্তি বিএনপি আহত নেতাকর্মীরা

তিনি আরো জানান, থানায় জিডিকৃত হারিয়ে যাওয়া আরও মোবাইল ফোন খুঁজতে জেলারসহ বিভিন্ন জেলাতে উদ্ধার কাজ চলমান রয়েছে।

এ সময় সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এটি দ্বিতীয় পর্যায়ের উদ্ধারকৃত মালামাল হস্তান্তরের অনুষ্ঠান। এই দু’টি উদ্ধার অভিযানে এখন পর্যন্ত মোট ১ল ৩০ হাজার নগদ টাকা ও ৫৮টি হারানো মোবাইল ফোন পাওয়া গেল।

Share this news as a Photo Card