খোকসায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
236
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পুকুরের পানিতে ডুবে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার বেতবাড়ী ইউনিয়নের বনগ্রামে আরাফাত নামের ৬ বছরের এই শিশুর মৃত্যু হয়। সে এ গ্রামের আখেদ আলীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকালে শিশু আরাফাত মায়ের সাথে প্রতিবেশীর বাড়ির পুকুরে যায়। মা ঘাটে বসে প্রতিবেশী নারীর সাথে গল্প করছিলেন। মায়ের অলক্ষে এক পর্যায়ে অলক্ষে শিশুটি পুকুর পানিতে ডুবে যায়। শিশুটির মাও পুকুর ছেড়ে বাড়ি যায়।

আরো পড়ুন –  কুষ্টিয়ায় হারানো মোবাইল ফোন খুঁজে দিলো পুলিশ

পুকুর ঘাটে অপর এক প্রতিবেশী গোসলে নামলে তার পায়ে সজ্ঞাহীন শিশুটি উঠে আসে। তারা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহামুদুল হাসান জানান, বিকাল ৫ টার পরে পরিবারের লোকেরা পানিতে ডুবে মারা যাওয়া শিশুটিকে জরুরী বিভাগে আনেন। নিশ্চিত হওয়ার পর শিশুটিকে মৃতবলে ঘোষনা দেওয়া হয়।

Share this news as a Photo Card