বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 474

খোকসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের উদ্বোধন

0

পৌরসভা ও খোকসা ইউনিয়ন একাদশ প্রথম দিনে জয়ী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক দলের খেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের খোকসা-জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ উদ্বোধনী খেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ৭৮ কুষ্টিয়া ৪ খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।

আরো পড়ুন – খোকসায় নজরুল জন্মজয়ন্তী পালিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধনী খেলায় খোকসা ইউনিয়ন একাদশ ২-১ গোলের ব্যবধানে জানিপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে। একই মাঠে খোকসা পৌরসভা একাদশ ও আমবাড়িয়া ইউনিয়ন একাদশের মধ্য দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ খেলায় ২-০ গোলের ব্যবধানে খোকসা পৌরসভা একাদশ বিজয় হওয়ার গৌরব অর্জন করে।

এ মৌসূমে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুনামেন্টে ৯ ইউনিয়ন ও পৌরসভা একাদশ দল অংশ গ্রহন করছে। শুক্রবার অপর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

টুনামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক প্রমুখ।

কুষ্টিয়া রেফারী এসোসিয়েশনের সদস্য পিযুষ কুমার মজুমদার ও তার দুই সহযোগী রেফারী খেলাটি পরিচালনা করেন।

খোকসায় নজরুল জন্মজয়ন্তী পালিত

0
খোকসা সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করছে।

https://4abet.in

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ১২৩ তম নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে খোকসা ডিগ্রী কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।

দ্রোহের কবি কাজী নজরুলের সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিা অফিসার নাজমুল হক, খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ওয়াজেদ আলী, খোকসা প্রেসকাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

আরো পড়ুন- খোকসায় থানার ১শ গজের মধ্যে স্বর্ণের দোকানে চুরি

নজরুল জন্মজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক নাজিম রেজা লালু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন। অনুষ্ঠানটির আয়োজক ছিল উপজেলা শিল্পকলা একাডেমী।

খোকসায় থানার ১শ গজের মধ্যে স্বর্ণের দোকানে চুরি

0

https://pin-up-bk.kz

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা থেকে ১শ গজের মধ্যে একটি জুয়েলার্সের (স্বর্ণের) দোকানের সাটার ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিন গত গভীর রাতে উপজেলা শহরের থানা রোর্ডের হাজী জালাল উদ্দিন মার্কেটের মদিনা জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। দোকানটি থানার প্রধান গেট থেকে ১শ গজ পশ্চিমে।

স্বর্ণ ব্যবসায়ী ইউনুস মিয়া জানান, আগের রাতে ঠিক-ঠাকমত দোকান বন্ধ করে রেখে যান। বুধবার সকালে তিনি দোকান খোলার জন্য আসেন। এসেই দোকানের পূর্ব দিকের একটি সাটারের মাঝ খানে ভাঙ্গা দেখতে পান। দুর্বৃত্বরা তার দোকান বিভিন্ন ড্রয়ার ভেঙ্গে নগদ টাকা ও কয়েকভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। তবে চোর চক্র রুপার অলংকারে হাত দেয়নি। তারা প্রায় ৫ লক্ষাধীক টাকার স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে গেছে। ব্যবসায়ীর দাবি, পরিচিত কেউ পূর্ব পরিকল্পপনা মাফিক চুরির ঘটনা ঘটিয়েছে। তিনি এ ব্যাপারে মামলা করবেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় ইবি শিক্ষকের স্ত্রীর মরদেহ উদ্ধার

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবুও পুলিশ প্রাথমিক তদন্ত করছে। তা ছাড়া চুরির ঘটনাটি রহস্যাবৃত্ত।

কুষ্টিয়ায় ইবি শিক্ষকের স্ত্রীর মরদেহ উদ্ধার

0
ছবি সংগৃহীত

https://azpinup.com/

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক সহযোগী অধ্যাপকের স্ত্রীর মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের পুলিশ লাইন স্কুলের পিছনে কমলাপুর এলাকার নিজ বাড়ি থেকে নূর জাহান পারভিন মিনু (৪০) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহত নূর জাহান পারভিন মিনু (৪০) মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের মৃত জোবাইর হোসেনের কন্যা এবং কুষ্টিয়া ইসলামী বিশ^দ্যিালয়ের (ইবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলামের স্ত্রী। তিনি এক মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিলেন। স্বামী-সন্তানদের সাথে নিয়ে মিনু কুষ্টিয়া শহরের পুলিশ লাইন স্কুলের পিছনে কমলাপুর এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলামের সাথে প্রায় ১৭ বছর আগে নূর জাহান পারভিন মিনুর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই মিনুকে মারধর করতেন মাদকাসক্ত স্বামী নজরুল। ছেলে-মেয়ের মুখের দিকে চেয়ে স্বামীর নির্যাতন সহ্য করে সংসার করেতেন মিনু।

আরো পড়ুন – মিরপুরে বাস চাপায় ভ্যান চালক নিহত

নিহতের বড়ভাই জাহাঙ্গীর হোসেন মিলন বলেন, সোমবার দুপুরের দিক থেকে ঘরের দরজা বন্ধ ছিল। তাকে ডেকে পাওয়া যাচ্ছিল না। রাত ৮টার দিকে দরজা ভেঙে মেঝেতে তার মরদেহ পড়ে থঠশতে দেখা যায়। তিনি অভিযোগ করেন স্বামী ইবি শিক্ষক নজরুল তাঁর বোন মিনুকে নির্মমভাবে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য ওই ঘরের ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে রাখা হয়। তিনি দাবি করেন তাঁর বোনের শরীরের বিভিন্ন জায়গায় মারপিটের চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, নজরুল একজন মাদকাসক্ত।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্বামীর সাথে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তাঁরা নিশ্চিত হয়েছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি আরো নিশ্চিত হওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।

মিরপুরে বাস চাপায় ভ্যান চালক নিহত

0

https://azpinup-bet.com

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বাস ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে লিটন (৪২) নামে এক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে ভ্যানে থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন পাখিভ্যানের চালক। তিনি মিরপুর উপজেলা আমলা ইউনিয়নের বিল আমলা এলাকার আবু তালেবের ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, নিহত পাখিভ্যান চালক লিটন ভ্যানে করে যাত্রী নিয়ে মিরপুর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নওদাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে পাখিভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাখিভ্যান চালকের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও চালক মাসুদ পালিয়ে গেছে।

আরো পড়ুন – খোকসায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

এ ঘটনায় গুরুত্ব আহত হয়েছেন ভ্যানে থাকা দুই যাত্রী। তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বিশেষ একটি সূত্রে জানা গেছে এই ঘাতক বাস চালক মাসুদ সে শারীরিক প্রতিবন্ধী। তার বাড়ি মিরপুর উপজেলার মশান গ্রামে। এর আগেও শুধুমাত্র কুষ্টিয়া-মেহেরপুর সড়কেই ১০টি দুর্ঘটনা ঘটিয়েছেন।

খোকসায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
প্রতিকী ছবি

https://az-most-bet.com

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ঘুম ভেঙ্গে বাবার বিছানা থেকে উঠে গিয়ে ডোবার পানিতে পরে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামে ইয়ানূর নামের আড়াই বছরের শিশু পানিতে পরে মারা যায়। সে এ গ্রামের সোহাগ মোল্লার ছেলে।

নিহত শিশুর নানা স্বপন আলী জানান, সকালে শিশু ইয়ানূর তার বাবার সাথে ঘুমিয়ে ছিল। এ সময় শিশুর মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কোন এক সময় শিশুটি বিছানা ছেড়ে ঘরের পেছনে নতুন কাটা ডোবার পানিতে পরে নিখোঁজ হয়। সকাল সাড়ে ৮ টার দিকে খোজা খুজির এক পর্যায়ে ওই ডোবার পানিতে শিশু ইয়ানূরের স্যান্ডেল ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহের সূত্র পাত হয়। পরে ডোবার পানিতে খোজা-খুজির সময় শিশুটিকে সজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক শিশুটিকে মৃতবলে ঘোষনা করেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় ছাত্রাবাস থেকে ইবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ওই সময়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ টপি কুন্ডুর উদ্ধৃতি দিয়ে উপ-সহকারী মেডিকেল অফিসার (স্যাকমো) জাহিদুল ইসলাম জানান, পানিতে ডোবা শিশুটিকে মৃত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়।

খোকসা থানার ওসি তদন্ত মামুনুর রশিদ জানান, শিশু ইয়ানূরের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কুষ্টিয়ায় ছাত্রাবাস থেকে ইবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

0
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিার্থীর আবিদ বিন আজাদ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক  শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

ওই শিার্থীর নাম আবিদ বিন আজাদ। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহীর পুটিয়া উপজেলায়।

পুলিশ জানায়, সোমবার বিকেলে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের পার্শ্ববর্তী ‘ব্রাদার্স হাউজ’ মেসে রুমের দরজা কেটে আবিদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে তাদের হেফাজতে রেখেছে। শিক্ষার্থীর বাসায় কথা বলা হয়েছে।

তিনি আরও বলেন, আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এ বিষয়ে পরিবার ও তার বন্ধুরা কিছু বলতে পারেনি। তবে তার রুমমেটের কাছ থেকে জানা গেছে আবিদ তারা বন্ধুদের সাথে সকালে ক্যাম্পাসে গিয়েছিল। বন্ধুরা ফিরে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।

আরো পড়ুন – খোকসায় গাছ চাপা পরে শিশুর মৃত্যু

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবিদের এক পা টেবিলের সাথে লেগে থাকায় মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

আবিদের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয় থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান রতন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর কিভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।

খোকসায় গাছ চাপা পরে শিশুর মৃত্যু

0
শিশুটির মা কল্পনাকে ঘিরে প্রতিবেশীরা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গিয়ে কাটা খেজুর গাছের নিচে চাপা পরে সাড়ে তিন বছরের এক শিশু মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার শোসপুর ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে শিশু কনক নিহত হয়। এ সময় শিশুটির মা কল্পনা পাড়ই সাথে ছিলেন। নিহত শিশু এ গ্রামের ইন্দ্রোজিত পাড়ই এর দ্বিতীয় পুত্র সন্তান।

শিশুটির নিবাক বাবা ইন্দ্রোজিত পাড়ই

নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মা কল্পনা শিশু কনককে সাথে নিয়ে প্রতিবেশী মনিরুল ইসলামের বাড়িতে নতুন ঘর তোলা দেখার উদ্যেশ্যে যান। এ সময় ওই প্রতিবেশীর বাড়িতে শ্রমিকরা একটি খেজুরের গাছ কাটছিল। শিশুটি তার মায়ের সাথে নিরাপদ দূরত্বে অপর একটি ঘরের মেঝেতে বসেন। এ সময় হঠাৎ করে কাটা খেজুর গাছটি প্রায় ১০ ফুট দূরে বসা শিশু কনকের উপর আছড়ে পরে। ঘটনা স্থলেই শিশুটির মৃত্যু হয়।

আরো পড়ুন – ভেড়ামারার জাসদ নেতা ও ইউপি চেয়ারম্যান কারাগারে

সন্তানের মৃত্যুতে শোকে পাথর বুনে গেছেন বাবা ইন্দ্রোজিত। কারো কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন না। মৃত ছেলের পায়ের কাছে বসে আছেন অনেকটা আয়েসী ভঙ্গিতে।

বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন শিশুটি মা কল্পনা। তবে জ্ঞান ফিরলেই বলছেন, তার ছেলের মৃত্যুর জন্য কারো দোষে নেই, দুর্ঘটনা দিয়ে প্রভূ তার ছেলেকে নিয়ে গেছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, শিশুটি গাছ চাপাই মারা গেছে। তাই এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে। তবে শিশুর পরিবার আবেদন করলে ময়না তদন্ত বাদেই শিশুর সৎকার করা যেতে পারে।

ভেড়ামারার জাসদ নেতা ও ইউপি চেয়ারম্যান কারাগারে

0
উপজেলা যুবজোটের সভাপতি ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া ভেড়ামারায় পূর্ব শত্রুতার জেরে রিপন (২৮) নামে প্রতিপরে এক যুবকের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় ভেড়ামারা উপজেলা যুবজোটের সভাপতি ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রবিবার দুপুরে জেষ্ঠ্য বিচারিক আদালতের হাকিম জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান এই মামলার এজাহার ভুক্ত ১নং আসামী জাসদ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন। আদালত শুনানী শেষে জামিন আবেদন না মঞ্জুর করেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনের স্ত্রী রুমানা হাফিজ শিখা (৪৫) অভিযোগ করেন, রিপনের উপর হামলার ঘটনার সময় ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৫ কি:মি: দুরত্বে চন্ডিপুরে পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন তপন। অথচ এই মামলার এজাহারকারী উল্লেখ করেছেন ঘটনার সময় হুকুমদাতা হিসেবে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এটা সম্পূর্নরূপে মিথ্যা বানোয়াট ও মনগড়া অভিযোগ এনে হীন উদ্দেশ্যে রাজনৈতিক প্রতিপরে লোকজন আমার পরিবারকে বিপন্নের মুখে ঠেলে দিচ্ছেন।

আসামী পরে আইনজীবী তানজিলুর রহামন এনাম জানান, এটা যে রাজনৈতিক প্রতিহিংসার মামলা বলেই এজাহারে উল্লেখিত ঘটনার সময় ভিকটিমের সাথে থাকা প্রত্যদর্শী স্ত্রী ইয়াসমিন খাতুন বাদি না হয়ে তার চাচাত ভাই ওয়াসিম বাদি হয়ে মামলাটি করেছেন। সে বিষয়টি আমরা আদালতকে অবহিত করে জামিনাবেদন করেছিলাম। আদালত না মঞ্জুর করেছেন।

আরো পড়ুন – ঝিনাইদহে ভূমি সেবা দিবসে র‌্যালী

আদালত পুলিশের উপপরিদর্শক শিপন বলেন, রিপন নামের যুবকের উপর হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে গরুতর রক্তাক্ত জখমের অভিযোগে ভেড়ামারা থানায় ওই যুবকের চাচাতো ভাই বাদি হয়ে করা মামলার ০১ নং হুকুম দাতা আসামী হিসেবে আব্দুল হাফিজ তপন। মামলার তদন্ত কার্যক্রমে নানা ভাবে প্রভাবিত করতে পারেন এমন শংকার বিষয় আদালতকে অবহিত করায় বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, চলতি মাসের ১৬ তারিখ ভেড়ামারা রেল স্টেশন সংলগ্ন ঢাকা কোচ কাউন্টার ও সিএনজি ষ্ট্যান্ডে নুরুজ্জামানের ছেলে রিপনের উপর একদল সন্ত্রাসী দেশীয় ও ধারলো অস্ত্রসহ হামলা চালায়। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম ও গুরুতর আহত রিপনকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় হামলার শিকার আহত রিপনের চাচাতো ভাই উপজেলার চাঁদগ্রামের বাসিন্দা খালিল উদ্দিনের ছেলে ওয়াসিম বাদি হয়ে ভেড়ামারা থানায় হত্যা চেষ্টার অভিযোগ এনে জাসদ নেতা ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনকে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫-৬জনের বিরুদ্ধে মামলা করেন।

ঝিনাইদহে ভূমি সেবা দিবসে র‌্যালী

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ভূমি সেবা দিবস উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে ঝিনাইদহর পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এসময় জেলা প্রশাসক মনিরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, ইয়ারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি প্রমুখ।

আরো পড়ুন – খোকসার হিরন হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

 

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...