বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 480

হত্যা-রক্তের মধ্য দিয়েই বিএনপি’র সৃষ্টি -হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

হত্যা আর রক্তের মধ্যে দিয়ে বিএনপির সৃষ্টি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বিএনপির উত্থান হয়েছে বলেও তিনি দাবি করেন।

সোমবার সকাল ১১টায় কুষ্টিয়ায় নিজের বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীদের মাথায় শুধু গুম, খুন। মতায় থাকতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাঁরা আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। এটা দেশবাসী জানে, ভুলে যায়নি।

হানিফ আরও বলেন, আন্দোলনের নামে ২০১৩-১৪-১৫ সালে তারা গ্রেনেট হামলা থেকে শুরু করে নানা ভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে। এ দেশে যত হত্যা খুনের অপকর্ম সবই বিএনপির দ্বারা। তারা কোন মুখে অন্যের ঘাড়ে দোষ চাপায়।

ঈদযাত্রা প্রসঙ্গে হানিফ বলেন, সড়ক ফোর লেনকরাসহ যোগাযোগ খাতে অনেক উন্নতি হয়েছে। তাই আগের মত এবার ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমেছে। মানুষ অনেকটা নিরাপদে বাড়ি পৌছাচ্ছে। এসময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে মহান মে দিবস পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।

পহেলা মে (রবিবার) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বণাঢ্য একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর প্রমুখ।

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে টিসিবিকে শক্তিশালী করা হচ্ছে- হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফ বলেছেন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের প থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে। কিন্তু অসাধু মজুদদার ব্যবসায়ীরা ঈদের সামনে অধিক মুনাফা করছে। কঠোর মনিটরিং করা হচ্ছে। এজন্য টিসিবিতে শক্তিশালী করা হচ্ছে। ন্যায্যমূল্যে নিত্যপণ্য কেনার সুযোগ রাখা হয়েছে। ৫০ লাখের বেশি মানুষ এ সুবিধা পাচ্ছেন। এর আওতা বাড়িয়ে আরো ১ কোটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রবিবার সকালে মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়ায় তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। ইলিয়াস আলী গুমের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গুম খুনের রাজনীতি আওয়ামী লীগ করে না। বিএনপি তাদের নেতাদের নিজেরাই গুম করে হত্যা করার ঘটনা আগেও আছে।

খোকসা উপজেলা আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে অনুষ্ঠিত ইফতার এবং আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ৭৮ কুষ্টিয়া কুমারখালী-খোকসার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। উপস্থিত ছিলেন কুষ্টিয়া আইনজীবি সমিতির সভাপতি নূরুল ইসলাম দুলাল, কুষ্টিয়া জেলাপরিষদেও সাবেক সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম ইমরান হোসেন, সাধারণ সম্পাদক তারবির আহমেদ রাজা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার।

খোকসায় ২০ টাকার জন্য ফলের দোকানে হামলা

0
সন্ত্রাসী হামলার বর্ণনা দিচ্ছেন ব্যবসায়ী। ইনসেডে আহত ভ্যান চালক

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এক তরমুজে ওপর ২০ টাকা কম না নেওয়ায় ফলের দোকানে দুই দফা হামলা হয়েছে। দোকানে ক্যাশ থেকে ৫০ টাকা লুটের অভিযোগ করলেন ব্যবসায়ী। সন্ত্রাসীদের হামলা এক ভ্যান চালক আহত হয়েছেন।

জানা গেছে, শনিবার বেলা ১২টার দিকে খোকসা বাজারের প্রধান সড়কের ফল ব্যবসাসী নবী’র দোকানে কয়েকজন লোক তরমুজ কিনতে আসেন। তারা ২২০ টাকা দামের একটি তরমুজ নিয়ে ২০ টাকা কম দেবার চেষ্টা করে। এক পর্যায়ে দোকানীর সাথে ক্রেতার বচসা বাঁধে। তা হাতা-হাতির পর্যায়ে পৌচ্ছায়। সন্ধ্যা ৭টার দিক ওই ক্রেতা দল বেঁধে ফলের দোকানে দ্বিতীয় দফায় হামলা চালায়। এ সময় ভ্যান চালক আবুল কালাম (৪৭) আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাজারের প্রধান সড়কে হামলা ও ক্যাশ লুটের ঘটনার পর খোকসা থানা পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

ফল ব্যবসায়ী নবী হামলার নেতৃত্বে থাকাদের চিনেছেন বলে জানান। তিনি নিজে তার দুই সযোগীসহ এক ভ্যান চলক আহত হয়েছেন। মাত্র ২০ টাকা কম না নেয়ায় তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি করেছে সন্ত্রাসীরা। সারা দিনের বেঁচা কেনার প্রায় ৫০ হাজার টাকা ক্যাশে ছিল হামলা কারীরা সে টাকা লুটে নিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

খোকসা থানার ওসি তদন্ত মামুনুর রশিদ বলেন, এখনো এজাহার হাতে এসে পৌঁছায়নি। তবে ঘটনা স্থলে প্রাথমিক তদন্তে পুলিশ সত্যতা পেয়েছে। তার আলোকে আসামিদের ধরতে পুলিশের একটি টিম অভিযান শুরু করেছে। তারা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামের দিকে অভিযানে আছেন।

ঝিনাইদহে আইনগত সহায়তা দিবস পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা জজ আদালতের সামনে থেকে দিবসটি উপলে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে বার ভবনের সামনে এসে র‌্যালীটি শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় অংশ নেন জেলা ও দায়রা জজ মো: নাজিমুদ্দৌলা, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম প্রমুখ।

খোকসায় গড়াই নদীতে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

0
নদী তীরে উৎসুক জনতা। ইনসেডে নিহত শিশু রোকন।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২২ ঘন্টা পর শিশু রোকনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কমলাপুর ঋষি পাড়ার কাছে গড়াই নদীতে রোকনের মৃতদেহ ভেসে ওঠে। স্থানীয়রা শিশুর মৃতদেহ উদ্ধার করে। পরে শিশুটির নিকট আত্মীয়রা মৃতদেহ বুঝে নেয়। সে উপজেলা সদরের কালীবাড়ি পাড়ার তাঁতী আজাদ শেখের ছেলে। শিশুটির বয়স ৯ বছর বলে পরিবার জানায়।

বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা সদরের কালীবাড়ি পাড়ার শিশু রোকন বন্ধুদের সাথে বাড়ির পাশের গড়াই নদীতে গোসল করতে নামে। ¯্রােতের টানে শিশুটি নদীর গভীরে চলে যেতে থাকে। এ সময় বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করে। এক পর্যায়ে বন্ধু ও নদী তীরের মানুষের চোখের সামনে শিশুটি নদীর গভীর পানিতে ডুবে যায়।

নদীতে শিশু নিখোঁজের খবর পেয়ে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনা স্থল কালীবাড়ি ঘাটে পৌঁছায়। বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা নদীতে শিশুর খোঁজে অনুসন্ধ্যান করে। বৃহস্পতিবার সকাল থেকে ডুবুরিরা নদীতে আবার অনুসন্ধ্যান শুরু করে। সকাল ১০ টার দিকে কমলাপুর ঋষি পাড়ার কাছে গড়াই নদীতে শিশুটির মৃতদেহ ভেসে ওঠে।

নদীতে নিখোঁজের সময় সাথে থাকা শিশু তুহিন জানান, নদীতে নামার পর পরই রোকন গভীর পানির দিকে চলে যেতে থাকে। সে রোকনের ডুবে যায়ার দৃশ্য দেখেছে। ডুব যায়ার সময় রোকন হাত নেড়ে ছিল। তুহিন চিৎকার করে নদী পারের অন্যদের জানায়। পরে রোকনের বাড়িতে তার ডুবে যায়ার খবর পৌছে দেয়।

খোকসা ফায়ার সাভিসের স্টেশন অফিসার অমীয় কুমার বিশ্বাস জানান, খুলনায় বিভাগী অফিস থেকে আসা ডুবুরি দল ২ দিন চেষ্টা করেছে। বৃহস্পতিবার সকালে মৃত শিশুটি ভেসে ওঠায় উদ্ধার অভিযান শেষ করা হয়েছে।

কুমারখলীতে টাকা ছাড়াই মিলছে ঈদের পোশাক

0

কুষ্টিয়া প্রতিনিধি

পছন্দের ঈদ পোশাক কিনতে লাগছে না কোনো অর্থ বা টাকা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গণমোড় সংলগ্ন কৃষি ব্যাংকের নিচে এমনই এক ব্যতিক্রমী দোকান বসেছে স্থানীয় এক উদ্যোগতা।

পবিত্র ঈদুল ফিতরের ঈদ সামনে রেখে মানুষকে শুধু মাত্র আনন্দ দিতে এবং সকলের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী বিনা মূল্যের এই দোকান বসিয়েছেন তরুণ ব্যবসায়ী ও সমাজকর্মী শাকিল আহমেদ তিয়াস। তিনি কুমারখালী ইয়াং কালেকশন, আর এন ফার্নিচার ও রাফা পাঞ্জাবী গার্মেন্টসের মালিক। দোকানটির নাম দেয়া হয়েছে ‘ঈদ আনন্দ, মানুষের প্রতি ভালোবাসা’।

উপজেলা সদরের গণমোড় এলাকার এই ব্যতিক্রমী দোকানে শিশু থেকে সব বয়সী পুরুষের জন্য নতুন জামা, গেঞ্জি, পাঞ্জাবী ও পাদুকাসহ বিভিন্ন রকম পোশাক সাজানো রয়েছে। দোকানে শিশু থেকে সব বয়সী মানুষের বেশ ভিড় রয়েছে। তাঁরা ঘুরেঘুরে পছন্দ করছেন পোশাক। পোশাক পছন্দ হলেই বিক্রয়কর্মীরা প্যাকেট করে দিচ্ছেন। তবে পছন্দের পোশাক নিতে কোনো টাকা লাগছে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারখালীর ইয়াং কালেকশন, আর এন ফার্নিচার ও রাফা পাঞ্জাবী গার্মেন্টসের মালিক শাকিল আহমেদ তিয়াস ২০২১ সালের করোনা অতিমারির সময় থেকে ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে এমন ব্যতিক্রমী দোকানের উদ্যোগ নিয়েছেন। গেল বছর প্রায় ৫৮০ জনকে টাকা ছাড়াই হাতে ঈদের পোশাক তুলে দিয়েছেন।

বুধবার সকাল ১১ টার ব্যতিক্রমী এই দোকানের শুভ উদ্বোধন করেন পিয়াসের মা সুরাইয়া পারভিন বিউটি।

ব্যতিক্রমী এমন দোকান থেকে পণ্য নিয়েছেন পৌরসভার এলংগী এলাকার আব্দুল জলিল (৫৫)। তিনি বলেন, ভ্যান চালা খায়। বাজারে পোশাকের দাম বেশি। তাই খবর পেয়ে এখানে এসেছি। পছন্দ করে নিজের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি। তবে কোনো টাকা লাগেনি।

জেলা পরিষদের প্রশাসক হলেন সদ্য বিদায়ী চেয়ারম্যানরা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জেলা পরিষদ থেকে সদ্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। কুষ্টিয়া জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান রবিউল ইসলাম স্বপদে পুনঃবহাল হলেন।

বুধবার তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ আইন, ২০০০ [জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুযায়ী সংশোধিত] এর ধারা ৮২ এর উপ-ধারা (২) অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদে সর্বশেষ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। একইসঙ্গে নতুন জেলা পরিষদের প্রশাসকদের তালিকাও প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

0
সন্তানের লাশের আশায় নদী তীরে বসে বিলাপ করছেন বাবা আজাদ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বন্ধুদের সাথে গড়াই নদীতে গোসল করতে নেমে ৯ বছর বয়সী রোকন নামের এক শিশু ডুবে গেছে।

বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা সদরের কালীবাড়ি পাড়ার তাঁতী আজাদ শেখের ছেলে শিশু রোকন বন্ধুদের সাথে বাড়ির পাশের গড়াই নদীতে গোসল করতে নামে। ¯্রােতের টানে শিশুটি নদীর গভীরে চলে যেতে থাকে। এ সময় বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করে। এক পর্যায়ে বন্ধু ও নদী তীরের মানুষের চোখের সামনে শিশুটি নদীর গভীর পানিতে ডুবে যায়।

নদীতে শিশু নিখোঁজের খবর পেয়ে খোকসা ফায়ার স্টেশনের একটি দল ঘটনা স্থল কালীবাড়ি ঘাটে পৌঁছায়। কিন্তু তাদের দলে বুডুরী না থাকায় তারা উদ্ধার কাজ শুরু করতে পারেনি বলে এই দলের এক ফায়ারম্যান জানান। তবে স্থানীয় ডুবুরীরা শিশুটিকে উদ্ধারের জন্য চেষ্টা করছে। বেলা সোয়া ২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নদীর পানিতে ডুবে যায়া শিশুটির সন্ধ্যান মেলেনি।

ঘুড়ির সুতার বৈঠা হাতে নিখোঁজ রোকন। ছবি- দ্রোহ

নদীতে নিখোঁজ শিশুর সাথে থাকা শিশু তুহিন জানান, নদীতে নামার পর পরই রোকন গভীর পানির দিকে চলে যেতে থাকে। সে রোকনের ডুবে যায়ার দৃশ্য দেখেছে। ডুব যায়ার সময় রোকন হাত নেড়ে ছিল। তুহিন চিৎকার করে নদী পারের অন্যদের জানায়। পরে রোকনের বাড়িতে তার ডুবে যায়ার খবর পৌছে দেয়।

শিশুটির বাবা আজাদ জানান, তিনি বাড়িতে ঢুকেই ছেলে রোকনের সন্ধান করেন। এ সময় প্রতিবেশীরা এসে তাকে ছেলের নদীতে নিখোঁজ হওয়ার খবর দেয়।

খোকসা ফায়ার সাভিসের স্টেশন অফিসার অমীয় কুমার বিশ্বাস জানান, বেলা দেড়টার দিকে ফুলনায় বিভাগী অফিসে ডুবুর দলের জন্য চাহিদা দেয়া হয়েছে। আসা করছেন সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে ডুবুরীদেও দল খোকসায় এসে পৌছাবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...