নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে টিসিবিকে শক্তিশালী করা হচ্ছে- হানিফ

0
244

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফ বলেছেন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের প থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে। কিন্তু অসাধু মজুদদার ব্যবসায়ীরা ঈদের সামনে অধিক মুনাফা করছে। কঠোর মনিটরিং করা হচ্ছে। এজন্য টিসিবিতে শক্তিশালী করা হচ্ছে। ন্যায্যমূল্যে নিত্যপণ্য কেনার সুযোগ রাখা হয়েছে। ৫০ লাখের বেশি মানুষ এ সুবিধা পাচ্ছেন। এর আওতা বাড়িয়ে আরো ১ কোটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রবিবার সকালে মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়ায় তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। ইলিয়াস আলী গুমের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গুম খুনের রাজনীতি আওয়ামী লীগ করে না। বিএনপি তাদের নেতাদের নিজেরাই গুম করে হত্যা করার ঘটনা আগেও আছে।

Share this news as a Photo Card