ঝিনাইদহে মহান মে দিবস পালিত

0
240

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।

পহেলা মে (রবিবার) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বণাঢ্য একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর প্রমুখ।

Share this news as a Photo Card