মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 481

কুমারখালীতে নিরাপত্তা চেয়ে ধর্ষিতার পরিবারের সংবাদ সম্মেলন

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নিরাপত্তা চেয়ে ধর্ষিতার পরিবার সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার কুমারখালীর নিজেরা করি সংগঠনের কিশোর কিশোরী রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনটির আয়োজন করে ভূমিহীন সমিতির।

মামলার প্রধান আসামি মাধব প্রামাণিক জামিনে মুক্তিতে আসার পর থেকে মামলার বাদিকে নানা ভাবে হুমকী ধামকী দিয়ে আসছে। এছাড়াও মাধব প্রামাণিকের সেলুনের দোকানের সামনে দিয়ে তার মেয়েরা স্কুলে যাবার পথে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ আচরণ করে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরো জানান, মাধব প্রামাণিকের এমন আচরণে ধর্ষণের শিকার তার শিশু ক্রমেই মানুষিকভাবে ভেঙে পরছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মাধব প্রামাণিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর সকালে নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের নাপিত মাধব প্রামাণিক পানি খাবার ছলে তৃতীয় শ্রেণির ওই ছাত্রীর বাড়িতে ঢুকে পরে। ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে তৃতীয় শ্রেণিতে শিশু কন্যাকে ধর্ষণ করে। মারাত্মক অসুস্থ অবস্থায় ছাত্রীকে ফেলে রেখে সে পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটির মুখ থেকে সব ঘটনা জানতে পেরে কুমারখালী থানায় অভিযোগ দায়ের করেন।

কালীগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

0
নিহত ফজলুর রহমান

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জের পিরোজপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ফজলুর রহমান (৭০) নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। সাবেক ইউপি মেম্বর নিহত ফজলুর রহমান ওই গ্রামের মজিবুর রহমান শাহ’র ছেলে।

জানা গেছে, পিতার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে ফজলুর রহমানের সাথে ছোট ভাই হাফিজুর রহমানের বিরোধ চলছিল। বিষয়টি নিস্পত্তির জন্য মঙ্গলবার দুপুরে বারোবাজারে ছোট ভাই হাফিজুরের হোমিও ফার্মেসীতে যান বড় ভাই ফজলুর রহমান। সেখানে দুই ভায়ের কথাকাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই তার টেবিলে থাকা ছুরি দিয়ে বড় ভাইয়ের বুকে এলোপাতাড়ি আঘাত করে। আহত ফজলুর রহমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: তাহমিদুর রহমান বলেন, ফজলুর রহমান হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, জমি নিয়ে বিরোধের কারনে এই হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘাতক হাফিজকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

খোকসার ৪০ ভূমিহীন পরিবার নতুন ঘর পেলো

0
ঘরের কাগজ হস্তান্তর করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ৪০ ভূমিহীন ও গৃহহীর পরিবার মুজিববর্ষের ঈদ উপহারের নতুন ঘর এবং জমির কাগজ পেলেন।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর আনুষ্ঠাকি উদ্বোধনের পর খোকসা কলেজ অডিটরিয়ামে উপজেলার ৪০ ভূমিহীন পরিবার প্রধানের হাতে জমির কাগজপত্র তুলেদেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম।

নতুন ঘর এবং জমির কাগজের ফাইল

অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা সাহিনা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্তকর্তা ভারপ্রাপ্ত ইসাহাক আলী।

ঝিনাইদহে ঈদ উপহারের নতুন বাড়ি পাবে ৩৬৬ পরিবার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঈদে নতুন বাড়ি! ভাবতেই আনন্দে শিহরণ জাগে। স্বপ্ন এবার সত্যি হচ্ছে। উপহার নতুন বাড়ি পাচ্ছে ঝিনাইদহের ৩৬৬ পরিবার।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নতুন পাকা বাড়ি দেওয়া হচ্ছে ছিন্নমুল ভুমিহীনদের। বরাদ্দ প্রাপ্তদের তালিকা ইতিমধ্যে তৈরী হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে সুবিধাভোগী এই সব পরিবারের প্রধানদের হাতে ঘরের চাবি তুলে দেওয়া হবে। এই ঘর নির্মান করতে ব্যায় হয়েছে ৯ কোটি ৭৫ হাজার টাকা।

ইতোমধ্যে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মনিরা বেগম।

জেলা প্রশাসক জানান, আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে সারাদেশের ন্যায় ঝিনাইদহের ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত হয়েছে স্বপ্নের নীড়। ৩য় ধাপে জেলার ৬৭৩ টি পরিবারের মাঝে ঘর বরাদ্ধ দেওয়া হয়েছে। নির্মাণ কাজ শেষ হওয়ায় মঙ্গলবার জেলার ৬ উপজেলার ৩’শ ৬৬ পরিবরের মাঝে ঘর হস্তান্তর করা হবে।

তিনি জানান, প্রতিটি পরিবারের জন্য ৫০০ বর্গফুটের এই বাড়িতে রয়েছে ২ টি শোবার ঘর, রান্না ঘর, টয়লেট ও বারান্দা। ইটের দেয়াল, কংক্রিটের মেঝে ও রঙিন টিনের ছাউনি দিয়ে নির্মিত প্রতিটি এই নতুন ঘরের নির্মাণ ব্যায় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খোকসায় মাদকসেবীদের হামলায় আদিবাসী যুবক আহত

0
হাসপাতলে চিকিৎসাধীন পুলক

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় কাজ থেকে বাড়ি ফেরার সময় মাদকসেবীদের হামলার আদিবাসী যুবক পুলক কুমার দাস (২০) আহত হয়েছে।

সোমবার রাত ৯ টার পর পুলক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌছালে পূর্ব বিরেধের জের ধরে সঙ্গবদ্ধ মাদকসেবীরা তার উপর হামলা করে। যুবকের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মাদকসেবীরা পালিয়ে যায়। স্থানীয়রা পুলককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত পুলক কমলাপুর আদিবাসী পল্লীর ধিরেন দাশের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন পুলক জানায়, ইতিপূর্বে কমলাপুর মিয়া পাড়ার একদল কিশোর আদিবাসী পল্লীতে ঢুকে মাদক সেবণ করত। সে সময়ে তারা মাদকসেবীদের বাধা দেয়। এ ঘটনার জের ধরে ১৫ জন কিশোর মাদকসেবী দেশী অস্ত্র¿নিয়ে আদিবাসী মহল্লায় মহড়া দেয়। তার পক্ষ থেকে স্থানীয় এক নেতাকে বিষয়টি জানায়। এসব ঘটনার জের ধরে তার উপর হামলা হয়েছে বলে সে দাবি করে।

উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্সেও জরুরী বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার মনির হোসেন জানান, আদিবাসী যুবকের শরীরের বেশ কয়েকটি স্থানে জখম হয়েছে। তবে সে সুস্থ্য আছে।

কুমারখালীর গড়াই নদীতে ডুবে খালা-ভাগ্নীর মৃত্যু

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে খালা ও তার ভাগ্নীর মৃত্যু হয়েছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।

জানা গেছে, সপ্তম শ্রেণির ছাত্রী মিম কুমারখালীর জিলাপিতলা গ্রামে তার নানা আব্দুল গফ্ফারের বাড়ি বেড়াতে আসে। সোমবার দুপুরে তারা বাড়ির পাশের গড়াই নদীতে গোসেলে নামে। এক পর্যায়ে মিম নদীর পানিতে ডুবে যায়। চামেলী তাকে উদ্ধারের চেষ্টা করে সে ডুবে যায়। পরে কুমারখালী ফায়ার ষ্টেশনের একটি দল অভিযান চালিয়ে প্রথমে মিম (১৩) এর মৃতদেহ উদ্ধার করে। পরে চামেলী (৩২) এর মৃতদেহ উদ্ধার করে।

নিহত মিম খোকসা উপজেলার দুধরাজপুর গ্রামের মাসুদ রানার মেয়ে। সে মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। নিহত চামেলী একই উপজেলার সন্তোষপুর গ্রামের তারিক হোসেনের স্ত্রী। নিহতরা সম্পর্কে খানা এবং ভাগ্নী।

খালা-ভাগ্নীর শলিল সমাধির করুন দৃশ্য প্রত্যক্ষ করলো একই সাথে গোসেলে আসা পরিবারের ৮/১০ জন সদস্যসহ নদী তীরের মানুষ। প্রথমে মিম নদীর পানিতে ডুবে যেতে থাকে তাকে পরিবারের সবাই উদ্ধারের চেষ্টা করে। তারা সবাই নদীতে ডুবে যেতে থাকে। নদী তীরের মানুষ তাদের উদ্ধার করলেও মিম এবং তার খালা চামেলীকে উদ্ধার করতে পারেনি। পরে প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর দু’জনের নিথর দেহ উদ্ধার করে ফায়ার স্টেশনের কর্মীরা।

কুমারখালী ফায়ার স্টেশনের পরিদর্শক বখতিয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিকালে উদ্ধার কাজ শেষ করে স্থানীয় মেম্বরের উপস্থিতিতে পরিবারের সদস্যদের কাছে মৃতদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

খোকসার দুটি ইউনিয়নে নির্বাচনী সহিংসতা থামছে না

0
প্রতিপক্ষের কাট গাছ দেখাচ্ছেন কৃষক। একই জমিতে নতুন করে গাছ লাগিয়ে দখল নিয়েছে প্রতিপক্ষ

হামলায় ক্ষতিগ্রস্থ্যরা দুই গ্রুপই আওয়ামী লীগের লোক

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার জানিপুর ও জয়ন্তীহাজরা ইউনিয়ন দুটি জুড়ে নির্বাচনী সহিংসতা থামছে না। প্রতিপক্ষের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা পাল্টা হামলা ফসল তছরুপ নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। উভয় পক্ষের ভুক্তভোগীরা নিজেদের আওয়ামী লীগের কর্মী সমর্থক বলে দাবি করছেন।

সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা ৯ ইউনিয়নের ৮টিতে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। ফলে ৬টিতে নৌকা প্রতীকের ভড়াডুরি হয়। নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা নিয়ে ইউনিয়ন পর্যায়ের কর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে পরে। এক পর্যয়ে সংঘাত সংঘর্ষে জড়িয়ে পরে দলটির স্থানীয় নেতা কর্মীরা।

ইউপি নির্বাচনের পর উপজেলা জয়ন্তীহাজরা এবং জানিপুর ইউনিয়নে সর্বাধিক হামলা পাল্টা হামলা ঘটনা ঘটে। জানিপুর ইউনিয়নে স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী মজিবর রহমান মজিদের কাছে নৌকা প্রতীকের প্রার্থী হবিবর রহমান হবি পরাজিত হন। নির্বাচনের পর দিন সকাল থেকে প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের কর্মী সমর্থকরা হামলা জড়িয়ে পরে। এসব হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়। ধারাবাহিক হামলার জের ধরে গত ২২ এপ্রিল দিনের আলোয় বহরমপুরের কৃষক আব্দুল আজিজের প্রায় ১৮০টি বড়বড় কলার গাছ কেটে জমি দখল নিয়েছে হারুন অর রশিদ নামের এক বিজিবি সদস্য। এ ঘটনায় আজিজ থানায় মামলা করেন। সে রাতে পুলিশ গাছ কাটা মামলার দুই আসামী কে আটক করে। এর এক ঘন্টা পরেই কৃষক আজিজের বাড়িতে হামলা করে ব্যপক ভাংচরি করে প্রতিপক্ষের লোকেরা। এ ঘটনায় মামলা হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষক মামলা করার পর থেকে পুনঃ হামলার ভয়ে বাড়ি থেকে বেড়তে পারছেন না বলে অভিযোগ করেন।

জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক পরাজিত হয়ে মাঠ ছাড়েন। এ ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লেীগের বিদ্রোহী প্রার্থী শকিব খান টিপু। তার নিকট প্রতিদ্ব›িদ্ব প্রার্থী ছিলেন আওয়ামী লীগের আর এক বিদ্রোহী প্রার্থী আরিফুল ইসলাম নয়ন। বিরোধ এসে দাঁড়ায় বিজয়ী আর নিকট পরাজিত দুই বিদ্রোহীর মধ্যে। নির্বাচন পরবর্তী দুই মাসে কমপক্ষে ১৩ বার হামলা পাল্টা হামলা ঘটনা ঘটেছে এ ইউনিয়নে। পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জন আহত হয়েছেন। টিপুর সমর্থক ২ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাক মেম্বরের বাড়িসহ ৫ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে। এই ইউনিয়নে দুই পক্ষ থেকে থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেছে। যার অধিকাংশই আওয়ামী লীগের কর্মী সমর্থক।

গত সপ্তাহের উপজেলা সদরের কাছে মালিগ্রামে হামলার শিকার হয়েছেন জয়ন্তীহাজরা ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম নয়ন। গুরুতর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসব হামলা পাল্টা হামলার ঘটনায় সাধারণ মানুষ ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান। তাদের দাবি রাজনৈতিক নেতাদের প্রতিযোগীতায় এসব সাধারণ মানুষ সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। তারা এসব ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি করেন।

উপজেলার বহরমপুরের ক্ষতিগ্রস্থ কৃষক আজিজ ও বাদশা বিশ্বাস জানান, শুধু নৌকায় ভোট দেওয়ার অপরাধেই
দিনের আলোয় তাদের কয়েকশ কলার গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ। পুলিশ মামলার আসামী ধরায় গভীর রাতে তাদের বাড়িতে হামলা করেছে ওই প্রতিপক্ষ। পাকা ঘরের একাধিক জানালা ভেঙ্গেছে। তারা এ সব ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি করেন।

বহরমপুরের কৃষকের বাড়িতে হামলায় অভিযুক্ত বিজিবি সদস্য হারুন অর-রশিদের সাথে কথা বলার চেষ্টা করা হয়। তিনি বাড়িতে থেকেও সাংবাদিকের সাথে কথা বলেন নি। তবে তার স্ত্রী জেসমিন দাবি করেন, তারা তাদের খরিদি জামি থেকে কলাগাছ কেটে আবার সেখানে নতুন করে গাছ লাগিয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধিন আহত জয়ন্তীহাজরা ইউনয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম নয়ন মুঠো ফোনে জানান, তার নিকট প্রতিপক্ষ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শকিব খান টিপু স্বদলবলে তার উপর হামমলা করেন। তিনি মামলা করেছেন, আসামীদের গ্রেফতার ও বিচারের দাবি করেন।

জয়ন্তীহাজরা ইনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শকিব খান মুঠো ফোনে জানান, আরিফুল ইসলামন নয়ন ও তার বাহিনীর সন্ত্রাসীরা তার পরিষদের নবনির্বাচিত এক মেম্বরের বাড়িসহ তার লোক জনের ব্যবসা প্রতিষ্ঠানে কমপক্ষে ৭ বার হামলা করেছে। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে আরিফুল ইসলাম নয়নের উপর হামলা হয়েছে। উল্টো করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জনগণ মানব বন্ধন করেছে।

জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজিদ বলেন, বহরমপুরে যা ঘটছে তা নিছকই জমি জায়গা নিয়ে। হামলা কারীরা তার দলের নয় বলে তিনি দাবি করেন। এ ছাড়া হামলার নেতৃত্বে থাকা হারুন অর রশিদ বিডিআরকে তিনি দেখন নি এবং চেনেন না।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হবিবর রহমান জানান, বহরমপুরে হামলায় ক্ষতি গ্রস্থ্য কৃষকরা আওয়ামী লীগের লোক। নৌকায় ভোট দেওয়ার অপরাধে তাদের উপর হামলা হয়েছে।

খোকসা থানা পুলিশের এসআই নৃপেন্দ্র নাথ দাস জানান, কৃষক আজিজের দায়েরকরা একটি মামলার তদন্ত শুরু করেছেন। সোমবারেও তিনি সেই মামলার তদন্তে গিয়েছিলেন।

খোকসায় ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। এটি কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ।

রবিবার বিকালে খোকসা-জানিপুর বাজারের উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রায় শতাধিক দুস্থঃসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে ইফতার তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সাগঠনিক সম্পাদক হবিবর রহমান হবি, ওসমানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সায়েম হোসেন সুজন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক সফরাজ শুভ, সহসভাপতি শামীম হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি রানা আহম্মোদ, নাজমূল হোসেন আল আমীন প্রমুখ।

মাহে রমজান উপলক্ষে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে উপজেলা সদরের দ্বিতীয় দিন ইফতার বিতরণ করা হয়।

হরিনাকুন্ডুতে গাজাসহ ১জন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিনাকুন্ডু থেকে গাজাসহ আলমগীর হোসেন (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রেসব্রিফিংয়ে জানান , শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হরিনাকুন্ডু পৌরসভার ৮ নং ওয়ার্ডের বৈঠাপাড়া প্রামের ছাব্দার মন্ডলের ছেলে আলমগীর হোসেন কে অভিযান চালিয়ে আনুমানিক গাজার গাছসহ আটক করা হয়ে।

খোকসায় আহত হোটেল শ্রমিকের মৃত্যু

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আম গাছ থেকে পরে আহত হোটেল শ্রমিক শিপু (১৪) মারা গেছে।

নিহত শিপু উপজেলার পাতিলডাঙ্গী গ্রামের মকু’র ছেলে। সে স্থানীয় বাজারের খবা নামের এক হোটেল মালিকের দোকানে দৈনিক হাজিরার শ্রমিক ছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে কুষ্টিয়া সদর হাসপাতালে শিপু মারা যায়।

নিহতের চাচা আনছার আলী জানান, বুধবার প্রত্যুশে শিপু দোকানের সামনে পরিস্কার করে। এ সময় সে ঝাঁটা দিয়ে জানিপুর পোষ্ট অফিসের আম গাছ থেকে আম পাড়ার চেষ্টা করে। এক পর্যায়ে তার ঝাঁটা আম গাছের ডালে আটকে যায়। সে গাছে ওঠে। পা ফসকে গাছ থেকে পরে রক্তাক্ত আহত হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। এক পর্যায়ে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বৃহস্পতিবার সকালে নিজ গ্রামের জামিনি-কামিনি কবরস্থানে শিপুর দাফন করা হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...