মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 482

খোকসা পৌরসভার আয়োজনে ইফতার অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌরসভার নাগরিক সম্মানে পৌরসভার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পৌরসভা চত্বরে নাগরিকদের সম্মানে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী। অনুষ্ঠানে বক্তর‌্য রাখেন কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) ইসাহাক আলী উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মেয়র তারিকুল ইসলাম তারিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আয়ামী লেিগর সহসভাপতি আরিফুল ইসলাম তসর।

দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের সাবেক পেশ ইমাম সালাউদ্দিন আহম্মেদ।

খোকসায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার জয়ন্তীহাজরা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানে বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও চেয়ার ম্যানের সমর্থকদের উপর হামলার ঘটনায় মামলা রেকর্ডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জয়ন্তীহাজরা ইউনিয়নের পরাজিত চেয়াম্যান প্রার্থীর উপর হামলার ঘটনায় কোন প্রকার তদন্ত ছাড়াই নবনির্বাচিত চেয়ারম্যান শকিব খান টিপুর নামে থানায় মামলা রেকর্ডের প্রতিবাদে এ মানববন্ধন করে।

বৃহস্পতিবার সকালে জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের সামনে থেকে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ রাস্তার দুই পাশ জুড়ে কয়েক হাজার জনতা এ মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন তোফায়েল আহম্মেদ, বয়বৃদ্ধ অনির উদ্দিন, মিজান, সাবেক মেম্বর বদিয়ার রহমান প্রমুখ।

পরাজিত প্রতিপক্ষ চেয়ারম্যানের লোকদের হামলার শিকার জয়ন্তীহাজরা ইউনিয়নের নবনির্বাচিত মেম্বর আব্দুর রাজ্জাক মানববন্ধনে অংশ নিয়ে দাবি করেন, মাদক কারবার নিয়ে পরাজিত ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম নয়ন হামলার শিকার হয়েছেন। কিন্তু রাজনৈতিক ক্রোধের বসে নবনির্বাচিত চেয়ারম্যান শাকিব খানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন। একই সাথে চেয়ারম্যানের সমর্থদের উপর হামলার ঘটনা গুলো পৃথক পৃথক মামলা রেকর্ডের দাবি জানান।

তিনি দাবি করেন, ঘটনার সময় চেয়ারম্যান শকিব খান টিপু নিজের পরিষদে দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। পুলিশ কোন প্রকার তদন্ত না করে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রেকর্ড করেছে।

ঈশ্বরদীতে মেম্বরের বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ

0

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের সংরতি আসনের মহিলা মেম্বার এক প্রতিবন্ধী মহিলার কাছ থেকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়ার কথা বলে ৭ হাজার টাকা উৎকাচ নেওয়ার অভিযোগ উঠেছে । 4rabet

ভুক্তভোগি প্রতিবন্ধি নারী লাইলী আক্তার উপজেলার মুলাডুলি ইউনিয়নের সড়ইকান্দী নয়াপাড়া গ্রামের তাইজদ্দীনের স্ত্রী।

তিনি জানান, মুলাডুলি ইউনিয়ন এর ৪,৫,৬ নং মহিলা সংরতি আসনের মেম্বার পারভিন খাতুন প্রতিবন্ধী ভাতা কার্ড করে দেওয়ার কথা বলে কয়েক কিস্তিতে তার কাছ থেকে প্রায় ৭ হাজার টাকা হতিয়ে নিয়েছে। এখন আরো টাকার জন্য মহিলা মেম্বর তাকে হুমকী ধামকী দিয়েছে।

প্রতিবন্ধি নারী লাইলী আক্তার জানান, তার স্বামী দরিদ্র ভ্যান চালক। ভাতার কার্ডের আশায় তিনি ঋণ করে মহিলা মেম্বরকে টাকা দিয়েছেন।

মুলাডুলি ইউনিয়নের ৪,৫ ৬ নম্বর সংরতি মহিলা আসনের মেম্বার পারভিন খাতুনের সাথে কথা বলার জন্য ইউনিয়ন পরিষদে গেলে মহিলা মেম্বর সাংবাদিক দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। সাংবাদিকদের বিরুদ্ধে থানায় মামলা করবেন বলে হুমকীদেন।

মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেক মালিথার বলেন, আমার ইউনিয়ন পরিষদের কেউ যদি দুই নাম্বার কাজের সাথে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে শাস্তিম‚লক ব্যাবস্থা নেওয়া হবে।

খোকসার প্রধান শিক্ষক ও সভাপতিদের বিরুদ্ধে দুদকের মামলা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র ও রুটিন মেরামত কাজের অর্থ আত্মসাতের ঘটনায় দুদক পৃথক ৩টি মামলা দায়ের করেছে। আরো পৃথক তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মঙ্গলবার কুষ্টিয়া আদালতে দায়ের কৃত মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতারসহ বিদ্যালয় পরিচালনা কমিটি তিনজন সভাপতি, এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রকৌশলী এবং একজন সহকারী শিক্ষা অফিসার কে আসামী করা হয়েছে। দুদকের পক্ষে পৃথক তিনটি মামলার এজাহার করেছেন উপপরিচালক (সংযুক্ত) মোঃ আলমগীর হোসেন।

দুদকের মামলার নথিসূত্র জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে শিক্ষা অধিদপ্তর থেকে উপজেলা বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত ও উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ আসে। বরাদ্দকৃত অর্থ দিয়ে কাজ না করেই বেশির ভাগ স্কুলের প্রধান শিক্ষক, পরিচালনা পরিষদের সভাপতি, শিক্ষক সমিতির নেতা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা ভুয়া বিল ভাউচারে অর্থ তুলে আত্মসাৎ করে বলে অভিযোগ ওঠে। দুদকের তদন্তে অভিযোগের প্রমান মেলে। এর আলোকে ৬ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষা অফিসার ও উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় দুদক প্রধান কার্যালয়।

এ সিদ্ধান্তের আলোকে প্রথম দায়ের করা পৃথক তিনটি মামলায় আসামী করা হয়েছে, উপজেলার মাছুয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকর্ণ কুমার বিশ্বাস, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্কুল পরিচালনা পরিষদের সভাপতি বাবুল আখতার, মামুদানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার বিশ্বাস, সভাপতি মাহিমা রঞ্জন মৈত্র, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর হক, সভাপতি আনোয়ার হোসেন এবং স্থানীয় সরকারী প্রকৌশলী অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ ও সহকারী শিক্ষা অফিসার হোসাইন মোহম্মদ বেলাল।

আসামীদের বিরদ্ধে দন্ডবিধি ৪০৯/১০৯ তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইন এবং ৫(২) ধারায়। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় দায়ের করা মামলা নম্বর ৬, ৭ ও ৮। তারিখ ১৯ এপ্রিল ২২ ইং।

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে শিক্ষা অধিদপ্তর থেকে উপজেলা বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষদ্র মেরামত ও উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ আসে। বরাদ্দকৃত অর্থ দিয়ে কাজ না করেই বেশির ভাগ স্কুলের প্রধান শিক্ষক, পরিচালনা পরিষদের সভাপতি, শিক্ষক সমিতির নেতা ও উপজেলা প্রাথমিক শিক্ষক অফিসের কর্মকর্তারা ভুয়া বিল ভাউচারে অর্থ তুলে আত্মসাৎ করে।

অভিযোগের  প্রেক্ষিতে  দুদক সমন্বিত কুষ্টিয়া কার্যালয়ের উপপরিচালক জাকারিয়া রহমান সরোজমিন তদন্ত করে বরাদ্দকৃত অর্থ দিয়ে কোন কাজ হয়নি দেখতে পান।

দুদক কর্মকর্তারা তদন্ত কালে এসব স্কুলে মাটি ভরাটসহ অন্য যেসব সংস্কার কাজ হওয়ার কথা ছিল তার কিছুই হয়নি বলে জানতে পারেন। তদন্ত শেষে মামলার আরজি জানিয়ে দুদক প্রধান কার্যালয়ে চিঠি পাঠানো হয়। এরপর দুর্নীতির বিষয়টি প্রমাণিত হওয়ায় মামলা করার সিদ্ধান্ত নেয় দুদক। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে বিভাগীয় কর্মকর্তাকে চিঠি দিয়ে মামলা করার পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা ও তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

কয়েকজন প্রধান শিক জানান, দুর্নীতির বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার পর উপজেলা প্রাথমিক শিক সমিতির সভাপতি আবু হানিফ দুদক কর্মকর্তাকে ম্যানেজের কথা বলে ৮৭টি বিদ্যালয় থেকে ২ হাজার ৫০০ টাকা হারে চাঁদা তোলেন। তবে দুদক কর্মকর্তাদের ম্যানেজ করতে না পারলেও আবু হানিফ সে অর্থ আর ফেরত দেননি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছুয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সভাপতি বাবুল আখতার বলেন, দুদুক তাকে কোন বিষয়ে জানায়নি।  মামলা হয়েছে শুনেছেন, এখন আইনগত ভাবে মোকাবিলা কেরকত  হবে।

এই মামলা প্রথম তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক জাকারিয়া রহমান জানান, কুষ্টিয়া জেলা ও দায়রা জর্জ আদালতে মামলা তিনটি বিচারিক কাজ চলবে। আসামীদের বিরুদ্ধে সমন অথবা গ্রেফতারের বিষয় আদালতের এখতিয়ার।

কুষ্টিয়ায় গৃহবধূর আগুনে পোড়া মরদেহ উদ্ধার

0
ইনসেডে নিহত গৃহবধূ শেফালী বেগম

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের হাউজিং-এ শেফালী বিশ্বাস নামে এক নারী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে কীভাবে তিনি খুন হলেন তা এখনও জানা যায়নি। রহস্য জানতে কাজ করছে থানা পুলিশ ও সিআইডি।

সোমবার সন্ধ্যার দিকে হাউজিং ডি বøকে নিজ বাসায় হত্যাকান্ডের শিকার হন ৫৫ বছর বয়সী শেফালী।

নিহতের স্বামী পিডিবির অবসরপ্রাপ্ত প্রকৌশলী আনন্দ কুমার বিশ্বাস বলেন, আমরা দোতলায় থাকি। আমার স্ত্রী শেফালী সেখানেই ছিল। চারতলায় নির্মাণকাজ চলছে। আমি মিস্ত্রিদের সঙ্গে সেখানেই ছিলাম। বাসায় নেমে দেখি স্ত্রী পড়ে আছে। তার শাড়ি ও শরীর পোড়া। আছে আঘাতের চিহ্নও। ঘরে রক্ত ও ছাই পড়ে আছে।

আনন্দ কুমার বিশ্বাস আরো জানান, স্ত্রীকে তিনি দ্রæত হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছুণের মধ্যেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তার গলা ও চোখের ওপরে জখম আছে।

এদিকে নিহতের ভাই দীপক বিশ্বাস দাবি করেছেন, এটি পরিকল্পিত হত্যাকান্ড। আগুনে শরীরের সামান্য অংশ পুড়েছে। এতে একজনের মৃত্যু হতে পারে না। এর মধ্যে কোনো রহস্য আছে। এই রহস্য বের করার জন্য তিনি পুলিশকে অনুরোধ করেন।

সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।

সিআইডির পরিদর্শক স্বপন কুমার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকান্ড। ঝিনাইদহ থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এসে আলামত সংগ্রহ করেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম বলেন, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

খোকসায় প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আহত তিন

0
আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ (ইনসেডে)

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার ঘটনার প্রতিবাদে পাল্টা হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদকসহ তিন জন আহত হয়েছেন।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে নিজের বাড়ি ফেরার সময় জয়ন্তী হাজরা ইউনিয়নের পরাজিত চেয়াম্যান প্রার্থী আরিফুল ইসলাম নয়ন সন্ত্রাসী হামলা শিকার হন। এ ঘটনার পর প্রতিশোধে মেতে ওঠে নায়নের লোকজন। তারা দেশী অস্ত্রনিয়ে ভবানীগঞ্জ বাজারে জয়ন্তী হাজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সোহাগ আলী মোল্লার উপর হামলা করে। তার মত নয়ন বাহীনির সন্ত্রাসীদের হামলার শিকার হন কাঠ ব্যাবসায় আনছার আলী (৫০), ডিস ব্যবসায়ী মজনু (৩৫)। হামলায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহাগ আলী জানান, টিপু খানের নির্বাচন করায় নয়নের সাথে তার বিরোধ। এ সূত্র ধরে নয়ন বাহিনীর লোকেরা তার উপর হামলা করে। যখন বাজারে হামলা হয় তখন তিনি দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। হামলাকারীরা তার পথ রোধ করে বেধরক মারপিট করে। তার উপর শাওন, রাজিব, আতিকের নেতৃত্বে প্রায় ২৫/৩০ জন হামলা চালায়। তিনি মামলা করবেন বলে জানা।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারজবির আহম্মেদ রাজা বলেন, পরাজিত ও বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিরোধ। এর জন্য স্বেচ্ছাসেবক লীগের নেতার উপর হামলা উচিৎ হয়নি। তিনি এ ঘটনার প্রতিবাদ জানান। একই সাথে দোষীদের আটকের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

খোকসায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী সন্ত্রাসী হামলার শিকার

0
আহত পরাজিত চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম নয়ন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জয়ন্তীহাজরা ইউনিয়নের নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম নয়ন সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় জয়ন্তী হাজরা ইউনিয়নের পরাজিত চেয়াম্যান প্রার্থী আরিফুল ইসলাম নয়ন মোটর সাইকেলে নিজের বাড়ী মহিষবাথার ফিরছিলেন। কুষ্টিয়া রাজবাড়ী সড়কের মালিগ্রামে কাছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার মোটর সাইকেলের গতি রোধ করে। সন্ত্রাসীরা তাকে লক্ষ করে এক রাউন্ড গুলি চালায়। এ সময় নয়ন পরে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। হামলার সময় পথচারী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত নয়নকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আহত আরিফুল ইসলাম নয়নের সাথে মুঠো ফোনে কথা বলা হলে তিনি জানান, জয়ন্তি হাজরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খাঁনের নেতৃত্বে সন্ত্রাসীরা তার উপর হামলা করে। হামলাকারীদের দলনেতা টিপু খান তাকে লক্ষ করে প্রথমে গুলি ছোড়ে। ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা চাইনিজ কুড়াল, চাপাতি, হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

জয়ন্তী হাজরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সকিব খান টিপু জানান, আরিফুল ইসলাম নয়ন ব্যক্তিগত জীবনে সন্ত্রাসী প্রকৃতির লোক। সন্ত্রাসীর উপর সন্ত্রাসীরা হামলা করেছে। হামলার জের ধরে নয়নের লোকজন ভবানীগঞ্জ বাজারের একাধিক দোকানে হামলা এবং ভাংচুর করেছে।

রাত ১১ টা পর্যন্ত এ ঘটনায় কোন এজাহার পওয়া যায়নি বলে খোকসা থানার ওসি তদন্ত মামুনুর রশিদ নিশ্চিত করেন। এজাহার পাওয়া গেলে দ্রæত ব্যবস্থা নেয়া হবে জানান।

ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

0
প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভের একাংশ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করে এবং প্রধান শিক্ষককে কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখে।

জানা গেছে, ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ সম্প্রতি শেষ হয়। এর সুযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান সদ্য মেয়াদ উত্তিন্ন কমিটির কর্মকর্তা ও অভিভাবকদের সাথে আলোচনা ছাড়াই এলাকার একটি প্রভাবশালী মহলের সাথে যোগসাযোসে নতুন পূর্ণাঙ্গ কমিটি তৈরী করেছে।

গোপনে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের বিষয়টি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে প্রচার হয়ে যায়। তারা প্রধান শিক্ষককের কাছে অবৈধ কমিটি গঠনের বিষয়টি জানার চেষ্টা করে। এ সময় মিরাজুল ইসলামকে সভাপতি করে নতুন কমিটি গঠনের বিষয়ে প্রধান শিক্ষক স্বীকার করেন।

রাতের আধারে গঠন করা নতুন কমিটি বাতিলের দাবিতে সোমবার সকালে শিক্ষার্থীরা কাস বর্জন করে বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। ছাত্রদের সাথে যোগদেন অভিভাবকরা। তারা প্রধান শিক্ষক মতিয়ার রহমানকে প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। পরে স্থানীয়দের মধ্যস্ততায় প্রধান শিক্ষক মুক্ত হন।

বিদ্যালয়টির সর্বশেষ কমিটির সাবেক সদস্য আহসান হাবিব, উজ্জল মোল্লা, বাচ্চু শেখ জানান, মতিয়ার রহমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে তিনি নানা অনিয়ম করে আসছেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ, অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ করেন।

অভিভাবকরা দাবি করেন, প্রধান শিক্ষক আইন লংঘন করে তার পছন্দের লোকজন দিয়ে কমিটি গঠন করেছেন। এ বিষয়ে স্কুলে কোন প্রকার নোটিশ দেন নি। তারা রাতের আঁধারে গঠন করা কমিটি বাতিল করে বৈধভাবে কমিটি গঠনের দাবি জানান।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানান, বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীর অভিভাবকদের না জানিয়ে। গোপনে গোপনে নির্বাচনী তফসিল ঘোষনা করে ম্যানেজিং কমিটি গঠন করেছেন প্রধান শিক্ষক।

বিদ্যালয়টির প্রধান শিক মতিয়ার জানান, সকল নিয়ম মেনেই স্কুল ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির নতুন তালিকা দেখতে চাইলে তিনি বলেন, সকল কাগজপত্র আমার বাসায় রয়েছে। ২ দিন পরে দেখাতে পারব। তবে অভিযোগ সম্পর্কে তিনি অস্বীকার করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক সাফাই গাইলেন প্রধান শিক্ষক মতিয়ার রহমানের পক্ষে। বিদ্যালয়ে উত্তেজনা সৃষ্টির খবর শুনে তিনি ওসমানপুরে যাচ্ছিলেন কিন্তু নদী পার হওয়ার সময় প্রধান শিক্ষক জানান, কিছু লোক কমিটি গঠনের বিষয়ে অভিযোগ নিয়ে বিদ্যালয়ে এসেছিল। তারা ফিরে গেছে।

বিলুপ্ত ৬১ জেলা পরিষদের দায়িত্বে প্রধান নির্বাহী কর্মকর্তা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৬১ জেলা পরিষদের পরিষদগুলো বিলুপ্ত করেছে সরকার। এসব জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্যদায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা পরিষদ আইন সংশোধন করে পরিষদের মেয়াদোত্তীর্ণের পর প্রশাসক বসানোর সুযোগ সৃষ্টি করে সরকার। সব ধাপ শেষ করে সংশোধিত জেলা পরিষদ আইনের গেজেট গত ১৩ এপ্রিল প্রকাশ করা হয়। সেই আইনের আলোকে মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদ বিলুপ্ত করে রবিবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর পূর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত করা হয়েছে। জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক মতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব অর্পণ করা হলো।

সংশোধিত জেলা পরিষদ আইন অনুযায়ী- রবিবার জেলা পরিষদের ‘সচিব’পদের নির্বাহী নাম ‘নির্বাহী কর্মকর্তা’ করে, তা সব জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাদের জানিয়ে দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

ছাত্রদলের ৫ সদ্যেস্যের কমিটি ঘোষণা

0

সভাপতি শ্রাবণ, সাধারণ সম্পাদক জুয়েল

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয়তাবাদী ছাত্রদলের ৫ সদস্যের নতুন কমিটি ঘোষনা হয়েছে। এ কমিটির সভাপতি হয়েছেন কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বারিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ১২ এপ্রিল জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাথে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় হয়।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সকল নেতাদের সম্মতিক্রমে ছাত্রদলের গঠন-পুনর্গঠন বিষয়ে যাবতীয় মতা সংগঠনের অভিভাবক তারেক রহমানের ওপর অর্পণ করেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন।

কমিটির সিনিয়র সহ-সভাপতি-রাশেদ ইকবাল খান, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক-আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...