মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 489

ম্যাচ বাঁকী রেখেই টাইগারদের সিরিজ জয়

0

দ্রোহ স্পোর্টস ডেস্ক

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। একই সাথে তিন ম্যাচের সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই জিতে টাইগাররা।

সিরিজি জিতলেই মিলবে বিশ্বকাপ সুপার লিগে প্রথম দল হিসেবে একশ পয়েন্ট অর্জনের গৌরব-এমন হাতছানি সামনে মাঠে নামে বাংলাদেশ দল। আফগানিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়ে সুপার লিগে সেঞ্চুরির পাশাপাশি পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান দখল করেছে টাইগাররা।

শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের ম্যাচের প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরির মধ্য দিয়ে ৩০৬ রানের বড় সংপ্রহ পেয়েছিল বাংলাদেশ দল। জবাবে ৪৫ দশমিক ১ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে গেছে আফগানরা। আর এর মধ্যদিয়ে ৮৮ রানের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজও জিতে নিলো স্বাগতিক বাংলাদেশের।

এ জয়ের পর সুপার লিগে ১৪ ম্যাচে ১০ জয়ে ১০০ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে গেলো তামিম ইকবালের দল। দুই নম্বরে থাকা ইংল্যান্ডের ঝুলিতে রয়েছে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট। সোমবার সিরিজের শেষ ম্যাচ জিতলে বিশ্ব চ্যাম্পিয়ন ইংলিশদের চেয়ে আরও এগিয়ে যাবে বাংলাদেশ দল।

বাংলাদেশের করা ৩০৬ রানের জবাবে খেলতে নেমে পাওয়ার প্লের দশ ওভারেই ৩ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান।
ইনিংসের দ্বিতীয় ওভারে সরাসরি থ্রোয়ে উদ্বোধনী জুটি ভাঙেন আফিফ হোসেন। ইব্রাহিম জাদরানের জায়গায় একাদশে সুযোগ পাওয়া রিয়াজ হাসান করেন ১ রান। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদিকে কট বিহাইন্ড করেন শরিফুল ইসলাম। হাশমতের ব্যাট থেকে আসে ৫ রান।

পাওয়ার প্লের শেষ ওভারে সাকিব আল হাসানের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন ৯ রান করা আজমতউল্লাহ ওমরজাই। এরপর চতুর্থ উইকেট জুটিতে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছিলেন রহমত ও নাজিবউল্লাহ। এ দুজন মিলে গড়েন ৮৯ রানের জুটি। নাজিবের স্ট্রেইট ড্রাইভে ননস্ট্রাইক প্রান্তে স্ট্যাম্প ভাঙলে মাঠে দেখা যায় অনন্য এক ঘটনা।

ইনিংসের ২৫তম ওভারে তাসকিনের বলে সোজা বোল্ড হয়ে যান ৫২ রান করা রহমত। পরে ২৯তম ওভারের প্রথম বলে আরেক হাফসেঞ্চুরিয়ান নাজিবকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন তাসকিন। নাজিবের ব্যাট থেকে আসে ৫৪ রান।

নাজিবের বিদায়ের পর উইকেটে আসার অনুমতি পান গুরবাজ। তবে বেশিণ থাকা হয়নি তার। সাকিবের বলে ৭ রান করতে পেরেছেন এ উইকেটরক ব্যাটাসম্যান। সবশেষ ৩৮তম ওভারে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবিকে সাজঘরে পাঠিয়েছেন মেহেদি হাসান মিরাজ। নবির ব্যাট থেকে এসেছে ৩২ রান।

নবির বিদায়ের পরই মূলত জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। মোস্তাফিজুর রহমানের এক ওভারে পরপর ছয় ও চার মেরে খানিক আশা জাগান রশিদ খান। তবে পরের বলেই তাকে বোল্ড করে দেন মোস্তাফিজ। আউট হওয়ার আগে রশিদ খেলেছেন ২৬ বলে ২৯ রানের ইনিংস।

এরপর বাঁকি ২ উইকেট নিয়ে জয়ের বাঁকি আনুষ্ঠানিকতা সারতে লেগে যায় আরও ৪.৪ ওভার। শেষ দুই উইকেটই নেন দুই খন্ডকালীন বোলার মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। প্রথমে মাহমুদুল হাসান জয়ের দারুণ এক ক্যাচে সাজঘরে ফেরেন ফরিদ উদ্দিন মালিক।

পরে ৪৫তম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসে প্রথম বলেই মুজিব উর রহমানকে বোল্ড করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন আফিফ হোসেন। আগের ম্যাচে বাংলাদেশের জয়ে আফিফই নিয়েছিলেন উইনিং শট। আজ জয় নিশ্চিত করা শেষ উইকেটও এলো আফিফের হাত ধরে।

এ ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ। দশ ওভারের স্পেলে ছিল দুইটি মেইডেন, মাত্র ৩১ রান খরচায় তিনি ফিরিয়ে দেন আফগানদের দুই হাফসেঞ্চুরিয়ান রহমত ও নাজিবকে। এছাড়া সাকিব ৩৮ রানে নিয়েছেন ২ উইকেট। বাকি পাঁচ উইকেটে ভাগ বসিয়েছেন মোস্তাফিজ, শরিফুল, মেহেদি মিরাজ, মাহমুদউল্লাহ ও আফিফ।

এর আগে টস জিতে ব্যাটিং নেওয়ার সময় বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, ২৬০ রান করলেই জয়ের জন্য যথেষ্ট হবে মনে করেন তিনি। লিটন-মুশফিকের দাপুটে ব্যাটিংয়ে অধিনায়কের চাওয়া পেরিয়ে আরও ৪৬ রান বেশি করেছে বাংলাদেশ।

দলকে বিশাল সংগ্রহ এনে দেওয়ার পথে তৃতীয় উইকেটে ২০২ রানের জুটি গড়েছেন মুশফিক ও লিটন। যা তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি রেকর্ড। এছাড়া সবমিলিয়ে যেকোনো উইকেটে পঞ্চম সর্বোচ্চ রানের জুটি এটি। এ নিয়েই পঞ্চমবারই কোনো উইকেটে ২০০ রানের জুটি দেখলো বাংলাদেশ।

সবশেষ পাঁচ ইনিংসের মধ্যে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া লিটন খেলেছেন ১২৬ বলে ১৩৬ রানের ইনিংস। যেখানে ছিল ১৬ চার ও দুইটি বিশাল ছয়ের মার। অন্যদিকে ক্যারিয়ারের ৪১তম ফিফটি করা মুশফিকের ব্যাট থেকে এসেছে ৯ চারের মারে ৯৩ বলে ৮৬ রান।

বাংলাদেশের সংগ্রহ আরও বড় হতে পারতো। কিন্তু লিটন-মুশফিকের বিদায়ের পর রানের চাকা সচল রাখতে পারেননি আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ। এ দুজনের জুটিতে শেষ ২১ বলে এসেছে মাত্র ২১ রান। যেখানে ছিল মাত্র ১টি বাউন্ডারি। এমন ধীর ব্যাটিংয়ের কারণেই মূলত ৩০৬ রানের বেশি যায়নি বাংলাদেশের ইনিংস।

ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের কাজ অর্ধেক সহজ করে দিয়েছিলেন আফগান বোলাররাই। প্রথম দশ ওভারে তারা অতিরিক্ত রানই ২০টি। যে কারণে শুরুতে রানরেট নিয়ে ভাবতেই হয়নি বাংলাদেশকে। অবশ্য তাতেও বড় ইনিংস খেলতে পারেননি তামিম। লিটনের সঙ্গে তার উদ্বোধনী জুটিতে এসেছিল ৩৮ রান।

ফজল হক ফারুকির প্রায় একই ডেলিভারিতে আউট হয়েছেন তামিম। ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় বলটি ছিল ভেতরে ঢোকা ডেলিভারি। বলের লাইন কভার করতে পারেননি তামিম, যা আঘাত হানে প্যাডে। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি তিনি। আউট হওয়ার আগে করেন ২৪ বলে ১২ রান।

ইনিংসের দ্বিতীয় ওভারে চার মেরে রানের খাতা খুলেছিলেন তামিম। তিনি ফেরার ঠিক পরের বলে বাউন্ডারি হাঁকিয়ে যাত্রা শুরু করেন সাকিব আল হাসান। কিন্তু তিনিও বেশিণ থাকতে পারেননি। লিটন দাসের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৫ রান যোগ করেন রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ২০ রান করা সাকিব।

সাকিবের আগে লিটনের ইনিংসেও রানের খাতা খুলেছিল চারের মারে। তবে তামিম-সাকিব না পারলেও বড় ইনিংস এসেছে এ ডানহাতি ওপেনারের ব্যাট থেকে। ফারুকি ও মুজিব উর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে হাত খুলে খেলতে পারেননি লিটন। যে কারণে ফিফটি করতে লেগে যায় ৬৫ বল। তবে পঞ্চাশ থেকে একশতে পৌঁছতে তিনি নিয়েছেন মাত্র ৪২ বল।

সবমিলিয়ে ১০৭ বলেই করে ফেলেছেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। এ নিয়ে নিজের শেষ পাঁচ ম্যাচের মধ্যে দুইটি সেঞ্চুরি করলেন লিটন। গত জুলাইয়ে সবশেষ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপে প্রথম ম্যাচে ১০২ রানের ইনিংস খেলেছিলেন লিটন। পরের তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে ২১, ৩২ ও ১ রান। আজ ফের দেখা পেলেন জাদুকরী তিন অঙ্কের।

লিটনের সঙ্গে তাল মিলিয়ে রান করছিলেন মুশফিকও। তিনি ফিফটিতে পৌঁছতে খেলেন মাত্র ৫৬ বল, যেখানে ছিল ৬টি চারের মার। আর ফিফটি ছোঁয়ার পথে ৪৭তম রান নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের পে সর্বোচ্চ রানের রেকর্ডে সাকিবকে ছাড়িয়ে যান এ অভিজ্ঞ উইকেটরক ব্যাটার।

ঠিক পরের ডেলিভারি ছিল ¯েøাায়ার বাউন্সার। আপার কাট করে থার্ড ম্যানে দাঁড়ানো ফারুকির হাতে ধরা পড়েন ৮৬ রান করা মুশফিক। লিটনের সঙ্গে তার তৃতীয় উইকেট জুটির সংগ্রহ ছিল ২০২ রান। এরপর শেষের ২১ বল থেকে মাত্র ২১ রান নিতে পারেন আফিফ ও মাহমুদউল্লাহ। আফিফের ব্যাট থেকে আসে ১২ বলে ১৩ রান, মাহমুদউল্লাহ করেন ৯ বলে ৬ রান।

খোকসার নব নির্বাচিত ছাত্রলীগ নেতাদের শ্রদ্ধা নিবেদন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা ও পৌর ছাত্রলীগের নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধুর মুড়ালে পুষ্পস্তবক অর্পন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকালে খোকসা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে নব নির্বাচিত কমিটির নেতাকর্মীরা শোভাযাত্রাটি বেড়করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের গিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর মুড়ালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে খোকসা বাসষ্টান্ডে এসে এক সংক্ষিপ্ত সভার মাধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।

এ সময় উপস্থিত থেকে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার প্রকাশনা সম্পাদক ও সাবেক ছাত্রলীগ সভাপতি সায়েম হোসেন সুজন, সাবেক ছাত্রলীগ আহবায়ক বাপ্পী বিশ্বাস রাজু, সাবেক ছাত্রলীগ সহ সভাপতি জসিম উদ্দিন বিপ্লব, পৌর ছাত্রলীগের সভাপতি মনির হোসেন হৃদয়, সাধারণ সম্পাদক রানা আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আছিফ সর্পরাজ শুভ। অনুষ্ঠানে সভপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি শিমুল আহম্মেদ।

কুষ্টিয়া পৌরসভা বিরুদ্ধে আদালতে গ্রাহকরা

0

শতভাগ গ্রাহকের কাছ থেকে পানির বিল আদায়ের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার বিরুদ্ধে ৪০ ভাগ মানুষকে পানি সরবরাহ করে শতভাগ গ্রাহকের কাছ থেকে পানি বিল আদায়ের প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী পৌরবাসীরা।

জেলা সদরের ৪২ দশমিক ৭৯ বর্গ কিলোমিটার আয়তনের এ পৌরসভায় ৮৬ হাজার পরিবারের বসবাস করে। জনসংখ্যার প্রায় আড়াই লক্ষ। আর এ বিশাল পৌর এলাকায় সাপ্লাহ পানি উৎপাদন সরবরাহের সক্ষমতা মাত্র ১০ হাজার ৪শ ঘনমিটার। অর্থাৎ পৌরসভা কর্তৃপক্ষ মাত্র ১০ হাজার ৬৫৩ জন গ্রাহককে পানি সরবরাহ করতে পারবে। পৌর কর্তৃপক্ষের পানি সরবরাহের এই ব্যবস্থার বাইরে তিন হাজার ৫শ টি হস্তচালিত চাপ কল, এক হাজার ৩শ ৬৫টি সাবমার্র্সেবল মটর এবং জেড টাইপ মটর। এছাড়াও পৌর কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকেই অবৈধভাবে আরও অন্তত সহ¯্রাধিক সাবমার্সেবল এবং জেড পাম্প চলছে। যা দিয়ে চাহিদার তুলনায় মাত্র ৪০ ভাগ গ্রাহককে পানি সরবরাহ করা যায়। কিন্তু শতভাগ গ্রাহকের কাছ থেকে বাধ্যতামূলকভাবে পানির বিল আদায় করছে পৌর কর্তৃপক্ষ। এ অবস্থায় পৌর কর্তৃপক্ষের এই আচরণকে চরম নৈরাজ্য ও স্বেচ্ছাচারিতা আখ্যা দিয়ে এর প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন পৌর এলাকাধীন প্রায় অর্ধশত পৌর নাগরিক। কুষ্টিয়া সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক রাশেদুর রহমান অভিযোগটি আমলে নিয়ে ১৫ দিনের মধ্যে কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে ব্যাখ্যা তলব করেছেন। বিজ্ঞ আদালত আগামী ২০ এপ্রিল পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ মামলার বাদী পক্ষের প্রতিনিধিত্ব করছেন নওশের আলী দিং এবং বিবাদী করা হয়েছে কুষ্টিয়া পৌসভার মেয়র, নির্বাহী প্রকৌশল, সচিব, সহকারী প্রকৌশলী (পানি) এবং মোকাবিলা বিবাদি করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসককে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এজাহারকারীগণ কুষ্টিয়া পৌরসভা কর্তৃক বিভিন্ন সময়ে ইস্যুকৃত বে-আইনী, ভুয়া, বেদারা, অকার্য্যকর, উদ্দেশ্য প্রণোদিত হীন স্বার্থ চরিতার্থে এখতিয়ার বর্হির্ভুত ও পৌর নাগরিকদের উপর বাধ্যকর নহে এমন প্রায় দেড় শতাধিক স্মারক নং সহ সীল মোহরযুক্ত নোটিশের কপি সংযোজন করেছেন। সেখানে বলা হয়েছে কুষ্টিয়া পৌরভা নাগরিকদের জন্য সুপেয় পানি সরবরাহে সক্ষমতা বহির্ভুত এলাকার মানুষ জীবন ধারনের জন্য নিজ নিজ উদ্যোগে টিউবয়েল, সাবমার্সেবল বোরিং করে বাসাবাড়িতে পরিবার পরিজনের নিত্য এই পানি সংস্থানের ব্যবস্থা করেছেন। অথচ কুষ্টিয়া পৌরসভার পানি বিভাগের লোক দাবি করে প্রতিদিন প্রতি নিয়ত বিভিন্ন জন এসে নানা ভয়ভীতি প্রদর্শন করে পানির বোরিং বন্ধ করে অথবা অপসারণ করে নেয়ার হুমকি দিয়ে মোটা অংকের টাকা দাবি করে আসছে। কখনোবা পৌরসভার সিল মোহরযুক্ত নোটিশ এনে হাতে ধরিয়ে দিয় পানি বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে টাকা নিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত এমন অন্যায় ও অবৈধ টাকা আদায়ের মাধ্যমে চরমভাবে তিক্ততার সৃষ্টিসহ বিক্ষুব্ধ করে তুলেছে পৌর নাগরিক সমাজকে। তাই পৌর কর্তৃপক্ষের এই অন্যায় স্বেচ্ছাচারিতার প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মামলার বিবাদীগণ।

কুষ্টিয়া উপজেলা সড়কের বাসিন্দা জান্নাতুল ফেরদৌস বলেন, পানি না দিয়ে পৌর কর্তৃপক্ষ অন্যায় ভাবে জুলুম করে তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন। তিনি উদাহরণ টেনে বলেন, পাবনা পৌরসভার কলেজ পাড়ার বাসিন্দা তাঁর বড়ভাই মেজবা উদ্দিন এবং ঝিনাইদাহ আরাপপুর মোড়ের বাসিন্দা তাঁর ননদের বাড়িতে এ ধরণের পানি সেবা খাতে সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ কোন টাকা আদায় করেনা। যে কারণে তাঁরা বাধ্য হয়ে প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এসএম কাদরী শাকিল জানান, পানি সরবরাহের জন্য একজন গ্রাহককে পৌরসভাকে সাড়ে ৫ হাজার থেকে শুরু করে ক্ষেত্র বিশেষে ৮৭ হাজার টাকা করে পৌরসভাকে প্রদান করতে হচ্ছে। একজন গ্রাহকের পৌরসভার পানি সংযোগ না থাকলেও তার কাছ থেকে মাসিক পানি কর আদায় করা হচ্ছে। হিসেব মতে এখাত থেকে কোটি কোটি টাকা আদায় করলেও পানি সেবা খাতের উন্নয়নে ওই টাকা ব্যবহারের তেমন কোন দৃষ্টান্তও নেই কুষ্টিয়া পৌরসভার।

সংক্ষুব্ধ নাগরিকদের এলাকা কুষ্টিয়া পৌরসভার ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থাপনার সক্ষমতা এখনও পর্যন্ত চাহিদার তুলনায় একেবারেই সামান্য। বিশেষ করে শুষ্ক মৌসুমে আমার এলাকার জনগণ পানি দুর্ভিক্ষের শিকার হয়ে থাকি। এনিয়ে অনেকবার পৌর পরিষদে বিষয়টি উত্থাপন করা হয়েছে।

এ ব্যাপারে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, পৌর বিধি মতে, কুষ্টিয়া পৌর এলাকার যেখানেই বসবাস করেন না কেন গ্রাহক অবশ্যই পানি সেবা কর দিতে বাধ্য।

এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন, কুষ্টিয়া পৌর এলাকায় নাগরিক সেবার গুরুত্বপূর্ন খাত হলো পানি সরবরাহ। দীর্ঘদিন ধরেই এখানে চাহিদার তুলনায় পানি সরবরাহ ব্যবস্থায় সক্ষমতার ঘাটতি রয়েছে। ঘাটতি পূরণে ইতোমধ্যে সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন এলাকায় সাবমার্সেবল বোরিং স্থাপনসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে শুষ্ক মৌসুমে শতভাগ না হলেও পৌর এলাকার একটা উল্লেখযোগ্য সংখ্যক পারিবারকে পানির যোগান দেয়া সম্ভবপর হবে।

এ ব্যাপারে কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃনাল কান্তি দে বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে পৌরসভা একটি স্বয়ত্বশাসিত প্রতিষ্ঠান। স্থান-কাল বাস্তবতায় উন্নয়ন ও নাগরিক সেবার ক্ষেত্রে পৌর পরিষদের কিছু এখতিয়ার আছে। সেবা খাত বা অন্য কোন বিষয় নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে অবশ্যই তারা প্রতিকার চেয়ে আইন-আদালতের আশ্রয় চাইতে পারেন।

খোকসায় দেশের সর্বাধিক করোনা টিকা দেওয়া হয়েছে

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার ৭৬ শতাংশ মানুষকে করনো টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে বলে দাবি স্বাস্থ্য প্রশাসনের। উপজেলায় করোনায় আক্রান্ত পৌনে ১ শতাংশ, আক্রান্তের তুলনার মৃত্যু হারা আরো কম।

করোনা অতিমারি বিস্তারের সাথে সাথে সীমান্তবর্তী কুষ্টিয়ার সব গুলো উপজেলাকে অধিক ঝুঁকিপূর্ন বলে ঘোষনা করা হয়। প্রদুভাব বৃদ্ধিরোধে নেয়া হয় নানা উদ্যোগ। অতিমার সময় জুড়ে খোকসায় ১২৩৭ জন করোনা আক্রান্ত রোগীকে হাসপাতাল ও বাড়িতে হোম আইসুলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়। তবে আক্রান্তদের মধ্যে ৩৭ জন রোগী মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ পরিসংখ্যান দপ্তর সূত্রে জানা গেছে, গতবছর ফেব্রæয়ারী থেকে সারা দেশের সাথে খোকসাতে গণটিকাসহ নিয়মিত টিকা দান কর্মসূচি শুরু হয়। চলতি বছরের ২০ ফেব্রæয়ারি পর্যন্ত উপজেলার ১২ বছর থেকে শুরু পূর্ণবয়স্ক ১ লাখ ২৫ হাজার নারী পুরুষ ও শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজের আওতায় আনা হয়। যা উপজেলার মোট জনসংখ্যার ৭৬ শতাংশ। আগামী ২৬ ফেব্রæয়ারী গণটিকা কার্যক্রম পর্যন্ত বাঁকী ৮ শতাংশ পূর্ণ বয়স্ক ও শিক্ষার্থীদের প্রথম ডোজ টিকার আতায় নেয়ার হবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেন জানান, উপজেলার মোট জনসংখ্যা ১ লাখ ৫৯ হাজারের মত। তাদের মধ্যে ৭৬ শতাংশ মানুষকে টিকা দেয়া হয়েছে। যা দেশের সর্বাধিক টিকা দেয়া উপজেলা গুলোর মধ্যে একটি। ১৫ শতাংশ অপ্রাপ্ত বয়স্ক রয়েছে। এ ছাড়া ৮ শতাংশ মানুষ এখনো প্রথম ডোজ টিকার নেয়নি। আগামী ২৬ তারিখ পর্যন্ত বাঁকীদের টিকার আতায় আনার চেষ্টা চলছে। এই সফলার পেছনে সর্বস্তরের স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা রয়েছে বলে তিনি জানান।

ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিলেন পুতিন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ইউক্রেনের ডোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। – বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টার আগে টেলিভিশনে দেওয়া আকস্মিক এক ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, আমি সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছি।

পুতিন বলেন, পূর্ব ইউক্রেনের যুদ্ধেেত্র ইউক্রেনের যেসব সেনা সদস্য রয়েছেন তারা অস্ত্র ফেলে দিয়ে ঘরে ফিরে যান।

যে কোনো ধরনের রক্তপাতের জন্য ইউক্রেনকে দায়ী করা হবে বলে সতর্ক করে দেন রুশ প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট আরও বলেন, ‘ন্যায় ও সত্য’ রাশিয়ার পে রয়েছে।

হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন, যদি কেউ রাশিয়ার বিরুদ্ধে পদপে নেওয়ার চেষ্টা করে তবে প্রতিক্রিয়া হবে ‘তাৎণিক’। আত্মরার্থে রাশিয়া এ পদপে নিচ্ছে বলে জানান তিনি।

ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কো সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা দোনেৎস্ক ও লুহানস্কে ‘শান্তি রার জন্য’ সেনা পাঠানোর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে তিনি ইউক্রেন থেকে আলাদা হতে চাওয়া ওই অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন।

রাশিয়ার এসব পদপেকে ‘আক্রমণের সূচনা’ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ রাশিয়াকে শায়েস্তা করতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

খোকসার ভ্যান চালককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ডের মোটর সাইকেলে সাধে ধাক্কা লাগা কেন্দ্র করে ছুরিকাঘাতে রিয়াজুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

জানা গেছে, বুধবার সকাল ১১ টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ডে ভিশন শোরুমের সামনে দাঁড়িয়ে থাকা রিয়াজুলের পাখি ভ্যানের সাথে জুয়েল নামের এক বাইকারের মোটর বাইকেল ধাক্কা খায়। এ নিয়ে দুই জনের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে ঘটনাস্থলে ভ্যানচালক মাটিতে লুটিয়ে পরে। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ভ্যান চালক রিয়াজুল খোকসা উপজেলার সাতপাখিয়া গ্রামের জাহিদুলের ছেলে বলে জানায় স্থানীয় সাংবাদিকরা।

ভ্যানচালকের উপর হামলা কারী ঘাতক জুয়েল (৩৫) কে ঘটনা স্থল থেকে জনতা আটক করে পুলিশে সপর্দ করেছে। আটক জুয়েল কুমারখারী উপজেলা সদরের এলঙ্গী গ্রামের রতন শেখের ছেলে।

কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তালুকদার আব্দুল খালেক ভ্যান চালক হত্যার ঘটনা ও ঘাতক জুলকে আটকের বিষয় নিশ্চিত করেন। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় তিন সাংবাদিক আহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার শহরতলীর রাজারহাট এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারি ও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরতলীর রাজার হাট মোড় এলাকায় হামলার শিকার হয়েছেন- ইংরেজি দৈনিক ডেইলী সান পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি রেজাউল করিম রেজা, এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি নূর আলম দুলাল, এসএ টেলিভিশনের ক্যামেরাপারসন হাবিবুর রহমান হাবিব।

গুরুতর আহত সংবাদকর্মীরা জানান, মঙ্গলবার রাতে রাজারহাট এলাকায় সংবাদকর্মীরা খবর সংগ্রহে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে মাদক ব্যবসার ভিডিও ধারণ করতে গেলে মাদক ব্যবসায়ী মুক্তার, তার ছেলে সুজন, কামুর মিয়ার ছেলে রাজীব সহ প্রায় ২৫-৩০ জন লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা সাংবাদিকদের বেধড়ক পিটিয়ে আহত করে এবং ক্যামেরা, মোবাইল ফোন, মানি ব্যাগ ছিনিয়ে নেয়।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডের ভর্তি রয়েছেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম জানান, বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৌলতপুরে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর থেকে বস্তায় করে পুঁতে রাখা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুহুল সরদার নামের ওই যুবকের বিরুদ্ধে ধর্ষন হত্যামা মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করে। নিহতের বাড়ি চরসাদিপুর গ্রামে।

মঙ্গলবার বিকালে ফিলিপনগরের পাঁচশত বিঘা মাঠে মাহাতাবের জমি খুড়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

জমি মালিক মাহাতাবের স্ত্রী মনোয়ারা জানান, বিকাল ৪টার দিকে শ্রমিকরা জমি চাষ করতে গিয়ে জমির পশ্চিম পাশে কবরের মত মাটি খুড়া অবস্থায় পায়। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আমিনুল ইসলাম আন্টুকে জানালে সে থানা পুলিশের উপস্থিতে মাটি খুড়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। মরদেহের হাত ও পা দড়ি দিয়ে বাধা ছিলো। তাকে ধারালো অস্ত্রদিয়ে জবাই করে হত্যা করা হয়েছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জাবীদ হাসান জানান, পূর্ব শত্রæতার জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ২০ ফেব্রæয়ারি রাতে ৪ জন ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই রুহুলের ফোন নাম্বার বন্ধ ছিলো।

কোটচাঁদপুরে শিশুর পাশবিক নির্যাতন কারী আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে চার বছরের এক শিশুর উপর পাশবিক নির্যাতনের দায়ে মতিয়ার রহমান (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের রুদ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আটক মতিয়ার ওই গ্রামের মৃত আব্দুল্লার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রুদ্রপুর স্কুল পাড়ার ওই শিশু শনিবার বিকালে বাড়ির সামনে খেলছিল। এসময় লম্পট মতিয়ার রহমান পরিবারের অগোচরে শিশুটিকে পেয়ারা খাওয়ানোর কথা বলে তার বাড়ির রান্না ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালায়।

শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গেলে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে ৯৯৯ ফেন দেয়। পুলিশ এসে মতিয়ার রহমানকে গ্রেফতার করে।

কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত জানান, আসামির বিরুদ্ধে প্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষণের অভিযোগ রয়েছে। মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

খোকসায় স্কাউটস ডে ক্যাম্প অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় স্কাউটস বিপি দিবস ও ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা সদরের খোকসা জানিপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিপি দিবস ও ডে ক্যাম্পের উদ্বোধন করা হয়। দুপুরের স্কাউটস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এর সমাপণি ভাষনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

উপজেলঅ নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসহাক আলী ছবি নবাবা মুনসী

উপজেলা স্কাউটস এর উদ্যোগে দিন ব্যাপী কর্মসূচিতে ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দল অংশ গ্রহন করে। এদিন সকালে উপজেলা স্কাউটস এর সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসহাক আলী এ ডে ক্যাম্পের উদ্বোধন করেন।

সমাপনি অনুষ্ঠানে অন্যানদের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইমলাম, খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম, খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, স্কাউট লিডার আইন উদ্দিন, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান প্রমুখ।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...