মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 490

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যান চলাচল শুরু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে ৩১ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়কে এলপিজি গ্যাস বাহী ট্রাকটি ক্রেন দিয়ে অপসারণ করার পর যানবাহন চলাচল শুরু হয়েছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মী ও পাবনা থেকে আসা ক্রেনের চালকসহ কর্মীরা মহাসড়কটি সচল করতে উদ্ধার অভিযান শুরু করে। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে গ্যাস বাহী ট্রাকটি সরাতে সক্ষম হয়।

রবিবার মোংলা বন্দর থেকে বড় সিলিন্ডারবাহী বেক্সিমকো ফার্মার ১০ চাকার একটি ট্রাক প্রায় ১৭ টন এলপিজি গ্যাস নিয়ে নাটোর যাচ্ছিল। বিকাল সাড়ে ৩টার দিকে ট্রাকটি কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। ফলে উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উত্তর ও দণিবঙ্গের ৩২ জেলার মানুষের একমাত্র যোগাযোগের মহাসড়কটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মহাসড়কটি বন্ধ থাকার কারণে উভয় পাশে কয়েক হাজার ট্রাক ও পণ্যবাহী গাড়ী আটকে পড়েছিল। প্রায় ৩১ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

খোকসায় শহীদ দিবসে আবৃত্তি প্রতিযোগীতা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় চাঁদ পাঠাগারের উদ্যোগে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপল্েয কবিতা আবৃত্তি ও বই পড়ার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

চাঁদট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে কবিতা আবৃত্তি ও বই পড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি মুহা. কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন ইয়াকুব আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক বাবু স্বপন কুমার বিশ্বাস, ব্যাংক কর্মকর্তা তারেক হাসান, চাঁদট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিহাব উদ্দিন, জোবায়ের হাসান ও আনারুল ইসলাম প্রমুখ।

পরে কবিতা আবৃত্তি ও বই পড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার রিতরণ করা হয়।

খোকসায় কলেজ সভাপতিকে সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের নবনির্বাচিত সভাপতি জিল্লুর রহমানকে কলেজ প থেকে সংবর্ধনা জানানো হয়।

গতকাল দুপুরে কলেজের হলরুমে কলেজের সভাপতি জিল্লুর রহমানকে ফুল দিয়ে বরণ করেন কলেজের অধ্য রায়হান সুলতান। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাতা সদস্য ও শোমসপুর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল প্রমুখ।

খোকসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0

ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) ইসহাক আলী। পরে মুক্তিযোদ্ধা সংসদ, খোকসা পৌরসভা, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল সাড়ে ৮ টায় খোকসা সরকারি কলেজ অডিটরিয়ামে ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে চিত্রাঙ্কন ও শুদ্ধ বানান লেখার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে এই অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা অংশ গ্রহণ করেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, খোকসা সরকারি কলেজ অধ্য আনিস-উজ-জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পলাশ চন্দ্র রায়, উপজেলা মৎস্য কর্মকর্তার রাসেল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার, খোকসা প্রেসকাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

চিত্রাঙ্কন প্রতিযোীগতা ও শুদ্ধ বানান প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) ইসহাক আলী।

কুষ্টিয়ায় ট্রাক উল্টে মাছ ব্যবসায়ী নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ইট বোঝাই ট্রাক উল্টে একজন নিহত হয়েছেন।

সোমবার বিকাল ৫ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজানগ্রাম-গজনবীপুর গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গজনবীপুর গ্রামের কানাইপাড়ার নয়ন মন্ডল (৪৫)। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন মোল্লা জানান, মাছ ব্যবসায়ী নয়ন বাড়ি তৈরী করার জন্য ট্রাকে করে ইট নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় নয়ন পুকুরে লাফ দিলে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুষ্টিয়ায় মহাসড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক বিকল

0

উত্তর-দক্ষিনবঙ্গের ৩২ জেলার মানুষ দূর্ভোগে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারবাহী একটি ট্রাক মহাসড়কে আড়াআড়িভাবে বিকল হয়ে পড়ে থাকয় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যান চলাচল বন্ধ হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে দক্ষিন ও উত্তরবঙ্গের ৩২ জেলার যাতায়াতকারী মানুষ।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, উন্নত মানের বড় ক্রেন ছাড়া এই সিলিন্ডার সরানো সম্ভব হচ্ছে না। যে কারণে দীর্ঘ সময় ধরে মহাসড়ক বন্ধ রয়েছে।

শনিবার বিকালে বাগেরহাটের মোংলা বন্দর থেকে বড় সিলিন্ডারবাহী ১০ চাকার একটি ট্রাক প্রায় ১৭ টন এলপিজি গ্যাস নিয়ে নাটোর যাচ্ছিল। বেলা সাড়ে তিনটার দিকে ট্রাকটি কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর বহলবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে উত্তর ও দক্ষিনবঙ্গের একমাত্র যোগাযোগের এই মহাসড়ক টির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

পাবনার জেলা প্রশাসকের উদ্যোগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একদল রাশিয়ান এসে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ট্রাকটি সরাতে গেলে যে কোন সময় এলপিজি গ্যাসের বিস্ফোরণ ঘটে বড় ধরনের দুর্ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে। এ কারণে তারা ফিরে চলে যান। এদিকে মহাসড়ক বন্ধ থাকায় এলাকার বিভিন্ন বিকল্প ছোট রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করছে। এসব সড়কের কয়েক জায়গায় ভেঙে গেছে।

হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী জানান, সিলিন্ডার সরানোর জন্য স্থানীয়ভাবে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। বিস্ফোরণ হলে যাতে তি না হয়, সে জন্য উভয় পাশে বালুর স্তুপ করে রাখা হয়েছে। তবে কখন সড়ক স্বাভাবিক হবে, তা তিনি নিশ্চিত করে জানাতে পারেন নি।

ঝিনাইদহে শহীদ দিবস পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।

ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে মানুষের ঢল নামে। হাজারো মানুষের সুনশান নিরবতা ভেঙ্গে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন হয়। শহীদ বেদীতে প্রথমে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মনিরা বেগম ও পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পিপিএম, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি, প্রেসকাব, জেলা প্রেসকাব ইলেকট্রনিক মিডিয়া রিপোটার্স অ্যাসেসিয়েশন, মহিলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য অর্পন করেন।

শান্তিপূর্ন পরিবেশে দিবসটি পালন উপলক্ষে প্রশাসন শহীদ মিনারের আশেপাশে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা। এছাড়াও জেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বইমেলার সহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে।

দগ্ধ নারীর মৃতদেহ ঘিরে নাটকীয়তা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ষোলদাগ এলাকায় কলা তে থেকে উদ্ধার করা দগ্ধ নারীর মৃতদেহটি নিয়ে নতুন করে নাটকীয়তার সৃষ্টি হয়েছে। মরদেহটি গৃহবধূ সজনীর বলে শনাক্ত করা হলেও সেটি তার নয়। নিখোঁজ সজনী জীবিত। তিনি ঢাকা থেকে বাবা-মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। পুলিশ এখন খুঁজছে পোড়া মরদেহটি তাহলে কার? হত্যার অভিযোগে গ্রেফতারকৃত সজনীর স্বামী লালনকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় বাহিরচর ইউনিয়নের ১২ দাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের কলাবাগান থেকে দগ্ধ এক নারীর মৃতদেহ পুলিশ উদ্ধার করে। এদিন সকালেই স্ত্রী সজনী নিখোঁজের জিডি করেন লালন। সজনীর বাবা-মা তাদের মেয়ের মরদেহ বলে শনাক্ত করলেও স্বামী লালন দাবি করেন এটি তার স্ত্রী সজনীর মরদেহ নয়। এদিকে শনিবার রাতে সজনীর বাবার দায়ের করা হত্যা মামলায় লালনকে পুলিশ গ্রেপ্তার করে। রবিবার দুপুরে সজনীর বাবা পুলিশকে জানান, মেয়ে সজনীর সঙ্গে তাদের ভিডিও কলে কথা বলেছেন। সে ঢাকায় আছে। স্বামীকে গ্রেপ্তার করা বিষয়টি জানতে পেরে সজনী ঢাকা থেকে ভেড়ামারার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

ভেড়ামারা থানার ওসি-তদন্ত নান্নু খান বলেন, সজনী চলে আসলে তার স্বামী লালনকে ছেড়ে দেয়া হবে।

রবিবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দগ্ধ অজ্ঞাত ওই নারীর মরদেহের ময়নাতদন্ত হয়েছে। মরদেহ ভেড়ামারা থানায় নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ জানায়, অজ্ঞাত হিসেবে দাফন করার জন্য মরদেহটি ভেড়ামারা পৌরসভার কাছে হস্তান্তর করা হবে।

খোকসা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার

সংবাদপত্র ও সাংবাদিক স্বাধীনতা এবং রাষ্ট্রের পাহাড়াদারের মত। সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়ে থাকে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সাটিফিকেটের প্রয়োজন নেই। তবে সাংবাদিকতা চর্চার জন্য প্রচুর জ্ঞানার্জনের প্রয়োজন রয়েছে বলে মনে করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) ইসহাক আলী।

রবিবার সন্ধ্যায় খোকসা প্রেসক্লাবের হল রুমে ক্লাবের প্রতিষ্ঠার ২২ বছর উৎযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) ইসহাক আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিন, শোমসপুর বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরিফুজ্জামান, সাংবাদক হুমায়ুন কবির, বাদশা খান প্রমুখ।

খোকসা প্রেসক্লাবের ২২ বছর উৎযাপন অনুষ্ঠানে অতিথি ও সাংবাদিকদের বিভিন্ন ইউনিটের সভাপতিরা কেক কাটায় অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনসী লিটন।

উল্লেখ্য, ২০০০ সালের ২০ ফেব্রুয়ারি খোকসা প্রেসকাবের যাত্রাশুরু হয়। সাংবাদিক ও সম-মনাদের সার্বিক সহয়তা এবং অনুপ্রেরণায় প্রতিষ্ঠানটি ২২ বছরের যাত্রা শুরু করলো।

আজ খোকসা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী

0

স্টাফ রিপোর্টার

আজ ২০ ফেব্রুয়ারি। খোকসা প্রেসক্লাব প্রতিষ্ঠার ২২ বছর। দিনটি উৎযাপনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আজ রবিবার বিকাল ৪টায় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সূধীজন উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সর্বস্তরের সাংবাদিক ও সূধীজন উপস্থিত থাকার জন্য প্রেসকাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...