মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 492

খোকসায় এইচএসসিতে ৭৩ জন জিপিএ -৫ পেয়েছে

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এইচএসসি ও সমমানের পরীায় জিপিএ -৫ পেয়েছে ৭৩ জন পরীক্ষার্থী। খোকসা সরকারী কলেজে পাশেহার ৯৮ শতাংশ, জিপিএ পেয়েছে সর্বচ্চো ৪২ পরীক্ষার্থী ।

রবিবার একযোগে সবকটি শিক্ষা বোর্ডের ফল ঘোষনার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক তার অফিসে সাংবাদিকদের জানান, এ বছর উপজেলার ৪টি ডিগ্রী কলেজ ও একটি কলেজিএট স্কুল থেকে ৯৩৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেন। তাদের মধ্যে ৯১৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বছর উপজেলার এসব শিক্ষা প্রতিষ্ঠানের ৭৩ জন পরীক্ষার্থী জিপিএ -৫ পেয়েছেন। উপজেলায় পাশের হার ৯৭.৫৫ শতাংশ।

আলিম পরীক্ষায় ৪৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। তাদের মধ্যে পাশ করে ৩৭ জন পরীক্ষার্থী। পাশের হার ৮৪ শতাংশ।

খোকসা সরকারি কলেজ থেকে ৩৮৩ জন রীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৩৭৬ জন রীক্ষার্থী উত্তিন্ন হয়েছে। এ কলেজ থেকে ৪২ শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে। পাসের হার ৯৮ দশমিক ১৭ শতাংশ।

জনবিচ্ছিন্ন বিএনপি অংশ না নিলেও নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না – হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, জনবিচ্ছিন্ন বিএনপি অংশ না নিলেও নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন প্রক্রিয়া কোনটাই বন্ধ হবে না। নীতি আদর্শহীন বিএনপি নিজের স্বার্থে সকালে এক কথা বিকেলে আরেক কথা বলেন। নির্বাচন কমিগশন গঠনের জন্য গঠিত সার্স কমিটি নিয়মানুযায়ী কাজ করছে।

রবিবার বেলা ১২ টায় কুষ্টিয়া শহরে ট্রমা সেন্টার এন্ড স্পেশালাইজ্ড হাসপাতাল উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপি ছাড়া আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে যাচ্ছে কি না? এমন প্রশ্নের জবাবে হানিফ আরো বলেন, বিএনপি দেশে একমাত্র রাজনৈতিক দল নয়, ছোটখাট অনেক দল রয়েছে। নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া তাদের নিজস্ব রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার। কোনো দল অংশ না নিলেও নির্বাচন প্রক্রিয়া বন্ধ হবে না।

এসময় কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান সাধারণ, সাধারণ সম্পাদক আজগর আলী, বিএমএ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ডাক্তার আমিনুল হক রতন, মেডিকেল কলেজের সাবেক অধ্য ডাক্তার আশরাফুল হক দারা, হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি জাতির সাথে মিথ্যাচার করছে,তারা গণতন্ত্রে বিশ্বাস করেনা – হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি কখনো গণতন্ত্রের কোন পদ্ধতিতে বিশ্বাসী ছিল বলে তাদের ইতিহাস বলে না। তারা যখন মতায় ছিল কখনোই নির্বাচন কমিশন আইন গঠন করেনি এবং কমিশন গঠন করতে কারো সাথে আলোচনার প্রয়োজনও বোধ করেনি। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না। এই দলটির জন্মই হয়েছে অবৈধ পন্থায়। নির্বাচন কমিশন নিয়ে তাদের মিথ্যাচারও জাতি দেখেছে। মহামান্য রাষ্ট্রপতি যখন নির্বাচন কমিশন গঠনের লক্ষে সার্চ কমিটি গঠনের আহŸান জানালেন তখন বিএনপি বলল তারা নির্বাচন কমিশন আইন চাই। কিন্তু আমাদের আইনমন্ত্রী যখন আইন তৈরীর কথা বললেন তখন বিএনপি আবার বলল তড়িঘড়ি করে আইনটি তৈরি করা হচ্ছে। বিএনপি এভাবে একের পর এক মিথ্যাচার করে চলেছে। তাই তাদের নিয়ে জনগণের আর কোনো মাথাব্যথা নেই। বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতাদের মিথ্যাচার সামনে তুলে হানিফ বলেন বিদেশে নিয়ে চিকিৎসা না করালে তিনি নাকি বাঁচবেন না। কিন্তু এখন তো বাসায় ঠিকই সুস্থ আছেন। হানিফ বলেন, বিএনপি মিথ্যাচার করে সবসময়ই জাতিকে বিভ্রান্ত করে আসছেন।

শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাহেবনগরে ট্রলার চালিত নৌকা যোগে পদ্মা নদীর ভাঙ্গন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এ সময় হানিফ আরো বলেন, এ অঞ্চলের নদী ভাঙ্গন রোধে ইতিমধ্যেই সরকার তড়িত উদ্যোগ গ্রহণ করেছে। আগামীতে এখানে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলেও তিনি ঘোষণা দেন।

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গায় ১০ টাকার জন্য শিশুকে কুপিয়ে হত্যা

0
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাত্র ১০ টাকার জন্য ১০ বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার উপজেলার কানাইডাঙ্গা গ্রামে ইয়ামিন হোসেন (১০) নামের শিশুটিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত ইয়ামিনের বাড়ি উপজেলার জয়রামপুর গ্রামে হলেও ছোটবেলা থেকে কানাইডাঙ্গায় গ্রামে নানা বাড়িতে থাকত। একই গ্রামের জাহিদুল ইসলাম ধারালো হাঁসুয়া দিয়ে তাকে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, ইয়ামিন ও তার বন্ধু গ্রামের একটি আমবাগানে খেলছিল। দুপুরে গ্রামের সাবেক ইউপি সদস্য আসাদুল হকের ছেলে কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম শিশুটিকে মুড়ি কিনতে ১০ টাকা দিয়ে দোকানে পাঠায়। সে মুড়ি না কিনে ওই টাকা দিয়ে অন্য খাবার কিনে খেয়ে ফেলে। এ ঘটনায় জাহিদুল প্তি হয়ে তার হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে শিশুটিকে কুপিয়ে হত্যা করে। পরে শিশুটির মরদেহ কবরস্থানের কাছে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন শিশুটির মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস জানান, ১০ টাকা দিয়ে মুড়ি না কেনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। সবার ধারণা, জাহিদকে টাকা ফেরত দিতে না পারায় ইয়ামিনকে হত্যা করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত জাহিদকে আটকের জন্য অভিযান চলছে। তবে এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি।

খোকসার ক্লিনিকগুলো বন্ধের নোটিশের পরে চলছে

0
খোকসা আধুনিক হাসপাতাল

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার ৩টি প্রাইভেট হাসপাতাল – ক্লিনিক ও একটি ডায়াগনষ্টিক সেন্টার বন্ধের নোটিশ জারির পরে বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে গড়ে ওঠা প্রায় ডজন খানেক অবৈধ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনিষ্টিক সেন্টার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। ডাক্তার নার্স এমনকি প্যথলজি কাজের টেকনিশিয়ান হীন সাইনবোর্ড সর্বস্ব এসব প্রতিষ্ঠানের উপর স্বাস্থ্য প্রশাসনের নজর পরে। স্বাস্থ্য সেবার নামে প্রতারণার ঘটনার অভিযোগের তদন্তে বেড়িয়ে আসে থলের বিড়াল। এ তদন্ত প্রতিবেদনের আলোকে চলতি মাসের প্রথম দিন উপজেলা সদরের খোকসা আধুনিক হাসপাতাল, খোকসা আইডিয়াল হাসপাতাল, এনআর কিনিক ও ১টি ডায়াগনষ্টিক সেন্টার বন্ধে সিভিল সার্জন কুষ্টিার থেকে আদেশ জারী করা হয়। ৬ ফেব্রæয়ারী কিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টার কর্তৃপক্ষ অবৈধ ব্যবসা বন্ধের আদেশ রিসিভ (গ্রহন)করেন। কিন্তু আদেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একাধিক প্রতিষ্ঠান বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এনআর কিনিক

শনিবার সকালে খোকসা আধুনিক হাসপাতালে স্বাস্থ্য সেবার সাভাবিক কাজ কর্ম চলতে দেখা যায়। এ সময় একজন প্যারামেডিক ডাক্তারকে গাড়ি নিয়ে বেড়িয়ে যেতে দেখা যায়। কিনিকটির গেটেই ছুটে আসা কর্মচারী ফরিদ স্বীকার করেন, তারা স্বাভাবিক কাজ কর্ম চালিয়ে যাচ্ছেন। নয়ন নামের প্যারামেডিক ডাক্তার শনিবার সকালে এক প্রসূতির সিজার অপারেশন করে বেডি গেলেন বলে জানান। তবে প্রধান ফটক বন্ধ পাওয়া যায় খোকসা আইডিয়াল হাসপাতাল এবং এনআর কিনিকের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে গজিয়ে ওঠা স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান গুলো রোগীদের সাথে পুরোপুরি প্রতারণা করছে। একটি ডায়াগষ্টিক সেন্টার বা প্রাইভেট হাসপাতালে ডাক্তার কিম্বা প্রশিক্ষিত নার্স নেই। এমনকি একজন দক্ষ প্যাথলজিষ্ট নেই। এসব প্রতিষ্ঠানের মালিকদের স্ত্রী অথবা আত্মীয় স্বজন সরকারী হাসপাতালের চাকুরি করেন। বিশেষ করে হাসপাতাল থেকে গর্ভবর্তী রোগীদের ভাগিয়ে নিয়ে নিজের কিনিকে সিজার করাই এদের কাজ।

খোকসা আধুনিক হাসপাতালের মালিক হারুন অর রশিদ মুঠোফোনে জানান, তিনি প্রতিষ্ঠান বন্ধের নোটিশ পাওয়ার পর উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। ২৮ টাকা খরচ করে অনলাইনে আবেদন করেছেন। তবে কিনিক চালুর ব্যাপারে কোন আদেশ পাননি বলে স্বীকার করেন।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান বলেন, এ বিষয়ে তিনি কোন চিঠি পাননি।

কুমারখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুক না পেয়ে সোনালী খাতুন (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বিরুদ্ধে।

শনিবার উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সুন্দাগ্রামে গৃহবধূ হত্যা কান্ডের ঘটনা ঘটে। স্ত্রী হত্যায় অভিযুক্ত শফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত সোনালী খাতুন উপজেলার চাপড়া ইউনিয়নের নগরসাওতা গ্রামের পূর্বপাড়ার আনিস উদ্দিনের মেয়ে।

সোনালীর স্বামী শফিকুল ইসলাম কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সুন্দাগ্রামের সিরাজ আলীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোনালীর দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময় সোনালী খাতুনকে মারধর করতেন স্বামী শফিকুল। সোনালীর বাবা একজন গরীব চাষি। অভাবের সংসার হলেও মেয়ের সুখের কথা চিন্তা করে কয়েক দফায় জামায়ের হাতে টাকা তুলে দেন তিনি। সর্বশেষ যৌতুকের টাকা না পেয়ে শুক্রবার রাতে সোনালীকে নির্মম নির্যাতন করেন শফিকুল। শনিবার ভোরে স্থানীয়রা সোনালীকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ভাই উজ্জ্বল বলেন, যৌতুকের দাবিতে আমার বোন সোনালীকে বিয়ের পর থেকেই নির্মমভাবে নির্যাতন করতো শফিকুল। শুধু সোনালীর মুখের দিকে তাকিয়ে অভাবের পরও বহুবার যৌতুকের দাবি পূরণ করা হয়েছে। সর্বশেষ দাবি করা যৌতুক না পেয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে সোনালীকে হত্যা করা হয়েছে। তিনি শফিকুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, ভোরের দিকে হাসপাতালে আনার আগেই সোনালীর মৃত্যু হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত স্বামী শফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

দৌলতপুরে পদ্মা নদীর ভাঙ্গন রোধে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভাঙ্গন থেকে নিজেদের বসতবাড়ি, ফসলি জমি ও মহিষকুন্ডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ সরকারের একাধিক ম্যাগা প্রকল্প রক্ষায় হাজারো জনতা মানববন্ধন করেছেন।

শুক্রবার বিকালে সেচ্ছাসেবী সংস্থা এসএফএ গ্রীন পিচের উদ্যোগে গ্রাম উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মরিচা ইউনিয়নের কোলদিয়াড় নদী পাড় এলাকা থেকে শুরু করে প্রায় ২ কিলোমিটার এলাকাজুগে মানববন্ধন করা হয়। া এ মানববন্ধনে দাবি আদায়ের ¯েøাগান সংবলিত নানা ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে স্থানীয় শিার্থী, এলাকার নারী-পুরুষসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশ সভাপতিত্ব করেন এসএফএ গ্রীন পিচের নির্বাহী পরিচালক আকাশ বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুুল ইসলাম জাহিদ, সাবেক চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলমগীর, এসএফএ গ্রীন পিচের সভাপতি আল বুখারি অনিক প্রমুখ।

উল্লেখ্য, পদ্মা নদীর অকাল ভাঙ্গনে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় বিস্তীর্ণ এলাকার কয়েকশ একর ফসলি জমি ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে বেশ কিছু বসত বাড়ি। হুমকির মুখে পড়েছে শত শত ফসলিএকর ফসলী জমি, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, জাতীয় জনগুরুত্বপূর্ণ বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন লাইনও।

ঝিনাইদহে করোনায় দুই জনের মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলায় চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৯ জন আক্রান্ত হয়েছে। ৪২ জনের নমুনা পরীা করা হয়েছে।

ঝিনাইদহ সিভির সার্জন অফিস সুত্রে জানা গেছে, করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে একজন ঝিনাইদহ পৌরসভার ধোপাঘাটা এলাকার এক বৃদ্ধ ও অন্যজনের বাড়ি শৈলকুপা উপজেলার রানীনগর গ্রামের।

ঝিনাইদহে নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক শিক হিসেবে নিয়োগের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেকাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে নিবন্ধিত শিক সংগঠন। এসময় বক্তব্য রাখেন, প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ, সমন্বয়কারী মাসুদ রানা, সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, প্রচার সম্পাদক বিল্লাল হোসাইন ও অর্থ সম্পাদক তাসলিমা খাতুন।

বক্তারা বলেন, ২০০৫ সালে গঠিত বেসরকারি শিক নিবন্ধন ও প্রত্যায়ণ কর্তৃপ (এনটিআরসিএ)’র উদ্দেশ্যে ছিল প্রতিযোগিতামুলক পরীার মাধ্যমে যোগ্য শিক নির্বাচন করা। তাদের নিয়ম অনুয়ায়ী শুণ্য পদের বিপরীতে শিকদের নিবন্ধন সনদ দেওয়া হয়। কিন্তু সে সময় আমাদের শুণ্য পদের বিপরীতে নিয়োগ না দিয়ে বার বার পরীা নিয়ে অতিরিক্ত শিকদের সনদ দিয়েছে। এতে আমরা যারা ১ থেকে ১২ তম নিবন্ধন পরীায় সনদ পেয়েছি তাদের অধিকাংশ প্রার্থী চাকুরী পাচ্ছি না। শিকদের দাবি যারা আগে নিবন্ধিত হয়েছে তাদের প্যানেল ভিত্তিক এক আবেদনে নিয়োগ দেওয়া ও সমস্ত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগ না দেওয়া পর্যন্ত এনটিআরসিএ’র পরীা বন্ধ রাখা হোক।

আইনজীবী হওয়ার শর্টকাট মেথড নেই: প্রধান বিচারপতি

0
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী -ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আইনজীবী হওয়ার শর্টকাট কোনো মেথড নেই। পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে এবং পড়াশোনা করতে হবে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত ১৫ দিনব্যাপী ‘বইমেলা-২০২২’ উদ্বোধনী অনুষ্ঠানে আইনজীবীদের পড়াশোনা ও নৈতিকতার ওপর জোর দিয়ে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, যখন কোরআন শরীফ নাজিল হয়। আল্লাহর বাণী, জিব্রাইলের মাধ্যমে আমাদের নবীজীর ওপর। প্রথম কথা যেটা ছিল সেটা হচ্ছে পড়, পড়, পড়। তিনবার পড় বলার পর রাসুল সা. বললেন- আমি তো পড়তে জানি না। তখন জিব্রাইল আ. তাকে চেপে ধরেন। যাই হোক পড় শব্দটা মানে কী। কিছু জানতে গেলে পড়তে হবে। আপতদৃষ্টিতে মনে হয় আমরা অনেক কিছু পড়ে ফেলেছি। আসলে কিছুই পড়িনি। যখন পড়তে থাকি তখন মনে হয় কত অজানা।

আইনজীবীদের পড়ার আহŸান জানিয়ে তিনি বলেন, ভালো আইনজীবী হওয়ার কোনো বিকল্প নেই পড়াশোনা ছাড়া। পড়তে হবে এবং পড়তে হবে।

মামলার যুক্তিতর্কের সময় শতভাগ সৎ থাকার তাগিদ দিয়ে প্রধান বিচারপতি বলেন, শুধু মক্কেলের দিকে তাকিয়ে কোর্টকে মিসলিড করে কোনো অর্ডার নেওয়া নৈতিক না। কোনোভাবেই নৈতিক নয়।

প্রধান বিচারপতি বলেন, মক্কেলের দুর্বলতার সুযোগে বেশি অর্থ নেওয়া নৈতিকতার বিষয়। অনেক আইনজীবী আছেন যারা পয়সার লোভ করেন না। আমাদের পাল বাবু ছিলেন ২০ হাজার ১ টাকা ফি নিতেন। মাহমুদুল ইসলাম সাহেবও। একবার মাহমুদুল ইসলামকে সিনিয়র হিসেবে একটি মামলায় যুক্ত করি এবং ফিসও দিয়েছি। উনি আপিল বিভাগে যাওয়ার আগেই মামলা নিষ্পত্তি হয়ে গেল। আমরা জিতে গেলাম। আমি কোর্ট থেকে বেরিয়ে দেখি স্যার আসতেছেন। আমি থামিয়ে বললাম মামলার শুনানি শেষ, আমরা জিতে গেলাম। তখন তিনি মক্কেলকে দেখা করতে বললেন। মক্কেল দেখা করার পর তিনি পুরো টাকা ফেরত দিয়েছেন। তিনি বলেছেন-মামলায় হাজির হতে পারেননি তাই ফেরত দিয়েছেন। এটা কিন্তু নৈতিকতা বা নীতির মাপকাঠি। এ রকম আইনজীবী ছিলেন। আপনাদের মধ্যে এ রকম অনেককে চিনি।

আইনজীবী হওয়ার শর্টকাট কোনো মেথড নেই উল্লেখ করে তিনি বলেন, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে এবং পড়াশোনা করতে হবে। সেজন্য আপনাদের নামের আগে বিজ্ঞ বসে। অন্যদের তা বলা হয় না। কিন্তু আইনজীবীদের বিজ্ঞ বলা হয়। এ বিজ্ঞতা অর্জন করতে হলে আমাদের পড়তে হবে।

সমিতি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্পাদক মো. রুহুল কুদ্দুস (কাজল)।
এ সময় উপস্থিত ছিলেন- আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি এম. ইনায়েতুর রহিম, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং আইনজীবী সমিতির কার্যকরী নেতাসহ আইনজীবীরা।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...