মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 493

দেশে প্রতিদিন ক্যান্সারে মারা যায় ২৭৩ জন : মন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অসংক্রামক রোগ ক্যান্সারের কারণে বাংলাদেশে প্রতিদিন অন্তত ২৭৩ জনের মৃত্যু হয় বলে তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার মহাখালী ক্যানসার হাসপাতালে বিশ্ব ক্যানসার দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, সারাবিশ্বের মত বাংলাদেশেও অসংক্রামক রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

জীবনযাত্রা উন্নয়নের পাশাপাশি অন্যান্য রোগের মত ক্যান্সার আক্রান্তও বাড়ছে। বাংলাদেশে বছরে যত মানুষ মারা যায়, তার মধ্যে ৬৭ শতাংশের মৃত্যু হয় অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে।

মন্ত্রী বলেন, বাংলাদেশে এখন প্রায় ২০ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত। প্রতি বছর আরও প্রায় এক থেকে দেড় লাখ মানুষ এর সঙ্গে যোগ হচ্ছে এই তালিকায়। রোজ মারা যায় ২৭৩ জন। সে খবর আমাদের নেই। অথচ করোনার মৃত্যুটাকে আমরা সবাই দেখে থাকি। রোজ জানানো হচ্ছে বলে আমরা এটা জানতে পারি। ক্যানসারে কত লোক মারা যায় সেই হিসাবটা খুব একটা লোকে রাখে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকার বাতাস ভালো না, নদীনালায় শিল্পবর্জ্য ফেলা হয়। খাবারে ভেজাল মেশানো হয়। এসব দূষণের কারণে ফুসফুস, গলার ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যান্সার হয়। এসব বিষয়ে সচেতন হতে হবে।

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য বিভাগের বিকেন্দ্রিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, জাপানের অর্থায়নে আট বিভাগে ৮টি ইমেজিং সিস্টেম স্থাপন করা হচ্ছে, যেখানে এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই করার সুযোগ থাকবে। আট বিভাগে ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল তৈরি করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও কিনিকসমুহ) মো. ফরিদ হোসেন মিঞা, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ, জাতীয় বব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মুহাম্মদ সাইদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে বৃদ্ধাকে ধর্ষনের পর হত্যা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মাঠে বৃদ্ধাকে ধর্ষনের পর হত্যার ঘটনায় এক ব্যক্তিকে আটক করে আইন শৃংক্ষলা বাহীনির হাতে সপর্দ করেছে গ্রামবাসী।

বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্য দিনের আলোয় সদর উপজেলার পোড়াহাটী গ্রামে বৃদ্ধা বিবিজান নেছা (৫৫)কে ধর্ষন ও হত্যা করা হয়। নিহত বৃদ্ধা পোড়াহাটী গ্রামের আনু মিয়ার স্ত্রী।

জনতার হাতে আটক ধর্ষক ইয়াদ আলী (৪৫)। সে নড়াইল সদর উপজেলার বিল ডুমুরপাড়া গ্রামের চাঁদ মোল্লার ছেলে।

ধর্ষিত বৃদ্ধার ভাতিজা আফজাল হোসেন জানান, দুপুরে তার চাচি বিবিজান নেছা গ্রামের একটি পুকুর পাড়ে ছাগলের জন্য ঘাষ কাটতে যায়। এ সময় ইয়াদ আলী বৃদ্ধাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে এবং তার দুই হাত ভেঙ্গে দেয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন এই নৃশংস ঘটনা দেখতে পেয়ে ধর্ষক ইয়াদ আলীকে আটক করে র‌্যাবের হাতে সোপর্দ করে। এদিকে মুমুর্ষ অবস্থায় বিবিজান নেছাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বৃদ্ধা মারা যায়।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইয়াদ আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। তাকে কিছুটা অপ্রকৃতিস্থ ও মাদকাসক্ত বলে মনে হচ্ছে।

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ রবিবারে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী রবিবারে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ ফেব্রæয়ারি রবিবার এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

এম এ খায়ের বলেন, আগামী রবিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশের অনুষ্ঠান আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানের সভাপত্বিত করবেন।

তিনি বলেন, রবিবার সকাল সাড়ে ৯টা থেকে অনুষ্ঠান আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় ভার্চুয়ালি যুক্ত হবেন। বেলা ১১টায় দেশের সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ২০২১ সালের এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল তুলে দিবেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সে ফলাফল প্রকাশের ঘোষণা করবেন। এরপর দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের সার্বিক বিষয় গণমাধ্যমে তুলে ধরবেন। সংবাদ সম্মেলনের পর সবার জন্য ফলাফল উন্মুক্ত করা হবে।

২০২১ সালের ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। গতবারের চেয়ে ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেশি ছিল। গ্রæপভিত্তিক তিনটি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে দেড় ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনী (এমসিকিউ) ও সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি ছিল না।

খোকসায় কৃষক-কৃষাণীদের দুই দিনের প্রশিক্ষণের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় কৃষক-কৃষাণীদের দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়। উপজেলার ৩০ জন প্রান্তিক কৃষক কৃষাণী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

বুধবার সকালে কৃষি অফিসের হলরুমে ২ দিনের এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্ধোধন করেন উপ-পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) বিষ্ণু পদ সাহা।

সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা।

বৃহস্পতিবার বিকালে কৃষক কৃষাণী প্রশিণ শেষ হবে।

বীর মুক্তিযোদ্ধার টাকা ছিনতাই, আটক ১

0
প্রতিকী ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে বীর নারী মুক্তিযোদ্ধা সালেহা খাতুনের টাকা ছিনতাই করে পালিয়ে যায়া সময় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরের দিকে শহরের স্টেডিয়াম পাড়ার প্রগতি কিনিকের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বীর নারী মুক্তিযোদ্ধা সালেহা খাতুন মেহেরপুর প্রধান ডাকঘরে সঞ্চয়ের টাকা তুলে বাড়ি ফিরছিলেন। এ সময় কালু ও রুবেল নামের দুই ছিনতাইকারী নারী মুক্তিযোদ্ধার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সালেহার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে।

পরে মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখার এসআই সোহেল এবং এসআই ইব্রাহীম স্থানীয়দের সহায়তায় কালুকে আটক করতে পারলেও পালিয়ে যায় রুবেল। আটক কালু মেহেরপুর গোরস্থান পাড়ার রবিউল ইসলামের ছেলে। পলাতক রুবেল একই এলাকার মঈন ড্রাইভারের ছেলে।

বীর মুক্তিযোদ্ধা সালেহা বলেন, পোস্ট অফিস থেকে ১০ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন। এ সময় দুজন ছিনতাইকারী আমার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশ এসে একজনকে আটক করতে পেরেছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দ্বারা খাঁন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আটক কালুর বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পলাতক অপর আসামি রুবেলকে ধরতে ও টাকা উদ্ধার করতে পুলিশ মাঠে নেমেছে।

রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

0
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় রেলের জমিতে গড়ে তোলা অবৈধ দোকান ও বস্তিসহ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

পশ্চিমাঞ্চল রেল কর্তৃপ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

পশ্চিমাঞ্চল রেলের বিভাগীয় এস্টেট অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান জানান, মুজিব শতবর্ষ উপলে চুয়াডাঙ্গাসহ আশপাশের রেল স্টেশনের উন্নয়ন কাজ চলছে। অবৈধ দখলের কারণে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। গত এক মাস ধরে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ এবং মাইকিং করা হয়। এরপরও স্থাপনা সরিয়ে না নেওয়ায় এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। ঈস্খথম দিন ২২টি ছোট বড় দোকান ও ২০টি বস্তি ভেঙে দেয়া হয়েছে।

অভিযানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক-উজ-জামান, সদর থানা পুলিশ ও রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

ওমরাহ পালনে নতুন নির্দেশনা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে গমনে ইচ্ছুকদের জন্য বিধিনিষেধে কিছুটা পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, ওমরাহ পালনের উদ্দেশে রওনা হওয়ার ৪৮ ঘণ্টা আগে করোনা পিসিআর পরীা করাতে হবে এবং সৌদিতে এসে করোনা নেগেটিভ সনদ জমা দিতে হবে।

শুধু ওমরাহ পালনে ইচ্ছুক তাদের জন্যই নয়, পর্যটকদের জন্যও একই নির্দেশনা প্রযোজ্য হবে। খবর সৌদি গেজেটের।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় মঙ্গলবার (৮ ফেব্রæয়ারি) এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার থেকে সৌদি সরকারের এ ঘোষণা বাস্তবায়ন শুরু হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মক্কা ও মদিনার গ্র্যান্ড মসজিদে প্রবেশের জন্য ওমরাহ পালনকারীদের ‘তাওয়াক্কালনা’ অ্যাপ ব্যবহার করে টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে।

গালফ নিউজ জানায়, সৌদি আরবে যেসব বিদেশি ওমরাহ পালন করতে যাবেন, তাদের বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৫০। সেখানে যাওয়ার জন্য দুই ডোজ টিকা নেওয়ার সনদও জমা দিতে হবে। টিকার সনদ জমা দিয়ে অনলাইনে ভিসা নেওয়া যাবে।

খবরে বলা হয়, ওমরাহ পালনের জন্য আসা বিদেশিরা আগে ১০ দিন থাকার অনুমতি পেতো। তা এখন বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে।

করোনা ভাইরাসের ফলে দীর্ঘদিন ওমরাহ বন্ধ রেখেছিল সৌদি আরব।

মধ্য ফেব্রুয়ারি এইচএসসির ফল প্রকাশের প্রস্তাব

0

দ্রোহ অনলাইন ডেস্ক

এইচএসসি-সমমান পরীার ফলাফল ফেব্রুয়ারি মাসের ১২ থেকে ১৪ তারিখের মধ্যে প্রকাশের উদ্যেঠস নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করলে আগামী দু-একদিনের মধ্যে তা জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট মাধ্যম।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিতে ঢাকা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে বৈঠক হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, গত সপ্তাহের শেষের দিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবে ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির ফলাফল প্রকাশে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সরকারি বিদ্যালয়) সৈয়দ ইমামুল হোসেন বুধবার বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রধানমন্ত্রীর সময় চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। গত সপ্তাহের শেষের দিকে এই প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সময় দিলে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ঢাকা শিা বোর্ডের একজন কর্মকর্তা বলেন, আগামী ১২ থেকে ১৪ ফেব্রæয়ারির মধ্যে এইচএসসি ও সমমান পরীার ফলাফল প্রকাশ করা হবে। এ সময় উল্লেখ করে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে আগামী শনি অথবা রবিবার ফলাফল প্রকাশের সম্ভাবনা বেশি বলেও জানান তিনি।

ঝিনাইদহে স্কুল ভবন থেকে আবার লাশ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে স্কুল ভবন থেকে আর একটি অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিঁড়ির নিচে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ৬ ফেব্রæয়ারি সদর উপজেলার তেঁতুলতলা এমকে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে ইলিয়াস পাটোয়ারি নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে। তিন দিনের ব্যবধানে একই এলাকার দুইটি শিা প্রতিষ্ঠানের বারান্দা থেকে লাশ উদ্ধারের ঘটনা নিয়ে এলাকাবাসীদের মধ্যে নানা জল্প কল্পনা চলছে।

লাউদিয়া গ্রামের তৈয়ব আলী জানান, স্কুলমাঠে বাচ্চারা খেলা করছিল। এমন সময় পঁচা দুর্গন্ধ পায় তারা। দুর্গন্ধের উৎসের খোঁজ করতে গিয়ে স্কুলের সিড়ির নিচে কম্বল প্যাচানো অবস্থায় মৃতদেহটি দেখতে পায়। পওে পুলিশকে খবর দেওয়া হয়।

স্কুলের প্রধান শিক রুহুল আমীন জানান, মৃতদেহটি বিবস্ত্র অবস্থায় কম্বল দিয়ে প্যাঁচানো ছিল।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলিত মরদেহটি উদ্ধার করেছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। তিনি আরো জানান, দুদিন আগেও তেঁতুলতলার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়। সেই মৃতদেহটিও কম্বলে প্যাঁচানো ছিল। দুইটি মৃত্যু রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে।

কুমারখালীর গড়ের মাঠের ব্রিজটি নির্মানে ২ বছর পার

0
নির্মাাধীন ব্রিজটির ছবিটি সংগৃহীত

কুমারখালী প্রতনিধি

কুষ্টিয়ার কুমারখালী কালীতলা ভায়া-খোকসা-পাংশা সড়কের গড়ের মাঠে নির্মানাধীন ব্রিজটি নির্মান কাজ ২ বছরেও শেষ হায়নি।

খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৪৯ লাখ টাকা ব্যায়ে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের গড়ের মাঠের সেতুটির নির্মান প্রকল্প গ্রহন করা হয়। খান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কর্যাদেশ দেয়া হয়। গত ২০ সালের ১৭ জুলাই কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ নির্মান কাজের উদ্বোধন করেন। ২০২১ সালের ২৭ ফেব্রæয়ারী তারিখের মধ্যে ব্রিজ নির্মান কাজ শেষ হয়ার কথা ছিল। ইতোমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান তিন দফায় সময় বাড়িয়েছে। কিন্তু গত ২ বছরের ব্রিজ নির্মান প্রকল্পের কাজ এগিয়েছে মাত্র ৪০ শতাংশ।

গড়ের মাঠের ব্রিজটি নির্মানে বিলম্ব হওয়ায় প্রতিদিনই হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। সারা বর্ষা মৌসুম জুড়ে উপজেলার কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার মানুষকে কাদা পানি মারিয়ে হাট বাজার অফিস আদালতে যেতে হয়েছে। আসন্ন শুষ্ক মৌসুমে আবার ধুলা বালি মারিয়ে চলাচল করতে হবে।

উপজেলার উত্তর-পূর্ব এলাকার জনসাধারণ এই ভোগান্তি হাত থেকে রক্ষা পেতে চায়। তাদের দাবি ঠিকাদকে আর সময় না দিয়ে শুষ্ক মৌসূমের আগেই ব্রিজটির নির্মান শেষ করা হোক।

স্থানীয় বাসিন্দা আলামিন জানান, দেশে এতো সেতু নির্মাণ হচ্ছে। আর এইটুকু ব্রীজ নির্মাণ হচ্ছে না, এটা দুঃখের কথা। ঠিকাদারের গাফিলতির কারণে ব্রিজ নির্মান কাজ শেষ হচ্ছে না।

সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, হাসিমপুর, জগন্নাথপুর, ভবানীপুর, আমবাডিয়া, হাবাসপুর দুর্ভোগের কারন হয়ে দাড়িয়েছে ব্রীজটি। তিনি ব্রিজটির নির্মান কাজ দ্রæত শেষ করার দাবি জানান।

ঠিকাদারী প্রতিষ্ঠানের কনস্ট্রাকশনের টিপু বলেন, তিন মাসের মধ্যে ব্রীজের কাজ সম্পন্ন করা হবে। ব্রীজটির নিচে অনেক সময় লাগার কারণে কাজ শেষ করতে সময় লাগছে।

কুমারখালী উপজেলা প্রৌকশলী আব্দুল রহিম জানান, ব্রীজটির গার্ডারের অ্যাপার্টমেন্ট ঢালাই কাজ একপাশে সম্পন্ন করা হয়েছে অন্য পাশে ঢালাই চলছে। আগামী তিন মাসের মধ্যে ব্রীজের কাজ সম্পন্ন হবে বলে আশা করছি।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...