মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 497

মিরপুরে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজ পাঁচ দিন পর পদ্মা নদী থেকে বিধান (১৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকালে উপজেলার তালবাড়িয়া বালিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিধান শহরতলীর জুগিয়া পালপাড়া এলাকার আব্দুল গণির ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ জানুয়ারি সকালে বিধান বাড়ির থেকে ঘুরতে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

ঈশ্বরদী লীকুন্ডা নৌ থানা পুলিশের (ওসি) আব্দুল হান্নান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রওনা দেয়। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা মরদেহটি নিখোঁজ বিধানের। গত ১২ জানুয়ারি সকালে বিধান বাড়ির বাইরে থেকে ঘুরে আসি বলে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। বিধান নিখোঁজের ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।

কুষ্টিয়ায় উগ্রবাদ প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছে পুলিশ।

সোমবার সকালে পুলিশের সন্ত্রাস দমন ও আর্ন্তজাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্পের উদ্যোগে কুষ্টিয়ার দিশা ট্রেনিং সেন্টারে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মুস্তাফিজুর রহমান, বিশেষ শাখার ফরহাদ হোসেন খান, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্য নাজমুল আরেফিন, কুষ্টিয়া প্রেসকাবের সভাপতি আল মামুন সাগর প্রমুখ।

চিত্র প্রদর্শন করে বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন ঢাকা মেট্টো পলিট্রন পুলিশের কাউন্টার টেরিরিজম বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী।

কুষ্টিয়ায় চার মাস পর করোনায় একজনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় গত চার মাস পর করোনা আক্রান্ত হয়ে হাসেম মালিথা (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১২ টার সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিনি মারা যান। মৃত হাসেম মালিথা কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া বারখাদা এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র। দুই ডোজ টিকা নেওয়ার পর তিনি করোনায় আক্রান্ত হন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত প্রায় চার মাস পর কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হলো। এদিকে গত দুই মাসের মধ্যে জেলায় এক দিনে সর্বোচ্চ ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম জানান, হাসেম মালিথা বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি হাইপার টেনশন, ষ্ট্রোক করাসহ নানা সমস্যা নিয়ে প্রথমে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। পরে তাকে হাসপাতালে হাই ফো কেয়ারে নেওয়া হয়। কিন্তু হাই ফো নেওয়ার মতো তার শারীরিক অবস্থা না থাকায় তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ১৭৯ নমুনা পরীার বিপরীতে ২৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে । আক্রান্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১৮ হাজার ৯৮৩ জনের করোনা শনাক্ত হলো। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮৭ জন।

কুষ্টিয়ার ৯ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কে রদবদল

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) পদের ৯ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

রবিবার রাতে কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম স্বারিত আদেশ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, কুষ্টিয়া জেলার লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ নান্নু খানকে জেলার ভেড়ামারা থানায় ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়েছে। কুষ্টিয়া পুলিশ লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দা রেশমা খানমকে কুষ্টিয়া পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ পদে ও প্রত্যয়ী নারী সহায়তা কেন্দ্রের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

জেলার ভেড়ামারা থানার ইন্সপেক্টর (তদন্ত) জহুরুল ইসলামকে জেলা গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে। কুষ্টিয়া পুলিশ হাসপাতালের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আমিনুল ইসলামকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়েছে।

কুষ্টিয়া লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নাসির উদ্দিন হাওলাদারকে পুলিশ হাসপাতালে বদলি করা হয়েছে। কুষ্টিয়া পুলিশ অফিসের অপরাধ শাখা থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) খন্দকার শামীম উদ্দিনকে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পদে বদলি করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আনিসুল ইসলামকে সাইবার ক্রাইম ইউনিটে এবং অপরাধ শাখার অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ইন্সপেক্টর (তদন্ত) আননুর যায়েদকে দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়েছে। কুষ্টিয়া দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলামকে কুষ্টিয়া মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) পদে বদলি করা হয়েছে।
জনস্বার্থে বদলীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকরি করা হবে বলে জানানো হয়েছে।

ঝিনাইদহ সীমান্তে নারী পুরুষ ও শিশুসহ ২২ আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর অবৈধভাবে সীমান্ত পারা-পারের সময় নারী-শিশুসহ ২২জনকে আটক করেছে ৫৮ বিজিবি।

শনিবার ভোরে উপজেলার যাদবপুর বিওপির কানাইডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়। ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম তারেক জানান, আটককৃত সবাই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যায়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের জিনারুল ইসলাম এর মেহগনী বাগানের মধ্যে থেকে ১৩ পুরুষ, ৪ নারী ও ৫ শিশুকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটকদের সবাই বাংলাদেশের খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সিলেট, সুনামগঞ্জ, ফরিদপুর, কক্সবাজার ও ঝিনাইদহ জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুষ্টিয়া পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে পৃথক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ নিয়ে গত ৬ দিনে জেলার বিভিন্ন সড়কে ১০ জনের মৃত্যু হলো।

শনিবার বেলা ১২টার দিকে বিত্তিপাড়া বাজারে পকেট রাস্তা ছেড়ে এসে একটি ভ্যান মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঝিনাইদহের দিক থেকে আসা দ্রæতগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। ঘটনা স্থলেই অজ্ঞত পরিচয়ের ভ্যান চালকের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, হতাহতরা ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার বাসিন্দা।

হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। ভ্যানের অপর তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘাতক ট্রাকের চালককে পুলিশ আটক করেছে। পুলিশের এই কর্মকর্তা জানান, হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

অপর এক সড়ক দুর্ঘটনায় অনিক (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী বটতলা শাহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক এ এলাকার আক্কার শাহের ছেলে।

শুক্রবার বিকালে অনিক তার বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় কুষ্টিয়া বড়বাজার থেকে ছেড়ে আসা ড্রাম ট্রাকটি লাহিনী বটতলা শাহপাড়া এলাকায় শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা ড্রাম ট্রাকটি আটকে ভাঙচুর চালায় ও চালককে ধরে গণধোলাই দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ছয় দিনে সড়ক দুর্ঘটনায় জেলায় ১০ জন নিহত হয়েছে।

ঝিনাইদহে বাসের ধাক্কায় একজন নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলা বোড়াই নামক স্থানে বাস চাপায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন সাবেক এক স্কুল শিক্ষক ও এক নারীসহ তিনজন।

শুক্রবার বিকালে ঢাকা গামী পুর্বাশা পরিবহনের একটি বাস ফুটপাতে দাঁড়িয়ে থাকা ব্যাক্তিদের পিষ্ট করেছে। ঘটনাস্থলে তারিক (৪০) নামে এক যুবক নিহত হন। দুর্ঘটনায় নিহত যুবকের স্ত্রী রানু, সাবেক স্কুল শিক শফিউদ্দীন (৬৭) ও শিমুল নামে তিনজন গুরুতর আহত হন।

প্রত্যাদর্শী সূত্রে জানা গেছে, বোড়াই গ্রামের নুর জামালের বাড়ির কাছে ফুটপাতে দাঁড়িয়ে গল্প করছিলেন আলীয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক শফিউদ্দীন ও একই গ্রামের জহির উদ্দীনের ছেলে তারিক। এ সময় পুর্বাশা পরিবহনের একটি বাস রাস্তার উপর দাঁড়িয়ে থাকা শ্রবণ প্রতিবন্ধি শিমুলকে বাঁচাতে গিয়ে গাড়িটি ফুটপাতে তুলে দেয়। তারিক ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে। এর মধ্যে নিহত তারিকের স্ত্রী রানুর অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করেছে।

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কুষ্টিয়ায় প্রধান বিচারপতিকে আইনজীবীদের সংবর্ধনা

0
যদি প্রচন্ড পরিমানে সৎ থাকা যায় তাহলে নির্দিষ্ট ল্েয পৌছানো সম্ভব- প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশের ২৩ তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আইনজীবী এবং বিচারকদের উদ্দেশ্যে বলেন- যদি প্রচন্ড পরিমানে সৎ থাকা যায় তাহলে নির্দিষ্ট ল্েয পৌছানো সম্ভব। যা আমার জীবনে ঘটেছে। আসুন আমরা সকলে সৎ থাকার চেষ্টা করি। কেননা, আমরা ৭১ এর রক্তের কাছে দায়বদ্ধ।

প্রধান বিচারপতি বলেন, জীবনে বহু উত্থান-পতন আসবেই, ধৈর্য ধরতে হবে, অপো করতে হবে নিমগ্ন সাধনার ভিতরে। সৎ ও পরোপকারী হতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। মানুষ মানুষের তি করার চেষ্টা করবে। কিন্তু মনোবল হারালে চলবে না। রাজনীতি কিংবা ােভের বশবর্তী হয়ে কারও প্রতিভার ও যোগ্যতার অসম্মান করা ঠিক নয়। কীভাবে বহু পরীার ভিতর দিয়ে জীবনকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছেন তারও ধারাবাহিক বিবরণ দেন প্রধান বিচারপতি ।

প্রধান বিচারপতি আরও বলেন, আমি চেষ্টা করবো দেশের ৬৪ জেলায় সৎ ও যোগ্য জেলা জজ নিয়োগ দেওয়ার। একজন জেলা জজ যদি ভাল হয় তার অধিনস্থ অন্যান্য জজরাও ভালো হবেন। আমি আইনজীবীদের অনুরোধ করবো আপনারা বিচারকদের সহযোগিতা করুন। যাতে বিচারপ্রার্থীরা দ্রæত বিচার পেতে পারে।

দেশের ২৩ তম প্রধান বিচার কুষ্টিয়ার কৃতি সন্তান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির প থেকে দেয়া সংবর্ধনা সভায় এসব কথা বলেন। আইনজীবী সমিতির চত্বরে আয়োজিত প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আ. স. ম আখতারু জ্জামান মাসুম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকী, বিচারপতি ডক্টর আখতারুজ্জামান, বিচারপতি আবু বকর সিদ্দিকী, কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আ. ক. ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা প্রমুখ।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. দেওয়ান মাসুদ করিম মিঠু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

খোকসায় হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌরসভার ৭৫০ জন মাকে নিয়ে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে হেলথ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হেল্থ ক্যাম্পে করোনা মহামারি ওমিক্রণ সংক্রমনে নতুন বিধিনিষেধে মা ও শিশুদের স্বাস্থ্য সুরায় ব্যক্তির পাশাপাশি পারিবার ও সামাজিক ভাবে সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্ব দেয়া হয়।

হেলথ ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার প্রমূখ।

দিনব্যাপী অনুষ্ঠিত হেলথ ক্যাম্পে মা ও শিশুর স্বাস্থ্য সুরা এবং করোনা প্রতিরোধ বিষয়ে দীর্ঘ বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান।

কুষ্টিয়ায় শেখ কামাল স্টেডিয়ামের নির্মাণ কাজ উদ্বোধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় শেখ কামাল আধুনিক স্টেডিয়ামের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা এ স্টেডিয়ামে একই সঙ্গে ক্রিকেট, ফুটবল ও প্রাকটিস গ্রাউন্ড থাকবে।

বৃহস্পতিবার বিকালে ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ স্মৃতিফলক উম্মোচন করেন।

ক্রীড়া সংগঠক শেখ কামালের নামে হচ্ছে কুষ্টিয়ার আধুনিকমানের এ স্টেডিয়াম। ১৯৬৮ সালে স্থাপিত এ স্টেডিয়ামের পুরাতন জরাজীর্ণ স্থাপনা সব সরিয়ে ফেলা হয়েছে। নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আধুনিক সব সুযোগ সুবিধা এই স্টেডিয়ামে থাকবে। এখানে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলা আয়োজন করা যাবে। সারাদেশে জেলা পর্যায়ে এমন স্টেডিয়াম করা হচ্ছে বলেও জানান।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...